08
Aug
এসএসসি আন্দোলনকারী সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । প্রায় এক ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য বসু। তিনি বলেন, 'আশা করছি ভবিষ্যতে আর কোনও অসুবিধা হবে না।' উল্লেখ্য , মেধাতালিকায় 'বঞ্চিত' চাকরিপ্রার্থী ৬ হাজার। তবে এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে, মেধাতালিকায় নাম ওঠা প্রত্যেকেরই নিয়োগের আশ্বাস মিলেছে।তবে এখনই সেই আশ্বাসে আন্দোলন থামানো হবে না। নিয়োগপত্র হাতে এলে তবেই আন্দোলন বন্ধ করবেন বলে দাবি চাকরি প্রার্থীদের। এদিন ব্রাত্য বসু বলেন,' নিয়োগের কিছু আইনি দিক রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। এর জন্য আরও পোস্ট তৈরি করতে হবে। এই পোস্ট তৈরি করতে অর্থ দফতরের অনুমোদন লাগবে। ক্যাবিনেটের অনুমোদন লাগবে।মুখমন্ত্রীর অনুমোদন…
