13
Dec
বহু প্রতীক্ষিত টাটা স্টিল কলকাতা 25K- ২০২৩ প্রতিযোগিতায় নেতৃত্ব দিতে চলেছে এশিয়ান গেমসের রৌপ্য-পদক বিজয়ী কার্তিক কুমার এবং অলিম্পিয়ান ও প্রাক্তন এশিয়ান ম্যারাথন চ্যাম্পিয়ন গোপি থোনাকাল। সঙ্গে থাকবেন তামসি সিং। এই আকর্ষণীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে ১৭ ডিসেম্বর, রবিবার। #আমারকলকাতাআমাররান ভারতের কিছু সেরা ক্রীড়াবিদদের এই অনুষ্ঠানের অষ্টম সংস্করণে অংশ নিতে দেখবে। প্রতিটি রেসে প্রথম তিনজন যথাক্রমে ২ লক্ষ ৭৫ হাজার টাকা, ২লক্ষ টাকা এবং ১ লক্ষ ৫০ হাজার টাকা জিতবেন৷ ভারতীয় পুরুষ ও মহিলা দৌড়বিদদের প্রত্যেককে ১ লক্ষ টাকার ইভেন্ট রেকর্ড বোনাস দিয়ে উৎসাহিত করা হবে। ২০২২ সালের এশিয়ান গেমসে পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে রৌপ্য পদক জিতেছেন কার্তিক। ১৯৯৮…
