Arpita Debnath

5487 Posts
রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন বিচারপতির তরফে

রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন বিচারপতির তরফে

বিগত কয়েক মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিবকে নোটিস পাঠাল কলকাতা হাইকোর্ট। আগেই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার রাজ্যের কাছে অনুমোদন চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কতদিন সময় লাগবে এই বিষয়ে জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট চাইল আদালত। মামলায় ধৃত নেতা কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষের জামিন মামলার শুনানি চলছিল শুনানি বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে। এদিন শুনানিতে রাজ্যের ভূমিকা…
Read More
রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভবনা

রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভবনা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা এবং বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে অধিক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে যাবে। যার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প চলে যাবে। শনিবার উত্তরের সমস্ত জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।
Read More
নির্বাচনের আগেই বড় ঝটকা বিজেপির, কে দাড়াচ্ছেন অভিষেকের বিরুদ্ধে

নির্বাচনের আগেই বড় ঝটকা বিজেপির, কে দাড়াচ্ছেন অভিষেকের বিরুদ্ধে

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগেই বড়সড় ঝটকা। ইতিমধ্যেই বাংলায় ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে জল্পনার পারদ চড়ছে হাইভোল্টেজ ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে। জানা যাচ্ছে, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র প্রার্থী নিয়ে চিন্তায় রয়েছে গেরুয়া শিবির। একেই সেখানকার সাংসদ অভিষেক। ২৪ লোকসভা নির্বাচনেও তিনিই ওই কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন। আর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের জন্য প্রার্থী নিয়ে ভাবনা বাড়ছে পদ্মে। ডায়মন্ডহারবার কেন্দ্রে বিজেপির ভরসার জায়গা হতে পারেন একদা মমতার ছায়াসঙ্গী, সোনালী গুহ। অভিষেক তাকে পিসি বলেই…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার রেলের তরফে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। যাত্রীদের বড় স্বস্তি দিয়ে উত্তর রেলওয়ে কাশ্মীর উপত্যকায় ট্রেনের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে। মূলত, সংশ্লিষ্ট রেলওয়ে উপত্যকায় যাত্রীবাহী ট্রেনগুলিতে সাধারণ দ্বিতীয় শ্রেণির ভাড়া বহাল করেছে। ভাড়া একলাফে ৪০ থেকে ৫০ শতাংশ কমানো হয়েছে। এদিকে, এর আগে সাদুরা স্টেশন (অনন্তনাগ জেলা) থেকে শ্রীনগরের ভাড়া ছিল ৩৫ টাকা। নতুন এই সিদ্ধান্তের ফলে ভাড়া নেমে এসেছে ১৫ টাকায়। আধিকারিকরা জানিয়েছেন যে, ভাড়া কমানোর এই সিদ্ধান্ত কাশ্মীরের পুরো উপত্যকায় প্রযোজ্য রয়েছে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হবেন যাত্রীরা। কারণ,…
Read More
আসন্ন নির্বাচনে কার হাতে যাবে বোলপুর

আসন্ন নির্বাচনে কার হাতে যাবে বোলপুর

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। পুরনো মুখের পাশাপাশি একাধিক নতুন মুখকেও এবার টিকিট দিয়েছে পদ্ম-শিবির। এমনই একজন প্রার্থী হলেন প্রিয়া সাহা। ‘কেষ্ট গড়’ নামে পরিচিত বোলপুর কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে তাঁকে। সাঁইথিয়া নিবাসী এই নেত্রী ২০১৬ এবং ২০২১ বিধানসভা নির্বাচনে লড়েছিলেন, তবে জয় আসেনি। চব্বিশের ভোটে জয়ের ব্যাপারে অবশ্য বেশ আত্মবিশ্বাসী তিনি। কেষ্টর অনুপস্থিতিতে এই আসন থেকে প্রিয়া কেমন ফলাফল করেন তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি বলেছিলেন, বীরভূম অতীতে…
Read More
এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় অপেক্ষা রায়দানের

এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় অপেক্ষা রায়দানের

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শেষ হয়েছে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রসিদির বিশেষ ডিভিশন বেঞ্চ। প্রায় সাড়ে তিনমাস ধরে দুই বিচারপতির বিশেষ বেঞ্চে শুনানি চলেছে। প্রসঙ্গত, এই মামলার শুনানি শেষ করার জন্য আগেই ডেডলাইন বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে সর্বোচ্চ আদালতের দেওয়া সময়সীমার আগেই এই মামলার শুনানি শেষ হয়েছে। যদিও রায়দান ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে। এদিকে এদিনও এসএসসি এবং সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা…
Read More
অস্বস্তিতে মহুয়া, বাড়ছে চাপ

অস্বস্তিতে মহুয়া, বাড়ছে চাপ

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগেই বড়সড় ঝটকা, অস্বস্তিতে মহুয়া। গত ৮ ডিসেম্বর লোকসভার এথিক্স কমিটির প্রস্তাব মেনে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। প্রাক্তন তৃণমূল সাংসদর বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। এবার কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করল CBI। আগামী ৬ মে সুপ্রিম কোর্টে মহুয়া মামলার শুনানির দিন পড়েছে। সিবিআইকে ছ মাসের মধ্যে সমস্ত তদন্ত শেষ করার লিখিত নির্দেশ দিয়েছে লোকপাল। লোকসভায় মহুয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত…
Read More
চলছে ইডির চিরুনি তল্লাশি

চলছে ইডির চিরুনি তল্লাশি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সাতসকালে ফের একবার তেড়েফুঁড়ে মাঠে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন বালিগঞ্জ সার্কুলার রোডের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডির একটি টিম। চলছে তল্লাশি। এদিন সকাল ৬টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের হয় ইডির একটি টিম। এরপর সাড়ে ৬টা নাগাদ বালিগঞ্জ সার্কুলার রোডের ব্যবসায়ীর মহেশ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে যায় গোয়েন্দাদের সেই টিম। ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যদিও ঠিক কী কারণে ওই ব্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশি তা নিয়ে এখনও পর্যন্ত…
Read More
গ্রেপ্তার ‘আপ’ প্রধান

গ্রেপ্তার ‘আপ’ প্রধান

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগেই বড়সড় ঝটকা খেল আম আদমি পার্টি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার স্বয়ং ‘আপ’ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছেইডি। বিগত বহুদিন ধরেই আবগারি দুর্নীতি ও দিল্লি জল বোর্ডের দুর্নীতির মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জবানবন্দি চাইছিল ইডি। যারমধ্যে কেবল আবগারি দুর্নীতি মামলাতেই জিজ্ঞাসাবাদ করার জন্য ৯ বার সমন পাঠিয়েছিল ইডি। আর এই প্রতিটি সমনকেই অগ্র্যাহ্য করে চলছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে দশমবার আর সমন নয়, সোজা ইডি বাহিনীই পৌঁছে যায় ‘আপ’ প্রধানের বাড়িতে। ঘন্টা দুয়েক চিরুনী তল্লাশির…
Read More
আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। চব্বিশের লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই বাংলায় ১৯টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করেছে বিজেপি। বাকি ২৩টি আসনেও শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, চব্বিশের ভোটে সারা দেশে ৩৭০টি আসনে জয়ী হবে বিজেপি। গতবার ৩০৩টি আসন পেয়েছিল পদ্ম-শিবির। আসন্ন লোকসভা ভোটে বাংলা, তামিলনাড়ু, তেলেঙ্গানায় বিজেপির ভালো ফলাফল নিয়ে আশাবাদী অমিত শাহ। পাঞ্জাবেও পদ্ম-শিবির ভালো রেজাল্ট করবে বলে অনুমান করছেন তিনি। অপরদিকে ওড়িশায় বিজু জনতা দলের সঙ্গে দর কষাকষি…
Read More
তদন্ত চলছে ঝড়ের গতিতে, ইট ভাটা ঘিরে ফেলল সিবিআই

তদন্ত চলছে ঝড়ের গতিতে, ইট ভাটা ঘিরে ফেলল সিবিআই

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। তদন্ত চলছে ঝড়ের গতিতে। সম্প্রতি রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে উপস্থিত হয়েছিলেন ইডি আধিকারিকরা। কার্যত প্রাণ হাতে নিয়ে পালাতে হয় তাঁদের। ইডি পেটানোর সেই ঘটনার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। এবার সেই বিষয়েই খোঁজ খবর করতে মিনাখাঁ পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডির ওপর হামলার ঘটনার তদন্তভার গ্রহণের পর থেকে একাধিকবার সন্দেশখালি গিয়েছে সিবিআই আধিকারিকদের দল। সকালে মিনাখাঁর একটি ইটভাটায় হানা দেন তাঁরা। এই ইটভাটার মালিক শাহজাহান-ঘনিষ্ঠ। পাশাপাশি এখানকার একজন কর্মী ইডি পেটানোর ঘটনায় পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন। ভাটার ম্যানেজারও…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের নতুন একটি রুটে খুব শিগগিরই চালু হতে চলেছে। এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে বিহারের রাজধানী পাটনা পর্যন্ত সফর করতে পারে। তবে, পূর্বের বন্দে ভারত গুলির তুলনায় এটি হবে কিছুটা আলাদা। কারণ, এবার আস্তে চলেছে বন্দে ভারতের নতুন রেক। যেখানে নীল-সাদার পরিবর্তে পরিলক্ষিত হবে গেরুয়া রং। জানা গিয়েছে, চেন্নাইয়ে স্থিত ICF-এ তৈরি নতুন এই বন্দে ভারত ইতিমধ্যেই জলপাইগুড়িতে পৌঁছেছে। পাশাপাশি জানা গিয়েছে, আট কামরার ওই ট্রেনে একটি একজিকিউটিভ শ্রেণি রয়েছে। বাকি কামরাগুলি হল শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার। এই প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য…
Read More
সরকারের তরফে বড় সুখবর

সরকারের তরফে বড় সুখবর

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ফের একদফায় রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তিনি জানিয়েছেন, আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। যা ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। প্রসঙ্গত, এর আগে ৪২ শতাংশ হারে ডিএ পেতেন গুজরাটের সরকারি কর্মীরা। তবে ফের মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে ২০২৩ সালের ১ জুলাই থেকে তারা সপ্তম বেতন কমিশনের আওতায় ৪৬ শতাংশ হারে ডিএ পাবেন। এখানেই শেষ নয়,…
Read More
আয়কর দফতরের হানা বিদ্যুৎমন্ত্রীর ভাইয়ের বাড়িতে

আয়কর দফতরের হানা বিদ্যুৎমন্ত্রীর ভাইয়ের বাড়িতে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আয়কর দফতর আধিকারিকদের নজরে রাজ্যের দাপুটে নেতা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। সাত সকালে স্বরূপের নিউ আলিপুর বাড়িতে পৌঁছে যান তদন্তকারী কর্মকর্তারা। মোট পাঁচটি জায়গায় তল্লাশি শুরু করেছে আয়কর বিভাগ। ‘ইডেন রিয়েল এস্টেট’ এবং ‘মাল্টিকন রিয়েল এস্টেট’ নামের দু’টি সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতে চিরুনী তল্লাশি শুরু করেছে আয়কর বিভাগ। আয়কর দফতরের ওই সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ রয়েছে। পাশাপাশি…
Read More