13
Jun
বিভিন্ন কারণে একের পর এক হাজিরা বাতিল করেছেন তিনি৷ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার সুযোগ পায়নি ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ এই অবস্থায় শুক্রবার রুজিরার কাছে নোটিস পাঠিয়েছে ইডি৷ কয়লা পাচারের মামলায় তিনি ঠিক কবে ইডি-র দফতরে হাজির হতে পারবেন, তা জামতে চাওয়া হয়েছে। গত দেড় বছর ধরে কয়লা পাচার-কাণ্ডে রুজিরাকে একাধিকবার দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে৷ কিন্তু বারবারই তিনি সমন এড়িয়েছেন৷ করোনাকালে দু’টি শিশুসন্তানকে কলকাতায় রেখে তাঁর পক্ষে দিল্লি গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয় বলেও ইডিকে জানিয়েছিলেন। তবে এই মামলায় অভিষেক অবশ্য দু’বার দিল্লি গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন। এর আগে কয়লা পাচার-কাণ্ডে ২০২১ সালের মার্চ মাসে ভবানীপুরে অভিষেকের বাড়িতে গিয়ে রুজিরাকে প্রশ্ন করেছিলেন…
