Durgasree Mitra

870 Posts
নির্বাচনের আগে জোরদার টহল ও রুট মার্চ

নির্বাচনের আগে জোরদার টহল ও রুট মার্চ

নির্বাচনকে সামনে রেখে পুরাতন মালদা পৌরসভা এলাকায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ও টহল। বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সক্রিয়ভাবে টহল দিতে দেখা যায়। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় মালদা থানার পুলিশ আধিকারিকরাও। প্রশাসন সূত্রে খবর, নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অবাধভাবে সম্পন্ন করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তোলাই এই টহলের মূল উদ্দেশ্য। এদিন পুরাতন মালদার একাধিক ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নজরে পড়ে। জওয়ানরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাঁদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও খতিয়ে দেখেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই…
Read More
পাণ্ডব ঘাটে আয়োজিত বারুণী স্নানে পুণ্যার্থীদের ঢল

পাণ্ডব ঘাটে আয়োজিত বারুণী স্নানে পুণ্যার্থীদের ঢল

প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় রীতি মেনে পুরাতন মালদার মুচিয়া টাঙ্গন নন্দীর তীরে পাণ্ডব ঘাটে অনুষ্ঠিত হল পবিত্র বারুণী স্নান। ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী এই স্নানে অংশগ্রহণ করতে ভিড় জমান ঘাট চত্বরে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই বারুণী স্নানে অংশ নিলে পাপমোচন হয় ও জীবনে শান্তি ও কল্যাণ আসে। এই আস্থায় বহু মানুষ পবিত্র জলে স্নান করেন। এদিন ভক্তদের জন্য আয়োজকদের পক্ষ থেকে খিচুড়ি ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়। বারুণী স্নান উপলক্ষ্যে চারদিন ব্যাপী সাধুমেলা ও বাউল গানের আয়োজন করা হয়েছে, যা এলাকায় বাড়তি আকর্ষণ তৈরি করেছে। পুরো কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকরাও সক্রিয় ভূমিকা পালন…
Read More
ঝড়ের দাপটে ক্ষ*তিগ্রস্ত শতাধিক পরিবার

ঝড়ের দাপটে ক্ষ*তিগ্রস্ত শতাধিক পরিবার

কয়েক মিনিটের প্রবল ঝড়েই তছনছ হয়ে গেল উত্তরবঙ্গের একাধিক এলাকা। পাশাপাশি নকশালবাড়ি, ফুলবাড়ি, রাজগঞ্জ ও শিলিগুড়িতে ঝড়ের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। শতাধিক গাছ ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু গ্রাম। নকশালবাড়ির বেঙ্গাইজোত, ফুটানিমোড়, রথখোলা সহ একাধিক এলাকায় ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাত্র ৫ মিনিটের ঝড়েই একাধিক গাছ উপড়ে পড়ে। নকশালবাড়ি বেঙ্গাইজোতের ফুটানিমোড় এলাকায় গাছ ভেঙে অন্তত ৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে, আবার কোথাও টিনের ছাউনি উড়ে গিয়েছে। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় রাত থেকেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। এদিন ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা…
Read More
ইসলামপুরে ঢাকের তালে ভোটের বার্তা

ইসলামপুরে ঢাকের তালে ভোটের বার্তা

‘নিজের ভোট নিজে দেব’ এই স্লোগানকে সামনে রেখে সাধারণ ভোটারদের সচেতন করতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরজুড়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার  আয়োজন করল নির্বাচন কমিশন। মঙ্গলবার এই সচেতনতা শোভাযাত্রা ইসলামপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। অংশগ্রহণকারীরা ঢাক বাজিয়ে ও হাতে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভোটদানের গুরুত্ব তুলে ধরেন। নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এই মিছিলে সাধারণ মানুষকেও ভোটের দিন নিজে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের উদ্যোগ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন আয়োজকরা।
Read More
প্রাকৃতিক নুন হিসেবে কতটা পুষ্টিকর রক সল্ট?

প্রাকৃতিক নুন হিসেবে কতটা পুষ্টিকর রক সল্ট?

রান্নার ক্ষেত্রে একটি অপরিহার্য উপাদান হল নুন। সাধারণ সাদা নুনের তুলনায় রক সল্টের স্বাস্থ্যগুণ বেশি হওয়ায় বর্তমানে এর ব্যবহারিতা বেড়েছে। এটি মূলত খনিজ নুন। পাহাড়ি শিলা থেকে পাওয়া এই নুনে সোডিয়াম ক্লোরাইডের পাশাপাশি পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্কের মতো বিভিন্ন খনিজও আণবিক স্তরে থাকতে পারে। এই খনিজগুলিই শরীরের পক্ষে উপকারী।পুষ্টিবিদদের মতে, এই সমস্ত উপাদান স্নায়ুর সঙ্কেত পাঠানোর কাজকে আরও সহজ করে তোলে। পেশির সঙ্কোচন-প্রসারণের কাজেও সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্যরক্ষা করে। ঘরোয়া টোটকা হিসেবেও রক সল্ট ব্যবহার করা হয়। এটি খিদে বাড়াতে সাহায্য করে এবং পেটফাঁপা, অম্বল বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কিছুটা নিরাময় করে। হজমের সমস্যায়ও কাজ করে এই…
Read More
শিলিগুড়িতে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ইডির অভিযান

শিলিগুড়িতে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ইডির অভিযান

সোমবার সকালে শিলিগুড়ির হাকিমপাড়া এলাকায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযানে চাঞ্চল্য ছড়ায়। শহরের ১৫ নম্বর ওয়ার্ডের অতুলপ্রসাদ সরণি এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় ইডি। হঠাৎ এই অভিযানের জেরে এলাকাজুড়ে কৌতূহল তৈরি হয় ও বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, দুধমোড় এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী স্বপন ঘোষের বাড়িতেই এই তল্লাশি চালানো হয়। সকাল থেকেই বাড়ির সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল। স্থানীয় সূত্রে খবর, স্বপন ঘোষের ক্ষুদিরামপল্লি এলাকায় একটি সোনার দোকান রয়েছে। সেই ব্যবসা সংক্রান্ত কিছু আর্থিক লেনদেন ও…
Read More
হা*মলার জেরে ক*ড়া নিরাপত্তা, শিলিগুড়িতে শুরু রুট মার্চ

হা*মলার জেরে ক*ড়া নিরাপত্তা, শিলিগুড়িতে শুরু রুট মার্চ

রবিবার শিলিগুড়ি পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় ট্রেনের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনার পর থেকেই এলাকায় পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। সোমবার সকাল থেকে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতেই এই রুট মার্চের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকায় টহল দিচ্ছেন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি চালাচ্ছেন। স্থানীয় সূত্রে খবর, গতকাল ট্রেনের উপর হামলার ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। বর্তমানে এলাকায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো…
Read More
বাংলায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের

বাংলায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের

রবিবার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলা-সহ পাঁচটি রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, পশ্চিমবঙ্গে দু’দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল ও দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। দুই দফা মিলিয়ে রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হবে। প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে ও দ্বিতীয় দফায় ভোট হবে বাকি ১৪২টি আসনে। ভোট গণনা হবে ৪ মে। কারণ আগামী ৭ মে পশ্চিমবঙ্গ সরকারের মেয়াদ শেষ হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রতিটি বুথে ৭০০ থেকে ৮৫০ জন ভোটারের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি প্রতিটি বুথে…
Read More
শিলিগুড়িতে প্রতিবন্ধী শংসাপত্র প্রদান শিবির পুরনিগমের

শিলিগুড়িতে প্রতিবন্ধী শংসাপত্র প্রদান শিবির পুরনিগমের

শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে বাঘাযতীন পার্কে আয়োজিত হল প্রতিবন্ধী শংসাপত্র প্রদান শিবির। শনিবার অনুষ্ঠিত এই শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুরনিগমের অন্যান্য আধিকারিকরা। জানা গিয়েছে, শিবিরে আসা আবেদনকারীদের প্রথমে চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেখানেই দ্রুত প্রতিবন্ধী শংসাপত্র প্রদানের ব্যবস্থা করা হয়, যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের অযথা হয়রানির শিকার হতে না হয় ও সহজেই সরকারি সুযোগ- সুবিধা পেতে পারেন। পুরনিগমের এই উদ্যোগে স্বস্তি পেয়েছেন বহু মানুষ। এদিন মেয়র গৌতম দেব জানান, প্রতিবন্ধীদের সুবিধার জন্য পুরনিগম নিয়মিত এই ধরনের শিবিরের আয়োজন করে চলেছে। অনেক মানুষের পরিস্থিতি দেখলে মন খারাপ হয়ে যায় বলেও…
Read More
ব্রিগেডে মেগা ঘোষণা! ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

ব্রিগেডে মেগা ঘোষণা! ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভা শুরু হওয়ার আগেই একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর হাতে মোট প্রায় ১৮ হাজার ৮৬০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করা হয়। এদিন দুপুরে প্রধানমন্ত্রীর কপ্টার কলকাতা রেসকোর্সের হেলিপ্যাডে অবতরণ করে। সেখান থেকে তিনি সড়কপথে ব্রিগেডের সভাস্থলে পৌঁছন। মোদীর আগমনের আগেই ময়দানে বিজেপি নেতা-কর্মী ও সমর্থকদের ভিড় জমতে শুরু করে। উপস্থিত জনতার মধ্যে মোদীর নামে স্লোগানও শোনা যায়। সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন রাজ্যের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। ব্রিগেডের মঞ্চ থেকেই ১৮,৮৬০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। প্রকল্পগুলির মধ্যে রয়েছে সড়ক, রেল ও বন্দর পরিকাঠামোর উন্নয়ন…
Read More
ধামসা-মাদলের তালে মালদায় ‘পরিবর্তন’-এর সূচনা মঞ্জু মুর্মুর

ধামসা-মাদলের তালে মালদায় ‘পরিবর্তন’-এর সূচনা মঞ্জু মুর্মুর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ শুরু। যদিও নির্বাচনের নিঘণ্ট এখনও ঠিক হয়নি, তবুও নির্বাচনী যুদ্ধে প্রথম সুর বাজিয়ে দিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু-এর স্ত্রী মঞ্জু মুর্মু। বিজেপির 'বাংলা পরিবর্তনের যাত্রা' সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিগ্রেড সভায় অংশগ্রহণ করতে মালদা টাউন স্টেশনে হাজির হয়েছেন তিনি। ধামসা মাদল হাতে নাচতে নাচতে মঞ্চে নজর কেড়েছেন মঞ্জু মুর্মু। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মঞ্জু মুর্মু বলেন, “আদিবাসী সম্প্রদায়ের রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু থেকে শুরু করে সাংসদ খগেন মুর্মুকে যে ভাবে তৃণমূলের সুপ্রিমো অসম্মান করেছে। তা আদিবাসী জাতির অপমান। তাই নির্বাচনী যুদ্ধের ডঙ্কা মালদা থেকেই বাজিয়ে দেওয়া হল।“ কার্যত তিনি 'বাংলা পরিবর্তনের সূচনা' ঘোষণা করলেন,…
Read More
গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি ও হয়রানির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল

গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি ও হয়রানির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল

গ্যাস সিলিন্ডার মূল্যবৃদ্ধি ও সাধারণ গ্রাহকদের হয়রানি নিয়ে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লক ২ নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হয় বড় বিক্ষোভ মিছিল। মিছিলটি নকশালবাড়ি তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে নকশালবাড়ি গ্যাস ডিলার অফিসের সামনে এসে শেষ হয়। এতে শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক অংশ নেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা সরাসরি তাদের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরেন ও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন। মিছিলে দার্জিলিং জেলার সমতল কোর কমিটির সদস্য ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ নেতৃত্ব দেন। মিছিল গ্যাস ডিলার অফিসে পৌঁছালে এক স্থানীয় মহিলা তার দৈনন্দিন অসুবিধার কথা অরুণ ঘোষের সামনে তুলে ধরেন ও বিক্ষোণ মিছিলে সাধারণ…
Read More
পারিজাতের জন্মজয়ন্তীতে শিলিগুড়িতে বর্ণাঢ্য পদযাত্রা

পারিজাতের জন্মজয়ন্তীতে শিলিগুড়িতে বর্ণাঢ্য পদযাত্রা

নেপালি সাহিত্যের প্রবাদপ্রতিম কবি ও সাহিত্যিক পারিজাত (বিষ্ণু কুমারী বাইবা)-এর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শহরে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে শিলিগুড়ি পারিজাত জয়ন্তী সমারোহ সমিতি ও শিলিগুড়ি পুর নিগম। সকালে পায়েল সিনেমা হল মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ভক্তিনগর চেকপোস্ট সংলগ্ন পারিজাত চকে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেপালি সম্প্রদায়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্র সহ অংশগ্রহণ করে। সমিতির সম্পাদক রাজেশ ছেত্রী জানান, ২০২০ সাল থেকে তাদের সংস্থা পারিজাতের আদর্শ ছড়িয়ে দিতে কাজ করছে। তিনি উল্লেখ করেন, পারিজাতের বিখ্যাত সাহিত্যকর্ম ‘ব্লু মিমোসা’ (শিরীষকো ফুল) আমেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়েও…
Read More
ভারী বৃষ্টিতে জলমগ্ন একাধিক রাস্তা!

ভারী বৃষ্টিতে জলমগ্ন একাধিক রাস্তা!

হঠাৎ ভারী বৃষ্টির পর বৃহস্পতিবার সন্ধ্যাতেও ফের প্রবল বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়ে শিলিগুড়ি শহরের একাধিক এলাকা। শহরতলী থেকে শুরু করে সাউথ শান্তিনগর এনজেপি সংলগ্ন এলাকা, আন্ডার বাইপাস ও জেব্রা ভিটা আন্ডার বাইপাস সহ বিভিন্ন জায়গায় বৃষ্টির জেরে রাস্তায় জল জমে যায়। সন্ধ্যার পর থেকে টানা বৃষ্টির ফলে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। সন্ধ্যার পরে অফিস ছুটির সময় হওয়ায় বাড়ি ফেরার পথে বিপাকে পড়েন বহু মানুষ। অনেককেই রাস্তার ধারে দোকান, অফিস কিংবা আশ্রয়স্থলে দাঁড়িয়ে বৃষ্টি কমার অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘ সময় ধরে বৃষ্টির কারণে অনেকেই ভিজে বাড়ি ফিরতে বাধ্য হন। আবার অনেকে রাস্তায় আটকে পড়ে…
Read More