24
Aug
গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের হেফাজতে রয়েছে রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। সিবিআই হেফাজতে ১৪ দিনের মেয়াদ শেষ৷ বুধবার সাত সকালেই নিজাম প্যালেস থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতের উদ্দেশে রওনা হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷ সকাল ১০টা নাগাদ গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে নিয়ে সিবিআইয়ের কনভয় আচমকাই এসে থামে শক্তিগড়ে। সেখানে রয়েছে ল্যাংচার একটি বিখ্যাত দোকান। তার ঠিক গায়েই লাগোয়া বাতানুকূল রেস্তরাঁ। দেখা যায়, গাড়ি থেকে নামার পর সিবিআই কর্তারা বীরভূমের তৃণমূল জেলা সভাপতির হাত ধরে ওই রেস্তোরাঁর দিকেই নিয়ে যাচ্ছেন৷ সূত্রের খবর, এই রেস্তরাঁতেই প্রাতরাশ সারেন কেষ্ট। জলখাবারের মেনুতে ছিল মুড়ি আর চা। তবে তিনি শক্তিগড়ের বিখ্যাত…
