Arpita Debnath

5487 Posts
গ্রেফতারির পর কেমন আছেন পার্থ?

গ্রেফতারির পর কেমন আছেন পার্থ?

গ্রেফতারির পর থেকে কেমন আছেন তিনি? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান ঠিকানা ইডি’র অস্থায়ী লকআপ৷ একই ফ্লোরে স্থায়ী লকআপে ঠাঁই হয়েছে ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের৷ অস্থায়ী লকআপে দু’চোখের পাতা এক করতে পারছেন না শিল্পমন্ত্রী৷ বদলেছে খাওয়া-দাওয়ার সময়৷ কী ভাবে দিন কাটছে পার্থর? আদালতের নির্দেশে ১০ দিনের ইডি হেফাজতে থাকবেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়৷ বুধবার দ্বিতীয় দিন জেরা করা হবে পার্থ-অর্পিতাকে৷ সোমবার তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা না হলেও, দু’জনকেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন ইডি-র আধিকারিকরা৷ আপাতত সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরের সাততলার অস্থায়ী লকআপে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। ওই ঘরে রয়েছে একটি পাখা,…
Read More
আরো কোথাও টাকা আছে কিনা অর্পিতার, খতিয়ে দেখছে ইডি

আরো কোথাও টাকা আছে কিনা অর্পিতার, খতিয়ে দেখছে ইডি

পরতে পরতে মিলছে নতুন তথ্য, দ্রুত গতিতে চলছে তদন্ত। এসএসসি দুর্নীতি মামলার তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা৷ পাশাপাশি মিলেছে প্রচুর সোনা-গয়না ও ২০টি মোবাইল৷ এছাড়াও অর্পিতার নামে ১২টি ভুয়ো সংস্থার খোঁজ মিলেছে। সেই সূত্র ধরেই ওড়িশা ও তামিলনাড়ুর কয়েকটি প্রোডাকশন হাউস ও কয়েকজন মাঝারি মাপের অভিনেতাও এখন ইডি-র আতস কাঁচে। এই দুই রাজ্যে প্রোডাকশন হাউসে অর্পিতা টাকা লগ্নি করেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। ইডির দাবি, বেশ কিছু ‘শেল কোম্পানি’ তৈরি করেছিলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। তল্লাশির চালিয়ে নাকতলা ও…
Read More
বগটুই কাণ্ডে জারি হলো নতুন নির্দেশ

বগটুই কাণ্ডে জারি হলো নতুন নির্দেশ

রাজ্যের মধ্যে অন্যতম ঘটনা রামপুরহাটের বগটুই কাণ্ড। এই ঘটনায় এই নিয়ে এবার আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বগটুইয়ে ক্ষতিগ্রস্তদের মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আসলে বগটুই কাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত আদালতের। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে এই মামলায় দাবি করেছিলেন যে, চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ফলে বগটুই তদন্ত প্রভাবিত হবে। সেই কারণেই এর বিরোধিতা করেন তিনি। অন্যদিকে, ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকেও আবেদন করা হয় কলকাতা হাইকোর্টে। ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের না জানিয়ে এই মামলা দায়ের হয়েছে এবং…
Read More
সমস্ত সম্পত্তির খতিয়ান করতে তৎপরতা বাড়াচ্ছে ইডি

সমস্ত সম্পত্তির খতিয়ান করতে তৎপরতা বাড়াচ্ছে ইডি

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রকাশ্যে এসছে বড়ো তথ্য৷ গ্রেফতার করা হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর 'বান্ধবী' গ্রেফতার হওয়া নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি চর্চা উদ্ধার হওয়া প্রায় ২২ কোটি টাকা নিয়ে। বাংলা সহ গোটা দেশ এখন এই অর্থ নিয়ে আলোচনা করছে। বিপুল এই টাকার ছবি দেখে অনেকেই প্রথমে ভাবতে পারেনি যে এটি আসল! এক জায়গায় এত টাকা দেখে স্বাভাবিকভাবেই সকলে চমকে গিয়েছিল। কিন্তু ইডি যা অনুমান করছে তাতে চমকের আরও বাকি আছে। কারণ আধিকারিকদের ধারণা, আরও প্রায় ১০০ কোটি টাকা খুঁজে পাওয়া যায়নি…
Read More
ফের আবার ইডির মুখোমুখি সোনিয়া, গ্রেফতার হল রাহুল

ফের আবার ইডির মুখোমুখি সোনিয়া, গ্রেফতার হল রাহুল

দুর্নীতির মামলায় চলছে তদন্ত, ফের আবার ইডির মুখোমুখি সোনিয়া। অপেক্ষা ছিল সুস্থ হয়ে ওঠার। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার পর গতকাল সকালেই ফের আবার দ্বিতীয়বারের জন্য ইডি দপ্তরে হাজিরা দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। প্রসঙ্গত সোমবারই সোনিয়া গান্ধীর ইডি আধিকারিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী। তাই একেবারে শেষ মুহূর্তে তিনি সোমবারের পরিবর্তে মঙ্গলবার ইডির দপ্তরে হাজিরার আর্জি জানিয়েছিলেন। এদিন সকালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে ইডি দপ্তরে যান কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এর আগে ২১ জুলাই দিল্লিতে…
Read More
এবার মামলা দায়ের হলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

এবার মামলা দায়ের হলো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

একের পর এক মামলায় জর্জরিত হচ্ছে রাজ্য৷ উঠছে অভিযোগের পর অভিযোগ৷ এবার মামলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে৷ আদালত অবমাননার দায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের৷ শিক্ষক নিয়োগ মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমসে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট৷ এ প্রসঙ্গে মমতা বলেন, 'আমার শুনে লজ্জা লাগছে৷ ওরা বলছে চিকিত্সা র জন্য ওড়িশার এইমসে নিয়ে যেতে হবে। বাংলায় পিজি হাসপাতাল গোটা ভারতের মধ্যে এক নম্বর৷ এখানে মেডিক্যাল কলেজ রয়েছে, বাঙুর হাসপাতাল রয়েছে, সাগর দত্ত হাসপাতাল রয়েছে, শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল রয়েছে। এছাড়াও অনেক ভালো ভালো বেসরকারি হাসপাতাল রয়েছে।’ মমতার প্রশ্ন, 'রাজ্য সরকারের কাছে এত ভালো ভালো হাসপাতাল…
Read More
এই মুহূর্তে পার্থকাণ্ডে বিধানসভার কাজকর্মে প্রভাব পড়বে না

এই মুহূর্তে পার্থকাণ্ডে বিধানসভার কাজকর্মে প্রভাব পড়বে না

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকে উঠছে বিভিন্ন প্রশ্ন। একাধিক প্রশ্ন রাজনৈতিক মঞ্চে ঘোরাঘুরি করলেও তবে এবার হলেও তাতে বিধানসভার কাজকর্মে কোনও প্রভাব পড়বে না বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন। বিধানসভা ভবনে বনমহোৎসবের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বিধানসভার সুনির্দিষ্ট কর্মপদ্ধতি আছে। পরিষদীয়মন্ত্রী ছাড়াও ওই বিভাগের একজন প্রতিমন্ত্রীও আছেন। তাই কোনও ব্যক্তি বিশেষের জন্য বিধানসভার কাজকর্ম ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই। যেদিন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন সেদিন বিমানের বক্তব্য ছিল, ''আমরা তো এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। এখন তদন্ত চলছে, তদন্তে কি বেরোবে না বেরোবে সেটা…
Read More
এবার ফটোশ্যুটের কারণে রণবীরের বিরুদ্ধে দায়ের হলো

এবার ফটোশ্যুটের কারণে রণবীরের বিরুদ্ধে দায়ের হলো

এবার বড় বিতর্কের মুখোমুখি রণবীর৷ নারী নগ্ন হলে বিস্তর বিতর্ক, তোলপাড় করা আলোচনা৷ আর পুরুষের নগ্নতা? শরীরে একটা সুতোও নেই৷ সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশ্যুট করলেন রণবীর সিং৷ পুরুষের নগ্নতাও যে সুন্দর, তা এর আগেও প্রমাণিত হয়েছে বলিউড-হলিউডে৷ একাধিকবার নগ্ন হয়েছেন মিলিন্দ সোমন৷ তা নিয়ে যেমন চর্চা হয়েছে, তেমনই নগ্নতার আকর্ষণও কেউ এড়াতে পারেননি৷ সেই পথে হেঁটে এবার ঝড় তুললেন রণবীর৷ অনেকেই বলছেন, হলিউড তারকা বার্ট রেনল্ডসের দ্বারা অনুপ্রাণিত তিনি৷ তবে এর জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে অভিনেতাকে৷ এই 'ন্যুড ফটোশুটের' জেরে আইনি জটে জড়ালেন রণবীর৷ দায়ের হল এইআইআর৷ জানা গিয়েছে, নগ্ন ফটোশুটের জন্য বলিউড তারকা রণবীরের বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে আর্জি জানানো…
Read More
এবার দুর্নীতির অভিযোগ উঠছে কলেজ সার্ভিস কমিশনেও

এবার দুর্নীতির অভিযোগ উঠছে কলেজ সার্ভিস কমিশনেও

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরই মাঝে এবার স্কুল সার্ভিস কমিশনের পরে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে ব্যাপক দুর্নীতির অভিযোগ জানিয়ে চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে। এসএসসি নিয়োগে দুর্নীতির চেয়েও কলেজ সার্ভিস কমিশনের নিয়োগে আরও অনেক বেশি দুর্নীতি হওয়ায় প্রকৃত মেধাবী ও যোগ্যরা চাকরি পাওয়া থেকে বঞ্চিত হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ২০২০ সালে অধ্যাপক নিয়োগের প্যানেল প্রকাশের সময় থেকেই দুর্নীতির কথা জানিয়ে তাকে বেশ কয়েকবার ই-মেল ও চিঠি দেওয়া হয়েছিল বলেও চাকরি প্রার্থীরা জানিয়েছে। উল্লেখ্য, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ২০১৮ সালে উচ্চ শিক্ষামন্ত্রী পদেও দায়িত্বে ছিলেন।…
Read More
দূষণ নিয়ন্ত্রণে আনতে এল নয়া নির্দেশ

দূষণ নিয়ন্ত্রণে আনতে এল নয়া নির্দেশ

দূষণের মাত্রা বাড়ছে প্রতিনিয়ত। এবার এই দূষণের মাত্রাও নিয়ন্ত্রণে আনতে এলো নয়া নির্দেশ। আগামী ৬ মাসের মধ্যে বাতিল হবে ১৫ বছরের পুরনো গাড়ি। ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা এবং হাওড়ার ক্ষেত্রে এই নির্দেশ দিয়েছে গ্রীন ট্রাইব্যুনাল। দূষণ নিয়ন্ত্রণের জন্য এই দুই জেলায় চলবে বিএস৬ গাড়ি, বাতিল হচ্ছে বিএস৪। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। বায়ুদূষণের পাশাপাশি শব্দদূষণ রোধ করতেও পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, শব্দদূষণ রুখতে ব্যবহার করতে হবে 'সাউন্ড লিমিটার'। ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমন্বয় রেখে এই কাজ করতে হবে। এর আগেও এই ইস্যুতে…
Read More
তবে কি এবার খেলার জগতে ফিরতে পারেন মিতালি

তবে কি এবার খেলার জগতে ফিরতে পারেন মিতালি

আচমকা স্বইচ্ছায় খেলার জগৎকে থেকে বিদায় নিয়েছিলেন তিনি। প্রশ্ন উঠেছিল কেন এমন করলেন তিনি? দীর্ঘ তেইশ বছরের ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে গত মাসেই অবসর ঘোষণা করেছিলেন ভারত অধিনায়ক মিতালি রাজ৷ আইসিসি মহিলা বিশ্বকাপের কয়েকমাস পরেই ক্রিকেটপ্রেমীদের মন ভেঙে ২২ গজকে আলবিদা জানান তিনি৷ জানিয়েছিলেন ব্যাট হাত আর দেখা যাবে না তাঁকে৷ তবে এবার মিলল অন্য ইঙ্গিত৷ অবসর ভেঙে ফের ২২ গজে ফিরতে চাইছেন মিতালি রাজ। আগামী বছর থেকে শুরু হচ্ছে মহিলাদের আইপিএল। সেই প্রতিযোগিতায় খেলতে চান ভারতীয় মহিলি ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ২০২৩ সালে ভারতেই আয়োজিত হবে মহিলাদের আইপিএল৷ বিসিসিআই-এর তরফে জানানো হয়েছিল, মহিলা আইপিএল-এর প্রথম মরশুমে অংশ নিতে পারে…
Read More
প্রকাশ্যেই এলো আরও এক পার্থ ঘনিষ্ঠের বিপুল সম্পত্তি

প্রকাশ্যেই এলো আরও এক পার্থ ঘনিষ্ঠের বিপুল সম্পত্তি

যত সময় এগোচ্ছে তত এক এক করে বাড়ছে সম্পত্তির পরিমাণ। গত বছর নভেম্বর মাসের কথা৷ ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের মহুলবনি মৌজায় প্রকাণ্ড খামারবাড়িতে জাঁকজমক করে কালীপুজোর আয়োজন করেছিলেন অতনু গুছাইত। অথচ, ২০২১ সালের জুলাই মাস থেকে তিনি সপরিবার ফেরার! কোলাঘাটের প্রাক্তন এই তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে আগেই। গত মাসে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তমলুক আদালত। অতনু, তাঁর স্ত্রী মানসী এবং অতনুর ভাই শান্তনু (লাল) সকলেই নিজেদের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করতেন৷ গত বছর ঝাড়গ্রামের খামারবাড়ির কালীপুজোয় জঙ্গলমহলের কয়েকজন তৃণমূল নেতা-নেত্রীরও দেখা মিলেছিল৷ খামারের দুই কর্মীও সে কথা জানিয়েছেন৷ পার্থ…
Read More
বাড়তে থাকা মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যার কারণে সতর্কতা জারি দিল্লি-কেরল বিমানবন্দরে

বাড়তে থাকা মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যার কারণে সতর্কতা জারি দিল্লি-কেরল বিমানবন্দরে

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও হানা দিয়েছে করোনার মতোই আরো এক সংক্রামক ভাইরাস মাঙ্কি পক্স। এক দুই করে বাড়তে বাড়তে ইতিমধ্যেই আমাদের দেশে আক্রান্তের সংখ্যা চার। অন্যদিকে দক্ষিণের রাজ্য কেরলের পাশাপাশি রবিবার রাজধানী দিল্লিতেও মিলেছে এক মাঙ্কি পক্স আক্রান্তের খোঁজ। এমতাবস্তায় কোরোনার মতোই এবার এই সংক্রমণকে কেন্দ্র করেও ছড়াচ্ছে আতঙ্ক, উদ্বেগ। ইতিমধ্যেই পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রের একটি বিশেষ দল কেরলে গিয়ে শুরু করেছেন দেখাশোনা। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ভাইরাসকে কেন্দ্র করে জারি হয়েছে নতুন হেলথ অ্যাডভাইজারি। সবে মিলে করোনার মত মাঙ্কি পক্স…
Read More
বাড়ছে জল্পনা, এবার কি তবে মুখোমুখি জিজ্ঞেসাবাদ করা হবে পার্থ অর্পিতাকে

বাড়ছে জল্পনা, এবার কি তবে মুখোমুখি জিজ্ঞেসাবাদ করা হবে পার্থ অর্পিতাকে

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রকাশ্যে এসছে বড়ো তথ্য৷ গ্রেফতার করা হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, চলছিলো শারীরিক পরীক্ষা৷ মেডিক্যাল টেস্টের পর গতকালই ভুবনেশ্বর এইমসের তরফে জানানো হয়েছিল তেমন কোনো গুরুতর সমস্যা নেই তাঁর৷ মঙ্গলবার ঘড়িতে তখন সকাল ৬টা ৩৪। ভুনেশ্বর থেকে কলকাতায় নামে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উড়ান। বিমানবন্দরের বাইরেই অপেক্ষা করছিল ইডি-র চারটি গাড়ি৷ সেখান থেকে পার্থকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সেখানেই তাঁকে জেরা করবেন তদন্তকারী অফিসাররা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দু’জনকেই ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। আজ মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে পার্থ ও অর্পিতা…
Read More