14
Jul
তিনি বাঙালির গর্ব। মহারাজা বলে পরিচিত তিনি। এবার প্রভাব পড়েছে দেশের বাইরেও। রাজনৈতিক পালা বদলের অপেক্ষায় ব্রিটেন৷ আর এই মুহূর্তে রানির দেশে প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এক ভারতীয়৷ সেই ব্রিটিশ পার্লামেন্টেই সংবর্ধিত হলেন এক বাঙালি। ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ২০ বছর পূর্তিতে সংবর্ধনা জানানো হল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় ২০০ বছর ভারতে রাজত্ব করেছে ব্রিটিশরা৷ স্বাধীনতার ৭৫ বছর পূর্তির ঠিক আগে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক এগিয়ে রয়েছেন সেই ব্রিটেনেরই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে৷ এর আগে অবশ্য ব্যাট হাতে ব্রিটিশদের শাসন করেছেন বাঙালির গৌরব সৌরভ৷ এদিন তাঁকে সংবর্ধনা দেওয়া হল ব্রিটেনের পার্লামেন্টে। ২০০২ সালের ১৩ জুলাই লর্ডসের মাঠে সৌরভের নেতৃত্বে ন্যাটওয়েস্ট ট্রফি জিতেছিল…
