03
Aug
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এই মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি মৌন৷ ইঙ্গিত দিয়েছিলেন, সময় এলে সব বলবেন৷ কিন্তু, সেই ‘সময়’ এখনও আসেনি৷ সেই কারণেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ফের হেফাজতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ মঙ্গলবার অর্পিতার নেল আর্ট পার্লার ও কয়েকটি ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি৷ সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে৷ কয়েকটি ফ্ল্যাট আবার সিল করে দেওয়া হয়েছে৷ আজ, বুধবার পার্থ-অর্পিতাকে ফের আদালতে তোলা হবে। সেখানে তাঁদের দু’জনকেই আরও কিছুদিনের জন্য ইডি নিজেদের হেফাজতে নিতে চাইবে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গত ২৩…
