editor

10320 Posts
কেন্দ্রের তরফে বদল আনা হলো প্রজাতন্ত্র দিবসে

কেন্দ্রের তরফে বদল আনা হলো প্রজাতন্ত্র দিবসে

তিনি দেশের বীর স্বাধীনতা সংগ্রামী, তাকে চেনেনা দেশ জুড়ে এমন কোনো মানুষ নেই৷ বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনকে পরমাক্রম দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা ২৩ জানুয়ারি থেকে করার কথা ঘোষণা করল কেন্দ্র৷ নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে৷ এতদিন সাধারণতন্ত্র দিবসের সূচনা হত ২৪ জানুয়ারি থেকে৷ নেতাজিকে সম্মান জানিয়ে তা আরও একদিন এগিয়ে আনা হল৷ কেন্দ্রীয় সরকারের এক উর্ধ্বতন কর্তার কথায়, ভারতের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলিকে বিশেষ ভাবে উদযাপন ও স্মরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সূত্রেই এবার থেকে ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র…
Read More
ভালোবেসে বাংলাদেশ থেকে প্রেমিকের খোঁজে কোচবিহারে প্রেমিকা, যেতে হলো শ্রীঘরে

ভালোবেসে বাংলাদেশ থেকে প্রেমিকের খোঁজে কোচবিহারে প্রেমিকা, যেতে হলো শ্রীঘরে

ভালোবাসা সীমান্ত মানে না। এই কথাটি কে প্রমাণ আরো একবার পাওয়া গেল কোচবিহারে। প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলায় প্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে আটক এক যুবতী। বাংলাদেশের বগুড়া জেলায় বাড়ি তার, মাত্র ছয় মাসের ভালোবাসায় বাংলাদেশ থেকে চোরাপথে কাঁটাতার পেরিয়ে কোচবিহারে প্রবেশ করেছেন তিনি। রবিবার যুবতীকে তোলা হয় দিনহাটা আদালতে। রবিবার সকালে সাহেবগঞ্জ থানার পুলিশ যুবতীকে দিনহাটা মহকুমা আদালতে নিয়ে আসে। আসার পথে প্রথমে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তাকে দিনহাটা মহকুমা আদালতে নিয়ে আসা হয় বলে জানা গেছে। প্রসঙ্গত, প্রেমের টানে বাংলাদেশে থেকে কোচবিহারের দিনহাটা মহকুমার দীঘল টারী…
Read More
পুর ভোটে বিজেপি প্রার্থীর ইশতেহার প্রকাশকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ স্থানীয় যুবকদের

পুর ভোটে বিজেপি প্রার্থীর ইশতেহার প্রকাশকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ স্থানীয় যুবকদের

শিলিগুড়ি পৌরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অমৃত পোদ্দার তার ইশতেহার প্রকাশ করেছেন। তিনি জিতলে ৩৭ নম্বর ওয়ার্ডে কি কি কাজ করবে তা বড় বড় ব্যানার ছাপিয়ে তুলে ধরেছেন । সেই ব্যানারের গুলো ৩৭নম্বর ওয়ার্ড জুড়ে লাগানো হয়ছে। সেই ইশতেহার প্রকাশের মধ্যে সবচেয়ে নিচে ২৪নম্বর লেখা রয়েছে রাতের বেলায় ঘোগোমালী মাঠে সমাজ বিরোধীদের আড্ডা বন্ধ করতে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হবে। এই লেখাটা লিখতে ঘুঘুমারি মাঠের বেশ কিছু যুবক বিক্ষুব্ধ হয়ে পড়ে তার বিরুদ্ধে। তারা বিক্ষোভ করে বলেন এবারের ৩৭ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী অমৃত দাদা যা লিখেছেন কাদের ঘোগোমালী মাঠে সমাজ বিরোধী বলছেন আমাদেরকে। ছোট থেকে এই ঘুঘুমারি মাঠে…
Read More
বৃষ্টি হীন

বৃষ্টি হীন

ঘুম ভাঙ্গতে অভ্যাস মতোই বিছানা থেকে হাঁক মারলো শুভ্র - "বৃষ্টি! চা দিয়ে যাও।বলেই আবার চোখ বুজলো।কিছুক্ষণ হয়ে গেছে। এখনো চা এলো না দেখে, আবার ডাকতে গিয়েই থমকালো। বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।আর কোনো দিনই বৃষ্টি আসবে না। বুকের মধ্যে যতো মেঘই জমুক। কালই আদালতে কলমের এক খোঁচায় চুকে গেছে তাদের সাত বছরের সম্পর্ক। আচ্ছা কলমের কালির একটা দাগের কি এতোটাই শক্তি, যে রবারের মতো মুছে দিতে পারে জীবনের একটা অধ্যায়! ভাবতেই সকালটা যেনো এক বিষন্নতায় ভরে গেলো।বিছানার পাশে রাখা প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। ধোঁয়াটা পাক খেতে খেতে ওপরে উঠে যাচ্ছে। আর স্মৃতির দরজা খুলে যাচ্ছে।…
Read More
প্রাচীন ভারতে বেশ্যা ও গণিকাদের কথা (২)

প্রাচীন ভারতে বেশ্যা ও গণিকাদের কথা (২)

এই চৌষট্টি কলা বলতে যে তালিকা পাওয়া যায় তার অন্তর্ভুক্ত ছিল সঙ্গীত ও নৃত্য, তার সংগে অভিনয়, বিনা প্রস্তুতিতে মুখে মুখে কবিতা রচনা, এছাড়া সময় নিয়ে প্রস্তুত হয়ে কবিতা রচনা, ফুল দিয়ে ঘর সাজানো, মালা গাঁথা, সুগন্ধি দ্রব্য ও প্রসাদনের সামগ্রী প্রস্তুত করা, রন্ধন বিদ্যা, পোষাক-পরিচ্ছদ তৈরি করতে পারা, সূচী শিল্প, ডাকিনীবিদ্যা, ইন্দ্রজাল ও হস্ত কৌশল, ধাঁধা তৈরি করার ক্ষমতা,এমন     বাক্য রচনা, যা উচ্চারণ করতে গেলে আটকে যাবার বা গুলিয়ে যাবার সম্ভাবনা, অসিচালনা, লাঠি খেলা, ধনুর্বিদ্যা, ব্যায়াম কৌশল, ছুতোরের কাজ, স্থাপত্যবিদ্যা, তর্কশাস্ত্র, রসায়ন ও খনিজতত্ত্ব, উদ্যান রচনা, মোরগের লড়াই, তিতির পাখির লড়াই, ও ভেড়ার লড়াই শেখানো, টিয়া ও ময়নাকে কথা…
Read More
আমার আমি

আমার আমি

জানে শুধু এ শহর আর আমার ব্যর্থতাআজও আমি বহন করি মেকি সুখের নিঃস্বতা। বিষাদের আল্পনায় আর ভ্রান্ত জল্পনায় ছেয়ে গেছে হৃদয়পুর,মনপাড়ার কার্ণিসে ভাসে তেতো ওষুধের মতো তিক্ত সূর। বাসি বিছানায় লেপ্টে থাকা সেই দুর্বোধ্য রাতের কাহিনী,না চাইতেও ভেসে ওঠে, মৃত জোনাকির অবয়বখানি। নিঃশব্দে জমতে থাকা চিঠির বোঝা আজ বড্ড ভারী,স্মৃতির অতলে তোমার দীর্ঘশ্বাসে দেখো আজো ডুবে মরি। অন্ধ মোহে তুমি দেখোনি সেদিন ঠোঁটের কুন্ঠাহীন অস্থিরতা,জোনাকির গানে মুগ্ধ তুমিও লক্ষ্য করোনি আমার মৌনতা। আজ মেঘের গায়ে মেঘ জমেছে নীরবতায় বাড়ছে বিষন্নতা,ভালোবাসা মরেনি তবুও, তুমি আজও আমার অন্দরের কবিতা। ঘাসফুলের মতো তারাদের ভিড়ে হারিয়ে গেছি আমিও,দৃষ্টির অগোচরে বিষন্ন অপেক্ষারা অপেক্ষারত আজও। থমকে…
Read More
রক্তদান শিবির করে কোচবিহার শহরে যেকোনো রোগীর রক্তের কার্ডের ব্যবস্থা করে চলেছেন কোতোয়ালি থানার আইসি

রক্তদান শিবির করে কোচবিহার শহরে যেকোনো রোগীর রক্তের কার্ডের ব্যবস্থা করে চলেছেন কোতোয়ালি থানার আইসি

কোচবিহার: কোচবিহার জেলার রক্ত সংকট দূর করতে এবার সাধারণ মানুষের পাশে দেখতে পাওয়া গেল কোতোয়ালি থানার আইসি অমিতাভ দাশকে। রক্ত সংকট বহুদিন থেকেই সমস্যায় ভুগছেন কোচবিহারের সাধারন মানুষ। এবার তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কোতোয়ালি থানার আইসি। হাসপাতালে চিকিতসা করতে আসা সাধারণ মানুষের রক্তের সমস্যায় পড়লে কোতোয়ালি থানায় যোগাযোগ করলে তারা রক্তের কার্ড দেওয়ার ব্যবস্থা করবেন। রোগীদের রক্তের যোগান দিতেকোচবিহারের বিভিন্ন অঞ্চলে রক্তদান শিবির আয়োজন করে যাচ্ছেন কোতোয়ালি থানার পক্ষ থেকে। তারই উদ্যোগে আজ কোচবিহারের দেওয়ানহাটের সবজি বাজারে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেবশর্মা,…
Read More
দূর্ঘটনাগ্রস্থ বিকানের- গুহাটি এক্সপ্রেসের ড্রাইভারের বিরূদ্ধে অভিযোগ দায়ের নিউ ময়নাগুড়ি জিআরপিএফ অফিসে

দূর্ঘটনাগ্রস্থ বিকানের- গুহাটি এক্সপ্রেসের ড্রাইভারের বিরূদ্ধে অভিযোগ দায়ের নিউ ময়নাগুড়ি জিআরপিএফ অফিসে

দূর্ঘটনাগ্রস্ত বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস এর ড্রাইভারের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করলেন পুন্ডিবাড়ি থানার জনৈক এক ব্যক্তি। যে কিনা ৯ তারিখ ওই ট্রেনে করে জয়পুর থেকে নিউকোচবিহার স্টেশন আসছিলেন। এবার ওই ব্যক্তি ট্রেনের ড্রাইভার এর বিরুদ্ধে গাড়ি জোরে চালানোর অভিযোগ এনে ময়নাগুড়ি সিআরপিএফ অফিসে একটি অভিযোগ দায়ের করলেন। প্রসঙ্গত গত ৯ তারিখ জয়পুর থেকে ট্রেনটি নির্দিষ্ট স্টেশন হয়ে নির্দিষ্ট গতিতে আসছিল। কিন্তু বৃহস্পতিবার এনজিপি স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর হঠাৎ তার গতি বাড়িয়ে দেওয়া হয়। এরপর কিছু বোঝার আগেই দেখা যায় ট্রেনটি সজোরে ব্রেক কষেন ড্রাইভার এর ফলেই দোমোহনি স্টেশনের কাছে ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়। এই মর্মে তিনি ময়নাগুড়ি সিআরপিএফ অফিসে…
Read More
দীর্ঘদিন থেকে অসমাপ্ত ডোডেয়াহাট সংলগ্ন আলিপুরদুয়ার ও কোচবিহারের রেলওয়ে ওভার ব্রীজের কাজ

দীর্ঘদিন থেকে অসমাপ্ত ডোডেয়াহাট সংলগ্ন আলিপুরদুয়ার ও কোচবিহারের রেলওয়ে ওভার ব্রীজের কাজ

দীর্ঘদিন থেকেই থমকে রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার ওভার ব্রিজের কাজ। সাধারণ মানুষের কথা ভেবে রেলের তরফ থেকে এই ওভার ব্রীজের কাজ শুরু হয়েছিল। কিন্তু কেনইবা এই ব্রীজ তৈরি হওয়ার কাজ অসম্পূর্ণ রয়ে গেল সেই নিয়ে কোন বিশেষ কিছু জানতে পারেনি এলাকার সাধারণ মানুষ। তাদের বক্তব্য যদি এই ওভার ব্রীজের কাজ সম্পূর্ণ হত তাহলে এখানকার মানুষ অনেকটাই উপকৃত হতেন। এখানে দুর্ঘটনার সংখ্যা অনেক কমে যেত। কিন্তু এই ব্রীজের কাজএতদূর সম্পন্ন হবার পরও কি কারনে কাজটি বন্ধ হলো তা আমরা বলতে পারছিনা। কিছু দিন আগেও আধিকারিক এসে এখানে কাজ খতিয়ে গেছেন তাই আবার আশার আলো দেখছি হয়তো কাজটি আবার শুরু হবে। এই ওভার…
Read More
সোনির নতুন ‘ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস’

সোনির নতুন ‘ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস’

সোনি ইন্ডিয়া তাদের ১০০০এক্স সিরিজে নিয়ে এলো নতুন ‘ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডস’ - WF-1000XM4। এই ইয়ারবাডসে রয়েছে ইন্ডাস্ট্রি-লিডিং নয়েজ ক্যান্সেলিং ও অডিয়ো কোয়ালিটি। ১৬ জানুয়ারি থেকে WF-1000XM4 ইয়ারবাডস পাওয়া যাবে সকল সোনি রিটেল স্টোর (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল, প্রধান ইলেকট্রনিক স্টোর্স ও অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটে। এর দাম ১৯,৯৯০ টাকা। এটি পাওয়া যাবে সিলভার ও ব্ল্যাক কলারে। সোনির WF-1000XM4 ইয়ারবাডসে রয়েছে নতুন নয়েজ আইসোলেশন ইয়ারবাড টিপস, ‘হাই-রেজোলিউশন অডিয়ো ওয়্যারলেস’, প্রেসাইজ ভয়েস পিকআপ টেকনোলজি, ৩৬০ রিয়ালিটি অডিয়ো, অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোনের সঙ্গে সংযোগের সুবিধা, অ্যাডাপ্টিভ সাউন্ড কন্ট্রোল এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে সহজে ব্লুটুথ পেয়ারিংয়ের সুবিধা। একবার পুরো চার্জ করলে এই…
Read More
জানানো হলো সকলের জন্যই কোভ্যাক্সিন

জানানো হলো সকলের জন্যই কোভ্যাক্সিন

করোনা সংক্রমণ রাখতে পারে টিকাকরণ। ভারতে করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে দুটি টিকা দিয়ে, একটি সিরামের কোভিশিল্ড এবং অন্যটি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। সিরামের টিকা নিয়ে সেই অর্থে কোনও বিতর্ক না হলেও এই কোভ্যাক্সিন টিকা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল। টিকা প্রদানের অনেক মাস পর পর্যন্তও কোভ্যাক্সিন অনুমোদন পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। অবশেষে পায়। তবে এখন ভারত বায়োটেক দাবি করছে যে, তাদের টিকা বিশ্বের সকলের জন্য উপযুক্ত। শিশু থেকে বৃদ্ধ, সকলের জন্য। এখন ভারত সহ বিশ্বের একাধিক দেশে চলছে টিকার বুস্টার ডোজ। আমাদের দেশে বুস্টার ডোজ হিসেবে কোভ্যাক্সিন যে কার্যকরী তা আগে থেকেই দাবি করেছে ভারত বায়োটেক। বলা হয়েছিল, কোভ্যাক্সিন…
Read More
প্রকাশ্যে এলো রাওয়াতের মৃত্যুর কারণ

প্রকাশ্যে এলো রাওয়াতের মৃত্যুর কারণ

গত বছরের শেষের দিকেই আচমকাই ঘটে যাওয়া এক মর্মান্তিক দুঘটনার সাক্ষী রয়েছে গোটা দেশ। এই গটনার শোক এখনো ভুলে উঠতে পারেনি অনেকে। গত বছরের শেষেই মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী সহ ১৪ জন। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছিল তা নিয়ে আলোচনার শেষ নেই। ঘটনার প্রায় এক মাস পর কিছুদিন আগেই জমা পড়েছিল তদন্ত রিপোর্ট। সেখানে উঠে এসেছিল পাইলটের গাফিলতির তথ্য! এবার তাতেই কার্যত শিলমোহর দিল বায়ুসেনা গঠিত তদন্ত কমিটি। জানান হয়েছে, পাইলটের একটি ছোট্ট ভুলের কারণেই এই দুর্ঘটনা ঘটেছিল। বায়ুসেনার ‘কোর্ট অফ এনকয়ারি’ প্রাথমিক রিপোর্টে জানিয়েছে, আচমকা খারাপ আবহাওয়ার কারণে মূলত এই দুর্ঘটনা ঘটেছে।…
Read More
সামান্য স্বস্তি মিলল রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়

সামান্য স্বস্তি মিলল রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়

বেশ কয়েকদিন বাড়তে থাকা রাজ্যের করোনা সংক্রমণ থেকে কিছুটা হলেও স্বস্তি মিল এবার। আজ বাংলার কোভিড গ্রাফ কিছুটা নিম্নমুখী। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ২২ হাজার ৬৪৫ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ২৮ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ৮৬৭ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৪ হাজার ০১৮ জন। ফলে গোটা রাজ্য জুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ লক্ষ ৬৩ হাজার ৬৯৭ জন। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ০১৩ জনের। আজ বঙ্গের পজিটিভিটি রেট ৩১.১৪ শতাংশ। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৮৭ জন। এখনও পর্যন্ত…
Read More
পুরনিগম ভোট পেছোনোর আর্জি

পুরনিগম ভোট পেছোনোর আর্জি

বাড়ন্ত করোনা সংক্রমণ এর পরিস্থিতিতে বারংবার প্রশ্ন উঠেছে পুরো নিগম ভোট নিয়ে। আগামী ২২ জানুয়ারি চার কেন্দ্রের পুরভোট হওয়ার কথা রয়েছে। কিন্তু সেই ভোট আদৌ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা। ভোট পিছনো নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। গতকালই নির্বাচন কমিশনকে ভোট পিছনো যায় কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত। আবার কালই জানা গিয়েছে যে, ২ সপ্তাহের জন্য ভোট পিছতে কমিশনকে আর্জি জানাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই আবহে ভোট আরও পিছিয়ে দিতে ফের একবার আর্জি জানাল বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, ভোট এমনিতেই দেরিতে হচ্ছে, কোথাও দেড় বছর, কোথাও দু'বছর। তাই আরও কিছুদিন দেরি হলে কোনও সমস্যা হবে না। বর্তমানে…
Read More