10
Sep
এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে। একাধিক অভিযোগের পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতিকে খোলা চিঠি দিলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের স্পষ্ট কথা, “মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস করে আমরা বারবার ঠকতে চাইনা।” চাকরিপ্রার্থীদের এই চিঠিকে কেন্দ্র করে শুরু হয়েছে বিস্তর চর্চা। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে মানিক ভট্টাচার্যকে পদ থেকে অপসারণ করা হয়৷ তাঁর জায়গায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে দায়িত্বে নেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পাল। চিঠির শুরুতেই চাকরিপ্রার্থীদের অভিযোগ, আপনি যে চেয়ারে বসে রয়েছেন, সেই চেয়ারের পূর্বসূরী ২০১৪ সালের পর থেকে কী ভাবে অত্যাচার করে গিয়েছে, আপনার তা জানা দরকার। তাঁরা জানিয়েছেন- • একবার নয়, দুবার…
