Arpita Debnath

5485 Posts
নাগালের বাইরে যাচ্ছে মাংসের দাম

নাগালের বাইরে যাচ্ছে মাংসের দাম

একে করোনা সংক্রমণ পরিস্থিতি, তার মধ্যে ঊর্ধ্বমুখী বাজার দর নাজেহাল পরিস্থিতি বঙ্গবাসীর। এই মুহূর্তে সপ্তাহ শেষের ঠিক আগেই আগুনের দামে বাজারে বিক্রি হচ্ছে মুরগির মাংস। দাম বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যে আগামী রবিবারের দুপুরে পাতে মাংস পড়বে কিনা সেই চিন্তাতেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। চলতি সপ্তাহের প্রথম থেকেই আকাশছোঁয়া দরে বিক্রি হয়েছে মুরগির মাংস। বাজারের বাকি জিনিসের অগ্নিমূল্য দামের সঙ্গে পাল্লা দিয়ে চিকেনও চলতি সপ্তাহের প্রথমেই পৌঁছে যায় আড়াইশো টাকা প্রতি কেজিতে। পরে কলকাতার বিভিন্ন বাজারে ২৭০ টাকা প্রতি কেজিতেও বিক্রি হতে শুরু করে মুরগির মাংস। বর্তমানে এক এক জায়গায় এক এক দরে বিক্রি হচ্ছে মুরগির মাংস। বতবে সেক্ষেত্রে কোনওটাই আড়াইশোর কম নয়। পরিস্থিতি এমনই…
Read More
অর্থাভাবে ধুঁকছে উজ্জ্বলা প্রকল্প

অর্থাভাবে ধুঁকছে উজ্জ্বলা প্রকল্প

আজ থেকে ছবছর আগে ক্ষমতায় এসেছেন তিনি৷ ক্ষমতায় আসার পর ২০১৬ সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প নিয়ে আসে নরেন্দ্র মোদী সরকার৷ দরিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষের ঘরে রান্নার গ্যাস পৌঁছে দেওয়াই ছিল এই প্রকল্পের উদ্দেশ্য৷ বিনামূল্য তাঁদের হাতে পৌঁছে দেওয়া হয় গ্যাস৷ কিন্তু তথ্য বলছে, গত অর্থবর্ষে ৯০ লক্ষেরও বেশি উজ্জ্বলা গ্যাস প্রকল্পের উপভোক্তা এক বারের জন্যেও তাঁদের সিলিন্ডার রিফিল করাননি৷ ১ কোটি ৮ লক্ষ উপভোক্তা বছরে মাত্র একবার কোনও মতে গ্যাস রিফিল করাতে পেরেছেন৷ ভোপালে বছর ৬১-র এক বৃদ্ধা রামকোলি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তা৷ রোসনপুরা বস্তি তাঁর ঠিকানা৷ রামকলির কথায়, ‘‘আমি মাসে মাত্র ৬০০ টাকা বিধবা ভাতা পাই৷ এই টাকা দিয়ে…
Read More
ভাঙ্গন রাজ্যের শাসক শিবিরে

ভাঙ্গন রাজ্যের শাসক শিবিরে

তৃতীয়বার মুখ্যমন্ত্রীর পদে বসার পর এবার রাজ্যের বাইরেও প্রভাব ফেলতে চায় রাজ্যের শাসক দল৷ পশ্চিমবঙ্গের বাইরে আরও ৮-১০টি রাজ্যে তৃণমূলের শাখা বিস্তার করাই এখন তাঁর প্রধান লক্ষ্য৷ আসমে দাঁড়িয়ে সে কথা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই ত্রিপুরা, অসম, মেঘালয়, গোয়া সহ বেশ কয়েকটি রাজ্যে শুরু হয়েছে সেই উদ্যোগ৷ মেঘালয়ে খুব বেশি দিন হয়নি ঘাসফুল ফুটেছে৷ শূন্য থেকে একেবারে রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা পেয়েছে তারা৷ কংগ্রেসের ঘর ভেঙে তাবড় তাবড় নেতাদের নিজেদের দলে নিয়ে এসেছিল তৃণমূল৷ কিন্তু তাতেও শান্তি নেই। কানাঘুষো, মেঘালয়ে তৃণমূল ছাড়তে চলেছেন পাঁচ বিধায়ক৷ মেঘালয়ের রাজনৈতিক দল ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে এই…
Read More
প্রায় তিন বছর বাদে উত্তর কোরিয়ায় থাবা বসাল করোনা

প্রায় তিন বছর বাদে উত্তর কোরিয়ায় থাবা বসাল করোনা

প্রায় তিন বছরের কাছাকাছি সময় ধরে সারা বিশ্বে তান্ডব করেছে করোনা সংক্রমণ। কেড়ে নিয়েছে প্রায় কয়েক কোটি প্রাণ। কিন্তু অন্যদিকে গোটা বিশ্বে ত্রাস সৃষ্টি করার প্রায় তিন বছর পর নাকি এই প্রথম উত্তর কোরিয়ায় হানা দিল মারণ ভাইরাস করোনা। ২০১৯ সালে চীনের উহান প্রদেশে যে ভাইরাসের জন্ম এবং চিন থেকে ধীরে ধীরে ২০২০ এবং ২১ সালে যখন গোটা বিশ্বে এই প্রাণঘাতী মহামারী লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়েছে, তখনও নাকি উত্তর কোরিয়া ছিল করোনা মুক্ত, এই দেশে হানার কোনও কথাই প্রকাশ্যে আসে নি এই তিন বছরে। আপাতদৃষ্টিতে এই দেশ যে এখনও করোনামুক্ত সেটাই আন্তর্জাতিক স্তরে বারবার প্রমাণ করার চেষ্টা করেছে কিমের সরকার। কিন্তু আর হয়তো শেষ রক্ষা হল না। সম্প্রতি জানা গিয়েছে উত্তর…
Read More
আতঙ্কের সৃষ্টি হলো বৌবাজারে

আতঙ্কের সৃষ্টি হলো বৌবাজারে

চলছে মেট্রোর কাজ। কাজ চলাকালীনই দেখা দিলো আতঙ্ক৷ ফের দুর্গা পাতুরি লেনের একাধিক বাড়িতে ফাটল। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় মেট্রো রেলের কাজ চলাকালীন। আতঙ্কে ঘর ছাড়ে বহু পরিবার৷ প্রায় আড়াই বছর পর ফের বৌবাজারকে গ্রাস করল আতঙ্ক। বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরেই ফাটল ধরছিল বাড়ির দেওয়ালে। এদিন পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে৷ মেঝেতেও ফাটল দেখা যায়। প্রাণভয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। ফাটল দেখা গিয়েছে রাস্তাতেও৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মেট্রো আধিকারিকরা। গিয়েছেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। বিশ্বরূপ জানান, কমপক্ষে ৮-১০টি বাড়িতে ফাটল ধরেছে৷ পর পর বাড়িতে ফাটল ধরতেই মেট্রোর কাজ…
Read More
মাত্র বারোদিনে মৃত্যু কুড়ি জনের

মাত্র বারোদিনে মৃত্যু কুড়ি জনের

করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় খুলে দেওয়া হয়েছিল চারধাম। মাত্র বারোদিন আগে, অর্থাৎ গত সপ্তাহের সোমবার করোনার দাপটে প্রায় দুই বছর বন্ধ থাকার পর শুরু হয়েছে বহু প্রত্যাশিত চারধাম যাত্রা। দেশের অন্যান্য তীর্থস্থানগুলোর থেকে অনেকটাই জনপ্রিয় এবং প্রত্যাশিত তীর্থস্থান হল এই চারধাম। প্রতিবছরই কয়েক লক্ষ মানুষ ভিড় জমান উত্তরাখণ্ডের কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, এবং যমুনোত্রীতে। এই বছরও যাত্রা শুরুর দিন থেকেই হাজার হাজার তীর্থযাত্রী ভিড় জমিয়েছে এই তীর্থস্থানগুলিতে। কিন্তু চিন্তা বাড়িয়েছে উত্তরাখান্ড স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত একটি রিপোর্ট। ওই রিপোর্ট জানাচ্ছে চারধাম যাত্রা শুরু হওয়ার মাত্র বারোদিনের মধ্যেই অন্তত ২০ জন ভক্ত প্রাণ হারিয়েছেন। সাম্প্রতিককালে এই তীর্থযাত্রায় এত বেশি মৃত্যুহার আগে কখনও দেখা যায়নি। উল্লেখ্য, গত ৩ মে  অক্ষয় তৃতীয়ার দিন যমুনোত্রী…
Read More
রাজ্যের কিছু জায়গায় আজ বৃষ্টির সম্ভবনা

রাজ্যের কিছু জায়গায় আজ বৃষ্টির সম্ভবনা

ঝড়ের আশঙ্কা থাকলেও কিন্তু তা কেটে যায় ধীরে ধীরে। ঘূর্ণিঝড় আসানির প্রভাব কাটিয়ে অবশেষে এবারের মত দুর্যোগের হাত থেকে মুক্তি পেল বাংলা। কিন্তু ঘূর্ণিঝড়ের দুর্যোগ কাটলেও নিম্নচাপ এখনও স্পষ্ট বাংলার আকাশে। ফলে শুক্রবার সকাল থেকেই ফের বাড়ছে ভ্যাপসা গরম। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই নিম্নচাপের জেরে শুক্রবারও বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসানির প্রভাবে একদিকে যখন কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি, তখন প্রথমের দিকে উত্তরবঙ্গে তেমনভাবে বৃষ্টিপাত না হলেও বৃহস্পতিবার থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরের পার্বত্য এলাকায় আজ অর্থাৎ শুক্রবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ডুয়ার্স ও সমতল…
Read More
স্বস্তি পেলেন অভিষেক

স্বস্তি পেলেন অভিষেক

বিগত কদিন আগেই তার স্ত্রী রুজিরার নামে গ্রেফতারি পরোয়ানার কথা জানানো হয়েছিল৷ অস্বস্তিকর এই পরিস্থিতির মাঝেই সুপ্রিম কোর্টের মন্তব্যে স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কয়লা পাচার মামলায় এর আগে একাধিক বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ তলব করা হয়েছে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও৷ যদিও তিনি এখনও পর্যন্ত হাজিরা দেননি৷ বরং অভিষেক বারবার আর্জি জানিয়েছেন তাঁকে এবং তাঁর স্ত্রীকে যেন কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয়৷ কিন্তু, সেই আবেদনে সাড়া দেয়নি ইডি৷ তদন্তকারী অফিসারদের দাবি, কয়লা কাণ্ডের তদন্তে নেমে তাঁরা জানতে পেরেছেন এই চক্রের মূল পাণ্ডা অনুপ মাঝি ওরফে লালার বেআইনি কয়লা পাচারের টাকা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক…
Read More
সংক্রমণ বাড়ছে চিনে

সংক্রমণ বাড়ছে চিনে

আজ থেকে বছর দুই আগে সংক্রমনের উৎপত্তি হয়েছিল চিন থেকেই। এর পর ধীরে ছড়িয়েছে সারা বিশ্বে। এরই মধ্যে বিগত কয়েকদিনের স্বস্তির পর এক এক করে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা। সাম্প্রতিক এই বাড়বাড়ন্তের উৎসস্থল এবারও করোনার আঁতুড়ঘর চিন। চলতি বছরের শুরু থেকেই চিনে হু হু করে ছড়াতে শুরু করেছে এই ভাইরাস। ইতিমধ্যেই পরিস্থিতি এতটাই ভয়াবহ পর্যায়ে চলে গিয়েছে যে সাংহাই, বেজিংসহ চিনের একাধিক প্রান্তের নাগরিকদের মানতে হচ্ছে কঠোর লকডাউন। খাবারের খোঁজে বাড়ির বাইরে বেরোনোর উপরেও জারি করা হয়েছে সরকারি নিষেধাজ্ঞা। সবে মিলে চিনে পুনরায় ফিরেছে ২০২০ সালের দুঃস্বপ্ন। এমতাবস্থায় জানা যাচ্ছে এই মুহূর্তে চিনের সাংহাইয়ের অবস্থা সবথেকে শোচনীয়। চিনের এই প্রদেশেই করোনা আক্রান্তের…
Read More
পুরস্কার দেওয়ার বিরুদ্ধে অনাদিরঞ্জন

পুরস্কার দেওয়ার বিরুদ্ধে অনাদিরঞ্জন

পুরস্কার নিয়ে বাদল বিবাদ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা আকাদেমির বিশেষ সম্মান ঘিরে বিতর্ক তুঙ্গে৷ ‘কবিতাবিতান’ বইয়ের জন্য পুরস্কার ঘিরেই এই বিতর্ক৷ রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের পর এবার ইস্তফা দিলেন অনাদিরঞ্জন বিশ্বাস৷ সাহিত্য আকাদেমির বাংলা উপদেষ্টা পরিষদ পদ থেকে ইস্তফা দিলেন তিনি৷ তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে যে পুরস্কার দেওয়া হল তা স্বজনপোষণ৷ এ প্রসঙ্গে কবি সুবোধ সরকারের দাবি, সব পুরস্কার নিয়েই বিতর্ক থাকে৷ যখন চার্চিল নোবেল পুরস্কার পেয়েছিলেন, তখনও তর্ক হয়েছিল৷ কোনও পুরস্কারই তর্কাতীত নয়৷ ‘এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এক জনও এই পুরস্কারের যোগ্য হয়ে থাকলে দেখান৷ যাঁরা এই পুরস্কার দিয়েছেন তাঁরা সকলেই প্রতিথযশা সাহিত্যিক৷’ মুখ্যমন্ত্রীকে বাংলা আকাদেমির বিশেষ সম্মান বিতর্কে এমনই…
Read More
আচমকাই বাড়ির সামনে বোমাবাজি, আটক করা হলো ছেলেকে

আচমকাই বাড়ির সামনে বোমাবাজি, আটক করা হলো ছেলেকে

দ্বিতীয়বার ঘটলো ঘটনার পুনরাবৃত্তি৷ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি৷ উদ্ধার তাজা বোমা৷ এই ঘটনায় তৃণমূল কাউন্সিলরের ছেলেকে আটক করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র আধিকারিকরা৷ মাস দু’য়েক আগে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনাটি ঘটে৷ উদ্ধার করা হয় প্রায় ৪৫টি তাজা বোমা৷ সেই ঘটনাত তদন্তে নেমেই তৃণমূল কাউন্সিলরের ছলেকে আটক করা হল৷ গত মার্চ মাসে জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে ৪৫টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ৷ কী ভাবে এতগুলি তাজাবোমা একটি বাড়িতে মজুত রাখা হল তা নিয়ে প্রশ্ন তোলেন অর্জুন সিং৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্তভার নেয় এনআইএ৷ গত কয়েকদিন ধরেই তদন্ত চালাচ্ছিলেন এনআইএ আধিকারিকরা৷ বৃহস্পতিবার…
Read More
কোথায় কোথায় আজ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে

কোথায় কোথায় আজ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে

গতিপথ বদলে হয়েছে ঝড়ের, এর ফলে নিম্নচাপে পরিণত হয়েছে ঝড়। বিগত কদিন ধরেই বৃষ্টির আবহাওয়া দক্ষিনবঙ্গে। আজও সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও তা খনিকের অতিথি। আসানি ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রক্ষা পেলেও বৃষ্টির হাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ রেহাই পাবে না। আলিপুর আবহাওয়া দফতরের খবর, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের খবর, বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।…
Read More
বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল

বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল

বারংবার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে, বুধবার রাত থেকেই অনুব্রত মণ্ডল বুকে ব্যথা অনুভব করেন। এরপরেই তিনি তাঁর চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অনুব্রত মণ্ডলকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। ভোট পরবর্তী হিংসা বা গরু পাচার চক্রের জন্য একাধিবার সিবিআই হাজিরা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু প্রতিবার তিনি এড়িয়ে যান। এপ্রিলের শুরুর দিকে বোলপুর থেকে সিবিআই দফতরে হাজিরা দিতে আসার সময় আচমকাই তিনি এসএসকেএম হাসপাতালে চলে যান। সেখানেই চিকিৎসা শুরু হয়। তাঁর একাধিক রোগ দেখা দেয়। হৃদরোগ দেখা দেয়। সম্প্রতি চিকিৎসার পর বাড়ি ফেরেন অনুব্রত। অনুব্রত মণ্ডলের…
Read More
রাজ্যের শাসক দলের উত্তরাধিকারী নিয়ে কি বললেন সাধারণ সম্পাদক

রাজ্যের শাসক দলের উত্তরাধিকারী নিয়ে কি বললেন সাধারণ সম্পাদক

বিগত বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছে নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে৷ ‘২০৩৬ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার পর মুখ্যমন্ত্রীর পদে শপথ নেমেন অভিষেক৷’ তৃণমূল কংগ্রেসের তৃতীয় সরকারের প্রথম বর্ষপূর্তির দিন ফেসবুক পোস্টে এমনই দাবি করে শোরগোল ফেলেছিলেন কুণাল ঘোষ৷ এর পর একই ভবিষ্যদ্বাণী করেন অপরূপা পোদ্দার৷ এদিন অসমে সফররত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয় তৃণমূলের উত্তরাধিকার কে? জবাবে অভিষেক বলেন, দল আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে৷ আমি সেই দায়িত্ব পালন করছি৷ বাংলায় সার্বিকভাবে প্রত্যেকটি বুথে, প্রত্যেকটি বিধানসভায়, ব্লকে, জেলায় আরও শক্তিশালী করে ভারতের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসকে পৌঁছে দেওয়াই লক্ষ্য৷ যাঁরা এ কথা বলছেন, এটা একান্তই তাঁদের…
Read More