Durgasree Mitra

462 Posts
বড়ি, নারকেল আর ঘি – বাঙালির পছন্দের সবকিছু এক রেসিপিতেই!

বড়ি, নারকেল আর ঘি – বাঙালির পছন্দের সবকিছু এক রেসিপিতেই!

বাঙালির রান্নাঘরে নানারকম পদ থাকলেও শুক্তোর চাহিদা অনন্য। তার কারণ শুধু স্বাদেই নয়, এর রান্নার পদ্ধতিতেও রয়েছে ভিন্নতা। শুক্তোর মশলা, ব্যবহৃত সবজি, এমনকি দুধের ব্যবহার — সব মিলিয়ে এই পদটিকে অনন্য করে তোলে। এই অনন্য স্বাদের টানেই বাঙালি নানাভাবে শুক্তো রেঁধেছেন, কেউ বানিয়েছেন মাছ দিয়ে শুক্তো, কেউ বা নিমপাতা, লাউ বা ঝিঙে দিয়ে নতুন স্বাদের শুক্তো রেঁধেছেন। এমনই এক ভিন্নধর্মী শুক্তো হল চালকুমড়োর কাসনপোড়া শুক্তো। এখানে উচ্ছের বদলে ব্যবহার হয় উচ্ছে পাতা, সর্ষে বাটার জায়গায় স্বাদে বৈচিত্র্য আনে কাসনপোড়া। রইল রেসিপি। কীভাবে বানাবেন? উপকরণ চালকুমড়ো – ৪০০ গ্রাম (ছোট টুকরো করে কাটা)উচ্ছে পাতা – ২০-২৫টিমটর ডালের বড়ি – ৬-৭টিশুকনো লঙ্কা…
Read More
ট্রেনে নির্ধারিত ওজনের বেশি মালপত্রে এবার থেকে চার্জ

ট্রেনে নির্ধারিত ওজনের বেশি মালপত্রে এবার থেকে চার্জ

ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এবার থেকে নির্ধারিত সীমার বেশি মালপত্র বহন করলে যাত্রীদের অতিরিক্ত চার্জ দিতে হবে, নয়তো অতিরিক্ত মাল পার্সেল হিসেবে বুক করাতে হবে। বুকিং ছাড়াই অতিরিক্ত মালপত্র নিয়ে গেলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখেই এই নিয়ম কার্যকর করা হচ্ছে। অনেক সময় অতিরিক্ত মালপত্র বহনের ফলে কোচগুলোতে ভিড় ও বিশৃঙ্খলা দেখা দেয়, যা যাত্রার জন্য ঝুঁকিপূর্ণ। তাই এবার বিমানবন্দরের মতোই স্টেশনগুলোতে লাগেজ চেকিং আরও কঠোর হবে। কোন ক্লাসে কতটুকু মালপত্র বিনামূল্যে বহন করা যাবে? ফার্স্ট এসি কোচের যাত্রী : সর্বোচ্চ ৭০ কেজি সেকেন্ড এসি…
Read More
রাজ্য সড়ক থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

রাজ্য সড়ক থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

মালদার নালাগোলা রাজ্য সড়কের কেন্দপুকুর এলাকা থেকে উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ। নালাগোলা যাওয়ার পথে একটি বেসরকারি বাসের চালক রাস্তায় জমা জলে কচ্ছপটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই তিনি কচ্ছপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে নিয়ে যান। চালক প্রথমে কচ্ছপের বিরলত্ব বুঝতে না পারলেও পরে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে জানতে পারেন এটি বিরল প্রজাতির ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টল (Indian Flapshell Turtle)। রাতেই বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সফল হননি। ফলে, ওই কচ্ছপটিকে নালাগোলা বাসস্ট্যান্ডে সুরক্ষিতভাবে রাখা হয়। বনদপ্তরের সঙ্গে যোগাযোগের পর কচ্ছপটিকে তাদের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা মানস গোস্বামী জানান, “বাস চালকের তৎপরতার কারণে বিরল প্রজাতির কচ্ছপটি রক্ষা পেল। বনদপ্তরকে খবর…
Read More
পর্যটন ব্যবসা চাঙ্গা করতে নতুন কমিটি, কমিটির দায়িত্বতে বাইচুং ভুটিয়া

পর্যটন ব্যবসা চাঙ্গা করতে নতুন কমিটি, কমিটির দায়িত্বতে বাইচুং ভুটিয়া

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে পর্যটন শিল্পকে চাঙ্গা করতে ও পর্যটকদের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে গঠিত হল Kanchanjangha Region Hospitality and Tourism Development Association। শিলিগুড়ির হিলকাট রোডের একটি বেসরকারি হোটেলে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই কমিটির। ২০২১ সালের কোভিড পরবর্তী সময়ে থমকে গিয়েছিল উত্তরবঙ্গের সহ বিভিন্ন পর্যটনস্থলের পর্যটন ব্যবসা। সেই ব্যবসায় নতুন গতি আনতে উত্তরবঙ্গ, সিকিম, নেপাল ও ভুটানের হোটেল সহ বিভিন্ন পর্যটন ব্যবসায়ীদের যুক্ত করে এই নতুন সংগঠন গঠিত হয়েছে। জানা গেছে মোট ৬২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছে কমিটি, যার মধ্যে রয়েছে ১৩ সদস্যের নির্বাহী কমিটি রয়েছে। কমিটির মূল উদ্দেশ্য হলো—পর্যটন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে স্থানীয় প্রশাসন,…
Read More
স্বাধীনতা দিবসের আগে সীমান্ত শহরে কড়া নজরদারি

স্বাধীনতা দিবসের আগে সীমান্ত শহরে কড়া নজরদারি

রাত পোহালেই ৭৯তম স্বাধীনতা দিবস। অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তবর্তী শহর বালুরঘাটে গড়ে তোলা হয়েছে কড়া নিরাপত্তা বেষ্টনী। শহরের প্রবেশপথ, মধ্যস্থল ও জাতীয় সড়কে চলছে কঠোর নাকা চেকিং। বিএসএফের পাশাপাশি সদর ট্র্যাফিক বিভাগও এই তল্লাশি অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। ছোট গাড়ি, মোটরসাইকেল, বাস ও ট্রাক—সব ধরনের যানবাহনেই চলছে তল্লাশি অভিযান। শুধু বালুরঘাট নয়, উত্তরবঙ্গের অন্যান্য সীমান্তবর্তী এলাকাতেও বাড়তি নজরদারি চালানো হচ্ছে। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সীমান্ত অঞ্চল প্রস্তুত স্বাধীনতার মহোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য এই নাকা তল্লাশি বলে জানা গিয়েছে।
Read More
ফের এটিএম লুটের চেষ্টা

ফের এটিএম লুটের চেষ্টা

শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে ফের ঘটল এটিএম লুটের চেষ্টা। দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার অন্তর্গত ভালুগাড়া এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভাঙার চেষ্টা চালায় চার দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোররাতে একটি সাদা রঙের ছোট গাড়িতে করে দুষ্কৃতীরা ঘটনাস্থলে আসে। সেই সময় এক স্থানীয় বাসিন্দা বিষয়টি লক্ষ্য করে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির নম্বর ও দুষ্কৃতীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ব্যাংক কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তাঁরা এসে পরীক্ষা করে নিশ্চিত করেন যে এটিএম থেকে কোনও টাকা লুট করা যায়নি। জানা গিয়েছে, মাত্র একদিন আগে ওই এটিএমে ৫ লক্ষ…
Read More
টানা বৃষ্টিতে ধস, তিস্তা রোড প্লাবিত – পর্যটক ও সাধারণ মানুষের চরম দুর্ভোগ

টানা বৃষ্টিতে ধস, তিস্তা রোড প্লাবিত – পর্যটক ও সাধারণ মানুষের চরম দুর্ভোগ

টানা প্রবল বর্ষণে ধস নেমে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলা সিকিম সংযোগকারী গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়ক। বুধবার গভীর রাতে তিস্তায় হু হু করে জল বাড়তে শুরু করলে, শিলিগুড়ি থেকে সিকিম ও উত্তরবঙ্গের বিভিন্ন অংশে যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। তিস্তার জলে সড়কের বড় অংশ তলিয়ে গিয়েছে, যার ফলে বন্ধ হয়ে গেছে তিস্তা রোড। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে রাতেই মাইকিং করে এলাকাবাসীদের সতর্ক করা হয়। বিপজ্জনক এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিস্তা নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় আশপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে অবিরাম বৃষ্টির কারণে পাহাড়ি অংশে একাধিক জায়গায়…
Read More
পুরী জগন্নাথ মন্দিরে সন্ত্রাস*বাদী হাম*লার হুম*কি, নিরাপত্তায় ক*ড়া সতর্কতা

পুরী জগন্নাথ মন্দিরে সন্ত্রাস*বাদী হাম*লার হুম*কি, নিরাপত্তায় ক*ড়া সতর্কতা

সন্ত্রাসবাদী হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল ওড়িশার পুরীতে। বুধবার জগন্নাথ ধামের হেরিটেজ করিডরের কাছে একটি দেওয়ালে ওড়িয়া ও ইংরেজি ভাষায় হুমকি-বার্তা দেখতে পান স্থানীয়রা। বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করে লেখা হয়, “সন্ত্রাসবাদীরা জগন্নাথ মন্দিরে হামলা চালিয়ে ধ্বংস করে দেবে”—সঙ্গে একাধিক ফোন নম্বরও দেওয়া ছিল। খবর ছড়াতেই আতঙ্কের সৃষ্টি হয় তীর্থযাত্রী ও স্থানীয়দের মধ্যে। স্থানীয়রা তৎক্ষণাৎ হুমকি-বার্তা মুছে ফেলেন। অভিযোগ, ওই এলাকায় মন্দিরের একাধিক আলোও ভেঙে দেওয়া হয়েছে। পরিক্রমা মার্গ নামে পরিচিত এই জায়গাটি ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারিতে থাকে ও সবসময় পুলিশ মোতায়েন থাকে। তা সত্ত্বেও কীভাবে নিরাপত্তা এড়িয়ে দেওয়ালে এমন লেখা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে…
Read More
মরসুমের তাজা পটল দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই নিরামিষ পদ

মরসুমের তাজা পটল দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই নিরামিষ পদ

বর্ষায় নিরামিষ পদগুলির মধ্যে একদম অন্য স্বাদের একটি পদ—মৌরি পটল। বাজারে এখন টাটকা শাক-সবজির অভাব নেই। তার মধ্যে থেকে বেছে নিন টাটকা পটল আর আলু, আর ঝটপট বানিয়ে ফেলুন এই সহজ অথচ স্বাদে অনন্য রান্না। এই পদে তেমন ঝাঁঝালো মশলার ব্যবহার নেই, তবুও মৌরির সুবাসে এমন এক স্বাদ তৈরি হয়, যা না খেলে বোঝা অসম্ভব! উপকরণ : • পটল – ৭-৮টি (লম্বা করে কাটা)• আলু – ২টি (লম্বা করে কাটা)• সর্ষের তেল – ২ টেবিল চামচ• ঘি – ১ টেবিল চামচ• মৌরি – ৩ টেবিল চামচ• শুকনো লঙ্কা – ২টি• তেজপাতা – ১টি• এলাচ – ১টি (হালকা থেঁতো)• দারচিনি –…
Read More
সারাক্ষণ এসিতে থাকেন? এসি থেকেও ক্ষতি হতে পারে চোখের

সারাক্ষণ এসিতে থাকেন? এসি থেকেও ক্ষতি হতে পারে চোখের

নিশ্চিন্তে এসি-চালিত অফিসে বসে কাজ করছেন, এমন সময় হঠাৎ চোখে চুলকানি শুরু হল! অবাক লাগলেও এর পিছনে কারণ হতে পারে অফিসের শীতাতাপ নিয়ন্ত্রিত পরিবেশ। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে এসির মধ্যে থাকলে চোখে দেখা দিতে পারে একধরনের সমস্যা, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ইভাপোরেটিভ ড্রাই আই’। শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) ঘরের বাতাস থেকে আর্দ্রতা শুষে নেয়। ফলে ঘরের বাতাস শুষ্ক হয়ে পড়ে, যা সরাসরি প্রভাব ফেলে চোখের উপর। আমাদের চোখের পাতায় কিছু গ্রন্থি থাকে যেগুলি জলীয় ও স্নেহপদার্থ (লিপিড) নিঃসরণ করে চোখকে আর্দ্র রাখে। কিন্তু এসির কারণে এই গ্রন্থিগুলি ক্ষতিগ্রস্ত হলে চোখ শুষ্ক হতে শুরু করে। ক্ষতি হতে পারে অশ্রুগ্রন্থিরও।…
Read More
আড়াই কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, ধৃত তিন মাদক পাচারকারী

আড়াই কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, ধৃত তিন মাদক পাচারকারী

মালদার কালিয়াচক থানা এলাকায় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। এ ঘটনায় তিনজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ধৃতদের নাম সামেদ সেখ (২০), সামিমা আক্তার (৩০) ও মহম্মদ রফিকুল ইসলাম। তিনজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। এর মধ্যে সামেদ সেখ ও সামিমা আক্তারকে কালিয়াচক থানার পুলিশ জালালপুরের নতিবপুর এলাকায় ১২নং জাতীয় সড়ক থেকে আটক করে। তল্লাশিতে তাঁদের হেফাজত থেকে উদ্ধার হয় ১ কেজি ৫৩৯ গ্রাম ব্রাউন সুগার। অন্যদিকে, গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ সুজাপুর এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করে। তাঁর হেফাজত থেকে উদ্ধার হয় ৫২০ গ্রাম…
Read More
CBSE-র পরীক্ষায় বড় পরিবর্তন: ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে চালু হচ্ছে ওপেন-বুক পদ্ধতি

CBSE-র পরীক্ষায় বড় পরিবর্তন: ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে চালু হচ্ছে ওপেন-বুক পদ্ধতি

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির মূল বিষয়গুলিতে চালু করতে চলেছে ওপেন-বুক অ্যাসেসমেন্ট পদ্ধতি। ভাষা, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানে প্রতি টার্মের তিনটি লিখিত পরীক্ষার মধ্যে এক বা একাধিক পরীক্ষা হবে বই দেখে। জুন মাসে বোর্ডের গভর্নিং বডির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পেয়েছে। জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ ও ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন (NCFSE) ২০২৩-এর নির্দেশনা অনুযায়ী নেওয়া এই পদক্ষেপের উদ্দেশ্য—শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর পড়াশোনা থেকে সরিয়ে এনে বিশ্লেষণ, যুক্তি এবং বাস্তব প্রয়োগের দক্ষতা গড়ে তোলা। পরীক্ষার সময় তারা টেক্সটবুক, ক্লাস নোট বা অন্যান্য রেফারেন্স ব্যবহার করতে পারবে। CBSE-র পাইলট প্রকল্পে (ডিসেম্বর ২০২৩–ফেব্রুয়ারি ২০২৪) নবম থেকে…
Read More
রাস্তার দাবিতে বটতলা গ্রামে বিক্ষোভ

রাস্তার দাবিতে বটতলা গ্রামে বিক্ষোভ

মালদার চাঁচল ১ নং ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বটতলা গ্রামে রাস্তার দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী। অভিযোগ, প্রায় দেড় বছর আগে পঞ্চায়েত থেকে রাস্তার জন্য টেন্ডার হয়েছিল, বোর্ডও লাগানো হয়েছিল, কিন্তু কাজ শুরু হয়নি আজও। বর্ষাকালে কাদা-জলে পায়ে হেঁটেও চলাচল অসম্ভব হয়ে পড়ে। অ্যাম্বুলেন্স বা দমকল তো দূরের কথা, সাধারণ যানবাহনও ঢুকতে পারে না গ্রামে। স্থানীয়দের অভিযোগ, উন্নয়নের ছোঁয়া থেকে বহু দূরে বটতলা গ্রাম। গ্রামে ঢোকার পথে রাস্তার কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। ভিতরের রাস্তাগুলিতে একটুও পিচ ঢালাই হয়নি। এর জেরে রোগী বা প্রসূতিকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় খাটিয়ায় করে। শনিবার এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে এলাকার যুবকেরা খাটিয়ায়…
Read More
কাঞ্চনটার বিএসএফ ক্যাম্পে রাখি উৎসব

কাঞ্চনটার বিএসএফ ক্যাম্পে রাখি উৎসব

ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী ইংরেজবাজারের কাঞ্চনটার বিএসএফ ক্যাম্পে রাখি বন্ধন উৎসব পালন করলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী। শনিবার তিনি ক্যাম্পে পৌঁছে বিএসএফের আধিকারিক ও জওয়ানদের হাতে রাখি বেঁধে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিধায়ক জানান, দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের প্রতি সম্মান ও ভালবাসা জানাতেই এই উদ্যোগ। তিনি বলেন, “আমাদের সীমান্ত রক্ষাকারী ভাইদের সঙ্গে রাখি-বন্ধনের এই বন্ধন কেবল প্রতীকী নয়, এটি আমাদের পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহের প্রতিফলন।” এদিন ক্যাম্পে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হয়। বিএসএফের সদস্যরাও বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানান।
Read More