16
Aug
গরুপাচার কাণ্ডে কেষ্টর গ্রেফতারির পর থেকেই বিভিন্ন প্রশ্ন উঠছে বীরভূম নিয়ে। শ্রাবণ মাসের শেষ সোমবার বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে বিশেষ যজ্ঞ হওয়ার কথা ছিল। উদ্যোক্তা ছিলেন অনুব্রত নিজেই। কিন্তু তার মধ্যেই ঘটে গেছে অঘটন। সিবিআই আধিকারিকদের হাতে ধরা পড়ে আপাতত অনুব্রতর ঠিকানা কলকাতার নিজাম প্যালেস। ফলে অনুব্রতর অনুপস্থিতিতে আপাতত বন্ধ রাখা হচ্ছে যজ্ঞের অনুষ্ঠান, এমনটাই খবর মিলেছিল। কিন্তু অনুব্রতর ফেলে যাওয়া অসম্পূর্ণ কাজই এদিন সম্পূর্ণ করলেন তাঁর অনুগত নেতা কর্মীরা। বীরভূমের জেলা সভাপতির ইচ্ছে মেনেই সকাল থেকে বীরভূমের নিচুপট্টিতে অনুব্রতর বাড়িতে তাঁর কল্যান কামনায় শুরু হল যজ্ঞের অনুষ্ঠান। উল্লেখ্য গত শুক্রবার অনুব্রতর বাড়ি থেকে প্যান্ডেল খুলে নেওয়ার পর রবিবারই ফের বাড়ির ছাদে…
