Arpita Debnath

5581 Posts
দেশের সংক্রমণের সংখ্যা কুড়ি হাজারের কাছে

দেশের সংক্রমণের সংখ্যা কুড়ি হাজারের কাছে

ঊর্ধ্বমুখী বঙ্গ করোনা ভাইরাস। কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ দেশের করোনা পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। কেন্দ্রের করোনার রিপোর্ট আরও একবার তা প্রমাণ করল। ইতিমধ্যেই দেশজুড়ে মাত্রাছাড়া হারে বাড়তে থাকা করোনার দৈনিক সংক্রমণ এবং সক্রিয় রোগী তথা অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রায় প্রতিদিনই করোনার চতুর্থ ঢেউয়ের সম্ভাবনাকে আরও জোরালো করছে। মূলত এই কারণেই দেশের করোনা পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু। এই উদ্বেগ, আশঙ্কার মধ্যেই রবিবার দেশের করোনার দৈনিক আক্রান্ত এবং সক্রিয় রোগের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি কার্যত লাফিয়ে বাড়ল দৈনিক মৃতের সংখ্যাও। জানা যাচ্ছে গত একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৫৭ জন। এই নিয়ে পরপর চার দিন দেশের করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা…
Read More
উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভবনা

উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভবনা

বিগত দু মাসের বেশি সময় ধরে বৃষ্টির দেখা না মিললেও, এবার স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গে দেখা মিলেছে বর্ষার। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কিছু। তবে এবার স্বস্তি পেল দক্ষিণবঙ্গও। নিম্নচাপের চোখ রাঙানি আর তার জেরেই অবশেষে একটানা বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। প্রসঙ্গত চলতি বছর দক্ষিণবঙ্গের মৌসুমী বায়ু ততটা সক্রিয় না হওয়ায় বর্ষা শুরু হলেও বৃষ্টির দেখা সেই ভাবে নেই কলকাতাসহ দক্ষিনবঙ্গের জেলাগুলিতে। আর তার জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষার মরশুমেও জোর কদমে ব্যাটিং চালাচ্ছে ভ্যাপসা গরম। কিন্তু তার মধ্যেই কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে, আগামী চার দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নাগাড়ে বৃষ্টিতে ভিজতে পারে…
Read More
রাজনীতি থেকে দূরে থাকতে হবে, নির্দেশিকা পাকিস্তানের সেনাদের জন্য

রাজনীতি থেকে দূরে থাকতে হবে, নির্দেশিকা পাকিস্তানের সেনাদের জন্য

এবার থেকে রাজনীতিতে আর কোনো অধিকার নেই তাদের। পাকিস্তানের রাজনীতিতে কোনওভাবেই প্রভাব খাটাতে পারবেন না সেনাকর্তারা। এছাড়া রাজনীতি থেকে দূরে থাকতে হবে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের অধিকারিকদেরও। এই নির্দেশ পাক সেনাপ্রধান কোমর জাভেদ বাজওয়া এবং পাক গুপ্তচর সংস্থার ডিরেক্টর জেনারেল নাদিম আঞ্জুমের। এদিকে ক্ষমতা থেকে অপসারিত ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক- ই- ইনসাফের তরফে অভিযোগ, পঞ্জাব প্রদেশে আসন্ন উপনির্বাচনে প্রভাব খাটাচ্ছেন পাক সেনাকর্তারা। একই অভিযোগ উঠেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে। পাকিস্তানের রাজনীতিতে কোনওভাবেই নাক গলাতে পারবেন না সেনাকর্তারা। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এই নির্দেশ জারি করেছে। এব্যাপারে লিখিত নির্দেশিকা জারি করা হয়েছে বলে সূত্রের খবর। আইএসআইয়ের তরফে যে…
Read More
ইউক্রেনের যুদ্ধে সাহায্য না করার কারণ ভুগতে হলো পাঁচ দেশকে

ইউক্রেনের যুদ্ধে সাহায্য না করার কারণ ভুগতে হলো পাঁচ দেশকে

চলতি বছরের শুরুতে শুরু হয়ে, মাসের মাস অতিক্রম করলেও যুদ্ধ চলছে অনবরত গতিতে। কিছুতেই থামানো যাচ্ছে না যুদ্ধ পরিস্থিতিকে। এই পরিস্থিতিতে কূটনৈতিক ব্যর্থতার ফল এবং যুদ্ধ আবহে পাশে না থাকায় ভারতসহ পাঁচ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেন্সকি। সম্প্রতি ইউক্রেন প্রেসিডেন্টের ওয়েবসাইডে এই তথ্য প্রকাশ করা হয়েছে। তবে ঠিক কি কারণে এই পাঁচ রাষ্ট্রদূতকে বরখাস্ত করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইউক্রেনের বিদেশমন্ত্রকের পক্ষ থেকেও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি বলে খবর। জানা যাচ্ছে ভারত ছাড়াও জার্মানি, চেক রিপাবলিক নরওয়ে এবং হাঙেরিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে জেলেন্সকি সরকার। ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইট থেকে জানা যায়, ভারতসহ এই পাঁচ দেশের…
Read More
আচমকাই প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজোয় চলে যাওয়ায় চিন্তা বাড়ছে চিনকে নিয়ে

আচমকাই প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজোয় চলে যাওয়ায় চিন্তা বাড়ছে চিনকে নিয়ে

আচমকাই এক মর্মান্তিক ঘটনায় চলে গেলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল মধুর। সেই ট্র্যাডিশন বহাল থেকেছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জমানাতেও। শিনজো আবেই একমাত্র জাপানি প্রধানমন্ত্রী যিনি চারবার ভারত সফরে এসেছেন। শিনজো আবে হত্যাকাণ্ডের পর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর শনিবার ভারত রাষ্ট্রীয় শোকপালন করলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি শোকপ্রকাশ…
Read More
খুশির খবর, আজ বিকেলে উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো

খুশির খবর, আজ বিকেলে উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো

অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বহু টালবাহানা পর উপস্থিত হলো প্রতীক্ষিত সময়। অবশেষে কলকাতাবাসী জানলো যে আজই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো। আজ, সোমবার শিয়ালদহ মেট্রোর আনুষ্ঠানিক উদ্বোধন। তবে যাত্রীদের জন্য শিয়ালদহ স্টেশনের দরজা খুলবে আগামী বৃহস্পতিবার। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের ভাড়া ধার্য হয়েছে ২০ টাকা। রেল বোর্ডের অনুমতি সাপেক্ষে বর্ধিত রুটে নয়া ভাড়া ধার্য করা হয়েছে। ন্যূনতম ভাড়া ১০ টাকা। ৫ থেকে ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে যাত্রীদের ২০ টাকা দিতে হবে। আগামী দিনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো রুট চালু হলে মোট ১৬.৫ কিলোমিটার ছুটবে মেট্রো। ১০ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত রুটের ভাড়া ধার্য হয়েছে ৩০ টাকা।…
Read More
ভয় কাটিয়ে আজ থেকে আবার শুরু অমরনাথ যাত্রা

ভয় কাটিয়ে আজ থেকে আবার শুরু অমরনাথ যাত্রা

ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ ছিল অমরনাথ যাত্রা। গত শুক্রবার ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টির পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল অমরনাথ যাত্রা। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের সেই ধাক্কা সামলে তিন দিনের মধ্যেই ফের স্বাভাবিক হল তীর্থ যাত্রা। জানা যাচ্ছে সোমবার সকালে নুনওয়ান পহেলগাঁও এলাকা থেকে তীর্থযাত্রীদের একটি দল ফের এই যাত্রা শুরু করেছে। অন্যদিকে পহেলগাঁওয়ের ক্যাম্পে পৌঁছানোর জন্য জম্মুর মূল শিবির তথা বেস ক্যাম্প থেকেও তীর্থযাত্রীদের একটি দল ইতিমধ্যেই রওনা দিয়েছে বলে খবর। উল্লেখ্য, গত শুক্রবার মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে বড়সড় বিপর্যয়ের মুখে পড়েন অমরনাথ যাত্রার তীর্থযাত্রীরা। মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ধস নামতে শুরু করে। সঙ্গে হড়পা বান। ধস নামে অমরনাথের…
Read More
সাজা দেওয়া হলো বিজয় মালিয়াকে

সাজা দেওয়া হলো বিজয় মালিয়াকে

অবশেষে অন্যায় কাজের সাজা মিললো। আদালত থেকে তথ্য গোপন এবং আদালত অবমাননার দায়ে পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার সাজা ঘোষণা হল সুপ্রিম কোর্টে। কিংফিশার কর্তাকে দু’হাজর টাকা জরিমানা এবং চার মাসের কারাদণ্ডের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। এদিন শীর্ষ আদালত তার নির্দেশে এও বলেছে, সময়মতো জরিমানা জমা দেওয়া না হলে আরও দু’মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বিজয় মালিয়াকে। সুপ্রিম কোর্ট আরও জানায়, মালিয়াকে ৬,২০০ কোটির টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, সেই নির্দেশ তিনি পালন করেননি৷ উল্টে নির্দেশ অগ্রাহ্য করে সন্তানদের প্রায় ৩১৭ কোটি ৬৩ লক্ষ টাকা পাঠান এই ব্যবসায়ী৷ আদালত অবমাননার দায়েই এদিন তাঁকে এই সাজা…
Read More
পৃথিবীর বাইরে খোঁজ মিলল প্রাণের উপাদানের

পৃথিবীর বাইরে খোঁজ মিলল প্রাণের উপাদানের

বহু বছর ধরে প্রাণের খোঁজ চলছে পৃথিবীর বাইরে, অনেকের মতে পৃথিবীর বাইরেও আছে প্রাণ৷ এবার প্রথম মহাকাশে গ্রহাণুর বুকে মিলল অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি৷ প্রাণের মূল উপাদান অ্যামাইনো অ্যাসিডের ২০টি প্রকারভেদের সন্ধান পেলেন জাপানি গবেষকরা। অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি মিলেছে রয়ুগু নামে একটি গ্রহাণুর মধ্যে৷ এই উপাদান সংগ্রহ করে বিজ্ঞানদের হাতে তুলে দিয়েছে রয়ুগু ফেরত মহাকাশযান হায়াবুসা ২৷ বিজ্ঞানীরা দীর্ঘ দিন ধরেই গ্রহাণুর মধ্যে জৈবিক বস্তু থাকতে পারে৷ সেই দাবিই সত্য প্রমাণিত হল৷ পৃথিবীর বাইরে অ্যামাইনো অ্যাসিড হল এমন একটি বস্তু যা প্রোটিন তৈরি করে। আর প্রোটিন হল প্রাণের অপরিহার্য উপাদান। অ্যামাইনো অ্যাসিড যেমন খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করতে সাহায্য করে, তেমনই দেহের…
Read More
বাড়ছে বিক্ষোভ, প্রধানমন্ত্রী পদ থেকে সরে গেলেন রনিল বিক্রমসিংহ

বাড়ছে বিক্ষোভ, প্রধানমন্ত্রী পদ থেকে সরে গেলেন রনিল বিক্রমসিংহ

উন্নতি হচ্ছে না শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা৷ আর্থিক সংকটে ধুঁকছে শ্রীলঙ্কা৷ গণবিক্ষোভের মুখে পলাতক রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে৷ প্রেসিডেন্টের সরকারি বাসভবন কব্জা করেছে বিক্ষোভকারীরা। এই টালমাটাল পরিস্থিতির মধ্যে ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ৷ কুর্সিতে বসার দু’মাস যেতে না যেতেই ইস্তফা দিলেন তিনি৷ এক বিবৃতি প্রকাশ করে প্রথমে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন রনিল। একটি টুইট করে তিনি বলেন, ‘‘সকলের কাছে আমার আহ্বান, দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের সুরক্ষায় একটি সর্বদলীয় সরকার গঠন করা হোক৷" এর পরেই পদত্যাগ করেন তিনি৷ দেশের সঙ্কটের সমাধানে সর্বদলীয় বৈঠকও ডাকেন তিনি৷ এদিকে জানা গিয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এই মুহূর্তে দেশে ফিরতে রাজি নন। তিনি পদত্যাগেও রাজি নন৷ পরিস্থিতি…
Read More
অমরনাথের দুর্যোগের কারণে হেল্পলাইন চালু করল রাজ্য সরকার

অমরনাথের দুর্যোগের কারণে হেল্পলাইন চালু করল রাজ্য সরকার

বৃষ্ট্রি মরশুম শুরু হতেই বেড়ে চলেছে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা। ঘটে চলেছে একের পর এক ঘটনা। প্রাকৃতিক দুর্যোগের কবলে অমরনাথ যাত্রীরা। আচমকা মেঘ ভাঙা বৃষ্টির কারণে এল হড়পা বান এবং তার জেরেই ভেসে গেল একের পর এক পূণ্যার্থীদের তাঁবু। অমরনাথে ঘটেছে প্রাকৃতিক বিপর্যয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৫ জন নিহত হয়েছেন এবং ৪০ জনের বেশি এখনও নিখোঁজ। এই ইস্যুতে দুঃখপ্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আটকে পড়া পর্যটকদের বিষয়ে খবর দেওয়ার জন্য হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে সরকারের তরফ থেকে। এমন ঘোষণা করা হয়েছে। এদিন মমতা টুইট করে বলেন, ''অমরনাথ বিপর্যের কথা শুনে আমি স্তম্ভিত এবং…
Read More
কলকাতার হাসপাতালে মাঙ্কিপক্স সন্দেহে ভর্তি যুবক

কলকাতার হাসপাতালে মাঙ্কিপক্স সন্দেহে ভর্তি যুবক

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। সন্দেহ অনেক আগে থেকেই ছিল, আশঙ্কাও ছিল, সেটাই হয়তো সত্যি হওয়ার পথে। রাজ্যে প্রথম মাঙ্কিপক্সের উপসর্গযুক্ত রোগীর খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে। বিদেশ থেকে ফিরে কলকাতায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে একজন। সন্দেহ করা হচ্ছে যে সে মাক্সিপক্সে আক্রান্ত। তাঁর ওপর বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। এছাড়াও এই ইস্যু নিয়ে আরও বেশি সতর্ক করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। মাঙ্কিপক্স যে হয়েছে তা এখনও নিশ্চিত করা না গেলেও আগামভাবে সকলকে সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, সম্প্রতি ইউরোপের কোনও এক দেশ থেকে ফিরেছেন…
Read More
এবার বদলে যেতে চলেছে মিকি মাউসের মালিকানা

এবার বদলে যেতে চলেছে মিকি মাউসের মালিকানা

প্রায় সবারই ছেলেবেলা কেটেছে মিকি মাউসসহ দেখে। কিন্তু সেসব এখন অতীত। একচেটিয়া আধিপত্যের বাজার শেষ। আর তাই এবার মিকি মাউসসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় কার্টুন চরিত্রের স্বত্ত হারাতে চলেছে ডিজনি। জানা যাচ্ছে, খুব শীঘ্রই মিকি মাউস চরিত্রটি ৯৫ বছরে পদার্পণ করবে। ১৯২৮ সালের ১ অক্টোবর তৈরি করা হয়েছিল জনপ্রিয় এই কার্টুন চরিত্রটি এবং ২০২৪ সালে এই চরিত্রটি ৯৫ বছরে পদার্পণ করবে। মূলত সেই কারণেই বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে ডিজনির যে কার্টুন চরিত্রটি তার শৈল্পিক স্বত্ত হারাতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থা। বিষয়টি একটু পরিষ্কার করে বলা যাক। মার্কিন যুক্তরাষ্ট্রের কপিরাইট আইন অনুযায়ী, কোন শৈল্পিক কাজের স্বত্ত ৯৫ বছর পর্যন্তই ব্যক্তিগত…
Read More
আরো বাড়লো বাংলার করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা

আরো বাড়লো বাংলার করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা

করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ নতুন করে আবার মাথা চাড়া দিচ্ছে সংক্রমণ৷ দৈনিক আক্রান্তের মাত্রা কমতে শুরু করেছিল রাজ্যে। কিন্তু শেষ কয়েক দিনের কোভিড গ্রাফ মারাত্মক চিন্তা বাড়িয়েছে বঙ্গের। আজও বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা গতদিনের তুলনায় বেড়েছে। এদিকে আজ ৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট বেড়ে ১৬.৯২ শতাংশ। এদিকে সুস্থতার হার কমে ৯৮.০৪ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৫০ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৪৫ হাজার…
Read More