18
Nov
ভারত ১২ বছর ধরে পোলিও-মুক্ত থাকলেও আফগানিস্তান ও পাকিস্তানে সম্প্রতি পোলিও রোগের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভারতকে সতর্কতা অব্যাহত রাখার অবলম্বনের আহ্বান জানিয়েছেন। শিলিগুড়ির নিউবর্ন অ্যান্ড চাইল্ড কেয়ার ক্লিনিকের সিনিয়র কনসাল্ট্যান্ট পেডিয়াট্রিকস অ্যান্ড নিওন্যাটালজি ড. প্রিন্স পারেখ সতর্ক করে বলেছেন যে, যদিও দেশের টিকাকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবুও অবহেলা করলে এই রোগটি পুনরুত্থানের ঝুঁকি সৃষ্টি হতে পারে, যা প্রধানত পাঁচ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে আশঙ্কার কারণ হয়ে উঠতে পারে। পোলিও একটি ভাইরাল রোগ, যা মল-মূত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থায়ী প্যারালাইসিস ও মৃত্যুর কারণ হতে পারে। বিশ্বব্যাপী এই রোগে আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ার পরেও ভাইরাসটি এখনও একটি হুমকি হিসেবে রয়ে…
