Durgasree Mitra

464 Posts
একসময় ভাড়া দিতে হিমশিম খেতেন, এখন সেই বাড়িরই মালিক অভিনেতা

একসময় ভাড়া দিতে হিমশিম খেতেন, এখন সেই বাড়িরই মালিক অভিনেতা

একসময় বাড়ি ভাড়া দিতে হিমশিম খেতে হত তাঁকে। আজ সেই বাড়িটির মালিকানা তাঁর হাতে। এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল অভিনেতা কার্তিক আরিয়ান। তবে, কর্মজীবনের শুরুটা মোটেই মসৃণ ছিল না তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, “আমি একটা বাড়িতে একা থাকতাম। কিন্তু সেইসময় কেরিয়ার গড়ার লক্ষ্যে লড়াই করছি। আমার সিনেমাগুলো তখন ভালো সাড়া পাচ্ছিল না। টাকার অভাব ছিল। ‘পেয়ার কা পঞ্চনামা’ মুক্তি পাওয়ার পরও বিশেষ লাভ হয়নি আমার। এরপর একে একে ‘আকাশবাণী’, ‘কাঞ্চি’ কোনওটাই ভালো চলেনি। ‘গেস্ট ইন লন্ডন’ও সফল হয়নি। অনেকেই এই ছবিগুলির নামই শোনেননি।”তিনি আরও বলেন, “ সময়মতো ভাড়া দিতে না পারায় ওই বাড়িতে থাকাটা মুশকিল হয়ে পড়ছিল। একটা…
Read More
ফালাকাটা পুরসভায় নতুন চেয়ারম্যান–ভাইস চেয়ারম্যান, অবসান হল সব জল্পনার

ফালাকাটা পুরসভায় নতুন চেয়ারম্যান–ভাইস চেয়ারম্যান, অবসান হল সব জল্পনার

শেষপর্যন্ত সব জল্পনার অবসান ঘটল। ফালাকাটা পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অভিজিৎ রায় ও ভাইস চেয়ারম্যান হলেন রুমা রায় সরকার। শুক্রবার বোর্ড অব কাউন্সিলরসের বৈঠক শেষে তাঁদের শপথ গ্রহণ করানো হয়। এই দিনের বৈঠকটি অনুষ্ঠিত হয় আলিপুরদুয়ারের মহকুমা শাসক দেবব্রত রায়ের সভাপতিত্বে। তবে বিদায়ী চেয়ারম্যান প্রদীপ মুহুরি ও বিদায়ী ভাইস চেয়ারম্যান জয়ন্ত অধিকারী বৈঠকে উপস্থিত ছিলেন না। উল্লেখ্য, গত ৭ নভেম্বর দলীয় নির্দেশ মেনে পদত্যাগ করেন প্রদীপ মুহুরি ও জয়ন্ত অধিকারী। তাঁরা আলিপুরদুয়ার মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগপত্র জমা দেন। প্রদীপ মুহুরি ফালাকাটা পুরসভার ১০ নম্বর ওয়ার্ড ও জয়ন্ত অধিকারী ১৭ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে…
Read More
বাংলাদেশে ভূমিক*ম্প, পশ্চিমবঙ্গেও তী*ব্র ঝাঁকুনি

বাংলাদেশে ভূমিক*ম্প, পশ্চিমবঙ্গেও তী*ব্র ঝাঁকুনি

শুক্রবার সকালে আচমকাই প্রবল কম্পনে কেঁপে উঠল বাংলাদেশ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের নরসিংদী থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ – দক্ষিণ - পশ্চিমে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। জানা যায়, ঢাকাতেও তীব্র কম্পন অনুভূত হয়। এর জেরে বাংলাদেশে মারা গেছেন ছয়জন, আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই কম্পন পৌঁছে যায় পশ্চিমবঙ্গেও। তীব্র ঝাঁকুনি অনুভূত হয় কলকাতা সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, নদিয়া, দক্ষিণ দিনাজপুর সহ উত্তর – দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। প্রায় ৩০ সেকেন্ড ধরে বহুতল দুলতে থাকে। অফিস–কাছারি, সরকারি দফতর, ব্যাংক—সব জায়গা থেকেই কর্মীরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। বহু জায়গায় লিফট বন্ধ…
Read More
চলাফেরায় অক্ষম বাবা–মাকে নিয়ে মা*রাত্মক সং*কটে এগারো বছরের জয়ন্তী

চলাফেরায় অক্ষম বাবা–মাকে নিয়ে মা*রাত্মক সং*কটে এগারো বছরের জয়ন্তী

চলাফেরায় অক্ষম বাবা-মাকে নিয়ে মাত্র এগারো বছরের এক মেয়ের সংগ্রাম যেন চোখে জল এনে দেয়। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের দমদমা পঞ্চায়েতের রতনমালা এলাকার মালোপাড়ার বাসিন্দা টিজ্ঞা পরিবার আজ সম্পূর্ণভাবে দিশেহারা। সংসারে নেই কোনও উপার্জন, খাবারও জোটে না প্রতিদিন। প্রতিবেশিদের দয়ার ওপর ভরসা করে কোনও রকমে বেঁচে আছে তিন সদস্যের পরিবারটি। দু'বছর আগে অন্যের জমিতে দিনমজুরের কাজে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন পূর্ণিমা টিজ্ঞা। তারপর থেকেই তিনি হাঁটাচলায় অক্ষম। সংসারের হাল ধরতে গত বছর পুজোর পর হায়দরাবাদে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হন স্বামী হরেন টিজ্ঞা। তিনিও আজ চলাফেরায় অক্ষম। ফলে পুরো সংসারের দায়িত্ব গিয়ে পড়ে তাঁদের মাত্র…
Read More
শহরের কেন্দ্রে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার, ধৃ*ত যুবক

শহরের কেন্দ্রে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার, ধৃ*ত যুবক

শহরের বুকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করে সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাতে শিলিগুড়ির হাসমি চকে অভিযান চালিয়ে এক যুবককে আটক করে পুলিশ। তার হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ৩০ লক্ষ টাকা। অভিযানে নেতৃত্ব দেন শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস সহ এন্টি ক্রাইম উইং-এর ওসি উদয় চক্রবর্তী। পুলিশের সূত্রে জানা গিয়েছে, একটি স্কুটিতে করে যাচ্ছিল ওই যুবক। সন্দেহ হওয়ায় তাকে থামিয়ে তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ। আটক যুবকের নাম মোঃ ওয়াসিম, উত্তরপ্রদেশে বাসিন্দা। পুলিশি প্রাথমিক তদন্তে উঠে আসে ধৃত যুবক ভারত – বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ফুলবাড়ী এলাকায় বসবাস…
Read More
এসআইআরের অতিরিক্ত চাপে আ*ত্মঘাতী মাল ব্লকের বিএলও

এসআইআরের অতিরিক্ত চাপে আ*ত্মঘাতী মাল ব্লকের বিএলও

মাল ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্ল্যান্ড কো চা বাগানের ১০১ নম্বর পাটে বুধবার ভোরে আত্মঘাতী ঘটনা। অভিযোগ এসআইআর সংক্রান্ত কাজের অতি-চাপ ও মানসিক যন্ত্রণায় ভেঙে পড়ে আত্মঘাতী হলেন বুথ লেভেল অফিসার (বিএলও) সহ আইসিডিএস কর্মী শান্তিমনি এক্কা (৪৮)। বাড়ির পিছনে ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এসআইআর কাজের অসহনীয় চাপ সহ্য করতে পারছিলেন না শান্তিমনি। প্রতিদিন অফিসের কাজ শেষে বাড়ি ফিরে কান্নাকাটি করতেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেই জানান পরিবারের সদস্যরা। তাঁদের কথায়, কাজের চাপ, জটিল দায়িত্ব ও প্রশাসনিক চাপ মানসিক দুশ্চিন্তা বাড়িয়ে তুলছিল। ভোররাতে সেই চাপ আর সহ্য করতে না পেরে তিনি চরম সিদ্ধান্ত নেন।  ঘটনার…
Read More
পিঠ-কোমরের ব্যথা কমাতে রোজ করুন এই ৩ ব্যায়াম

পিঠ-কোমরের ব্যথা কমাতে রোজ করুন এই ৩ ব্যায়াম

দৈনন্দিন ব্যস্ততার চাপে, অনেকেই পিঠ ও কোমরের ব্যথায় ভোগেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথাও বাড়ে। ব্যথা থেকে মুক্তি পেতে অনেকেই ওষুধের সাহায্য নেন। কয়েকটি সহজ ব্যায়াম ওষুধের প্রয়োজন মেটাতে পারে। দৈনিক অভ্যাসেই মিলবে ব্যথা থেকে মুক্তি। ১) প্রথম ব্যায়ামটির জন্য মাটিতে চিত হয়ে শুয়ে, একটি হাঁটু দুই পা দিয়ে চেপে বুকের কাছে নিয়ে আসতে হবে। এবার একটি করে পা ২০ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত ওই অবস্থানে ধরে রাখতে হবে। পা ভাঁজের ফলে কোমরে চাপ তৈরি হবে এবং ব্যথার জায়গার পেশি শিথিল হবে। ফলে ব্যথা কমবে। ২) চিত হয়ে শুয়ে এক পা চেয়ারে বসার মতো ভাঁজ করে রাখুন। দুই হাত কাঁধের…
Read More
ক্রিপ্টো বিনিয়োগে প্রতা*রণা! উধাও লাখ টাকা

ক্রিপ্টো বিনিয়োগে প্রতা*রণা! উধাও লাখ টাকা

ফের ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে প্রতারিত হলেন এক ব্যক্তি। টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ফাঁদ পেতেছিল প্রতারকেরা। সেই ফাঁদেই পা দিয়ে ফেললেন বেঙ্গালুরুর শক্তিভেল নামক বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি। ৪২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রতারকদের দাবি পূরণের জন্য ৪ লক্ষ টাকা ঋণও নিতে হয় তাঁকে। ইতিমধ্যেই এই ঘটনায় এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ। পুলিশ সূত্রে খবর, আশুতোষ শর্মা নামক এক ব্যক্তির সঙ্গে টেলিগ্রামে যোগাযোগ হয় শক্তিভেলের। সেখানে অনলাইনে বিনিয়োগের বিষয়ে আশুতোষ উৎসাহিত করেন তাঁকে।প্রথমদিকে বিনিয়োগ করে লাভ হওয়ায়, পরে আরও বেশি বেশি করে বিনিয়োগ করতে শুরু করেন তিনি।কিন্তু আচমকাই ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্ট থেকে শক্তিভেলের টাকা তোলা…
Read More
প্র*য়াত শিল্পীর জন্মদিনে আবেগে ভাসল শহরবাসী

প্র*য়াত শিল্পীর জন্মদিনে আবেগে ভাসল শহরবাসী

গত সেপ্টেম্বর মাসে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। সেখানে জলে ডুবে মৃত্যু হয় তাঁর। জুবিনের মৃত্যু নিয়ে রয়েছে একাধিক জল্পনা। পূর্বাঞ্চলের অনেকেরই দাবি, খুন করা হয়েছে তাদের প্রিয় গায়ককে। তদন্ত চলছে। এর মাঝেই, মঙ্গলবার গায়কের ৫৪তম জন্মদিন।তাঁর জন্মদিন উপলক্ষ্যে অসমে আজ ‘জুবিন দিবস’। মধ্যরাত থেকেই গায়কের বাড়ির সামনে ভিড় জমে অনুরাগীদের। কেক কাটা হয় তাঁর ছবির সামনে। পথচারীদের কেক বিতরণ করেন অনুরাগীরা। এছাড়াও গায়কের জন্মদিন উপলক্ষ্যে অনেক জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আবার কোনও কোনও স্কুলেও গায়কের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। স্বামীর জন্মদিনে অনুরাগীদের বিশেষ আয়োজনে সঙ্গ দেন স্ত্রী গরিমা শঈকীয়া। সমাজমাধ্যমে তিনি…
Read More
মিরিক রোডে ভ*য়াবহ আ*গুনে ছা*ই তিন দোকান, অল্পের জন্য রক্ষা

মিরিক রোডে ভ*য়াবহ আ*গুনে ছা*ই তিন দোকান, অল্পের জন্য রক্ষা

মিরিক রোডের পাসকেলগুড়ি এলাকায় সোমবার ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান। হঠাৎই তীব্র কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। তারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন ও সঙ্গে সঙ্গে খবর দেন দমকলকে। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ও মাটিগাড়া থানার পুলিশ। দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয় সূত্রে প্রাথমিক অনুমান, দোকানগুলোর পিছনে জমে থাকা আবর্জনার স্তুপে থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তিনটি দোকানে—একটি ইলেকট্রনিক্সের দোকান, একটি সোফার দোকান ও আরেকটি ইন্টেরিয়র ডিজাইনের দোকান। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও…
Read More
এসআইআর নিয়ে উদ্বাস্তু সমাজের দুশ্চিন্তা! রাস্তায় নামল নমঃশূদ্র সংগঠন

এসআইআর নিয়ে উদ্বাস্তু সমাজের দুশ্চিন্তা! রাস্তায় নামল নমঃশূদ্র সংগঠন

কোচবিহারের তুফানগঞ্জ -২ ব্লকের রামপুর -২ গ্রাম পঞ্চায়েতে এসআইআর প্রক্রিয়া ঘিরে উদ্বাস্তু সমাজের আশঙ্কা ও ক্ষোভ প্রকাশ পেল পথসভায়। নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার। পথসভা শেষে একটি প্রতিবাদ মিছিলও অনুষ্ঠিত হয়। রঞ্জিত সরকারের দাবি, এসআইআরের কারণে রাজ্যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, আতঙ্কে পড়ে ইতিমধ্যেই বহু পরিবার মানসিক চাপের মধ্যে রয়েছে বলে তাঁদের কাছে অভিযোগ এসেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন। সভায় রঞ্জিত বাবু স্পষ্ট জানান, “এসআইআর প্রক্রিয়া আমরা মানি। কিন্তু বৈধ নাগরিককে ভোটের তালিকা থেকে বাদ দিলে মেনে নেওয়া যাবে না।” তাঁর দাবি, তিন কোটি মতুয়া, নমঃশূদ্র ও উদ্বাস্তু…
Read More
বারোয়ারী কার্তিক পুজো আয়োজনে শিলিগুড়ি কলেজপাড়া পুজো কমিটি

বারোয়ারী কার্তিক পুজো আয়োজনে শিলিগুড়ি কলেজপাড়া পুজো কমিটি

শহরের দীর্ঘ উৎসব মরসুম পেরিয়ে এবার নতুন সাংস্কৃতিক অধ্যায়ের সূচনা। প্রথমবারের মতো শিলিগুড়ি কলেজ পাড়া কার্তিক পুজো কমিটি আয়োজন করল বারোয়ারী কার্তিক পুজো। রবিবার সাড়ম্বরে এই পুজোর উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর মিলি শীল সিনহা ও বিশিষ্ট সমাজসেবীরা। এতদিন পাড়াভিত্তিকভাবে কার্তিক পুজো  হলেও, আয়োজকদের দাবি— উত্তরবঙ্গে এই প্রথম কোনও বড় ও সংগঠিত মণ্ডপে কার্তিক পুজোর আয়োজন করা হল। এবছরের বিশেষ আকর্ষণ বাল্যরূপে কার্তিক, যা দেখতে ভিড় জমাতে শুরু করেন শহরবাসী। উদ্বোধনের দিন থেকেই পুরো কলেজপাড়া এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ। আলোক সজ্জার ঝলকানি, ঢাকের তালে তালে আর ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। আয়োজকদের কথায়, “শিলিগুড়ির সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাত্রা যোগ…
Read More
বিরসা মুন্ডার জন্মদিবস উদযাপনে মুখরিত দুই শহর

বিরসা মুন্ডার জন্মদিবস উদযাপনে মুখরিত দুই শহর

সারা দেশে আজ পালিত হচ্ছে বীর বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী। সেই সাথে জলপাইগুড়ি ও শিলিগুড়িতেও মহা সমারোহে পালিত হল বিরসা মুন্ডার জন্মদিবস। দিনভর বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি, শোভাযাত্রা ও শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে মহান এই স্বাধীনতা সংগ্রামীর আদর্শকে স্মরণ করা হয়। শনিবার সকালে জলপাইগুড়ির বেলাকোবা বটতলা এলাকা থেকে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শিকারপুর চা-বাগান পর্যন্ত অগ্রসর হয়। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ এলাকার বিশিষ্টজনেরা। বিরসা মুন্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তাঁরা আদিবাসী সমাজের অধিকাররক্ষার সংগ্রামে তাঁর অবদানের কথা স্মরণ করেন। অন্যদিকে, শিলিগুড়ি মহকুমার পাথরঘাটা অঞ্চলের ৩ নম্বর মোড়ে বীর বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…
Read More
ভারতীয় সেনার নয়া পদক্ষেপ

ভারতীয় সেনার নয়া পদক্ষেপ

অরুণাচল প্রদেশের কামেং সেক্টরে ১৬ হাজার ফুট উচ্চতায় এক অভিনব উদ্যোগ নিল ভারতীয় সেনা। পূর্ব কমান্ডের অধীনস্থ IV Corps সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে একটি মনো-রেল সিস্টেম, যা কঠিন পার্বত্য এলাকায় লজিস্টিক্স পৌঁছে দিতে বড় ভূমিকা নেবে। সেনা সূত্রে জানা গিয়েছে, দুর্গম পাহাড়ি এলাকায় খাদ্য, গোলাবারুদ, প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহণ করা দীর্ঘদিন ধরেই ছিল কঠিন কাজ। সেই বাধা দূর করতেই সেনারা নিজেদের দক্ষতায় তৈরি করেছে এই ইন-হাউস মনো-রেল সিস্টেম। বরফে ঢেকে থাকা উচ্চতার পথ, অনিয়মিত আবহাওয়া ও সীমান্তে কৌশলগত তৎপরতার মধ্যে এই মনো-রেল ব্যবস্থা দ্রুত, নিরাপদ ও কার্যকর লজিস্টিক্স জোগান নিশ্চিত করবে। সেনা সূত্র খবর, এই মনো-রেল সিস্টেম ভারতীয় সেনার সক্ষমতা…
Read More