Arpita Debnath

5487 Posts
ফের একবার দিল্লি সফরে যেতে পারেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু

ফের একবার দিল্লি সফরে যেতে পারেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু

গতকাল বিকেলেই একাধিক পরিকল্পনা নিয়ে চার দিনের উত্তরবঙ্গ সফরে গেছেন মুখ্যমন্ত্রী। এর পরেই আবার দিল্লি সফর এর পরিকল্পনা করছেন রাজ্যের বিরোধী দল নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।  গত সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এসেছেন শুভেন্দু। সেই সাক্ষাতের পর বেশ কিছু বিস্ফোরক তথ্য দিয়েছিলেন তিনি। এবার চার দিনের রাজধানী সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা আছে বলে খবর। তবে এখন জানা যাচ্ছে, মমতার এই সফরের পর আবার নয়াদিল্লি যেতে পারেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কী কারণে ফের দিল্লি সফর তাঁর? জল্পনা তুঙ্গে। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী…
Read More
একের পর এক হাই প্রোফাইল মামলা, কতটা ক্ষমতা রয়েছে ED-র হাতে

একের পর এক হাই প্রোফাইল মামলা, কতটা ক্ষমতা রয়েছে ED-র হাতে

বাংলা থেকে রাজধানী প্রকাশ্যে আসছে একের পর এক দুর্নীতির কান্ড৷ একের পর এক ঘটনাক্রমে উত্তাল রাজনৈতিক মহল৷ সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি নগদ টাকা এবং সোনা উদ্ধারের পর তাঁকেও হেফাজতে নিয়েছে ইডি। অন্যদিকে, ন্যাশনাল হেরল্ড মামলায় লাগাতার ইডি-র জেরায় নাজেহাল কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং তাঁর ছেলে রাহুল গান্ধী। পাশাপাশি জমি দুর্নীতি মামলায় শিবসেনা নেতা সঞ্জয় রাউতকেও গ্রেফতার করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এখন প্রশ্ন হল কারা এই ইডি? কতটা ক্ষমতা রয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে? অর্থ মন্ত্রকের উদ্যোগে ১৯৫৬ সালের ১ মে গঠিত হয়…
Read More
চীনের তরফে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছাড়া হলো জাপানের আকাশে

চীনের তরফে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছাড়া হলো জাপানের আকাশে

বছরের শুরুতেই শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের, যার জের চলেছে এখনো পর্যন্ত। ছয় মাস সময় অতিক্রম করলেও এখন নিয়ন্ত্রণে আসেনি এই যুদ্ধ পরিস্থিতি। এই পরিস্থিতিতে এবার কি তবে আরো এক যুদ্ধের সূত্রপাত ঘটবে? জাপানে চিনা মিসাইল হামলা। ৫ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাইওয়ান নিয়ে আমেরিকার সঙ্গে কার্যত সংঘাতে জড়িয়েছে চিন। এই পরিস্থিতির মধ্যে জাপানে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নতুন কোনও যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। রাশিয়া-ইউক্রেন সংঘাত কোন পর্যায়ে রয়েছে তা সকলেই জানে। তাই অবশ্যভাবে কেউই নতুন কোনও যুদ্ধ চায় না। তবে আশঙ্কা এবং আতঙ্ক দুটোই বাড়ছে। জানা গিয়েছে, জাপানের স্পেশাল ইকোনমিক জোনের…
Read More
প্রায় আটশ কোটি টাকার সোনা পাওয়া গেছে অর্পিতার ফ্লাট থেকে, নথি পেশা হলো আদালতে

প্রায় আটশ কোটি টাকার সোনা পাওয়া গেছে অর্পিতার ফ্লাট থেকে, নথি পেশা হলো আদালতে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। তাঁর দুটি ফ্ল্যাট থেকে মিলেছিল ৫০ কোটি নগদ টাকা এবং সোনা। টালিগঞ্জের ফ্ল্যাটের থেকেও বেশি সম্পত্তি ছিল বেলঘরিয়ার ফ্ল্যাটে। টাকা তো বেশি ছিলই, সোনার পরিমাণও ছিল আকাশ ছোঁয়া। ঠিক কত পরিমাণ সোনা ছিল তাঁর ওই ফ্ল্যাটে। এখন তা স্পষ্ট জানা গিয়েছে। আদালতে ইডির পেশ করা নথি বলছে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে কার্যত ছিল সোনার খনি। মোট ৪ কোটিরও বেশি টাকা মূল্যের সোনা মিলেছে তাঁর ফ্ল্যাট থেকে। কী কী ছিল সেখানে? ইডির নথি অনুযায়ী, ওই ফ্ল্যাটে তল্লাশিতে পাওয়া…
Read More
উপযুক্ত বেতনের দাবিতে বাংলা জুড়ে আশা কর্মীদের বিক্ষোভে

উপযুক্ত বেতনের দাবিতে বাংলা জুড়ে আশা কর্মীদের বিক্ষোভে

গত দুই বছর করোনার দাপটের শুরু থেকে বাংলা জুড়ে পরিষেবা দিয়ে গেছে তারা। এই পরিস্থিতিতে বারংবার তারা বিক্ষোভ করেছে বেতন বৃদ্ধির দাবি নিয়ে। এবার আশা কর্মীদের বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। বেতন বৃদ্ধি, চাকরিতে স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে সারা রাজ্য জুড়ে তুমুল বিক্ষোভ দেখা দিয়েছে আশা কর্মীদের মধ্যে। এই ঘটনার জেরে রীতিমতো প্রশাসনিক স্তরেও আলোচনা শুরু হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন অংশে পথ অবরোধ করেন আশা কর্মীরা। তাদের দাবি, প্রত্যেকটি আশা কর্মীকে স্থায়ী সরকারি কর্মী হিসেবে নিযুক্ত করতে হবে। এছাড়াও উৎসাহ ভাতার বদলে সরকারি নিয়ম মেনে দিতে হবে বেতন। পাশাপাশি তাদের দাবি আশা কর্মীদের জন্য নতুনভাবে বেতন পরিকাঠামো তৈরি করতে হবে রাজ্যকে। গত…
Read More
কোন অভিযোগের ভিত্তিতে সরানো হলো দুই বড় পদে থাকা মন্ত্রীকে

কোন অভিযোগের ভিত্তিতে সরানো হলো দুই বড় পদে থাকা মন্ত্রীকে

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই, জল্পনা ছিলই বড় রদবদল হবে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায়। মন্ত্রিত্ব থেকে বাদ যেতে পারেন তিনি। সেই জল্পনাকে সত্যি করেই মুখ্যমন্ত্রী ঢেলে সাজালেন নতুন মন্ত্রিসভা। ব্যাপক রদবদল করা হল সেখানে। কোনও মন্ত্রীর দায়িত্ব বাড়ল, কারও আবার কমল। সেই সঙ্গে মন্ত্রিসভা থেকে চারজনকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা হলেন সৌমেন মহাপাত্র, রত্না দে নাগ, হুমায়ুন কবীর ও পরেশ অধিকারী। শেষোক্ত দু'জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। অন্যদিকে অসুস্থতার কারণে রত্নাকে সরিয়েছেন তিনি। আর সৌমেনকে বিশেষ সাংগঠনিক দায়িত্ব দেওয়ার কারণে মন্ত্রিত্ব থেকে সরিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে সদ্য অপসারিত রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী…
Read More
আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

চলছে বৃষ্টির মরশুম। একটু দেরি করে হলেও দক্ষিণবঙ্গেও প্রবেশ করেছে বর্ষা। বৃষ্টির দাপট কমতে চলেছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সামান্য বাড়বে বৃষ্টি। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় মোটের ওপর একই থাকবে তাপমাত্রা। তবে আর্দ্রতা বাড়ায় গুমোট অস্বস্তি থাকবে বলেই জানা যাচ্ছে। কলকাতার আকাশ আংশিক মেঘলা। দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে, তবে বিক্ষিপ্তভাবে। একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ও বাড়বে বলেই জানা আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকেই মেঘলা আকাশ। আবার মাঝে মাঝেই দেখা মিলছে চড়া রোদেরও। সকালের দিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি…
Read More
দুর্নীতি নিয়ে চাপের পরিস্থিতির মাঝেই আজ দিল্লি যাচ্ছেন মমতা

দুর্নীতি নিয়ে চাপের পরিস্থিতির মাঝেই আজ দিল্লি যাচ্ছেন মমতা

রাজ্য জুড়ে টালমাটাল পরিস্থিতি। এই পরিস্থিতিতে পূর্বেই ঘোষিত হয়েছিল রাজধানী জাবেন বাংলার মুখ্যমন্ত্রী। আজ বৃহস্পতিবার দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিনের এই সফরে রয়েছে একাধিক কর্মসূচি। দলীয় সূত্রে খবর আজ বিকেল চারটে নাগাদ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের দিল্লির মহাদেব রোডের বাসভবনে লোকসভা ও রাজ্যসভার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। বৈঠকে থাকতে পারেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার বিকেলের ওই বৈঠক শেষে দলীয় সাংসদদের জন্য চা চক্রেরও আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ৭ অগস্ট দিল্লিতে নীতি আয়োগের বৈঠক রয়েছে। প্রথা মতো এই বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে নীতি আয়োগের বৈঠকে…
Read More
মন্ত্রিত্বপদ ও দলীয় পদের পর এবার বেহালার সমস্ত পুজো কমিটি থেকে অপসারিত পার্থ

মন্ত্রিত্বপদ ও দলীয় পদের পর এবার বেহালার সমস্ত পুজো কমিটি থেকে অপসারিত পার্থ

চারিদিক দিয়ে দুর্নীতিতে জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এক এক করে সমস্ত খোয়াতে হচ্ছে তাকে৷ শনির দশা যেন চেপে বসেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপর। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত মন্ত্রিত্ব পদ ও দলীয় পদ থেকে বাদ পড়েছেন। এবার কলকাতার বিভিন্ন পুজো কমিটি থেকে অপসারিত করা হলো প্রাক্তন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরেই তার সাথে দূরত্ব বাড়িয়েছিল তার নিজের দল। এবার সেই ধারাই বজায় রাখল বেহালার বিভিন্ন দুর্গা পূজা কমিটিগুলি। বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। বেহালা পূর্ব ও পশ্চিম এই দুই অঞ্চলে দুর্গাপুজোর সংখ্যা কম করে ২০০ টি। তার মধ্যে ৭৫ শতাংশ…
Read More
এবার মধ্যপ্রদেশে উদ্ধার কয়েক লক্ষ টাকা

এবার মধ্যপ্রদেশে উদ্ধার কয়েক লক্ষ টাকা

কলকাতার পর এবার মধ্যপ্রদেশে৷ থরে থরে সাজানো টাকা৷ চিকিৎসা শিক্ষা বিভাগের করণিকের বাড়িতে নোটের পাহাড় দেখে চোখ কপালে মধ্যপ্রদেশ সরকারের ইকনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)-এর৷ মধ্যপ্রদেশ সরকারের বেতনভুক ওই করণিকের বাড়ি থেকে উদ্ধার হয় ৮৫ লক্ষ টাকা৷ একটি বেআইনি সম্পত্তি সংক্রান্ত মামলার তদন্তে তল্লাশি চালাচ্ছিল ইওডব্লিউ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মধ্যপ্রদেশ সরকারের বেতনভুক চিকিৎসা শিক্ষা বিভাগের করণিক হিরো কেশওয়ানির বাড়িতে হানা দেন ইওডব্লিউ আধিকারিকরা৷ সেখান থেকেই এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেন তাঁরা। নগদ উদ্ধার হতেই অসুস্থ হয়ে পড়েন অভিযুক্ত করণিক কেশওয়ানি৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থতার কারণে এখনও কেশওয়ানিকে জিজ্ঞাসাবাদ করতে পারেননি ইওডব্লিউ আধিকারিকরা৷ তেমনটাই পুলিশ সূত্রে খবর।…
Read More
আচমকাই চিনা যুদ্ধবিমান ঢুকল তাইওয়ানে

আচমকাই চিনা যুদ্ধবিমান ঢুকল তাইওয়ানে

চলতি বছরের শুরুতেই সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের, যার জের চলেছে এখনো পর্যন্ত। এই পরিস্থিতিতে এবার কি তবে আরো এক যুদ্ধের সূত্রপাত ঘটবে? তাইওয়ানের আকাশে চিনা যুদ্ধবিমানের আস্ফালন৷ আমেরিকার যুদ্ধবিমানের ঘেরাটোপে হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির উড়ান স্পিকার ন্যান্সি পেলোসির উড়ান তাইওয়ানের মাটি ছাড়তেই সে দেশের আকাশসীমায় ঢুকে পড়ে ২৭টি চিনা যুদ্ধবিমান৷ প্রতিরক্ষা সীমা লঙ্ঘন করেই বিমানগুলি পাক খায় তাইওয়ানের আকাশে৷ উল্লেখ্য, তাইওয়ান একটি স্বশাসিত দ্বীপরাষ্ট্র৷ কিন্তু, চিন তাইওয়ানকে বরাবরই তাদের দেশের অংশ হিসাবে দাবি জানিয়ে আসছে৷ সেই কারণেই তাইওয়ানে মার্কিন প্রতিনিধির সফরকে ভাল চোখে দেখছে না চিন। বুধবার বিকেলেই গোটা তাইওয়ান প্রণালীকে বিপজ্জনক অঞ্চল বলে চিহ্নিত করে বেজিং৷ চিনা…
Read More
চাঞ্চল্যকর তথ্য অর্পিতার ৩১টি জীবনবিমা, এই সব ক’টিরই নমিনি পার্থ

চাঞ্চল্যকর তথ্য অর্পিতার ৩১টি জীবনবিমা, এই সব ক’টিরই নমিনি পার্থ

রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রকাশ্যে আসছে একের পর এক সম্পত্তি৷ কোনওটা পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ নামে৷ কোনওটার মালিক আবার অর্পিতা একা৷ শুধু তাই নয়, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার নামে রয়েছে একাধিক জীবন বিমাও৷ যার নমিনি পার্থ চট্টোপাধ্যায়৷ বুধবার আদালতে কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বিশেষ আদালতে এমনই দাবি করলেন তদন্তকারীরা। ১০ দিনের ইডি হেফাজত শেষে বুধবার এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ফের আদালতে তোলে ইডি৷ শুনানির সময় ইডির আইনজীবী দাবি করেন, অর্পিতার ৩১টি জীবনবিমায় নমিনি হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। দু’জনের মধ্যে কতটা ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ রয়েছে, সেটা বোঝাতেই এই তথ্য তুলে…
Read More
আবার বাড়ছে করোনাভাইরাসের চোখরাঙানি

আবার বাড়ছে করোনাভাইরাসের চোখরাঙানি

কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ দৈনিক আক্রান্তের মাত্রা শেষ কয়েক দিনেই কমতে শুরু করেছিল। সোমবার বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০০-র নীচে নেমে গিয়েছিল। কিন্তু গতকালের মতো আজ আবার অনেকটাই বাড়ল আক্রান্তের সংখ্যা। যদিও একাধিক মৃত্যু হলেও এদিন সংখ্যা কমেছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত তুলনায় নিয়ন্ত্রণে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু কমে ৬.৮৫ শতাংশ। সুস্থতার হারও একটু বেড়ে ৯৮.৪৫ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১১ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ১২১ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৪ জনের মৃত্যু হয়েছে…
Read More
‘অপা’র সম্পত্তির হদিশ পেতে অভিযানে ED

‘অপা’র সম্পত্তির হদিশ পেতে অভিযানে ED

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জেলায় জেলায় তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ বুধবার তারা হানা দিল শান্তিনিকেতনে৷ প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও  অর্পিতা মুখোপাধ্যায়ের বেনামি সম্পত্তি নিয়ে তথ্যতালাশ করতেই এই অভিযান। মঙ্গলবার রাতেই ইডির প্রতিনিধি দল শান্তিনিকেতনে পৌঁছে গিয়েছেন। সেখানে রতন কুটির গেস্ট হাউজ রয়েছেন তাঁরা৷ সকালে পৌঁছয় আরও একটি দল৷ সূত্রের খবর, শান্তিনিকেতনে নামে-বেনামে পার্থ-অর্পিতার যে বাড়িগুলি রয়েছে, সেগুলিতে তল্লাশি চলবে৷ পার্থ গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর নামে-বেনামে প্রচুর সম্পত্তি আছে বলে দাবি করে ইডি৷ তার মধ্যে প্রথমেই রয়েছে শান্তিনিকেতন। এখানে পার্থ ও অর্পিতার বিশাল পরিমাণ সম্পত্তির হদিস মিলেছে৷ বুধবার শান্তিনিকেতনের ‘অপা’-সহ তাদের নজরে থাকা বিভিন্ন ফ্ল্যাটে তল্লাশি অভিযান…
Read More