05
Aug
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দিন বারো আগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আপাতত ইডি হেফাজতেই রয়েছেন তিনি৷ এরই মধ্যে বেশ কয়েকবার তাঁর আমেরিকাবাসী মেয়ে সোহিনী ভট্টাচার্য ও জামাই কল্যাণময় ভট্টাচার্য-সহ ঘনিষ্ঠ আত্মীয়দের প্রসঙ্গ উঠেছে৷ তবে তাঁদের নিয়ে বিশেষ কথা হয়নি। এ বার স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক টেট দুর্নীতি মামলায় ডাক পড়ল সোহিনী-কল্যাণময়ের। ইতিমধ্যেই আমেরিকায় ই-মেল পাঠানো হয়েছে পার্থের মেয়ে-জামাইয়ের কাছে৷ অবিলম্বে তাঁদের কলকাতায় আসার কথা জানিয়েছে ইডি। ইডি-র দাবি, সরকারি চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা লুঠ করা হয়েছে৷ এবং সেই টাকা বিভিন্ন সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছে৷ এই গোটা…
