Arpita Debnath

5487 Posts
বড় সাফল্য, মারণ রোগের টিকা তৈরি হলো ভারতেই

বড় সাফল্য, মারণ রোগের টিকা তৈরি হলো ভারতেই

বিশ্বের মধ্যে অন্যতম মারণ রোগ ক্যানসার। নামটা শুনলেই যেন রাতের ঘুম উড়ে যায়। এই রোগকে ভয় পান না এমন মানুষ নেই। ২০২২ সালে দাঁড়িয়ে অনেক রোগের অনেক ওষুধ বেরোলেও ক্যানসার নিয়ে খুব একটা আশাবাদী এখনও হওয়া যায়নি। যদিও বিজ্ঞানীরা এই রোগের ওষুধ বের করতে বদ্ধপরিকর হয়ে উঠেছে। তবে একটা বড় খবর হল, এক বিশেষ ধরণের ক্যানসার আটকানোর টিকা তৈরি হয়েছে ভারতেই। টিকা নির্মাণকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। মূলত মহিলাদের মধ্যে বেশি মাত্রায় দেখা যায় 'সেরভিক্যাল ক্যানসার'। জরায়ুর একেবারে শেষ প্রান্তের ক্যানসার এটি। প্রায় ৯৫ শতাংশ ক্ষেত্রেই এই ক্যানসারের পিছনে ভূমিকা থাকে 'হিউম্যান পাপিলোমাভাইরাস'-এর। একে আটকানো গেলেই এই ক্যানসার আটকানো…
Read More
রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা নামল দুশোর নিচে

রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা নামল দুশোর নিচে

বিগত বেশ কিছুদিনের চিন্তার পর আজ সামান্য স্বস্তি দিলেও রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা। আজ কিঞ্চিৎ কমে তা ২০০-র নীচে। এদিকে আজ আবার মৃত্যুহীন বাংলা, যা স্বস্তির। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলার আক্রান্ত সংখ্যার দিকে ফের নজর রাখা হচ্ছে জোরদার ভাবে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট গতকালের থেকে অনেক কমে ২.২৬ শতাংশ হয়েছে। সুস্থতার হার দাঁড়িয়ে রয়েছে ৯৮.৮৯ শতাংশে। যা আগের থেকে কম। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৮ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ২০ হাজার ৯৭২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ কারোর মৃত্যু হয়নি…
Read More
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য চিন্তা ভাবনা শুরু করছে গেরুয়া শিবির

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য চিন্তা ভাবনা শুরু করছে গেরুয়া শিবির

চলতি মাসেই হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন। এবার এই নির্বাচনের জন্য চিন্তা ভাবনা শুরু করছে গেরুয়া শিবিরও। রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মতভাবে প্রার্থী দেওয়া যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা করছে বিজেপি। বিষয়টি নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা শুরু করেছে তারা। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করে দিয়েছেন। রাজ্যসভার বিরোধী  দলনেতা মল্লিকার্জুন খাড়্গেকে ফোন করেছেন তিনি। কংগ্রেসের মতামত জানতে চেয়েছেন রাজনাথ। তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছেন রাজনাথ। ইতিমধ্যেই মল্লিকার্জুনকে রাজনাথ সিং জানিয়েছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের মতামত জানতে চান। সেই জন্যেই তাঁকে ফোন করেছেন তিনি। তখন মল্লিকার্জুন পাল্টা জানতে চান…
Read More
একের পর এক তলব বাতিল করে হাজিরা না দেওয়ায় কল্যাণময়কে তুলে নিয়ে এল সিবিআই

একের পর এক তলব বাতিল করে হাজিরা না দেওয়ায় কল্যাণময়কে তুলে নিয়ে এল সিবিআই

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তৎপরতার সাথে কাজ করছে সিবিআই। এবার দুর্নীতি মামলায় সিবিআই-এর নজরে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার সকালে এসএসসি-র নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিং-এর বাড়ি এবং মধ্যশিক্ষা পর্ষদের দফতরে হানা দেয় সিবিআই। বিকেলে তদন্তকারীরা পৌঁছলেন লেকটাউনের কদাপাড়ায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। সেখান থেকে পর্ষদ সভাপতিকে সঙ্গে নিয়ে ফের মধ্যশিক্ষা পর্ষদের দফতরে এল সিবিআই। সূত্রের খবর, পর্ষদ দফতরেই কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী অফিসাররা৷ বেশ কিছু অসঙ্গতির বিষয়ে প্রশ্ন করা হবে তাঁকে৷ সিবিআই সূত্রে খবর, এদিন একাধিক বার ফোন করে পর্ষদ সভাপতিকে ডেকে পাঠানো হয়৷ কিন্তু, তদন্তকারীদের ডাকে তিনি সাড়া দেননি৷ এর পর এদিক…
Read More
বাড়ছে চিন্তা, মাঙ্কি পক্ষে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে

বাড়ছে চিন্তা, মাঙ্কি পক্ষে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে

মাঝে মাঝে নিয়ন্ত্রণে এলেও আবার বেড়ে উঠেছে করোনা সংক্রমণ। একা করোনায় রক্ষে নেই, তার মধ্যে দোসর আবার মাঙ্কি পক্স। একদিকে যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ফের মাথাচাড়া দিচ্ছে করোনার আতঙ্ক, ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বহু দেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কি পক্স। দিন কয়েক আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বহু জায়গায় ইতিমধ্যেই এই সংক্রামিত ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। ক্রমশ বড় হচ্ছে আক্রান্তের সংখ্যা। এমতাবস্তায় ব্রিটেন স্বাস্থ্য দপ্তর জানাল যে। সেই দেশে ইতিমধ্যেই মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে পাঁচশোর গণ্ডি। ব্রিটেনের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে সেই দেশে মাঙ্কি পক্সে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে…
Read More
খোঁজ মিললো আরো দুই পৃথিবীর

খোঁজ মিললো আরো দুই পৃথিবীর

অবশেষে উত্তর মিলল এত বছরের খোজের৷ পৃথিবীর বাইরে আছে কি আরও একটা পৃথিবী? যেখানে রয়েছে আমাদের মতোই প্রাণ৷ ভিনগ্রহীদের উপস্থিতি নিয়ে যখন তীব্র জল্পনা চলছে, তখন খোঁজ মিলল পৃথিবীর দুই ‘সহদরা’র৷ হ্যাঁ, পৃথিবীর মতো আরও দুটি পৃথিবী রয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ডে। তবে শুধু পৃথিবী নয়, আস্ত সৌরমণ্ডলীর খোঁজ পেলেন বিজ্ঞানীরা। তাঁরা অঙ্ক কষে জানালেন, পৃথিবী থেকে সেই সৌরমণ্ডলের দূরত্ব খুব একটা দূরে নয়। আর সেই সৌরমণ্ডলেই রয়েছে পৃথিবীর মতো একাধিক গ্রহ। শুধু গ্রহ বললে ভুল হবে। সেখানে রয়েছে গ্রহ-গ্রহানুপুঞ্জ সহ একটা পরিপূর্ণ বলয়৷ নতুন এই সৌরমণ্ডলে পৃথিবীর সদৃশ গ্রহরা রয়েছে পৃথিবী থেকে ৩৩ আলোকবর্ষ দূরে৷ এটাই আমাদের সৌরমণ্ডলের নিকটতম সৌরমণ্ডল বলে মনে করছেন…
Read More
অতিভারী বৃষ্টির কারণে অসমে নেমেছে ধস

অতিভারী বৃষ্টির কারণে অসমে নেমেছে ধস

বর্ষার আগমন ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে। মূলত উত্তরাঞ্চলে বেশিভাগ বৃষ্টির শুরু হয়েছে। প্রবল বর্ষণে ফের বিপর্যস্ত অসমের জনজীবন। চলতি সপ্তাহের প্রথম থেকেই ফের অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে। আর এই প্রবল বৃষ্টির জেরে একের পর এক ধস নামছে বিভিন্ন এলাকায়। জানা যাচ্ছে, সম্প্রতি অসমের গোয়ালপাড়া এলাকায় এমনই এক ধসের জেরে দুই শিশুর বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ধ্বংসস্তূপের নিচে থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। উল্লেখ্য গত তিনদিনে অসমে এই নিয়ে মোট ছয়জনের মৃত্যু হল ধসের কারণে। জানা যাচ্ছে এই রাজ্যে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে আগামীতে আরও বড় বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে অসম।…
Read More
প্রায় আট বছর বাদে অবশেষে মুক্তি কুণাল-সহ সুদীপ্ত সেনরা

প্রায় আট বছর বাদে অবশেষে মুক্তি কুণাল-সহ সুদীপ্ত সেনরা

দীর্ঘ সময় পর বড়ো স্বস্তি, প্রায় আট বছর বাদে অবশেষে মুক্তি পেল তারা। অনেকটা সময় পর অভিযোগ মুক্ত হলো সারদা কাণ্ডে অভিযুক্তরা। সারদা মামলা নিয়ে বড়সড় স্বস্তি পেলেন শাসকদল তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার সারদার প্রথম মামলা থেকে নিষ্পত্তি পেলেন তিনি। তবে কুণাল ছাড়াও এই মামলা থেকে নিষ্পত্তি দেওয়া হয়েছে সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, সোমনাথ দত্ত সহ বাকিদেরও। বিধাননগর এমপি, এমএলএ বিশেষ আদালতে কুণাল সহ বাকিদের সারদার এই মামলা থেকে অব্যাহতি দিলেন বিচারপতি মনোজ্যোতি ভট্টাচার্য। ২০১৩ সালে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় সারদার প্রথম মামলা করা হয়। সেই মামলায় সরাসরি যুক্ত হয় শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ, সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, সোমনাথ দত্তসহ বেশ কয়েকজনের নাম।…
Read More
চুক্তির ভিত্তিতে সশস্ত্র বাহিনীতে নিয়োগ, অগ্নিপথের প্রকল্প ঘোষণার পর থেকে শুরু বিক্ষোভ

চুক্তির ভিত্তিতে সশস্ত্র বাহিনীতে নিয়োগ, অগ্নিপথের প্রকল্প ঘোষণার পর থেকে শুরু বিক্ষোভ

কেন্দ্র সরকারের তরফে ঘোষণার পর থেকে শুরু বিক্ষোভ৷ ‘অগ্নিপথ’- এর প্রতিবাদে আরও জোরাল বিক্ষোভের আগুন৷ শুক্রবার সকালে বিহারে ফের ট্রেনে অগ্নিসংযোগ করলেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় সরকারের চুক্তিভিত্তিক সেনা নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’-এর বিরোধিতায় জম্মু-তাওয়াই এক্সপ্রেসের কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়। দুটি কামরা আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বিহারের মহিউদ্দিননগর স্টেশনে বিক্ষোভ শুরু করে প্রতিবাদীরা। সেই সময় স্টেশনে দাঁড়িয়ে ছিল জম্মু-তাওয়াই এক্সপ্রেস। উন্মত্ত জনতা ট্রেনের কামরায় আগুন ধরিয়ে দেয়৷ বালিয়া জেলাতেও একের পর এক রেল স্টেশনে ঢুকে তাণ্ডব চালায় প্রতিবাদীরা। বিভিন্ন জায়গায় দফায় দফায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। অগ্নিপথ প্রকল্প ঘোষণা হওয়ার পর বুধবার থেকেই বিহারের গয়া, পটনা,…
Read More
অনিয়মিত বাস ভাড়া নিয়ে রিপোর্ট তলব হাই কোর্টের

অনিয়মিত বাস ভাড়া নিয়ে রিপোর্ট তলব হাই কোর্টের

করোনা সংক্রমণের সময় থেকে শুরু হয়েছে অনিয়মিত বাস ভাড়ার উৎপাত। বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে। কোভিডের পর থেকে রাজ্যের বেসরকারি বাসগুলির জন্য কোনও ভাড়া নীতি নেই। এই অভিযোগ তুলে গত ফেব্রুয়ারি মাসে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী প্রত্যুষ পাটোয়ারি। সেই সংক্রান্ত মামলাতেই আদালত আজ এই নির্দেশ দিয়েছে। মামলাকারী আইনজীবীর দাবি ছিল, ২০১৮ সালের পর থেকে নতুন ভাড়ার তালিকা তৈরি হয়নি। ফলে ওই নিয়ম মেনেই ভাড়া নেওয়ার কথা। কিন্তু এখন রাজ্যের বিভিন্ন…
Read More
নতুন নামকরণ হলেও, জেনে নিন… কবে থেকে পথচলা শুরু করবে শিয়ালদহ মেট্রো

নতুন নামকরণ হলেও, জেনে নিন… কবে থেকে পথচলা শুরু করবে শিয়ালদহ মেট্রো

বহুদিন হয়ে গেছে সম্পন্ন হয়েছে মেট্রোর কাজ। কিন্তু কাজ সমাপ্ত হলেও জল্পনা চলছে উদ্বোধনের তারিখ নিয়ে। বহুবার সম্ভনা জাগলেও ঘোষিত হয়নি উদ্বোধনের দিন। অধরাই রয়েছে প্রশ্নের উত্তর। কবে চালু হবে শিয়ালদহ মেট্রো, এই উত্তর সত্যি কেউই দিতে পারছে না। এদিকে স্টেশন উদ্বোধন না হলেও তার নাম বদল করা হয়েছে। আসলে এখন যে কো-ব্র্যান্ডিং শুরু হয়েছে তার জেরেই স্টেশনের নামের আগে একটি ব্র্যান্ডের নাম বসানো হয়েছে। কিন্তু মেট্রো চালু হবে কবে থেকে তা এখনও স্পষ্ট নয়। কো-ব্র্যান্ডিং হওয়ার পর শিয়ালদহ মেট্রো স্টেশনের নামের সঙ্গে একটি কোম্পানির নাম রাখা হয়েছে। এখন থেকে এই স্টেশনের নাম 'ডিটিডিসি শিয়ালদহ মেট্রো'। মূলত আয় বৃদ্ধির জন্যই…
Read More
স্বস্তির খবর, অবশেষে দাম কমতে চলেছে তেলের

স্বস্তির খবর, অবশেষে দাম কমতে চলেছে তেলের

করোনা সংক্রমণ, নিত্যদিনের বাজারের মূল্যবৃদ্ধি পাশাপাশি পেট্রল ডিজেলের দামের সাথে বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম। এই সবের মাঝেই স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য। দাম কমছে ব্র্যান্ডেড পাম, সূর্যমুখী সোয়াবিনসহ সমস্ত ভোজ্য তেলের। মধ্যবিত্তের হেঁসেলে শান্তি ফিরিয়ে বৃহস্পতিবার জানা গেল এমনটাই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকটাই দাম কমেছে ব্র্যান্ডেড পাম তেল, সূর্যমুখী তেল এবং সয়াবিন তেলের। আর তাই খুব শীঘ্রই ভারতে সমস্ত ভোজ্য তেলের দাম কমার বড়োসড়ো সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ইন্ডিয়ান ভেজিটেবল অয়েল প্রডিউসারস অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, ব্র্যান্ডেড পামসহ সূর্যমুখী তেল এবং সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এক্ষেত্রে পাম তেলের দাম প্রতি লিটারে কমেছে ৭ থেকে ৮ টাকা। সূর্যমুখী…
Read More
HIV রোগীদের জন্য জন্য সুখবর, নয়া আবিষ্কারে তাক লাগাল ইজরায়েলের গবেষকেরা

HIV রোগীদের জন্য জন্য সুখবর, নয়া আবিষ্কারে তাক লাগাল ইজরায়েলের গবেষকেরা

সফলতা পেলে বহু পরীক্ষা নিরীক্ষা, এবার মারণরোগ মুক্ত হতে পারে রোগীরা। দুরারোগ্য HIV-এরও চিকিৎসা সম্ভব। সম্প্রতি এমনটাই দাবি করছেন ইজরায়েলের একদল গবেষক। জানা যাচ্ছে, সম্প্রতি ইজরায়েলের গবেষকরা একটি টিকা আবিষ্কার করেছেন, যা প্রয়োগ করলে HIV-এর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে বলে দাবি করা হচ্ছে। এি টিকার ওপর বহু বছর ধরে গবেষণা চালাচ্ছেন ইজরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আর তাতেই তারা সম্প্রতি আশার আলো দেখতে পাচ্ছেন বলে জানানো হয়েছে। প্রসঙ্গত এইচআইভি বিশ্বের অন্যতম দুরারোগ্য রোগের মধ্যে একটি। এই ভাইরাস একবার মানুষের শরীরে প্রবেশ করলে ধীরে ধীরে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। আর তাই এই ভাইরাসের আক্রমণে রোগ প্রতিরোধ শক্তি হারিয়ে ধীরে ধীরে…
Read More
শিক্ষা সংসদের তরফে বড়ো ঘোষণা, সব বিষয়েই হবে রিভিউ

শিক্ষা সংসদের তরফে বড়ো ঘোষণা, সব বিষয়েই হবে রিভিউ

সদ্যই ঘোষিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। কিন্তু চলতি বছরের ফলাফল প্রকাশের পর থেকেই ছাত্রী ছাত্রীদের তরফে বিক্ষোভ শুরু হয়েছে জেলায় জেলায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে, অবস্থান করে অকৃতকার্যরা নিজেদের পাশ করানোর দাবি তুলেছে। তাদের বক্তব্য তারা পরীক্ষা ভালো দিয়েছিল কিন্তু ফেল করিয়ে দেওয়া হয়েছে। যদিও কিছু কিছু যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেখানে বিক্ষোভরত পরীক্ষার্থীরা যে সব উত্তর দিয়েছে তা শুনে সকলেই তাজ্জব। তবে তাদের বিক্ষোভের চাপে পড়েই হয়তো বড় সিদ্ধান্ত নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই বছর সব বিষয়ে রিভিউ করতে পারবে পরীক্ষার্থীরা। আগে মাত্র দুটি বিষয়ে রিভিউ করার জন্য আবেদন করা যেত। কিছু এ বছর সকল বিষয়ের জন্যই…
Read More