27
Apr
কদিন আগেরই ঘটনা। অখিলেশ যাদবের হয়ে বারাণসীতে ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচনী প্রচার সেরে কলকাতা ফেরার বিমানে ওঠেন তিনি৷ তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ও সর্বক্ষণের নিরাপত্তা আধিকারিকরা। অবতরণের সময়ে বিমানে বিভ্রাট ঘটে। সেই নিয়েই তুমুল হইচই। এদিন এই মামলার শুনানিতেই কেন্দ্রের আইনজীবী সাফ জানালেন, কোনও গাফিলতি ছিল না। তবে এই মামলায় সেন্ট্রাল সিকিউরিটি এজেন্সিকে দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন কেন্দ্রের আইনজীবী বিল্লদ্বল ভট্টাচার্য আদালতে স্পষ্ট দাবি করেন, সেদিনের ঘটনায় কোনও গাফিলতি ছিল না। তবে কেন্দ্রের নিরাপত্তা মন্ত্রকের রিপোর্টে সব উল্লেখ আছে। কিন্তু সেই রিপোর্টের গোপনীয়তা রক্ষার প্রয়োজন। তাই সেই…
