07
Jul
অবশেষে মিলল ফল, উত্তর পেল দীর্ঘদিনের আন্দোলন। দীর্ঘ দিন ধরেই চলছিল আন্দোলন। একই দাবি নিয়ে পিএসসি অফিসের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রদর্শিত হয়েছিল। সেই ধারাবাহিক লড়াইয়ের ফল আজ পেলেন আন্দোলনকারীরা। পিএসসি ক্লার্কশিপের সেক্রেটারি এবং ডিরেক্টরের পর রিজিওনালও ফল প্রকাশ করেছে আজ। ৩ হাজার ৭৮৫ জন চাকরি পেয়েছে। সরকারি দফতরে লক্ষাধিক শূন্যপদ কিন্তু ৩ বছর কোনও নতুন নোটিফিকেশন নেই। আর ২০১৯ সালে ক্লার্কশিপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রায় তিন বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সেক্রেটারিয়েট, ডাইরেক্টরিয়েটের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ হলেও এখনও রিজিওনালের মেধাতালিকা প্রকাশ করা হয়নি। এই ছিল অভিযোগ। তার প্রেক্ষিতেই আন্দোলন হয় আজ পিএসসি ভবনের সামনে।…
