13
Aug
তেরঙ্গা যাত্রায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এরপরেই শুভেন্দুকে ফোন করেন অমিত শাহ। মিনিট দশেক কথা হয় তাঁদের মধ্যে। রাজ্যের বর্তমান পরিস্থিতির সম্পর্কে খোঁজ নেন তিনি। তবে এর পাশাপাশি কোনও বিষয়ে কথা হয়েছে কিনা তা জানা যায়নি। উল্লেখ্য, শুক্রবার নন্দীগ্রামের তেখালি থেকে রেয়াপাড়া পর্যন্ত ১৮ কিলোমিটার মিছিল করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু, পুলিশ বাইক র্যালির অনুমতি না দেওয়ায়, মিছিল না করেই ফিরে যান বিরোধী দলনেতা। যার পরই পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় বিজেপি নেতার। তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন,…
