Arpita Debnath

5581 Posts
নির্দেশ মতো হাতে এল সুপারিশপত্র, চলতি মাসে চাকরি পাচ্ছেন ববিতা

নির্দেশ মতো হাতে এল সুপারিশপত্র, চলতি মাসে চাকরি পাচ্ছেন ববিতা

অবশেষে সমাপ্তি হলো দীর্ঘ লড়াই, মিললো স্বীকৃতি। নিজ যোগ্যতায় জয় হলো ববিতার। দীর্ঘ লড়াইয়ের পর আদালতে জয় পেয়েছিলেন ববিতা। কিন্তু এত সব কিছুর পরেও অবশেষে চাকরিটা পাবেন কিনা তা নিয়ে কিঞ্চিৎ সংশয় ছিল রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার বিরুদ্ধে বেআইনি ভাবে স্কুলে চাকরি পাওয়ার অভিযোগ আনা ববিতা সরকারের। এবার কেটে গেল সেই সংশয়। আদালতের নির্ধারণ করে দেওয়া দিনেই স্কুলে চাকরির নিয়োগের সুপারিশপত্র পেলেন ববিতা। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ববিতা সরকারকে কোচবিহারের মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ করা হবে। আদালতের নির্দেশ ছিল, ২৭ জুনের মধ্যেই ববিতাকে নিয়োগ করতে হবে। ৩০ জুন যাতে চাকরিতে যোগদান করতে পারেন ববিতা তা নিশ্চিত করবেন…
Read More
ঘোষিত প্রকল্পের টাকা না পেলে দিল্লী যাবেন মুখ্যমন্ত্রী

ঘোষিত প্রকল্পের টাকা না পেলে দিল্লী যাবেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের মধ্যে বিরোধিতা বরাবরের। এবার সেই বিরোধিতা তুঙ্গে উঠল আবাস যোজনা প্রকল্পকে কেন্দ্র করে। বিরোধীরা অভিযোগ তুলেছে যে, কেন্দ্রীয় প্রকল্প বাংলার নামে চালিয়ে দেওয়া হয় এই রাজ্যে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এই ইস্যুতে কড়া বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু বর্ধমানের সভা থেকে চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানালেন, বাংলা আবাস যোজনার নামে টাকা না পেলে দিল্লি যাবেন তিনি। এদিন মমতা বলেন, যে কোনও রাজ্যে নিজের নামে প্রকল্প থাকতে পারে। উত্তরপ্রদেশ, রাজস্থান সব রাজ্যে। কিন্তু বাংলায় থাকলেই তাতে আপত্তি তোলা হচ্ছে। কেন, প্রশ্ন তোলেন তিনি। সঙ্গে বলেন, বাংলার বাড়ি, বাংলার সড়ক যোজনার টাকা আটকে…
Read More
দেশ জুড়ে বেড়ে চলেছে বেকারত্বের সংখ্যা

দেশ জুড়ে বেড়ে চলেছে বেকারত্বের সংখ্যা

প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷ আর্থিক বৈষম্যের নাগপাশে দেশ৷ এক শ্রেণির মানুষের হাতে যখন অগাধ অর্থ৷ তখন খিদের জ্বালায় জ্বলছে দরিদ্রের পেট৷ দেশের ১৫ শতাংশ নাগরিকের রোজগার নেমেছে ৫ হাজারের নীচে৷ দেশের জাতীয় আয়ের ২২ শতাংশ রয়েছে মাত্র ১ শতাংশ জনগণের হাতে৷ ক্রমবর্ধমান এই আর্থিক বৈষম্যে চিন্তায় অর্থনীতিবিদরা৷ বেড়ে চলা দারিদ্র প্রভাব ফেলেছে মানুষের জীবনে৷ বাড়ছে বেকারত্ব, কমছে রোজগার৷ তবে কি আর্থিক মন্দার পথে দেশ? আর্থিক বৈষম্য নিয়ে চমকে দেওয়ার মতো রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব বৈষম্য রিপোর্ট৷ ওই রিপোর্টের ছত্রে ছত্রে ফুটে উঠেছে বৈষম্যের ছাপ৷ রিপোর্ট বলছে, ভারতের অবস্থা মোটেই ভালো নয়৷ আর্থিকভাবে দুর্বল দেশে রয়েছে প্রবল বৈষম্য৷ রিপোর্ট অনুযায়ী, আর্থিক…
Read More
নতুন আতঙ্ক মাঙ্কিপক্স কি বায়ুবাহিত রোগ

নতুন আতঙ্ক মাঙ্কিপক্স কি বায়ুবাহিত রোগ

প্রায় আড়াই বছরের বেশি সময় অতিক্রমণ করলেও এখন পর্যন্ত পুরোপুরি ভাবে করোনা সংক্রমণ মুক্ত হয়নি বিশ্ব। করোনা আবহেই এবার মাঙ্কিপক্সের জ্বালা, ঠিক যেন গোদের ওপর বিষফোঁড়া। একদিকে যেমন আমাদের দেশসহ একাধিক দেশে ফের নতুন করে শুরু হয়েছে করনার তাণ্ডব, ঠিক তখনই অন্যদিকে মাঙ্কিপক্সের ভয়ে কার্যত অস্থির অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনের মতো একাধিক দেশের। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হুয়ের তরফ থেকে জানানো হয়েছে যে বিশ্বের বেশ কিছু দেশে শুরু হয়েছে মাঙ্কিপক্সের গোষ্ঠী সংক্রমণ। তার মধ্যেই এবার সম্প্রতি US সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর তরফে জানানো হয়েছে, এই ভাইরাস বাতাসের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। কিন্তু এক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা অনেকটাই কম।…
Read More
আদালতের ঘোষণায় এবার নিষিদ্ধ হতে চলেছে গর্ভপাত

আদালতের ঘোষণায় এবার নিষিদ্ধ হতে চলেছে গর্ভপাত

বেশ কিছুদিন ধরে চলতে থাকা বিতর্কের মাঝেই রায় দান দিল আদালত। কিন্তু বিপরীতে গেলো এই রায় দান। আমেরিকার শীর্ষ আদালত জানিয়েছে, গর্ভপাতের অধিকার সংবিধান দেবে না। এই রায় নিয়ে এখন বিতর্কের সৃষ্টি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে। বিতর্কের আগুন আরও বৃদ্ধি পেয়েছে কারণ মার্কিন প্রেসিডেন্ট যো বাইডেন এই রায় একবারেই সমর্থন করেননি। তাঁর কথায়, এই রায় মর্মান্তিক ভুল। এই রায় আদতে নারীদের সংবিধান প্রদত্ত অধিকারকে কেড়ে নিয়েছে বলেই মত তাঁর। মার্কিন সুপ্রিম কোর্ট পাঁচ দশক আগে রো বনাম ওয়েড মামলার রায়কে বাতিল করে দিয়ে এখন জানিয়েছে, গর্ভপাতের অধিকার সংবিধানিক নয়। গর্ভপাতের অধিকার দেওয়া হবে কি হবে না, তা স্থির করবে স্থানীয়…
Read More
স্বস্তির খবর, প্রায় দশ হাজারের বেশি কম হলো সংক্রমনের সংখ্যা

স্বস্তির খবর, প্রায় দশ হাজারের বেশি কম হলো সংক্রমনের সংখ্যা

চলতি মাসের শুরু থেকে অনবরত বাড়তে শুরু করে করোনা করোনা। এই উদ্বেগের পর চলতি সপ্তাহের শেষ দিনে সাময়িক স্বস্তি দিল দেশের করোনা গ্রাফ। জানা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনার দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে এবং এক ধাক্কায় করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ১১ হাজারের গন্ডিতে প্রবেশ করেছে। প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হচ্ছে, দেশে গত এক দিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৩৯ জন। গতকাল আক্রান্তের এই সংখ্যাটিই দাঁড়িয়েছিল ১৬ হাজারের কাছাকাছি। তবে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটা কমলেও এখনও উদ্বেগজনক পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে দেশে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা। জানা যাচ্ছে ইতিমধ্যেই করোনার অ্যাক্টিভ কেসের হার ০.২১ শতাংশ বেড়েছে, যা সংখ্যায় ৯২…
Read More
২৬/১১ ঘটনাচক্রে পাক জঙ্গির জেল হলো দীর্ঘদিনের জন্য

২৬/১১ ঘটনাচক্রে পাক জঙ্গির জেল হলো দীর্ঘদিনের জন্য

মর্মান্তিক ঘটনা ঘটার পর পর চোদ্দ বছর সময় অতিক্রম করেছে। এর মাঝে ঘটনাচক্রে যুক্ত বেশ কিছুজন শাস্তি পেলেও, অধরাই থেকে গেছে অনেকে। এরইমাঝে মুম্বই হামলার অন্যতম চক্রী সাজিদ মাজিদ মীরকে ১৫ বছরের সশ্রম কারাবাসের সাজা দিল পাকিস্তানের সন্ত্রাস দমন শাখা। পাক সন্ত্রাস দমন শাখার বরিষ্ঠ আইনজীবী সম্প্রতি এই খবর দিয়েছেন। উল্লেখ্য, একসময় জানা গিয়েছিল যে সাজিদের মৃত্যু হয়েছে। এরপর পাকিস্তানের সন্ত্রাসদমন শাখা নির্ভরযোগ্য সূত্রে জানতে পারে সাজিদ মীর জীবীত। শুরু হয় সন্ধান। এরপর কিছুদিন আগে পাক সন্ত্রাসদমন শাখা সাজিদ মীরকে গ্রেফতার করে। জানা গিয়েছে, সাজিদ মীরকে গ্রেফতারের জন্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পাক সন্ত্রাস দমন শাখাকে লাগাতার চাপ দিতে শুরু করে। একপ্রকার চাপে…
Read More
নজরে রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন যশবন্ত

নজরে রাষ্ট্রপতি নির্বাচন, মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন যশবন্ত

সম্প্রতি তার নাম এসেছে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন পত্রতে। এই মুহূর্তে জল্পনা তুঙ্গে তাকে নিয়ে। মাস ঘুরলেই রাষ্ট্রপতি নির্বাচন। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু গত শুক্রবার মনোনয়ন দাখিল করেছেন। আর আজ অর্থাৎ সোমবার বেলা ১২.১৫ মিনিটে বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও বিদেশমন্ত্রী যশবন্ত সিনহা। জানা যাচ্ছে এই মনোনয়ন পত্র দাখিলের সময়ে যশবন্তের সঙ্গে উপস্থিত থাকছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেক ছাড়াও এদিন বিরোধী এই প্রার্থীর সমর্থনে রাজধানী দিল্লিতে হাজির হচ্ছেন বিরোধী শিবিরের একগুচ্ছ শীর্ষ স্থানীয় নেতারা। যেমন তৃণমূলের তরফে উপস্থিত থাকবেন সৌগত রায়, শান্তনু সেন, নাদিমুল হক এবং বিধায়ক তাপস রায়। অন্যদিকে সংসদে উপস্থিত হতে পারেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার,…
Read More
উপস্থিত হলো বহু প্রতীক্ষিত সময়, প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পদ্মা সেতুর

উপস্থিত হলো বহু প্রতীক্ষিত সময়, প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পদ্মা সেতুর

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। উপস্থিত হলো বহু প্রতীক্ষিত সময়। নতুন ইতিহাস তৈরি করল বাংলাদেশ। দেশের মানুষের জন্য খুলে গেল আরও এক নতুন সম্ভাবনার দরজা। উদ্বোধন হল গর্বের পদ্মা সেতুর। বহু প্রতীক্ষিত সেতুর উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্তে কয়েক লক্ষ দেশবাসীর উপস্থিতিতে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল এই সেতু। পদ্মা সেতুর এই উদ্বোধনকে কেন্দ্র করে দেশবাসীর পাশাপাশি আবেগে গা ভাসালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। আর তাই সেতু উদ্বোধনের ঠিক আগেই প্রধানমন্ত্রীর চোখে দেখা গেল আনন্দ আশ্রু। তাঁর কথায়, 'বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হল আজ। অনেক ষড়যন্ত্র ছিন্ন করে আজ আমরা শেষ পর্যন্ত পদ্মা সেতু উদ্বোধন করতে পারলাম।' এর সঙ্গে নিজের দৃঢ় ব্যক্তিত্বকে…
Read More
একবার দুবার নয় বারংবার ধরে করোনা সংক্রমণে আক্রান্ত হচ্ছে অনেকেই

একবার দুবার নয় বারংবার ধরে করোনা সংক্রমণে আক্রান্ত হচ্ছে অনেকেই

প্রায় আড়াই বছর সময় পার হয়ে গেলেও করোনা সংক্রমণ এর আতঙ্ক থেকে বেরোতে পারেনি বিশ্ববাসী। মাঝে সংক্রমণ একেবারে তলানিতে ঠেকেছিল, অনেকেই ভেবেছিলেন যে সুখের দিন আসছে। কিন্তু না। ফের বাড়তে শুরু করেছে দৈনিক সংক্রমণ। এর সঙ্গে রয়েছে নতুন নতুন প্রজাতির বাড়বাড়ন্ত। কিন্তু এর পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে প্রবল আতঙ্ক সৃষ্টি হয়েছে। তা হল বারবার একই ব্যক্তির কোভিড হওয়ার ঝুঁকি বাড়ছে দিনকে দিন। এবার তাহলে কী করণীয়, প্রশ্ন সকলের। 'লোকাল সার্কেল' নামের একটি সংস্থার সমীক্ষায় দেখা গিয়েছে, ১০টির মধ্যে ২ টি পরিবারে কোভিড হওয়ার পর ৪৫ শতাংশ কেসে ফের একবার শ্বাসকষ্টজনিত সংক্রমণ দেখা গিয়েছে এবং তা গত ৬ মাসে হয়েছে।…
Read More
অবশেষে বহু জল্পনার পর নতুন মার্কিন আগ্নেয়াস্ত্র বিল স্বাক্ষরিত হলো

অবশেষে বহু জল্পনার পর নতুন মার্কিন আগ্নেয়াস্ত্র বিল স্বাক্ষরিত হলো

চলতি মাসে বিগত বেশ কিছুদিন ধরে একের পর এক হানা বন্দুকবাজদের হানা, এলোপাথাড়ি গুলির শিকার দেশের আম জনতা। বাদ যায়নি ছোট ছোট শিশুরাও। একের পর এক মার্কিন স্কুলে হামলা চালিয়েছে বন্দুকবাজরা। আর তাঁর জেরেই অবশেষে বহুচর্চিত আগ্নেয়াস্ত্র হিংসা বিলে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সেনেটে পাশ হয়েছিল এই বিল। এরপর হাউসের চূড়ান্ত সম্মতি মেলার পরেই সেটা সাক্ষরের জন্য বাইডেনের কাছে পাঠানো হয়। সম্প্রতি সেই বিলেই সই করলেন বাইডেন। যার ফলে বিলটি পরিণত হল আইনে। উল্লেখ্য, চলতি বছরে একের পর এক বন্দুকবাজদের হানায় ইতিমধ্যেই আমেরিকায় কমপক্ষে একশো জনের মৃত্যু হয়েছে। এলোপাথাড়ি গুলির শিকার হয়েছেন নিরীহ মানুষ। এমনকী, স্কুলের ছোট্ট শিশুরাও রেহাই…
Read More
দেশ জুড়ে চলতে থাকা বিক্ষোভের মাঝেই জমা পড়ল আবেদনপত্র

দেশ জুড়ে চলতে থাকা বিক্ষোভের মাঝেই জমা পড়ল আবেদনপত্র

চলতি মাসের শুরুতেই সেনা নিয়োগ নিয়ে নতুন প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। আর ঘোষণা হতেই শুরু দেশজুড়ে বিক্ষোভ। ভারতের তিন সশস্ত্র বাহিনীতে নিয়োগের নতুন মডেল অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভ। ইতিমধ্যেই এই প্রতিবাদের জেরে রেলের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। এই সমালোচনার মাঝেই এমতাবস্থায় খুলল বায়ুসেনার অগ্নিবীরদের নিয়োগের আবেদনপত্র জমা দেওয়ার পোর্টাল। আর তাতেই দেখা গেল বায়ুসেনার অগ্নিবীর নিয়োগের আবেদনপত্র জমা দেওয়ার অনলাইন পোর্টালে ঝাঁকে ঝাঁকে আবেদন জমা পড়েছে মাত্র কয়েক ঘন্টায়। বায়ুসেনা দপ্তর সূত্রে খবর, সকালেই পোর্টাল খোলার পর থেকে রাত পর্যন্ত প্রায় তিন হাজার ৮০০টি আবেদনপত্র জমা পড়েছে। প্রসঙ্গত রেজিস্ট্রেশনের জন্য পোর্টাল খোলা হয় সকাল দশটা নাগাদ। বায়ুসেনা আধিকারিকদের একাংশের মত,…
Read More
প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

দাঙ্গা ঘটার শুরু থেকেই নানা অভিযোগের আঙুল ওঠে প্রধানমন্ত্রীর দিকে। শেষ পর্যন্ত মামলাও করা হয় এই ঘটনায়। কিন্তু অসময়ে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গুজরাট দাঙ্গা নিয়ে যে মামলা তাতে নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট। সিটের দেওয়ার তথ্যের ভিত্তিতে আগে তাঁকে ক্লিনচিট দিয়েছিল গুজরাট হাইকোর্ট। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন জাকিয়া জাফরি। তাঁর সেই মামলা খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। আর এই রায় আসার পরেই মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে তাঁর জন্য সহানুভূতি প্রকাশ করলেন তিনি। অমিত শাহ এই প্রসঙ্গে বলেন, ১৯ বছর মুখ বুজে মিথ্যাচার সহ্য করেছেন মোদী। একই…
Read More
অসমে মৃত্যুর সংখ্যা একশোর বেশি পার করে গেলো

অসমে মৃত্যুর সংখ্যা একশোর বেশি পার করে গেলো

যত সময় এগোচ্ছে তত আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে আসামের বন্য পরিস্থিতি। যত দিন যাচ্ছে ততই যেন এই রাজ্যের দুর্যোগের কালো মেঘ আরো ঘন হচ্ছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া নদীর প্লাবন, অন্যদিকে একনাগাড়ে বৃষ্টি, উত্তর-পূর্বের অসম এখন যেন সাক্ষাৎ মৃত্যুপুরী। বন্যা কবলিত এই রাজ্যে প্রায় প্রতিদিনই ঘটছে কোনো না কোনো অপ্রীতিকর ঘটনা। গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে যাওয়ার কারণে ঘরছাড়া লক্ষ লক্ষ মানুষ। এমতাবস্থায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে সোমবার সকালে জানা গেল বন্যা পরিস্থিতির জেরে জমা জলে ডুবে চার শিশুসহ আরও ৫ জনের মৃত্যু হয়েছে অসমে। এই নিয়ে চলতি বছরে উত্তর-পূর্বের এই রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল…
Read More