29
Jul
রাজ্যের পাশাপাশি ভুল মন্তব্যকে কেন্দ্র করে দেশেও সৃষ্টি হলো উত্তাল পরিস্থিতির। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এর এসএসসি দুর্নীতি কান্ড নিয়ে যখন কার্যত উত্তাল রাজ্য রাজনীতি ঠিক তখনই রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্যে সংসদে বিপাকে কংগ্রেস দল। অধীর সংবাদমাধ্যমের সামনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'রাষ্ট্রপত্নী' বলে সম্বোধন করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই বর্তমানে তোলপাড় শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। এমতাবস্থায় প্রকাশ্যে এসেছে আরো এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হাতাহাতিতে জড়িয়েছেন সোনিয়া গান্ধী এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। জানা গিয়েছে স্মৃতি ইরানির ওপর ক্ষুদ্ধ হয়ে ভরা সংসদে তাঁকে সোনিয়া বলেছেন, আমার সঙ্গে কথা বলবেন না। এই ঘটনাকে কেন্দ্র…
