01
Jul
টালমাটাল পরিস্থিতির অবসান ঘটিয়ে ঘোষণার পরেই শপথ গ্রহণ করেছেন নতুন মুখ্যমন্ত্রী শিবসেনা নেতা একনাথ শিন্ডে। প্রাক্তন হলেন উদ্ধব ঠাকরে৷ কেমন ছিল তার জীবনের শুরুটা? ফটোগ্রাফির ছাত্র থেকে মহারাষ্ট্রের মসনদ৷ দীর্ঘ এই সফরে বহু চড়াই-উতরাই এসেছে৷ এক সময় বাবার প্রতিপত্তির ছায়ায় কোথায় যেন হারিয়েই গিয়েছিল তাঁর অস্তিত্ব৷ কিন্তু, ২০১৯ সালে শিবাজি পার্কে মারাঠি ভাষায় শপথবাক্য পাঠ করে মহারাষ্ট্রের ইতিহাসে শিবসেনার উত্থানের নতুন কাহিনি শুরু করেন বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে৷ রাজ্য শাসনের গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শিবসেনা সুপ্রিমো৷ ১৯৬০ সালে মুম্বইয়ে জন্ম উদ্ধবের৷ মুম্বইয়েই বেড়ে ওঠা তাঁর। বালমোহন বিদ্যামন্দির থেকে স্কুলের পাঠ শেষ করে জেজে স্কুল অব আর্টস থেকে…
