editor

11195 Posts
বড়সড় দুর্ঘটনার হাত থেকে প্রানে বাঁচলেন বিপ্লব দেব

বড়সড় দুর্ঘটনার হাত থেকে প্রানে বাঁচলেন বিপ্লব দেব

মৃত্যুঞ্জয়ী বললেও হয়ত ভুল হবে না! কারন বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষে পেলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মূলত, চপারে যান্ত্রিক ত্রুটির কারনে শনিবার সকালে আগরতলার এই ঘটনায় শোরগোল পড়ে গেছে। জানা গিয়েছে, ত্রিপুরারই চাঁদিপুর এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল বিপ্লব দেবের। সেই মর্মে আজ সকালে অন্যান্য আধিকারিকদের নিয়ে সময়ে বিমানবন্দরে পৌঁছে যান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে উঠে বসেন। কিন্তু, যান্ত্রিক ত্রুটির কারণে টেকঅফ করা যায়নি। পাইলট বিষয়টি বুঝতে পারেন। চপারে প্রেসার-সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে বলেও জানানো হয়। সেই কারণে টেকঅফ সম্ভব হচ্ছে না হেলিকপ্টারের। প্রসঙ্গত, বিধানসভা ভোটের এক বছর আগেই আচমকা মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন…
Read More
জুনের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে মাধ্যমিকের রেজাল্ট

জুনের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে মাধ্যমিকের রেজাল্ট

আগামী সপ্তাহের শেষের দিকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে বড় ঘোষণা করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের সূত্রের খবর অনুয়ায়ী, জুন মাসের ৩ তারিখে প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল, তবে ওই দিনই ফল প্রকাশ হবে কি না, তা নির্ভর করছে রাজ্য সরকারের অনুমতি ওপর। গত মার্চ মাসের ১৬ তারিখে শেষ হয়েছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। সাধারণত মাধ্যমিক পরীক্ষার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করে থাকে মধ্যশিক্ষা পর্ষদ। সেই রীতি বজায় রেখে এ বারও জুন মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের বিষয়ে প্রস্তুতি শুরু করেছে তারা। সেবিষয়ে আগামী সপ্তাহে রাজ্য সরকারের অনুমতি চেয়ে আবেদন জানাবেন পর্ষদ কর্তারা। রাজ্য সরকার অনুমতি দিলেই ফল প্রকাশিত…
Read More
করোনার পর এবার মাঙ্কিপক্স আতঙ্ক! জানুন, কতটা ভয়াবহ রূপ ধারন করতে পারে এই ভাইরাস

করোনার পর এবার মাঙ্কিপক্স আতঙ্ক! জানুন, কতটা ভয়াবহ রূপ ধারন করতে পারে এই ভাইরাস

করোনা ভাইরাসের পর এবার মাঙ্কিপক্স ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব! ইতিমধ্যে বিশ্বের পাঁচটি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সেই পাঁচটি দেশ হল কানাডা, ব্রিটেন, স্পেন, পর্তুগাল ও আমেরিকা। বিজ্ঞানীদের মতে, ‘মাঙ্কিপক্স’ জলবসন্ত (চিকেনপক্ষ) ভাইরাসের পরিবারভুক্ত ও ছোঁয়াচে। আক্রান্তের সংস্পর্শে এলে মাঙ্কিপক্স ভাইরাস এক জনের শরীর থেকে অন্য জনের দেহে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বিজ্ঞানীরা ধারণা করছেন—বিরল এ ভাইরাস প্রাণীদেহ থেকে মানুষে সংক্রমিত হয়েছে। সাধারণত মাঙ্কিপক্স ভাইরাস সাধারণ ‘ফ্লু’ বা ঠান্ডাজনিত অসুখের মতো অসুস্থতা ও লিম্ফ নোডের (শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাপনার একটি অঙ্গ) ফোলা দিয়ে শুরু হয়ে ফুসকুড়ি ও ফোসকার মতো ক্রমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। মাঙ্কিপক্স ভাইরাসটি প্রধানত মধ্য ও পশ্চিম…
Read More
রেলে চাকরি দেওয়ার পরিবর্তে জমি, টাকা ঘুষ? লালু যাদবের সঙ্গে যুক্ত ১৭টি স্থানে অভিযান সিবিআইয়ের

রেলে চাকরি দেওয়ার পরিবর্তে জমি, টাকা ঘুষ? লালু যাদবের সঙ্গে যুক্ত ১৭টি স্থানে অভিযান সিবিআইয়ের

ফের অস্বস্তিতে লালু প্রসাদ যাদব। তাঁর বিরুদ্ধে নতুন দুর্নীতি মামলা দায়ের করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সিবিআই – য়ের অভিযোগ, (২০০৪ – ২০০৯) এই সময়ে লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন রেলে নিয়োগে দুর্নীতি হয়েছে। এই নিয়োগে দুর্নীতির হাত রয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং তাঁর পরিবারের। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় গত মাসেই জামিন পেয়েছিলেন। অযোগ্যদের রেলে চাকরি দেওয়ার পরিবর্তে জমি, টাকা ঘুষ নিয়েছিল যাদব পরিবার। এই অভিযোগে এদিন ১৭টি জায়গায় তল্লাশি চালায়। যদিও লালু রয়েছেন দিল্লিতে। তাঁর ছেলে তেজস্বীও পাটনাতে নেই। পাটনায় এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে পুলিশ ঢুকতে দেখা যায়। তল্লাশি করে কী পেয়েছেন সিবিআই কর্তারা, জানা যায়নি।…
Read More
মালদহ জেলা জুড়ে তুমুল ঝড়-বৃষ্টি, মৃত ১

মালদহ জেলা জুড়ে তুমুল ঝড়-বৃষ্টি, মৃত ১

গত বৃহস্পতিবার রাতে মালদহ জেলা জুড়ে তুমুল ঝড়বৃষ্টিতে বহু এলাকা ক্ষতিগ্রস্ত। লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা এলাকা। পুরাতন মালদহ, ইংলিশবাজার, কালিয়াচকের মোথাবাড়ি, চাঁচল গাজোল সর্বত্রই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। বহু এলাকায় গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। যে কারণে বিদ্যুৎ পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ে বহু বাড়িঘরও ভেঙে গিয়েছে। পুরাতন মালদহের ঝন্টু মোড়ে ঝড়ে গাছ পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মনা মন্ডল (৮০)। বাড়ির সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিমল দাস কলোনি এলাকায়।  ওই বৃদ্ধা কোনও কাজে রাতে বেরিয়েছিলেন। সেসময় ঝড়ে গাছ তার ওপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
Read More
১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা অরোরা

১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা অরোরা

অনেক হয়েছে প্রেম। এবার চার হাত এক হওয়ার পালা। অর্থাৎ আসছে শীতে ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা অরোরা। ঘনিষ্ঠ এক সূত্রের দাবি , ‘অর্জুন ও মালাইকা একে অপরের জন্য পাগল এবং তাঁরা গভীর প্রেমে পড়েছেন। এখন বিয়ে করে নিজেদের সম্পর্কের ক্ষেত্রে একধাপ এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই দম্পতি শীতকালে বিয়ে করবেন মুম্বাইয়ে। তাঁরা উভয়েই শীতের আবহাওয়া পছন্দ করেন, তাই নভেম্বর বা ডিসেম্বরে বিয়ের তারিখ চূড়ান্ত হতে পারে; পারিবারিক আয়োজনে হবে এই বিয়ে। এখানেই শেষে নয়! সূত্রটি আরও দাবি করেছে, ‘অর্জুন ও মালাইকা জমকালো আয়োজনে বিয়ে চান না। খুব সাধারণভাবে বিয়ের পর পার্টির আয়োজন করবেন দুজন;…
Read More
সিবিআইয়ের জেরার পরই বুকে হাত রেখে  SSKM’এ ছুটলেন অনুব্রত মন্ডল

সিবিআইয়ের জেরার পরই বুকে হাত রেখে SSKM’এ ছুটলেন অনুব্রত মন্ডল

সিবিআই দফতরে হাজিরার পর সোজা বুকে হাত রেখে এসএসকেএম হাসপাতালে গেলেন অনুব্রত মন্ডল। প্রায় চার ঘণ্টার জেরা সামলে নিজাম প্যালেস থেকে বেরোলেন অনুব্রত। তাঁকে তিন দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। মূলত, আজ বৃহস্পতিবার গরু পাচার মামলায় নির্ধারিত সময়ের আগে হাজিরা দিতে নিজাম প্যালেসে পৌঁছে যান অনুব্রত মণ্ডল। অর্থাৎ সকাল ৯টা ১০-এ দুটি গাড়ির কনভয় নিয়ে চিনার পার্কের বাড়ি থেকে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি এবং সাড়ে দশটার মধ্যে পৌঁছে যান নিজাম প্যালেসে। এরপর সহায়কদের হাত ধরে নিজাম প্যালেসের সিঁড়ি বেয়ে উপরে উঠতেও দেখা যায় তাঁকে। উল্লেখ্য, গত ৬ এপ্রিল গরু পাচার মামলায় সিবিআইয়ের তলবের পর করেছিল তিনি কলকাতায়…
Read More
১২ দিনের মাথায় আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম

১২ দিনের মাথায় আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম

দিন ১২-এর মধ্যে আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। ৩ টাকা বেড়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১ হাজার ২৯ টাকা । এর আগে ৭ মে, ৫০ টাকা বেড়ে ভারতে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল এলপিজির দাম। পাশাপাশি, হোটেল-রেস্তোরাঁয় ব্যবহারের ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামও সাড়ে ৮ টাকা বেড়ে ২ হাজার ৪৫৪ টাকা হয়েছে। এদিকে পেট্রোলের দাম ১১৫ টাকার ওপরে। সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেলও। মুরগির মাংস ২৭০টাকা কেজি। সরষের তেলের দাম প্রতি কেজি প্রায় ২০০ টাকা। অন্যান্য শাক-সবজির দামও দফায় দফায় বাড়ছে। এমনকি, আলুর দামও ঊর্ধ্বমুখী। অন্যদিকে ওষুধের দামের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সবমিলিয়ে ফের আমজনতার পকেটে টান। 
Read More
কোথায় গেলেন পরেশ? নির্দেশ অমান্যের জন্য নোটিস পাঠানোর নির্দেশ সিবিআইকে

কোথায় গেলেন পরেশ? নির্দেশ অমান্যের জন্য নোটিস পাঠানোর নির্দেশ সিবিআইকে

আদালতের নির্দেশ অমান্য করে এখনও পর্যন্ত সিবিআই দফতরে হাজিরা দেননি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। এই ঘটনা পরেই সিবিআইকে মামলার নোটিস পাঠাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে শুনানি হতে পারে আজ অথা বৃহস্পতিবারই।পরেশের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারির ভাবনাচিন্তা চলছে বলে আগে থেকেই জানা গিয়েছিল।  প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ৮টার মধ্যে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এবং খবর কানে আসতেই মন্ত্রীবাবু বলেছিলেন, ওই সময়ের মধ্যে কলকাতায় ফিরতে পারবেন না তিনি। তাই সন্ধ্যে বেলায় মেয়ে অঙ্কিতা নিয়ে নিউ জলপাইগুড়ি রোড স্টেশনে চলে আসেন মন্ত্রীবাবু। সেখান থেকেই কলকাতাগামী ট্রেনে উঠেন পরেশ অধিকারী। কিন্তু গতকাল সকালে…
Read More
নির্ধারিত সময়ের আগে সিবিআই দফতরে হাজির অনুব্রত, চলছে প্রশ্নোত্তর পর্ব

নির্ধারিত সময়ের আগে সিবিআই দফতরে হাজির অনুব্রত, চলছে প্রশ্নোত্তর পর্ব

গতকাল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর আজ বৃহস্পতিবার গরু পাচার মামলায় সিবিআই দফতরে হাজিরা দিতে নিজাম প্যালেসে পৌঁছলেন অনুব্রত মণ্ডল। সকাল ৯টা ১০-এ দুটি গাড়ির কনভয় নিয়ে চিনার পার্কের বাড়ি থেকে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। সাড়ে দশটার মধ্যে আসার কথা ছিল তাঁর। কিন্তু সময়ের আগেই তিনি পৌঁছে যান। সহায়কদের হাত ধরে নিজাম প্যালেসের সিঁড়ি বেয়ে উপরে উঠতেও দেখা যায়। মূলত, গতকাল আইনজীবী মারফত ইমেল পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন অনুব্রত। তাঁর জন্য সাত পাতার একটি প্রশ্নের তালিকাও তৈরি করেছেন সিবিআইয়ের আধিকারিকরা, এমনটাই সূত্রের খবর। উল্লেখ্য, গত ৬…
Read More
ব্রেকিং: নিজাম প্যালেস থেকে বেরলেন পার্থ, জেনে নিন, কি হতে চলেছে সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ?

ব্রেকিং: নিজাম প্যালেস থেকে বেরলেন পার্থ, জেনে নিন, কি হতে চলেছে সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপ?

নিজাম প্যালেস থেকে বেরোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, বুধবার ৫.৪০ নাগাদ নিজাম নিজাম প্যালেসে সিবিআই দফতরে যান তিনি। এদিন সন্ধ্যা ছটা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তিন ঘন্টায় দু - দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে পার্থকে। সূত্র মারফত জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় যেসব বয়ান দিয়েছে ,সেইসব বয়ান মিলিয়ে দেখা হবে। মিলিয়ে দেখার পরে তার উপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সিবিআই সূত্রে খবর,আজ বিকেলে ৪ থেকে শিক্ষক নিয়োগে উপদেষ্টার কমিটির সদস্যদের বয়ান রেকর্ড করা হয়েছে। এদিকে , পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে দিলেও এখনও উপদেষ্টা কমিটির সদস্যদের বয়ান রেকর্ড চলেছে। প্রায় পাঁচ ঘন্টা অতিক্রম হয়ে…
Read More
তৃণমূলে দায়িত্ব বাড়ল বিধায়ক অজিত মাইতির

তৃণমূলে দায়িত্ব বাড়ল বিধায়ক অজিত মাইতির

তৃণমূলে দায়িত্ব বাড়ল বিধায়ক অজিত মাইতির। তাঁকে সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের চেয়ারম্যান পদে নিযুক্ত করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার মেদিনীপুর কলেজ মাঠে বুথ স্তরের কর্মীদের নিয়ে তৃণমূলের মহা-সম্মেলন সভা ছিল। সেই সভা মঞ্চ থেকে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদে অজিত মাইতির নাম ঘোষনা করেন সয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অজিত মাইতিকে সমন্বয় সাধনের কথা বলে মমতার বার্তা,“অজিত ,তুমি পুরোনো ব্লক এটিকে নিয়ে কথা বলো। যত দিন না নতুন কমিটি তৈরি হচ্ছে, দূরত্ব কমিয়ে নিয়ে এসো। মা - বোনদের সামনে নিয়ে আসবে।” প্রসঙ্গত, এর আগে অজিত মাইতি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে ছিলেন। একুশের বিধানসভা ভোটের পর…
Read More
জল্পনার অবসান!নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়

জল্পনার অবসান!নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়

জল্পনার অবসান! নিজাম প্যালেসে সিবিআই (CBI) দফতরে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । বিকেল ৫.২০ নাগাদ নিজাম পৌঁছলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এসএসসি (SSC) মামলায় বুধবারই ডিভিশন বেঞ্চ রায় দেয়। বিচারপতি আনন্দগোপাল মুখোপাধ্যায় এবং বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ রায় দেয়, এসএসসি সংক্রান্ত মামলা নিয়ে সিঙ্গল বেঞ্চ যে রায় দিয়েছিল সেটাই বহাল থাকবে। এসএসসির মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চেই পাঠানোর কথা বলে ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশের পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যান মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম। তারপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন আজ, বুধবারই সন্ধে ছটার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরে যেতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। পাশাপাশি এসএসসি উপদেষ্টা কমিটির সদস্যদেরও সিবিআই…
Read More
“ঘ্যাচাং ফু হবে, ১ সেকেন্ডে কেটে দেব”, নেতাদের হুঁশিয়ারি মমতার

“ঘ্যাচাং ফু হবে, ১ সেকেন্ডে কেটে দেব”, নেতাদের হুঁশিয়ারি মমতার

‘‘এখন থেকে আর ‘আমি’ ‘আমি’ করে দলে নেতৃত্ব চলবে না। আমি নয়, আমরা হয়ে চলতে হবে। দলে কেউ কেউকেটা নয়। ঘ্যাচাং ফু হবে। এক সেকেন্ডে কেটে দেব।’’ আজ, বুধবার মেদিনীপুর কলেজ মাঠে বুথ স্তরের কর্মীদের নিয়ে তৃণমূলের মহা সম্মেলনে একথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিনের সভা থেকে দলের নেতা- কর্মীদের সতর্ক করলেন তিনি। এদিন মমতা জানিয়ে দিলেন,‘ আমি ' ‘আমি’ করে দলে নেতৃত্ব দিলে চলবে না। কাজ করতে হবে মানুষের জন্য। এর অন্যথা হলে ওই নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে একবারও ভাববে না দল।’ এদিন মমতা ছাড়াও সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, সংসদ সদস্য দীপক অধিকারী…
Read More