18
Feb
তিনি মানেই বিতর্ক৷ ফের বিস্ফোরক মদন মিত্র৷ পুরসভা নির্বাচনে ভোট লুট হবে৷ আশঙ্কা তাঁর৷ কামারহাটির বিধায়ক বলেন, ‘ভাঙ্গর, বসিরহাট, ভোজেরহাট, হিঙ্গলগঞ্জ থেকে ভোট লুট করতে সশস্ত্র লোকজন আসছে। পুলিশ ব্যবস্থা না নিলে তৃণমূল কর্মীরাই রুখে দাঁড়াবে৷ তাঁর মন্তব্যে ফের বিতর্ক৷ এদিন মদন বলেন, “ভাঙর, ক্যানিং, ভোজেরহাট নানা জায়গা থেকে ছেলেরা আমাকে ফোন করছে। বলছে, দাদা তোমার এলাকায় কোনও গণ্ডগোল হচ্ছে নাকি? আমি বলি, কেন বলতো? ওরা বলছে, ওদের এলাকার সবাই আর্মস নিয়ে এখানে আসছে। কোটি টাকা দিয়ে কেউ বা কারা গুণ্ডা তোলার চেষ্টা করছে। সেটা পুলিশ তদন্ত করে দেখুক। তবে আমরা কাউকে পেলে তাকে এখানেই রেখে দেব। বাড়ি আর পাঠাব…
