Arpita Debnath

5487 Posts
তাবড় তাবড় সংস্থা থেকে চাকরির সুযোগ পেল যাদবপুর ইঞ্জিনিয়ারিং বিভাগের নয় পড়ুয়া

তাবড় তাবড় সংস্থা থেকে চাকরির সুযোগ পেল যাদবপুর ইঞ্জিনিয়ারিং বিভাগের নয় পড়ুয়া

বিগত বেশ কয়েকদিন ধরে চাকরিতে নিয়োগদুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। এরই মাঝে খুশির খবর। এবারে প্লেসমেন্টে জয়জয়কার পড়ে গিয়েছে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের। ইঞ্জিনিয়ারিং বিভাগের নয় পড়ুয়ারা বিশ্বের তাবড় তাবড় সংস্থা থেকে চাকরির সুযোগ পয়েছেন। এই নয় জন পড়ুয়ার প্রত্যেকের বেতন এক কোটি টাকার ওপর বলে জানা গিয়েছে। যে নয় জন পড়ুয়া যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম আবার সকলের ওপর তুলে ধরেছেন তাঁরা হলেন প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের কুশ মিশ্র, দেবর্ষি মৈত্র, ইনফর্মেশন টেকনোলজির রূপায়ন ঘোষ, ঋত্বিক রাজ, কম্পিউটার সায়েন্সের সত্যম কুমার, শুভম কুমার মণ্ডল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়রিংয়ের চিরদীপ দে, সাত্যকি দাস ও সৈকত চক্রবর্তী। এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্লেসমেন্ট অফিসার শমিতা…
Read More
খুশির খবর কৃষকদের জন্য

খুশির খবর কৃষকদের জন্য

সপ্তাহের শুরুতেই আজ খুশির খবর প্রধানমন্ত্রীর তরফে। চলতি বছর শুরুর দিকে জানুয়ারি মাসের পর, আবার চার মাস বাদে আজ কৃষকরা তাদের যোজনার টাকা পেতে চলেছেন। পিএম কিসান যোজনাতে সুখবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিএম কিসান যোজনার ১১ তম কিস্তির টাকা মঙ্গলবার ঢুকবে। আজ অর্থাৎমঙ্গলবারই নথিভুক্ত সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা। ১০ কোটির বেশি নথিভুক্ত কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে বলে জানা গিয়েছে। কৃষি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হিমাচল প্রদেশের সিমলা থেকে প্রধানমন্ত্রী কৃষি যোজনার ১১ তম কিস্তি ছাড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি ওই দিন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগী কৃষকদের সঙ্গে কথা বলবেন। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী কিসান…
Read More
জালিয়াতির অভিযোগে গ্রেফতার হলেন স্বাস্থ্যমন্ত্রী

জালিয়াতির অভিযোগে গ্রেফতার হলেন স্বাস্থ্যমন্ত্রী

পূর্বের অনুমানকে সত্যি প্রমান করে গ্রেফতার হলেন তিনি। আর্থিক দুর্নীতি মামলায় দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করল ইডি। সরকারি কর্মচারী থাকার সময়ে তিনি আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ। কলকাতার একটি সংস্থার সঙ্গে হাওয়ালা লেনদেনে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। জানুয়ারি মাসেই কেজরিওয়াল একটি জনসভায় বলেছিলেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেন্দ্র ইডিকে ব্যবহার করতে পারে। এর জেরে সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করা হতে পারে। ইডি সূত্রের খবর, ২০১৫-১৬ সালে যখন সত্যেন্দ্র জৈন সরকারি কর্মচারী ছিলেন, সেই সময় তিনি কলকাতার একটি সংস্থার সঙ্গে হাওয়ালা লেনদেনে জড়িয়ে পড়েন। আগেই ইডি দিল্লির এই মন্ত্রী ৪.৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। ইডি অভিযোগ…
Read More
বিনা স্থগিতাদেশেই সভা হবে মুখ্যমন্ত্রীর

বিনা স্থগিতাদেশেই সভা হবে মুখ্যমন্ত্রীর

ধপে টিকলোনা রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে বিজেপির তরফে করা মামলা। ধাক্কা খেলো রাজ্যের গেরুয়া শিবির, বিনা স্থগিতাদেশের হবে রাজ্যের শাসক শিবিরের সভা। জায়গার দোহাই দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বন্ধ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। পয়লা জুন বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে বিজেপি মামলা দায়ের করেছিল। আবেদনকারীর দাবি ছিল যে স্থানে র‍্যালি করা হচ্ছে সেই জায়গাটা সঠিক নয়। এই অভিযোগ তুলেই দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। কিন্তু এই মামলায় ধাক্কা খেল বিজেপি। এদিন বিজেপির করা মামলার শুনানিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আগামী পয়লা জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া সভা করার ক্ষেত্রে কোনও অন্তর্বর্তীকালীন…
Read More
ধ্বংস অবস্থায় খোঁজ মিলল বিমানের

ধ্বংস অবস্থায় খোঁজ মিলল বিমানের

অবশেষে মিলল খোঁজ। প্রায় একদিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হল নেপালের আকাশ থেকে হারিয়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ। রবিবার সকালেই জানা যায় যে, মাঝ আকাশ থেকে হঠাৎই ২২ জন যাত্রীকে নিয়ে উধাও হয়েছে নেপালের একটি বিমান। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল যে বিমানটি মাঝপথে ভেঙে পড়ার কারণেই সেটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই আশঙ্কাই সত্যিতে রূপান্তরিত হল সোমবার সকালে, যখন নেপালের সেনা আধিকারিকরা একটি পাহাড়ের পাদদেশে ঐ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করলেন। তবে বিমানে থাকা ৪ ভারতীয়সহ ২২ জন যাত্রীর কি পরিণতি হয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি নেপাল সেনাবাহিনীর তরফ থেকে। তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে বিমান দুর্ঘটনায় সকল যাত্রীরই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। উল্লেখ্য, রবিবার বিকেলেই জানা যায় যে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ…
Read More
কড়া পদক্ষেপের দাবি জানিয়ে সময় বেধে দিলেন রাজ্যপাল

কড়া পদক্ষেপের দাবি জানিয়ে সময় বেধে দিলেন রাজ্যপাল

গতকালই ভুল মন্তব্যের জেরে তার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। এবার কড়া পদক্ষেপের দাবি জানালেন রাজ্যপাল। হলদিয়ার জনসভা থেকে বিচারপতিদের একাংশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয় আদালতে। রাজ্যপাল জগদীপ ধনকড়ও এই ইস্যুতে অভিষেকের সমালোচনা করেছেন। এবার সরাসরি তিনি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই বিষয়েই পদক্ষেপ নিতে বলেছেন। কড়া নির্দেশ তিনি দিয়েছেন তাঁকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেছিলেন, তৃণমূল সাংসদ আদতে নিশানা করেছেন এসএসসি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া বিচারপতিকে। এসএসসি দুর্নীতি মামলায় যে বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, তাঁর উদ্দেশেই এই আক্রমণ৷…
Read More
সংকটের কারণে প্রথমবার কয়লা কিনছে কোল ইন্ডিয়া

সংকটের কারণে প্রথমবার কয়লা কিনছে কোল ইন্ডিয়া

বেশ কিছুদিন ধরেই দেশে সংকট দেখা দিচ্ছিল কয়লার। ক্রমেই গভীর হচ্ছে কয়লা সঙ্কটের ক্ষত৷ এই ক্ষত অনুমানের চেয়েও গভীর৷ পূর্বাভাস যা ছিল, তার চেয়েও ১৫ শতাংশ বেশি চাহিদা ও যোগানের ফারাক৷ জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে বিদ্যুৎ সঙ্কট আরও বাড়তে চলেছে বলেই আশঙ্কা৷ খোদ বিদ্যুৎ মন্ত্রকের অভ্যন্তরীণ রিপোর্টে এই দাবি করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রকের অভ্যন্তরীণ প্রেজেন্টেশনে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য৷ সেখানে বলা হয়েছে, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেশে অভ্যন্তরীণ কয়লার জোগান চাহিদার থেকে ৪ কোটি ৪৫ লক্ষ টন কম হতে পারে। এর প্রধান কারণ হল, চাহিদা বৃদ্ধি পেলেও বেশ কিছু খনিতে উৎপাদন কমার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই আবার ভারতে বিদ্যুতের চাহিদা দ্রুত…
Read More
আবার জটিল হচ্ছে করোনা পরিস্থিতি

আবার জটিল হচ্ছে করোনা পরিস্থিতি

ধীরে ধীরে আবার বাড়ছে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা। দৈনিক আক্রান্ত এবং করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা কিছুটা কমলেও করোনার ঊর্ধ্বমুখী মৃত্যুহার নিয়ে সোমবার ফের উদ্বেগ বিশেষজ্ঞ মহলে। প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে করোনার দৈনিক সংক্রমণে উল্লেখযোগ্য পারদ পতনের পর ফের একটু একটু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা এবং পজিটিভিটি রেট। যার জেরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে এখনও উদ্বেগে বিশেষজ্ঞ মহল। সোমবার সকালের কেন্দ্রীয় সরকারের প্রকাশ করা করোনার রিপোর্ট সেই উদ্বেগ জিয়িয়েই রাখল। এদিন সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৭০৭ জন। রবিবারের থেকে বেশ কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। রবিবার এই সংখ্যাটিই দাঁড়িয়েছিল ২৮২৮-এ।…
Read More
পূর্ব ঘোষণা অনুযায়ী দেশে প্রবেশ ঘটেছে বর্ষার

পূর্ব ঘোষণা অনুযায়ী দেশে প্রবেশ ঘটেছে বর্ষার

কিছুদিন আগেই ঘোষিত হয়েছিল যে দেশে এবার বর্ষার আগমণ ঘটবে নির্ধারিত সময়ের আগেই। সেই কথা সত্যি করে অবশেষে নির্ধারিত সময়ের প্রায় তিন দিন আগে রবিবার কেরলের স্থলভাগের হাত ধরে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করল বর্ষা। আবহাওয়াবিদদের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে চলতি বছরে নির্ধারিত সময়ের কিছুটা আগেই দেশে প্রবেশ করবে মৌসুমী বায়ু। আর তার জেরেই সময়ের আগেই শুরু হবে বর্ষা।তাঁদের সেই ভবিষ্যৎবাণীকেই সত্যি প্রমাণিত করে রবিবার কেরলের স্থলভাগে প্রবেশ করল মৌসুমী বায়ু। আর তার জেরেই দেশের অন্যান্য রাজ্যের মত আগামী দিনে পশ্চিমবঙ্গেও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমবঙ্গে দক্ষিণ-পশ্চিম বায়ুর সক্রিয়তা কিছুটা বেড়েছে। সেইসঙ্গে পার্বত্য এলাকাগুলি ছাড়া…
Read More
বাড়ছে পুণ্যার্থহীদের মৃত্যুর সংখ্যা! প্রশ্ন উঠছে সরকারের দিকে

বাড়ছে পুণ্যার্থহীদের মৃত্যুর সংখ্যা! প্রশ্ন উঠছে সরকারের দিকে

করোনা সংক্রমণকালে দীর্ঘ সময় বন্ধ থাকার পর সদ্য মাত্রই খুলেছিলো কেদারনাথ যাত্রা। কিন্তু যাত্রা শুরু হতেই বেড়েছে মৃত্যুর সংখ্যা। উত্তরাখণ্ডে আটজন পূণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সরকারি হিসেব বলছে, গত ২৫ দিনে ৯৯ জনের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডে। ঘটনার জেরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও উত্তরাখণ্ড প্রশাসন জানিয়েছে, মৃত্যু এড়াতে একাধিক ব্যবস্থা নিয়েছে সরকার। একাধিক রাস্তায় একাধিক জায়গায় প্যারা মেডিক্যাল সেন্টার করা হয়েছে। সেখানে কর্মী রাখা হয়েছে। উত্তরাখণ্ডে স্বাস্থ্য বিভাগের ডিজি শৈলজা ভাট জানানো হয়েছে, বয়স্কদের স্বাস্থ্যের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। যাতে তাঁদের কোনও ধরনের অসুবিধা না হয়, তার  ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অসুস্থদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া…
Read More
অভিষেকের বিরুদ্ধে দায়ের হলো মামলা

অভিষেকের বিরুদ্ধে দায়ের হলো মামলা

রাজ্যের শাসক শিবিরের সর্বভারতীয় সভাপতি হলেও ছারা পেলেননা তিনিও। মন্তব্ব্যের জের ভুগতে হলো তাকেও। হলদিয়ার সভা থেকে বিচারপতির বিরুদ্ধে মন্তব্যের জের। তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের অনুমতি চাইলেন আইনজীবী কৌস্তভ বাগচী। আজ অর্থাৎ সোমবার দুপুর ২টোয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ হবে এই মামলার শুনানি৷ মামলকারীর দাবি, বিচারপতিকে নিয়ে মন্তব্য করাটা অন্যায়৷ সেই কারণেই অভিষেকের বিরুদ্ধে আদালত স্বতঃপ্রণোদিত মামলা করুক। গত শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় ১-২ জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশ করে তল্পিবাহক হিসাবে কাজ করছেন। এটা ১ শতাংশ হবে। কিছু…
Read More
রাজ্য সরকারের তরফে বেআইনি প্লাস্টিক ব্যবহার নিয়ে কড়া হুঁশিয়ারি

রাজ্য সরকারের তরফে বেআইনি প্লাস্টিক ব্যবহার নিয়ে কড়া হুঁশিয়ারি

পূর্বেও বেশ কয়েক বার কড়া হুঁশিয়ারি জারি হয়েছিল রাজ্য সরকারের তরফে। কিন্তু তার পরেও আদতে কাজ হয়নি কিছুই। 'নির্মল বাংলা' গড়ে তুলতে হলে শুধুই প্রশাসনকে এগিয়ে এলে হবে না, সাধারণ মানুষকেও দায়িত্ব নিতে হবে। নাগরিক পরিষেবা প্রদানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদ্ধপরিকর, এমনটাই বার্তা দেওয়া হচ্ছে রাজ্যের তরফে। সেই কারণে বেআইনি পাতলা প্লাস্টিক, থার্মোকলের থালা, বাটি যারা বিক্রি করছেন এবং যারা তার ব্যবহার করছেন, দুজনের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে একাধিক পুরসভাগুলি। নাগরিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। সামনেই আসছে বর্ষা কাল। প্রতি বছর বর্ষা এলেই শহর শহরাঞ্চলে শুরু হয় জল যন্ত্রণা। শহর ও শহরাঞ্চলে নিকাশি ব্যবস্থা…
Read More
জালিয়াতি রুখতে নতুন নির্দেশিকা জারি করেও বাতিল করলো কেন্দ্র সরকার

জালিয়াতি রুখতে নতুন নির্দেশিকা জারি করেও বাতিল করলো কেন্দ্র সরকার

চারিদিকে গোপন তথ্য সংক্রান্ত জিনিষ নিয়ে বাড়ছে জালিয়াতি। এই জালিয়াতির কারণে বিপদে পড়েছে বহু মানুষ। যেখানে সেখানে আসল আধার কার্ড কিংবা আধার কার্ডের জেরক্স ব্যবহার করে বাড়ছে সাইবারক্রাইম তথা তথ্য চুরির মত ঘটনা। আর তাই আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। কিন্তু সেই নির্দেশনা জারির দুদিন কাটতে না কাটতেই শেষমেশ ফের পিছু হটতে হল মোদি সরকারকে। কেন্দ্রের এই নয়া নির্দেশিকা এবং পরে সেই নির্দেশিকা প্রত্যাহারের ঘটনায় আরও জটিলতা বাড়ল আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে। উল্লেখ্য আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়, তথ্য চুরির ঘটনা রুখতে যত্রতত্র আধার কার্ড কিংবা আধার কার্ডের ফটোকপি ব্যবহার…
Read More
বাড়ছে জ্বরের প্রকোপ

বাড়ছে জ্বরের প্রকোপ

একের পর এক নতুন আতঙ্কের সৃষ্টি হচ্ছে বিশ্বে। বিগত দু বছরের বেশি সময় ধরে সারা বিশ্বে ত্রাস সৃষ্টি করেছে করোনা সংক্রমণ। এরই পর মাঙ্কিপক্স নিয়ে বাড়ছে চিন্তা। এই আবহেই নতুন ভোগের আবির্ভাব ইরাকে। চলতি মাসেই বিশ্বজুড়ে করোনার বাড়বাড়ন্তের মধ্যে মাথাচাড়া দিয়েছে আরও এক সংক্রামক রোগ মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব। ইতিমধ্যেই এই দুই সংক্রমণকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একদিকে যখন উত্তর কোরিয়া, চিন, ভারতের মতো একাধিক দেশে নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনার সংক্রমণ ঠিক তখনই এক দুই করে বাড়তে বাড়তে ইতিমধ্যেই ১৯ টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্সের ভাইরাস। বিশ্বজুড়ে মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে করোনার পাশাপাশি এবার এই ভাইরাসকে নিয়ে গবেষণার কাজ…
Read More