Arpita Debnath

5702 Posts
প্রায় চল্লিশ লাখের বেশি মানুষ ভিটে ছাড়া বাংলাদেশে

প্রায় চল্লিশ লাখের বেশি মানুষ ভিটে ছাড়া বাংলাদেশে

এক রাজ্যের বন্যা পরিস্থিতির সামলে ওঠার আগেই আরেক দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতিটির সৃষ্টি হয়েছে। বাংলাদেশ এখন ভয়াবহ বন্যা পরিস্থিতির শিকার। গত ১২২ বছরের ইতিহাসে এধরনের বিপর্যয় দেখা যায়নি বলে জানা গিয়েছে। ইতিমধ্যে বন্যা কবলিত এলাকাগুলিতে অন্তত ২৫জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪০ লক্ষের বেশি মানুষ। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে সেনাবাহিনী এবং নৌবাহিনী। ভারতের উত্তর-পূর্বাঞ্চলে তুমুল বৃষ্টির জন্যে বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে ঘনঘন বন্যার অন্যতম কারণ জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনও। বাংলাদেশ ভয়াবহ বন্যা পরিস্থিতির শিকার। এপর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যার জেরে ক্ষতিগ্রস্ত ৪০ লক্ষের বেশি মানুষ। কেন এই ভয়াবহ বন্যা? এব্যাপারে বিশেষজ্ঞদের…
Read More
অগ্নিপথ নিয়ে দেশ জুড়ে তুমুল বিক্ষোভের মাঝেই বড়ো ঘোষণা মাহিন্দ্রা কর্ণধারের

অগ্নিপথ নিয়ে দেশ জুড়ে তুমুল বিক্ষোভের মাঝেই বড়ো ঘোষণা মাহিন্দ্রা কর্ণধারের

চলতি মাসের শুরুতেই সেনা নিয়োগ নিয়ে নতুন প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। আর ঘোষণা হতেই শুরু দেশজুড়ে বিক্ষোভ। ভারতের তিন সশস্ত্র বাহিনীতে নিয়োগের নতুন মডেল অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভ, সমালোচনার মাঝেই শিল্পপতি আনন্দ মহিন্দ্রার বড় ঘোষণা। সম্প্রতি একটি টুইট বার্তায় মহিন্দ্রা কর্ণধার জানিয়েছেন, আগামী দিনে অগ্নিবীররা মহিন্দ্র সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ করার সুযোগ পাবেন। মহিন্দ্রা গোষ্ঠীর কর্ণধার নিয়োগ সংক্রান্ত সুখবর দিয়ে জানিয়েছেন, 'অগ্নিপথ প্রকল্প ঘোষণার পরে দেশজুড়ে যেভাবে যুবসমাজ প্রতিবাদ করছে, তা সত্যিই দুঃখজনক। দেশ সেবার কাজে যুক্ত হয়ে যারা বিশেষ প্রশিক্ষণ পাবেন এবং শৃঙ্খলা পরায়নতা শিখবেন, যা পরবর্তীতে তাদের কাজের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। মহিন্দ্রা গোষ্ঠীর অবশ্যই এরকম…
Read More
প্রশ্ন উঠছে বাংলায় গেরুয়া শিবিরের পরিস্থিতি নিয়ে

প্রশ্ন উঠছে বাংলায় গেরুয়া শিবিরের পরিস্থিতি নিয়ে

খারাপ থেকে আরো খারাপ এর দিকে যাচ্ছে রাজ্যের গেরুয়া শিবিরের পরিস্থিতি। একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে দু'শোর বেশি আসনে জিতে বিজেপি ক্ষমতায় আসবে, এমন দাবি বারবার করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সভাপতি জেপি নাড্ডা। এমনকী সেই সময় বাংলায় প্রচার করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই দাবি করেছিলেন। কিন্তু ফল কি হয়েছে সবাই জানে। এরপর থেকেই দেখা যাচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গ নিয়ে কার্যত উদাসীন মনোভাব নিয়ে চলছেন। যাতে অস্বস্তি বাড়ছে বঙ্গ বিজেপির। সবচাইতে বড় কথা রাজ্য বিজেপি ভুগছে অর্থের অভাবে। এতে তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। অথচ ভারতবর্ষের মধ্যে বিজেপি সবচাইতে ধনী পার্টি। তাদের সম্পদ দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে।…
Read More
সম্পর্কে চিড়, পিতৃ পরিচয় থেকে মুক্ত হতে চান মাস্ক কন্যা

সম্পর্কে চিড়, পিতৃ পরিচয় থেকে মুক্ত হতে চান মাস্ক কন্যা

দীর্ঘদিনের মতপার্থক্য, সম্পর্ক নেই বাবার সাথে, তাই এবার সমস্ত সম্পর্ক ছিন্ন করে আইনতভাবে পদবীতে বদল চান বিশ্বের অন্যতম ধনীর কন্যা। চান না বর্তমান পিতৃপরিচয়। আর তাই আদালতে নিজের এবং সঙ্গে বাবা এলন মাস্কের নাম পরিবর্তন করার ইচ্ছাপ্রকাশ করে আবেদনপত্র জমা দিলেন ইলন মাস্কের ১৮ বছর বয়সী কন্যা জেভিয়া আলেকজান্ডার মাস্ক। জানা যাচ্ছে, এলন মাস্কের এই কন্যা আসলে তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত। আর তাই তিনি তার নতুন পরিচয়ের উপর ভিত্তি করে নাম পরিবর্তনের আবেদন জানিয়েছেন আদালতে। একইসঙ্গে তিনি তার পিতৃপরিচয় পরিবর্তনের আবেদন জানিয়েছেন বলে আদালত সূত্রে খবর। আলেকজান্ডারের কথায়, 'আমি আমার বাবার সঙ্গে বহু বছর বসবাস করি না। তার সাথে কোন রকম…
Read More
অগ্নিপথ নিয়ে কি মত বদলাতে পারে কেন্দ্র সরকার

অগ্নিপথ নিয়ে কি মত বদলাতে পারে কেন্দ্র সরকার

চলতি মাসের শুরুতেই সেনা নিয়োগ নিয়ে নতুন প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। আর ঘোষণা হতেই শুরু দেশজুড়ে বিক্ষোভ। তিন সেনাবাহিনীতে নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকার যে 'অগ্নিপথ' প্রকল্পের ঘোষণা করেছে তা নিয়ে খুব একটা সাস্থ্যকর পরিবেশ নয় দেশে। প্রকল্পের ঘোষণা হওয়ার পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন রাজ্যে। কমপক্ষে ১৩ টি রাজ্যে এই প্রকল্পের বিরোধিতা করে বিক্ষোভ দেখানো হচ্ছে। ইতিমধ্যেই সরকারি সম্পত্তির বিপুল ক্ষতিও হয়ে গিয়েছে। যদিও কেন্দ্র নিজের অবস্থান থেকে সরবে না। সেনার তরফ থেকেও কড়া বার্তা দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের। কিন্তু বিতর্ক এখানেই থেমে নেই। 'অগ্নিপথ' নিয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। যার জন্য এবার নড়েচড়ে বসল কেন্দ্র। অগ্নিপথ প্রকল্প নিয়ে…
Read More
প্রায় একশোর কাছাকাছি পৌঁছাতে চলেছে আসামের মৃত্যর সংখ্যা

প্রায় একশোর কাছাকাছি পৌঁছাতে চলেছে আসামের মৃত্যর সংখ্যা

যত সময় এগোচ্ছে টোটো আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে আসামের বন্য পরিস্থিতি। যত দিন যাচ্ছে ততই যেন এই রাজ্যের দুর্যোগের কালো মেঘ আরো ঘন হচ্ছে। জানা যাচ্ছে গত ২৪ ঘন্টায় এই রাজ্যে বন্যায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেণ তিন জন শিশু এবং দুজন পুলিশ কর্মী। এ নিয়ে গত এক সপ্তাহে মোট ৭১ জনের প্রাণ কাড়ল অসমের বন্যা। জানা যাচ্ছে, রবিবার অসমের বেশকিছু জেলার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করলে জলের তোড়ে বহু মানুষ ভেসে যান। তাতেই ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়াও এখনো আটজনের কোন খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। অন্যদিকে প্রবল বৃষ্টির কারণে কাছাড় জেলায় ব্যাপক ভুমিধস নামে রবিবার সন্ধ্যায়। তাতেও ৩ জনের মৃত্যু হয়েছে…
Read More
সংগীত শিল্পী কেকের মৃত্যুতে তে হলফনামা চাওয়া হল রাজ্যের কাছে

সংগীত শিল্পী কেকের মৃত্যুতে তে হলফনামা চাওয়া হল রাজ্যের কাছে

গত মাসেই বিখ্যাত সংগীত শিল্পীর মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছিলো প্রায় গোটা দেশকে। এই ঘটনায় দায়ের হয় মামলা। এবার সঙ্গীত শিল্পী কেকে'র মৃত্যু সংক্রান্ত জনস্বার্থ মামলার গ্রহযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য। কিন্তু এই মামলায় আগামী ২৭ জুলাইয়ের মধ্যে রাজ্যের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই বিষয়ে রাজ্যের এডভোকেট জেনারেল জানান, এফআইআর দায়ের করা হয়েছিল এই ঘটনায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের হয়নি। তাই তাদের কিছুটা সময় দেওয়া হোক, এই আর্জি ছিল। যদিও আদালত আগামী ৩ সপ্তাহের মধ্যেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কেকে'র মৃত্যু নিয়ে কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। প্রধান বিচারপতি প্রকাশ…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের সমস্ত সম্পত্তির খতিয়ান

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের সমস্ত সম্পত্তির খতিয়ান

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য। তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল গতকাল দুপুর ২ টোর মধ্যে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। সেই নির্দেশ মেনেই হাজিরা দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। গতকাল এই শুনানিতে তাঁকে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব দিতে বলল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট নির্দেশ, স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব দু সপ্তাহের মধ্যে জমা দিতে হবে। এও জানান হয়েছে, স্থাবর অস্থাবর সম্পত্তির যে হিসেব দেওয়া হবে তারপর কোনও সম্পত্তি সেখানে যুক্ত করতে পারা যাবে না। একই সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে নির্দেশ দিয়েছেন, তাঁর স্ত্রী, ছেলে-মেয়ের সম্পত্তির হিসেব দিতে হবে, বিয়ের আগে কত ছিল তাঁর…
Read More
চলতে থাকা যুদ্ধ পরিস্থিতিতে নিজের নোবেল বিক্রি করে শিশুদের পাশে দাঁড়ালেন দিমিত্রি

চলতে থাকা যুদ্ধ পরিস্থিতিতে নিজের নোবেল বিক্রি করে শিশুদের পাশে দাঁড়ালেন দিমিত্রি

অতিক্রম করে চলছে সময়, প্রায় চার মাসের কাছাকাছি পৌঁছাতে চললো রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। বিশেষ সামরিক অভিযানের নাম করে ইউক্রেনে যে আগ্রাসন শুরু করেছিল রুশ সেনা তা দীর্ঘ চার মাস পরেও বহাল। ইতিমধ্যেই ইউক্রেনের ২৫-৩০ শতাংশ দখল করেছে রুশ সেনা। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ, একাধিক ছবির মত শহর ধ্বংস হয়েছে এক লহমায়। রাতারাতি ঘরছাড়া হয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন লক্ষ লক্ষ মানুষ। সর্বহারা হয়ে প্রতিবেশী দেশের উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছেন দেশের অধিকাংশ নাগরিক। এমতাবস্তায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শিশুদের পাশে এসে দাঁড়ালেন নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ। জানা যাচ্ছে, সম্প্রতি এই জনপ্রিয় সাংবাদিক বিশ্ব শান্তির জন্য পাওয়া তাঁর নোবেল…
Read More
রাজ্যের সংক্রমনের সংখ্যা পৌছালো পাঁচশোর কাছে

রাজ্যের সংক্রমনের সংখ্যা পৌছালো পাঁচশোর কাছে

চলতি মাসের শুরু থেকেই আবার বেড়ে চলেছে রাজ্যের সংক্রমনের সংখ্যা। চিন্তা বাড়ছে বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা নিয়ে। এই মুহূর্তে বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০০ টপকে গিয়েছে। এদিকে গতকালের মতো আজও একজনের মৃত্যু হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বাড়তে শুরু করেছে যা অস্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও বেড়ে ৪.৭৪ শতাংশ। এদিকে সুস্থতার হার কমে ৯৮.৮৪ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০৬ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ২২ হাজার ৫৪৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনের…
Read More
অস্বাস্থ্যকর পরিবেশের মাঝে চিন্তা বাড়ছে মানসিক রোগীদের নিয়ে

অস্বাস্থ্যকর পরিবেশের মাঝে চিন্তা বাড়ছে মানসিক রোগীদের নিয়ে

বারবার অভিযোগের আঙুল উঠেছে রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে। রাজ্যের অন্যতম মানসিক হাসপাতালে নিম্নতম পরিষেবার অভিযোগ। বারংবার এই অভিযোগ ওঠায় এবার নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। যার ফলে স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনে কলকাতার পাভলভ মানসিক হাসপাতালের সুপার হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে তার রিপোর্ট জমা দিয়েছেন। শোকজের যথাযথ উত্তর তিনি রিপোর্টে দিয়েছেন কিনা তা খতিয়ে দেখা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। এর আগে রিপোর্ট চেয়ে হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছিল। এদিকে হাসপাতালের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরিকাঠামোর উন্নতি করে হাসপাতাল নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে বৈঠকের পরে তিনি…
Read More
এই প্রথমবার নতুন আচার্য বিল নিয়ে মুখ খুললেন রাজ্যপাল

এই প্রথমবার নতুন আচার্য বিল নিয়ে মুখ খুললেন রাজ্যপাল

রাজ্য সরকার ও রাজ্যপাল দ্বন্ধ বরাবরের। এই বিবাদ থেকেই রাজ্যপালকে সমস্ত পদ থেকে অপসারণের দাবি উঠেছে। রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বসানোর জন্য যে বিলের প্রস্তাব দেওয়া হয়েছিল তা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছিল। পরে বিধানসভায় ভোটাভুটিতে পাশও হয়ে গিয়েছে এই আচার্য বিল। কিন্তু রাজ্যপাল সই না করলে এই বিল নিয়ে কিছুই হবে না, এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তা রাজ্যপাল কি এই বলে সই করবেন? প্রথমবার এই নিয়ে মুখ খুললেন জগদীপ ধনকড়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা রাজভবনে গিয়েছিলেন রাজ্যের আইনশৃঙ্খলা ও আচার্য বিল নিয়ে আলোচনা করতে। সেখানেই ধনকড় জানান, সংবিধান উপেক্ষিত…
Read More
হেরাল্ড মামলায় ফের তলব করা হল রাহুল গান্ধীকে

হেরাল্ড মামলায় ফের তলব করা হল রাহুল গান্ধীকে

ফের আবার আজ তলব করা হলো তাকে। ন্যাশনাল হেরাল্ড মামলায় গত দুই সপ্তাহে একটানা ৪০ ঘণ্টা জেরার পরেও এখনও নাকি বহু প্রশ্নের উত্তর দেওয়া বাকি রাহুলের। আর তাই সোমবারের পর মঙ্গলবার ফের তাঁকে তলব করল এনফর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসঙ্গত, গতকাল অর্থাৎ সোমবার সকাল ১১টার সময় দিল্লির ইডির সদর দপ্তরে হাজিরা দিয়েছেন কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী। সেখানে সোমবার সন্ধ্যা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর এদিন সন্ধ্যা সাতটার দিকে ইডি অফিস থেকে বের হন রাহুল গান্ধী। তারপরেই তাঁকে ফের মঙ্গলবার সকালে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাহুল ইডি আধিকারিকদের মুখোমুখি হলে এই নিয়ে পরপর…
Read More
রাতারাতি দ্বিগুণ হোটেল ভাড়া, নজরদারি চালাতে মাঠে নামল দীঘা প্রশাসন

রাতারাতি দ্বিগুণ হোটেল ভাড়া, নজরদারি চালাতে মাঠে নামল দীঘা প্রশাসন

বিগত দু বছরের বেশি সময় পর ধীরে ধীরে স্থিতিশীল পরিস্থিতিতে ফিরেছে দেশের করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে আবার আগের ছন্দে ফিরতেই ভ্রমণপিপাসু বাঙালি ফের ঘরছাড়া। রাজ্যের বাইরে তো বটেই, রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্রগুলোতেও তাই নজরকাড়া ভিড়। বাদ যায়নি  দিঘাও। বাঙালির অন্যতম কাছেপিটের পর্যটনকেন্দ্র বলতে প্রথমে যে নামটি মনে আসে সেটাই হল দিঘা। ফলে সপ্তাহান্তে ছুটির দিনে ইতিমধ্যেই দীঘা এবং পার্শ্ববর্তী সমুদ্রতটে নজরকাড়া ভিড়। আর এই সুযোগে পর্যটকদের পকেট কাটটে মাঠে নেমেছে হোটেল ব্যবসায়ীরা। অভিযোগ, কলকাতা থেকে যাওয়া পর্যটকের সংখ্যা বাড়তেই দীঘা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে হোটেলের ভাড়া রাতারাতি দ্বিগুণ হয়ে গিয়েছে। এর ফলে কোনো ভালো হোটেলে থাকতে গেলে রীতিমতো পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। সস্তার মধ্যে পুষ্টিকর পর্যটনকেন্দ্র…
Read More