editor

11195 Posts
গাঁটওয়ালা কাঁচা বাঁশ কাটার নিদান দিলীপ ঘোষের!

গাঁটওয়ালা কাঁচা বাঁশ কাটার নিদান দিলীপ ঘোষের!

দাঁতন: ফের বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গলায়। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে বস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগ দেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ বলেন,“আর গ্রামে গঞ্জে যেখানে অত্যাচার হচ্ছে, বলে রাখুন বেশি দিন চলবে না। আগামী পঞ্চায়েতে এর বিচার শুরু হবে। সাধারণ মানুষের বিচার। এবারও ভয় দেখিয়ে জিতে যাবে। আমি বলছি কাঁচা বাঁশ কাটতে। গাঁটওয়ালা কাঁচা বাঁশ।” দিলীপ ঘোষের কথায়, ‘পশ্চিমবাংলায় রাজনীতি করতে গেলে প্রাণের ঝুঁকি নিয়ে রাজনীতি করতে হয়। আমাদের জেলায় বহু কর্মীকে খুন করা হয়েছে।’ এদিকে দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেন, “উনি অনেকবার কাঁচা বাঁশের কথা বলেছেন। কিন্তু…
Read More
শিলিগুড়ি জেলা হাসপাতালের উন্নয়নে নেওয়া হচ্ছে একাধিক নয়া উদ্যোগ

শিলিগুড়ি জেলা হাসপাতালের উন্নয়নে নেওয়া হচ্ছে একাধিক নয়া উদ্যোগ

শিলিগুড়ি জেলা হাসপাতালে আরও উন্নত মানের পানীয় জল ও ব্যবহারের যোগ্য জল সরবরাহের সংযোগ স্থাপন প্রক্রিয়া এবং হাসপাতাল চত্বরে 'মা ক্যান্টিন' স্থাপন করতে উপযুক্ত জায়গা পরিদর্শন করলেন শিলিগুড়ি জেলা হাসপাতালের চেয়ারম্যান গৌতম দেব। উল্লেখিত প্রকল্প সমূহ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। হাসপাতালের সুপার ডঃ চন্দন ঘোষকে সঙ্গে নিয়ে সমস্ত কাজ খতিয়ে দেখেন মেয়র। গৌতম দেব জানান, রোগীদের সঠিক চিকিৎসা ও হাসপাতালের পরিকাঠামো সঠিক করতে অতি শীঘ্র নতুন ডাক্তার যুক্ত হচ্ছে হাসপাতালে। শিলিগুড়ি জেলা হাসপাতাল রাজ‍্যের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করে পুরস্কার অর্জন করেছে। রাজ‍্য সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্দ‍্যোগে নানান উন্নয়ন করা হচ্ছে হাসপাতালের। পাশাপাশি পুরস্কারের…
Read More
বৃষ্টিকে উপেক্ষা করেই বিশ্বকর্মা পুজো হল জলপাইগুড়িতে

বৃষ্টিকে উপেক্ষা করেই বিশ্বকর্মা পুজো হল জলপাইগুড়িতে

বৃষ্টি‌কে উপেক্ষা করেই জলপাইগুড়ি‌তে অনুষ্ঠিত হল দেব শিল্পীর পুজো। জলপাইগুড়ি শহর জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি যানবাহন সংস্থা ও কলকারখানায় অনুষ্ঠিত হলো বিশ্বকর্মা‌র পুজো। পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার ও দেবতাদের শিল্পী বলা হয় বিশ্বকর্মাকে। আগে সেই প্রকারে ধুমধাম করে পুজো না করা হলেও এই দেবতার পুজোতে এখন কোথাও কোথাও থিমের আয়োজন করতে দেখা যায়। অনেকের বাড়িতে ও মূলত কলকারখানায় বিশ্বকর্মা‌র পুজো হয়ে থাকে। শনিবার সকাল থেকেই বৃষ্টি পড়ছে জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকায়। তবে বৃষ্টি‌কে উপেক্ষা করেই গৃহস্থের বাড়িগুলোতে পুজো অনুষ্ঠিত হয়েছে এদিন। পুরোহিতের উপস্থিতিতে পুজো সম্পন্ন হয়েছে সর্বত্র। বাড়িতে বিভিন্ন যানবাহনের পুজো দিয়েছেন অনেকে।
Read More
স্বনির্ভর গোষ্ঠী গঠনে দেশের মধ্যে শীর্ষে বাংলা, ট্যুইট মমতার

স্বনির্ভর গোষ্ঠী গঠনে দেশের মধ্যে শীর্ষে বাংলা, ট্যুইট মমতার

সাধারণ মানুষকে স্বনির্ভর করে তুলতে বহু উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার প্রতিফলন মিলল কেন্দ্রের রিপোর্টে। ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের অধীনে স্বনির্ভর গোষ্ঠী গঠনে পশ্চিমবঙ্গ ভারতের সমস্ত রাজ্যের মধ্যে ১ নম্বর স্থান অর্জন করেছে। এই রিপোর্টে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ কথা নিজেই টুইটারে জানিয়েছেন তিনি। টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “মোট ১০লক্ষ ৪ হাজার স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে শেয়ার করতে পেরে অত্যন্ত আনন্দিত যে, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের অধীনে স্বনির্ভর গোষ্ঠী গঠনে পশ্চিমবঙ্গ ভারতের সমস্ত রাজ্যের মধ্যে ১ নম্বর স্থান অর্জন করেছে।” তিনি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত সকলে অভিনন্দন জানিয়েছেন। https://twitter.com/MamataOfficial/status/1570755170497368066?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1570755170497368066%7Ctwgr%5E12cf2ac43d4b531caf4b5bea9c32ec68f40e6d06%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fjagobangla.in%2Fwest-bengal-has-achieved-no-1-rank-among-all-the-states-in-india-in-the-formation-of-self-help-groups%2F বর্তমানে লক্ষ লক্ষ মহিলা নানা কাজে যুক্ত…
Read More
গোর্খাদের তপশিলি জাতির অন্তর্ভুক্ত করার আর্জি

গোর্খাদের তপশিলি জাতির অন্তর্ভুক্ত করার আর্জি

গোর্খাদের তপশিলি উপজাতি সম্প্রদায়ে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয় শুক্রবার। একসময় তপশিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও পরবর্তীতে তা থেকে বাদ দেওয়া হয় গোর্খাদের। তাই গোর্খাদের পুনরায় তপশিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হোক বলে দাবি জানালেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুকান্ত শর্মা। শুক্রবার বিধানসভায় তিনি বলেন, "অনেকে আমাদের বিদেশি বলে অভিভূত করে। এক কোটির বেশি গোর্খা জাতি রয়েছে ভারতে। বিদেশি শব্দ শুনতে অসম্মানে লাগে। তপশিলি উপজাতি স্ট্যাটাস ফিরিয়ে দেওয়া হোক।"
Read More
কেবল বাঁকুড়া  শহরেই ডেঙ্গি  আক্রান্ত ৩৭

কেবল বাঁকুড়া  শহরেই ডেঙ্গি  আক্রান্ত ৩৭

বাঁকুড়ায় ডেঙ্গি আক্রান্ত ৩৭। ক্রমেই ডেঙ্গি মোকাবিলায় কোমর বেঁধে মাঠে নেমেছে পুরসভা। রাজ্যের অন্যান্য পুরসভার সঙ্গে পাল্লা দিয়ে বাঁকুড়া শহরে দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গি। ইতিমধ্যেই শহরে মোট ৩৭ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে। চাঞ্চল্যকর এই তথ্য হাতে আসতেই ডেঙ্গি মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে বাঁকুড়া পুরসভা। বাঁকুড়া পুর এলাকায় বেশ কিছুদিন ধরেই গোপনে বাড়ছিল ডেঙ্গির সংক্রমণ। শুধুমাত্র ১৯ নম্বর ওয়ার্ডেই সরকারিভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৮। এলাকায় ঘরে ঘরে জ্বরে আক্রান্তর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে এলাকায় ক্রমশ চেপে বসছে আতঙ্ক। শহর জুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্তের তথ্য হাতে আসতেই সকাল থেকে কোমর বেঁধে নেমেছে পুরসভা। সাফাই কর্মী ও পুরসভার স্বাস্থ্য কর্মী ও জেলা স্বাস্থ্য…
Read More
ইসলামপুর থানায় অবস্থান-বিক্ষোভে বিজেপি

ইসলামপুর থানায় অবস্থান-বিক্ষোভে বিজেপি

সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানায় অবস্থান-বিক্ষোভে বসল ভারতীয় জনতা পার্টির। এদিন ভারতীয় জনতা পার্টির ইসলামপুর মন্ডল কমিটির পক্ষ থেকে একটি সমাবেশ পার্টি অফিস থেকে বের হয়ে ইসলামপুর থানায় এসে বিক্ষোভ দেখায়। সেখানে একাধিক নেতা তাদের বক্তব্য রাখেন। বিজেপির নেতৃত্বরা জানান, নবান্ন অভিযানে তাদের একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তারই প্রতিবাদ জানিয়ে এদিন বিক্ষোভ দেখান।
Read More
কেবল বাঁকুড়া  শহরেই ডেঙ্গি  আক্রান্ত ৩৭

কেবল বাঁকুড়া  শহরেই ডেঙ্গি  আক্রান্ত ৩৭

বাঁকুড়ায় ডেঙ্গি আক্রান্ত ৩৭। ক্রমেই ডেঙ্গি মোকাবিলায় কোমর বেঁধে মাঠে নেমেছে পুরসভা। রাজ্যের অন্যান্য পুরসভার সঙ্গে পাল্লা দিয়ে বাঁকুড়া শহরে দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গি। ইতিমধ্যেই শহরে মোট ৩৭ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে। চাঞ্চল্যকর এই তথ্য হাতে আসতেই ডেঙ্গি মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে বাঁকুড়া পুরসভা। বাঁকুড়া পুর এলাকায় বেশ কিছুদিন ধরেই গোপনে বাড়ছিল ডেঙ্গির সংক্রমণ। শুধুমাত্র ১৯ নম্বর ওয়ার্ডেই সরকারিভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৮। এলাকায় ঘরে ঘরে জ্বরে আক্রান্তর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে এলাকায় ক্রমশ চেপে বসছে আতঙ্ক। শহর জুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্তের তথ্য হাতে আসতেই সকাল থেকে কোমর বেঁধে নেমেছে পুরসভা। সাফাই কর্মী ও পুরসভার স্বাস্থ্য কর্মী ও জেলা স্বাস্থ্য…
Read More
অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের!

অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের!

ফের অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে সিবিআই (CBI)। সূত্রের খবর, অনুব্রত-কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে পৌঁছেছে সিবিআই। শুক্রবার সকালে সুকন্যা মন্ডলের বয়ান রেকর্ড করতে বোলপুরের বাড়িতে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যাঁর মধ্যে রয়েছেন মহিলা সিবিআই আধিকারিক। সিবিআই সূত্রে খবর,কয়েক হাজার টাকা মাসমাইনেতে কিভাবে রাইস মিলের মালিক হলেন? সেই উত্তর পেতে সুকন্যার বয়ান রেকর্ড করতে পারে সিবিআই। উল্লেখ্য, সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য, ১৭ আগস্ট বোলপুরের বাড়িতে গিয়েছিল সিবিআই। সেই সময় সিবিআইকে অনুব্রত কন্যা জানিয়েছিলেন, তিনি বয়ান রেকর্ড করতে প্রস্তুত নন। তার পরেই সিবিআই গোয়েন্দারা তাঁর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন।  
Read More
সিআইডির হাজিরা এড়ালেন জিতেন্দ্র তিওয়ারি!

সিআইডির হাজিরা এড়ালেন জিতেন্দ্র তিওয়ারি!

আজ কয়লা পাচারকাণ্ডে হাজিরা দিচ্ছেন না জিতেন্দ্র তিওয়ারি৷ কয়লা পাচারকাণ্ডে গতকাল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করে সিআইডি। আজই আসানসোলের প্রাক্তন মেয়রকে ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল৷ অণ্ডাল থানার কয়লা পাচারকাণ্ডে মামলায় আজ অর্থাৎ শুক্রবার তাঁকে ভবানীভবনে তলব করেছিল সিআইডি। এদিকে জিতেন্দ্রর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কিছু পূর্বনির্ধারিত অনুষ্ঠানের কারণে তিনি উপস্থিত হতে পারছেন না। সে ক্ষেত্রে তিনি চিঠির মাধ্যমে সিআইডিকে উপস্থিতি সম্পর্কে জানিয়েছেন।
Read More
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জালে কল্যাণময় গঙ্গোপাধ্যায়

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জালে কল্যাণময় গঙ্গোপাধ্যায়

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জালে কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। জানা গিয়েছে,প্রায় ৬ ঘণ্টা টানা জেরার পর মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করে সিবিআই। সিবিআইয়ের বহু প্রশ্ন এড়িয়ে যান তিনি। তারপরেই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার সিবিআই আধিকারিকরা তাকে গ্রেফতার করার পর তার শারীরিক পরীক্ষা করানোর জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগামীকাল তাকে আদালতে তোলা হবে।
Read More
শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক তাঁরই ঘনিষ্ঠ আরমান ভোলা!

শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক তাঁরই ঘনিষ্ঠ আরমান ভোলা!

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সব গোপন তথ্য রাজ্য সরকারের হাতে তুলে দেবেন তাঁর ঘনিষ্ঠ বলে দাবি করা এক যুবক। তার নাম আরমান ভোলা। বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু ঘনিষ্ঠ আরমান ভোলা। তাঁর দাবি, নন্দীগ্রামে ভোটগণনা থেকে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার সব তথ্য তার কাছে আছে,তিনি সব সরকারের হাতে তুলে দিতে চান।
Read More
খেটে খান! ঘুগনি বিক্রি করতে বললেন মমতা

খেটে খান! ঘুগনি বিক্রি করতে বললেন মমতা

ফের স্বনির্ভর হতে বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার খড়্গপুরে প্রশাসনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই সভায় মমতা বলেন, পুজোর সময় একটা টুল আর টেবিল নিয়ে বসে পড়ুন। তেলেভাজা বিক্রি করুন। দেখবেন বিক্রি করে কুলোতে পারবেন না। ঘুগনির দোকানও করতে পারেন। তিনি আরও বলেন, কোনও কাজই ছোট নয়। যে কোনও কাজই করা যেতে পারে, তবে শুধু খাটতে হবে। এদিন মুখ্যমন্ত্রী ‘টাটা মেটালিক্স’ - এর সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন করেন। এতে ৬০০ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে টাটা গোষ্ঠী। মমতা জানান, অনেকের কর্মসংস্থান হবে। এর পাশাপাশি, ওই কারখানায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ৫০০ তরুণীকে ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে। এই বিষয়ে ইচ্ছুকদের জেলা…
Read More
মহালয়ার আগেও বৃষ্টি দক্ষিণবঙ্গ- বলছে হাওয়া অফিস

মহালয়ার আগেও বৃষ্টি দক্ষিণবঙ্গ- বলছে হাওয়া অফিস

আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এই সপ্তাহান্তে অর্থাৎ শনি কিংবা রবিবার সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতেও পারে। সে ক্ষেত্রে আগামী সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলায়। টানা প্রায় এক সপ্তাহের বৃষ্টিতে নাজেহাল বাংলায় সে ক্ষেত্রে পুজোর প্রস্তুতিতে বড় প্রভাব পড়বে। দেবীপক্ষ শুরু হতে আর ন’দিন বাকি। কলকাতার বহু মণ্ডপ তৃতীয়া কিংবা চতুর্থীতেই খুলে দেওয়া দর্শকদের জন্য। ফলে কলকাতা-সহ গোটা রাজ্যে এখন পুজোর তোড়জোড় তুঙ্গে। এর মধ্যেই এই ঘূর্ণাবর্তের পূর্বাভাস নতুন করে আশঙ্কার মেঘ জমাল। গত রবিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জন্য হওয়া সেই বৃষ্টি বৃহস্পতিবার থেকেই থামবে বলে আশা করেছিলেন…
Read More