14
Feb
বিগত বেশ কিছুটা সময় ধরে করোনা সংক্রমণের আবহে রাজ্যে বন্ধ ছিলো মেট্রো পরিষেবা। সম্প্রতি বিধি নিষেধ লঘু হওয়ায় চালু হয়েছিল মেট্রো পরিষেবা। এতে বেশ কিছুটা স্বস্তি মিলছে বঙ্গবাসীর। নিত্য যাত্রীদের সুবিধার্থে এর আগে একাধিক পদক্ষেপ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কোভিড আবহে যে টোকেন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল তাও চালু করা হয়েছে। আবার অতি সম্প্রতি ট্রেনের সময় পরিবর্তন করে দেওয়া হয়েছে আগের মতো। আর এবার টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও যাত্রীদের বড় সুবিধা দিতে চলেছে তারা। এবার থেকে ১২ ঘণ্টা আগে থেকেই করা যাবে মেট্রোর টিকিট বুকিং। এর আগে মেট্রো যাত্রার ৪৫ মিনিট আগে অগ্রিম টিকিট বুক করা যেত। এবার থেকে মেট্রোর টিকিট বুক…
