19
Jul
সিংহানিয়া কোয়েস্ট+, ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস (লন্ডন, ইউকে) এর সাথে যৌথভাবে ভারতের প্রথম এবং সর্ববৃহৎ জাতীয় আন্তঃস্কুল কোডিং প্রতিযোগিতা- 'গো কোডার্জ' চালু করার কথা ঘোষণা করেছে। এটি এমন ধরনের প্রথম কোডিং প্রতিযোগিতা যা কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের অসাধারণ দক্ষতা প্রদর্শন করার সুযোগ দেয়। ইভেন্টটিতে এখন যেকোনো বিদ্যালয়ের ক্লাস ৩ থেকে ১০ শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে । এই তিন মাসের প্রতিযোগিতাটি ভারত জুড়ে তরুণ প্রতিভাকে চিহ্নিত করতে এবং লালন করার জন্য ডিজাইন করা হয়েছে। প্রতিযোগিতায় আগে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিনামূল্যে কোডিং মাস্টারক্লাসও দেওয়া হবে। প্রতিযোগিতার শেষের দিকে, বিজয়ীরা ₹ ১ লাখ মূল্যের গৌতম সিংহানিয়া কোডিং স্কলারশিপ সহ বিভিন্ন পুরস্কার এবং সার্টিফিকেট পাবেন।…
