Durgasree Mitra

914 Posts
টানা বৃষ্টিতে জলমগ্ন মালদার নিত্যানন্দপুর, ভো*গান্তিতে স্থানীয়রা

টানা বৃষ্টিতে জলমগ্ন মালদার নিত্যানন্দপুর, ভো*গান্তিতে স্থানীয়রা

সোমবার রাতভর টানা বৃষ্টিতে মালদা জেলার ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায় জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকার বিভিন্ন রাস্তায় হাঁটুসমান জল জমে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, গ্রামের রাস্তা নিচু হওয়ায় প্রতি বছর বর্ষা এলেই জল জমে যায়। দুর্বল নিকাশি ব্যবস্থার কারণে দীর্ঘ সময় ধরে জল নামতে চায় না, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ে। বাসিন্দাদের দাবি, বিষয়টি একাধিকবার স্থানীয় পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের নজরে আনা হয়েছে। বর্তমান পঞ্চায়েত প্রধান জলনিকাশির ব্যবস্থা উন্নত করার আশ্বাস দিলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের। এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুমে প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি রোধে…
Read More
নিট-এ ৬১৮ নম্বর পেয়ে নজির গড়লেন মাসিদূর হোসেন

নিট-এ ৬১৮ নম্বর পেয়ে নজির গড়লেন মাসিদূর হোসেন

মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকার প্রত্যন্ত গ্রামের মেধাবী ছাত্র মাসিদূর হোসেন জাতীয় স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট-এ ৬১৮ নম্বর পেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তাঁর এই কৃতিত্বে পরিবার, আত্মীয়-স্বজন এবং গোটা এলাকাজুড়ে খুশির পরিবেশ তৈরি হয়েছে। মাসিদূরের বাবা মানোয়ার হোসেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা সুফিয়া বেগম একজন আশা কর্মী। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পরিবারের উৎসাহ, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের সহযোগিতায় তিনি এই সাফল্য অর্জন করেছেন। নিজের সাফল্য সম্পর্কে মাসিদূর হোসেন বলেন, “আমার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া। ভবিষ্যতে মানুষের সেবা করতে চাই, বিশেষ করে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই।” ছেলের সাফল্যে আবেগপ্রবণ বাবা মানোয়ার হোসেন…
Read More
রাজস্থানে কর্তব্যরত অবস্থায় প্র*য়াত সেনা কর্মকর্তা

রাজস্থানে কর্তব্যরত অবস্থায় প্র*য়াত সেনা কর্মকর্তা

রাজস্থানের যোধপুরে কর্মরত অবস্থায় প্রয়াত হলেন নদিয়ার শান্তিপুরের বাসিন্দা ও ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কানাই সরকার (৪৫)। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, সহকর্মী এবং গোটা শান্তিপুর জুড়ে। পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতেও স্ত্রীর সঙ্গে তাঁর স্বাভাবিকভাবে কথা হয়েছিল। কিন্তু পরদিন সকাল সাড়ে ৯টা নাগাদ পরিবারের কাছে তাঁর মৃত্যুসংবাদ পৌঁছায়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভোর প্রায় ৪টা নাগাদ যোধপুরে নিজস্ব কোয়ার্টারে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের দুই সদস্য যোধপুরে পৌঁছান। পরে কফিনবন্দি মরদেহ শান্তিপুরের বড় জিয়াপুরে তাঁর বাসভবনে আনা হলে শেষ…
Read More
আয়নার মায়াজালে দেবী দুর্গা, প্রগতি সংঘের এবারের বিশেষ আকর্ষণ ‘রূপদর্পণ’

আয়নার মায়াজালে দেবী দুর্গা, প্রগতি সংঘের এবারের বিশেষ আকর্ষণ ‘রূপদর্পণ’

দূর থেকে দেখলে মনে হবে, বসিরহাটেই যেন গড়ে উঠেছে এক টুকরো ‘শীষ মহল’। আয়না ও দর্পণের নান্দনিক কারুকাজের মাধ্যমে দেবী দুর্গার অপরূপ রূপ দর্শনার্থীদের সামনে তুলে ধরতে চলেছে বসিরহাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আস্তানা রোড সংলগ্ন প্রগতি সংঘ। এবারের দুর্গাপুজোয় তাদের থিমের নাম ‘রূপদর্পণ’। থিমের অভিনবত্বে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে শহরজুড়ে। গত কয়েক বছরে দুর্গাপুজোর থিম ভাবনা কলকাতার পাশাপাশি শহরতলি ও গ্রামাঞ্চলেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শিল্পভাবনা, মণ্ডপসজ্জা ও দর্শক আকর্ষণের দিক থেকে কলকাতার বড় পুজোগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে বহু পুজো। সেই তালিকায় বরাবরই উল্লেখযোগ্য স্থান ধরে রেখেছে বসিরহাটের প্রগতি সংঘের পুজো। এ বছরও ব্যতিক্রম হচ্ছে না। উদ্যোক্তাদের দাবি, প্রগতি সংঘের…
Read More
মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম বেসরকারি স্পেস রকেট ‘বিক্রম-১’

মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম বেসরকারি স্পেস রকেট ‘বিক্রম-১’

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দিল ভারতের প্রথম বেসরকারি স্পেস রকেট ‘বিক্রম ১’। স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি এই রকেটটি শনিবার দুপুর ১২টা ৫ মিনিটে উৎক্ষেপণ করা হয়। মূলত কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপনের জন্য তৈরি করা হয়েছে রকেটটি। নির্মাতাদের দাবি, সম্পূর্ণ কার্বন কম্পোজিট কাঠামোয় তৈরি হওয়ায় এটি প্রচলিত রকেটের তুলনায় হালকা ও বেশি কার্যক্ষম। বিক্রম ১-এর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই শব্দের বার্তা ‘বন্দে মাতরম’ লেখা একটি কার্ড পাঠানো হয়েছে মহাকাশে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভারতের মহাকাশ অভিযানের জন্য আসা শুভেচ্ছাবার্তাও ওই কার্ডের সঙ্গে পাঠানো হয়েছে। রকেটটির সঙ্গে ভারতের বিশিষ্ট বিজ্ঞানী বিক্রম সারাভাই, সিভি রমন ও এপিজে আবদুল…
Read More
জলপাইগুড়িতে বৃষ্টির দাপট, জারি হলুদ সতর্কতা

জলপাইগুড়িতে বৃষ্টির দাপট, জারি হলুদ সতর্কতা

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল থেকেই উত্তরবঙ্গের জলপাইগুড়িতে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। ভারী বৃষ্টির জেরে জেলার বেশ কিছু এলাকা এখন জলমগ্ন। বৃষ্টির পরিস্থিতি বিবেচনায় তিস্তার মেখলিগঞ্জ এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অসংরক্ষিত নদী তীরবর্তী এলাকাগুলিতেও সতর্কতা জারি রয়েছে বলে জলপাইগুড়ি সেচ দপ্তরের কন্ট্রোল সূত্রে খবর। পাহাড় ও সমতল—দুই এলাকাতেই বৃষ্টি অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ছে কর্তৃপক্ষ। শনিবার সকাল ৮টা নাগাদ গজলডোবা ব্যারেজ থেকে ১,৪১৮.২৯ কিউসেক এবং কালিঝোরা ব্যারেজ থেকে ১,২৭৮ কিউসেক জল ছাড়া হয়েছে। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় তিস্তা সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর…
Read More
উত্তরবঙ্গে অমিত শাহের ব্যস্ত সূচি, সীমান্ত পরিদর্শন থেকে প্রশাসনিক বৈঠক—কী কী রয়েছে কর্মসূচিতে ?

উত্তরবঙ্গে অমিত শাহের ব্যস্ত সূচি, সীমান্ত পরিদর্শন থেকে প্রশাসনিক বৈঠক—কী কী রয়েছে কর্মসূচিতে ?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হতে চলেছে উত্তরবঙ্গ। শনিবার, ১৮ জুলাই শিলিগুড়িকে ঘিরে একাধিক প্রশাসনিক ও নিরাপত্তা-সংক্রান্ত কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সীমান্ত সুরক্ষা, বিএসএফের পরিকাঠামো উন্নয়ন এবং নতুন ফৌজদারি আইনের বাস্তবায়ন—সব মিলিয়ে দিনের সূচি যথেষ্ট ব্যস্ত। দিনের শুরুতেই শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বিএসএফের ১৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সঙ্গে মতবিনিময় করার পাশাপাশি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার বর্তমান পরিস্থিতিও খতিয়ে দেখবেন তিনি। একইসঙ্গে বিএসএফের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কর্মসূচিও রয়েছে। শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, প্রশাসনিক কাজের অগ্রগতিও তাঁর সফরের গুরুত্বপূর্ণ অংশ। ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS) এবং…
Read More
গরম তেল থেকে আ*গুন, মুহূর্তে পু*ড়ে ছাই হোটেল

গরম তেল থেকে আ*গুন, মুহূর্তে পু*ড়ে ছাই হোটেল

দুর্গাপুরের ব্যস্ততম গান্ধী মোড় এলাকায় ল কলেজের সামনে একটি ছোট হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষ। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় কিছুক্ষণের জন্য এলাকায় হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। দমকল সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণ সাহা নামে এক ব্যক্তির ওই হোটেলে প্রতিদিনের মতো শুক্রবার সকালে কচুরি ভাজার কাজ চলছিল। সেই সময় কড়াইয়ে থাকা গরম তেল থেকে আচমকাই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন রান্নাঘর থেকে গোটা দোকানে ছড়িয়ে পড়ে। হোটেলে থাকা দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়। ফলে প্রায় সম্পূর্ণ দোকানটি পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে…
Read More
শিলিগুড়িকে পৃথক জেলা ঘোষণার দাবি নাগরিক মঞ্চের

শিলিগুড়িকে পৃথক জেলা ঘোষণার দাবি নাগরিক মঞ্চের

শিলিগুড়িকে পৃথক জেলা হিসেবে ঘোষণার দাবিতে শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক সম্মেলন করল বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০ জুলাই শিলিগুড়ির রামকিঙ্কর হলে একটি নাগরিক সভার আয়োজন করা হবে। ওই সভায় পৃথক জেলার দাবিতে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। নাগরিক মঞ্চের দাবি, শিলিগুড়ি শহর, শিলিগুড়ি মহকুমা, ডাবগ্রাম-ফুলবাড়ি এবং বিন্নাগুড়ি মৌজা এলাকাকে নিয়ে নতুন শিলিগুড়ি জেলা গঠন করা হোক। সংগঠনের সদস্যদের বক্তব্য, প্রশাসনিক কার্যক্রম আরও সহজ করা, দ্রুত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থেই পৃথক জেলার প্রয়োজন রয়েছে। সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন সরকারের কাছে শিলিগুড়িকে পৃথক জেলা হিসেবে…
Read More
‘মহাপ্রভু জগন্নাথ’ ছবি মুক্তিতে স্থগিতাদেশ!

‘মহাপ্রভু জগন্নাথ’ ছবি মুক্তিতে স্থগিতাদেশ!

অ্যানিমেটেড ছবি ‘মহাপ্রভু জগন্নাথ’-এর মুক্তি ঘিরে তৈরি হয়েছে আইনি জটিলতা। আগামী ১৭ জুলাই মুক্তির কথা থাকলেও ওড়িশা হাই কোর্টের স্থগিতাদেশের পর ছবির নির্মাতারা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। গত ৬ জুন ছবিটির টিজার প্রকাশের পর থেকেই আপত্তি জানাতে শুরু করে বিভিন্ন মহল। জগন্নাথ মন্দির প্রশাসনসহ কয়েকটি পক্ষ ছবির কিছু বিষয় নিয়ে আপত্তি তোলে। এরপর নির্মাতারা গজপতি মহারাজ ও মন্দির প্রশাসনের প্রতিনিধিদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন। বুধবার, ১৫ জুলাই ওড়িশা হাই কোর্ট ছবিটির মুক্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে। এই নির্দেশের বিরুদ্ধে নির্মাতাদের পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। সিনিয়র আইনজীবী দেবদত্ত কামাত প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির…
Read More
কলকাতায় শুরু ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রা

কলকাতায় শুরু ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রা

মহাসমারোহে কলকাতায় শুরু হল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর ঐতিহ্যবাহী রথযাত্রা। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত রথযাত্রায় অংশ নিতে সমবেত হন। ‘হরে কৃষ্ণ, হরে রাম’ মহামন্ত্রের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারিদিক। সুসজ্জিত রথে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠার পর শুরু হয় শোভাযাত্রা। ফুল, আলোকসজ্জা ও নানা রঙের সাজে সজ্জিত রথ দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেন অসংখ্য মানুষ। দেশ-বিদেশের বহু ভক্তও এই ধর্মীয় উৎসবে অংশ নেন। রথযাত্রার শোভাযাত্রায় কীর্তন, মৃদঙ্গ ও করতালের তালে ভক্তরা নামসংকীর্তনে অংশ নেন। নারী, পুরুষ, শিশু ও প্রবীণ—সব বয়সের মানুষ উৎসাহের সঙ্গে রথের দড়ি টেনে এই ধর্মীয় আয়োজনে অংশগ্রহণ করেন। ভক্তদের…
Read More
‘মির্জাপুর: দ্য মুভি’-তে পারিশ্রমিকের নিরিখে শীর্ষে কে?

‘মির্জাপুর: দ্য মুভি’-তে পারিশ্রমিকের নিরিখে শীর্ষে কে?

জনপ্রিয় ওটিটি সিরিজ ‘মির্জাপুর’-এর উপর ভিত্তি করে এবার বড়পর্দায় আসছে  ‘মির্জাপুর: দ্য মুভি’। এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৪ সেপ্টেম্বর। ইতিমধ্যেই ছবির তারকাদের সম্ভাব্য পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, ছবিতে সর্বাধিক পারিশ্রমিক পাচ্ছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। অখণ্ডানন্দ ত্রিপাঠী ওরফে কালীন ভাইয়ার চরিত্রে অভিনয়ের জন্য তাঁর আনুমানিক পারিশ্রমিক প্রায় ১৫ কোটি টাকা। গুড্ডু পণ্ডিতের চরিত্রে ফিরছেন আলি ফজল। সূত্রের খবর, এই ছবির জন্য তাঁর সম্ভাব্য পারিশ্রমিক প্রায় ৪ কোটি টাকা। মুন্না ত্রিপাঠীর ভূমিকায় ফিরছেন দিব্যেন্দু শর্মা। তাঁর পারিশ্রমিক প্রায় ৩ কোটি টাকা বলে জানা যাচ্ছে। অন্য দিকে, বড় ত্যাগী ও ছোট ত্যাগী—দ্বৈত চরিত্রে অভিনয় করা বিজয় বর্মার পারিশ্রমিক…
Read More
বালাসনের জলে আটকে গেল গাড়ি

বালাসনের জলে আটকে গেল গাড়ি

শিলিগুড়ি সংলগ্ন দুধিয়ায় বালাসন নদীর মাঝে গাড়ি নিয়ে প্রবেশ করে বিপাকে পড়লেন কয়েকজন যুবক-যুবতী। হঠাৎ নদীর জলস্তর বেড়ে যাওয়ায় গাড়িটি মাঝনদীতে আটকে যায়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর চর এলাকায় ঘুরতে গিয়েছিলেন ওই যুবক-যুবতীরা। সেই সময় উজান থেকে জল নেমে আসায় আচমকাই বালাসন নদীর জল বাড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি চারদিক থেকে জলে ঘিরে যায়। পরিস্থিতি বিপজ্জনক বুঝতে পেরে গাড়ি নিয়ে আর বেরিয়ে আসা সম্ভব হয়নি। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তাঁদের তৎপরতায় গাড়িতে থাকা সকলকে নিরাপদে উদ্ধার করা হয়। তবে গাড়িটি নদীর মাঝেই আটকে থাকে। বর্ষাকালে বালাসন…
Read More
ডায়েটে রাখুন রাগি, রইল তিন রাজ্যের বিশেষ রান্না

ডায়েটে রাখুন রাগি, রইল তিন রাজ্যের বিশেষ রান্না

রাগি খাওয়ার চল এখন ঘরে ঘরে। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার।  বর্তমানে এটি ‘ডায়েট-ফুড’ হিসাবেই বেশি পরিচিত। রাগি দিয়ে বানানো যায় নানা স্বাদের খাবার। দেশ-বিদেশে রাগি দিয়ে তৈরি হয় নানা রান্না। রইল তেমনই কিছু স্বাস্থ্যকর রান্নার রেসিপি।   কর্নাটকের রাগি মুদ্দে কর্নাটকের গ্রামীণ অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী খাবার রাগি মুদ্দে। এটি বানাতে ২ কাপ ফুটন্ত জলে সামান্য নুন ও ১ চামচ ঘি মিশিয়ে তাতে ধীরে ধীরে ১ কাপ রাগির আটা ঢেলে কাঠের হাতা দিয়ে অনবরত নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে কম আঁচে কয়েক মিনিট ঢেকে রেখে রান্না করুন। গরম অবস্থায় গোল বলের আকারে তৈরি করে চাটনি বা আচারের…
Read More