Durgasree Mitra

870 Posts
গ্রামোন্নয়ন প্রকল্পে একাধিক বড় ঘোষণা পঞ্চায়েত মন্ত্রী দিলীপের

গ্রামোন্নয়ন প্রকল্পে একাধিক বড় ঘোষণা পঞ্চায়েত মন্ত্রী দিলীপের

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা একাধিক উন্নয়ন প্রকল্প পশ্চিমবঙ্গে ফের চালু হওয়ার পথে। বৃহস্পতিবার নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, কেন্দ্রীয় বরাদ্দ পুনরায় আসতে শুরু করায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গ্রামীণ কর্মসংস্থান, আবাসন এবং পরিকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে বলে আশাবাদী রাজ্য প্রশাসন। দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ২০২২ সাল থেকে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলির বরাদ্দ কার্যত বন্ধ ছিল। মন্ত্রীর দাবি, সেই অচলাবস্থা কাটিয়ে এখন একাধিক প্রকল্প ফের সক্রিয় হয়েছে। এর মধ্যে রয়েছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (এমজিএনআরইজিএস), প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (পিএমএওয়াই-জি), প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা…
Read More
যুদ্ধবিরতিতে সম্মত বেইরুট ও তেল আভিভ

যুদ্ধবিরতিতে সম্মত বেইরুট ও তেল আভিভ

লেবাননে আপাতত নতুন করে সামরিক হামলা চালাবে না ইজরায়েল। আমেরিকার মধ্যস্থতায় দু’দিনব্যাপী উচ্চপর্যায়ের বৈঠকের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইজরায়েল ও লেবানন। বুধবার ওয়াশিংটনের তরফে এই সমঝোতার কথা জানানো হয়েছে। তবে যুদ্ধবিরতির পাশাপাশি বেইরুটের সামনে একাধিক শর্তও রেখেছে তেল আভিভ। সেই শর্ত পূরণ সাপেক্ষেই হামলা থেকে বিরত থাকার কথা জানিয়েছে ইজরায়েল। ইরান দীর্ঘদিন ধরে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাকে সমর্থন করে আসছে। দক্ষিণ লেবাননে সক্রিয় এই গোষ্ঠীর সঙ্গে বহু বছর ধরেই সংঘর্ষে জড়িয়ে রয়েছে ইজরায়েল। সাম্প্রতিক সময়ে ইরান-আমেরিকা উত্তেজনার আবহে হিজবুল্লা ও ইজরায়েলের সংঘাত আরও তীব্র হয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দেয়, যে কোনও ধরনের সমঝোতা আলোচনার আগে লেবাননে ইজরায়েলি হামলা বন্ধ করতে…
Read More
১ মিলিয়ন বাজেটে ১০০ মিলিয়ন আয়! বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে ‘অবসেশন’

১ মিলিয়ন বাজেটে ১০০ মিলিয়ন আয়! বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে ‘অবসেশন’

ভালোবাসা যখন সীমা ছাড়িয়ে আসক্তিতে পরিণত হয়, তখন সম্পর্কের ভেতরে তৈরি হতে পারে ভয়ংকর টানাপোড়েন, এই বার্তাই যেন স্পষ্ট হয়ে উঠেছে হলিউডের নতুন ছবি ‘অবসেশন’-এ। কম বাজেটে নির্মিত হলেও সিনেমাটি মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কারি বার্কার পরিচালিত এই ছবির বাজেট ১০ লক্ষ ডলারেরও কম হলেও বক্স অফিসে ইতিমধ্যেই চমক দেখিয়েছে ‘অবসেশন’। ভারতেও ছবিটি নিয়ে দর্শকমহলে কৌতূহল তীব্র। ছবির গল্পে কেন্দ্রীয় চরিত্র বিয়ার। এক নিঃসঙ্গ, শান্ত স্বভাবের যুবক। একদিন সে রহস্যময় একটি জিনিস খুঁজে পায়, যার নাম ‘ওয়ান উইশ উইলো’। এই বস্তুটির মাধ্যমে যে কোনো ইচ্ছা পূরণ করা সম্ভব। বিয়ার তার সহকর্মী নিকির প্রতি একতরফা ভালোবাসা…
Read More
শিশুর আচরণে হঠাৎ বদল? লুকিয়ে থাকতে পারে মানসিক উদ্বেগ

শিশুর আচরণে হঠাৎ বদল? লুকিয়ে থাকতে পারে মানসিক উদ্বেগ

আজকাল পড়াশোনার পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা, আবৃত্তি শেখা, সবই চলে সমানতালে। সব কিছু একসাথে করার ফলে তাদের উপর মানসিক চাপ বাড়ছে। অনেক সময় শিশুরা বকাবকির ভয়ে নিজের মানসিক অবস্থা প্রকাশ করতে পারে না। ফলে মনে মনে উৎকণ্ঠা বাড়তে থাকে। যা দীর্ঘস্থায়ী অবসাদের কারণ হয়ে উঠতে পারে। মনোবিদেরা জানাচ্ছেন, অতিরিক্ত মানসিক চাপ ছোটদের মস্তিষ্কের গঠন ও বিকাশে বাধা দিতে পারে। মানসিক চাপ বৃদ্ধি পেলে শিশুর আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। পরিবার, স্কুল এবং বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও সেই পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে। গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘদিন উদ্বেগে ভোগা শিশুরা অনেক সময় অসহিষ্ণু হয়ে পড়ে এবং সামাজিক মেলামেশায় সমস্যার সম্মুখীন হয়।…
Read More
মগরা থেকে ছোটপর্দার ‘বাবলি সুন্দরী’, দর্শকদের নজর কাড়ছেন স্নেহা

মগরা থেকে ছোটপর্দার ‘বাবলি সুন্দরী’, দর্শকদের নজর কাড়ছেন স্নেহা

মগরার মেয়ে স্নেহা মুখোপাধ্যায় এখন ছোটপর্দার নতুন মুখ। পড়াশোনার সূত্রে কলকাতায় আসার পরই তাঁর অভিনয় জগতে প্রবেশ। সম্প্রতি শুরু হওয়া নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’-তে নায়িকা হিসেবে অভিষেক হয়েছে তাঁর। দর্শকের কাছে এখন তিনি পরিচিত ‘বাবলি’ নামে। প্রথম ধারাবাহিক ‘তুই আমার হিরো’। তবে ‘বাবলি সুন্দরী’-তেই প্রথম নায়িকা হিসেবে আত্মপ্রকাশ। ইতিমধ্যেই বাবলি চরিত্রটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। ছোট থেকেই নাচের প্রতি টান ছিল স্নেহার। নাচ নিয়েই পড়াশোনা করছেন তিনি। বিভিন্ন নাচের অনুষ্ঠানে যোগও দিয়েছেন। অভিনয়কে পেশা হিসাবে বেছে নেওয়ার পরিকল্পনা ছিল না স্নেহার। তবে অভিনেত্রীর পরিবার বেজায় খুশি এই কাজ নিয়ে। আপাতত মন দিয়ে অভিনয়ই করতে চান স্নেহা।
Read More
গরম না বাড়লেও আগামী দু’দিন অস্বস্তি ভাব থাকবে রাজ্যে!

গরম না বাড়লেও আগামী দু’দিন অস্বস্তি ভাব থাকবে রাজ্যে!

আগামী দু’দিন তাপমাত্রা খুব একটা না বাড়লেও ভ্যাপসা গরম থাকবে রাজ্যে। আবহাওয়া দপ্তর  জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। রাজ্যের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রির আশপাশে অবস্থান করবে। তবে বৃহস্পতিবার থেকে উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তরবঙ্গে মঙ্গলবার ও বুধবার তিন-চার জেলায় গরম এবং অস্বস্তি থাকবে। দার্জিলিঙের সমতল এলাকা, আলিপুরদুয়ার ও কোচবিহারে এই পরিস্থিতি বজায় থাকবে। তবে বৃহস্পতিবার থেকে সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস…
Read More
আইএসএল জয়ের পর সোশাল মিডিয়ায় কী জানালেন অস্কার?

আইএসএল জয়ের পর সোশাল মিডিয়ায় কী জানালেন অস্কার?

আইএসএল শিরোপা জয় তাঁর হাত ধরেই। ২২ বছর পর ভারতসেরা হয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু জয়ের রেশ কাটতে না কাটতেই লাল-হলুদ ভক্তদের বিদায়বার্তা জানালেন কোচ অস্কার ব্রুজো। ৩১মে চুক্তি শেষ হওয়ার পর নতুন কোনো চুক্তি হয়নি তাঁর সঙ্গে। ইস্টবেঙ্গলের অভিযান শেষ হওয়ার আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, মরশুম শেষ হলেই দায়িত্ব ছাড়বেন। আইএসএল জয়ের পর ক্লাবের সঙ্গে চুক্তি বৃদ্ধির আলোচনা চললেও শেষপর্যন্ত আলাদা পথই বেছে নিলেন স্প্যানিশ কোচ। বিদায়বার্তায় সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশ্যে খোলা চিঠিতে ব্রুজো লেখেন, সমর্থকরাই ইস্টবেঙ্গলের প্রাণ এবং এই মরশুম তাঁর জীবনের স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। আইএসএল জয়কে তিনি ‘ঐতিহাসিক ঘটনা’ বলে উল্লেখ করেন। তবে ইস্টবেঙ্গল ও বিনিয়োগকারী সংস্থা ইমামির…
Read More
সঙ্গীশিল্পীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা ইমনের

সঙ্গীশিল্পীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা ইমনের

শরীর ও মনের সুস্থতার জন্য অত্যন্ত উপকারী প্রাণায়াম, যোগাসন। শুধু সুস্থতাই নয়, একজন সঙ্গীতশিল্পীর কণ্ঠস্বরেরও উন্নতি ঘটাতে পারে যোগাভ্যাস। এই বিষয়টিই নতুনভাবে তুলে ধরলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। সম্প্রতি তাঁর গানের স্কুলে দেখা গেল এক অভিনব দৃশ্য। শুধুমাত্র সুর বা তাল শেখানো নয়, ছাত্রছাত্রীদের যোগাসনের প্রয়োজনীয়তাও বোঝাচ্ছেন তিনি। ইমনের কথায়, “শরীরের কোর মাসল দুর্বল হলে, তার সরাসরি প্রভাব পড়ে কণ্ঠস্বরের উপর। তাই পেটের ভিতরের পেশিগুলিকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি।“ তিনি আরও জানান, প্রতিটি সঙ্গীতশিল্পীরই নিয়মিত যোগাসন, প্রাণায়াম এবং মেডিটেশন করা উচিত। তাঁর মতে, কণ্ঠস্বরের পাশাপাশি মানসিক একাগ্রতা বৃদ্ধিতেও এই অভ্যাসগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইমনের বিশ্বাস, সুস্থ শরীরই একজন শিল্পীর…
Read More
জুন মাসেই বঙ্গে থাবা বসাচ্ছে ‘এল নিনো’! সর্বনিম্ন বৃষ্টির আশঙ্কা মৌসম ভবনের

জুন মাসেই বঙ্গে থাবা বসাচ্ছে ‘এল নিনো’! সর্বনিম্ন বৃষ্টির আশঙ্কা মৌসম ভবনের

এ বছর দেশে বর্ষার বৃষ্টিতে বড়সড় ঘাটতির আশঙ্কার কথা জানাল মৌসম ভবন। শুক্রবার প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মরসুমে দেশে স্বাভাবিকের তুলনায় অনেক কম বৃষ্টি হতে পারে। প্রশান্ত মহাসাগরের উষ্ণ সামুদ্রিক স্রোত ‘এল নিনো’-র প্রভাবে জুন মাসও স্বাভাবিকের তুলনায় বেশি উষ্ণ হতে পারে বলে আশঙ্কা আবহবিদদের। মৌসম ভবনের হিসাব বলছে, এ বছর ঘাটতিপূর্ণ বর্ষার সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ। স্বাভাবিকের কম বৃষ্টির সম্ভাবনা ২৪ শতাংশ, স্বাভাবিক বর্ষার সম্ভাবনা ১৪ শতাংশ এবং স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষার সম্ভাবনা মাত্র ২ শতাংশ। অতিরিক্ত বর্ষার সম্ভাবনা কার্যত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই পূর্বাভাসে দেশের কৃষিক্ষেত্রে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বৃষ্টিনির্ভর কৃষিজমিগুলিতে ফসল…
Read More
প্র*য়াত নেটপ্রভাবী সায়নী চক্রবর্তী

প্র*য়াত নেটপ্রভাবী সায়নী চক্রবর্তী

বৃহস্পতিবার মধ্যরাতে নেটপ্রভাবী সায়নী চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তোলপাড় নেটদুনিয়া। মগরার বাসিন্দা সায়নী সদ্য আইন নিয়ে স্নাতক পাশ করেন। মা মলি চক্রবর্তীর সঙ্গে নিয়মিত সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করতেন তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিজের ঘর থেকেই সায়নীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে মগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে খবর, ত্রিবেণীর এক যুবকের সঙ্গে সায়নীর সম্পর্ক ছিল। সেই সম্পর্কে টানাপড়েন চলছিল বলেই অনুমান। সেই প্রেমঘটিত সমস্যার জেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। উল্লেখ্য, মৃত্যুর মাত্র ২৪ ঘণ্টা আগেও নিজের পোষ্য…
Read More
ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল জাপান

ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল জাপান

দীর্ঘ দুই দশক পর ফের জাপানের বাজারে বন্ধ হল ভারতীয় আমের প্রবেশ। চলতি মরসুমে ভারত থেকে কোনও আম আমদানি করবে না জাপান। সম্প্রতি এমনটাই জানিয়েছে টোকিও। ফলে এ বছর ‘সূর্যোদয়ের দেশে’ পৌঁছবে না আলফানসো, কেশর, ল্যাংড়া, বেগুন ফুলি, চৌসা ও মালিকার মতো জনপ্রিয় ভারতীয় আমের জাত। জাপানের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে আম জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া নিয়ে গুরুতর আপত্তি। গত মার্চ মাসে জাপানের কোয়ারেন্টাইন আধিকারিকদের একটি দল উত্তরপ্রদেশের রহমানপুরে কয়েকটি ফল প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করে। সেই সময় ভেপার হিট ট্রিটমেন্ট (ভিএইচটি) বা ফিউমিগেশন পদ্ধতিতে একাধিক প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে বলে অভিযোগ। বিশেষজ্ঞদের মতে, আম রফতানির ক্ষেত্রে সবচেয়ে বড় আশঙ্কা ‘ফ্রুট ফ্লাই’ বা…
Read More
চোখে সুরক্ষায় সাঁতারের আগে এই নিয়মগুলি মানুন

চোখে সুরক্ষায় সাঁতারের আগে এই নিয়মগুলি মানুন

গরমের দিনে অনেকেই সুইমিং পুলে সাঁতার কেটে আনন্দ পান। এতে একদিকে যেমন আনন্দ রয়েছে তেমনি রয়েছে কিছু সমস্যাও। পুলের জলে থাকে ক্লোরিন। পাশাপাশি অন্য সাঁতারুদের ঘাম, প্রসাধনী ও বিভিন্ন অণুজীবও জলে মিশে গিয়ে চোখের ক্ষতি করতে পারে। ফলে সংক্রমণ, অ্যালার্জি, শুষ্কতা, জ্বালাভাব ইত্যাদি হওয়ার ঝুঁকি থাকে। তাই সাঁতার কাটতে নামার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা উচিত। সুইমিং গগল্‌স পরতে হবে চোখ সুরক্ষিত রাখতে ভালো মানের সুইমিং গগল্স পরতে হবে। এতে ক্লোরিনযুক্ত জল সরাসরি চোখে ঢুকতে পারে না এবং সংক্রমণের আশঙ্কাও কমে। খেয়াল রাখবেন, গগল্স যেন চোখের চারপাশে ঠিকভাবে ফিট করে, সে দিকে বিশেষ নজর দেওয়া উচিত। পাশাপাশি খোলা আকাশের…
Read More
বলিউডে ‘কোণঠাসা’ রণবীর! 

বলিউডে ‘কোণঠাসা’ রণবীর! 

নতুন বিতর্কের মুখে অভিনেতা রণবীর সিংহ। খবর, এফডব্লিউআইসিই (ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ)-এর তরফে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সূত্রের দাবি, ডন ৩ থেকে অভিনেতার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। পরিচালক ফরহান আখতারের অভিযোগ, ছবির কাজ শুরুর আগেই হঠাৎ করে প্রকল্প থেকে বেরিয়ে যান রণবীর। সিদ্ধান্ত বদলের আগে অভিনেতাকে নোটিস পাঠানো হয়েছিল বলেও দাবি করা হয়েছে। তবে তাতেও নাকি পরিস্থিতির সমাধান হয়নি। এফডব্লিউআইসিই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিলে তবেই রণবীরের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। একই সঙ্গে বলিউডের অন্যান্য শিল্পী ও কলাকুশলীদেরও তাঁর সঙ্গে কাজ না করার অনুরোধ জানানো হয়েছে। যদিও…
Read More
উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়ের পূর্বাভাস জারি হাওয়া দফতরের

উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়ের পূর্বাভাস জারি হাওয়া দফতরের

ভ্যাপসা ও অস্বস্তিকর গরম থেকে আপাতত রেহাই মিলছে না দক্ষিণবঙ্গবাসীর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রায় খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। অন্যদিকে উপকূলীয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক বা সামান্য বেশি থাকবে। দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আগত প্রচুর জলীয় বাষ্পের প্রভাবে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের অধিকাংশ জেলা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার পাঁচটি জেলায় এবং বৃহস্পতিবার ন’টি জেলায় ঘণ্টায় ৫০…
Read More