editor

11195 Posts
নেই কোভিড বিধি!‌ অবাধে প্রবেশ করা যাবে পুরীর মন্দিরে

নেই কোভিড বিধি!‌ অবাধে প্রবেশ করা যাবে পুরীর মন্দিরে

কোভিডের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি মাসের গোড়ায় খুলেছে পুরীর জগন্নাথ মন্দির। খুশি হয়েছিলেন পুণ্যার্থীরা। তবে জারি ছিল কড়া কোভিড প্রটোকল। মন্দিরে প্রবেশে বাধ্যতামূলক ছিল নেগেটিভ আরটি-পিসিআর (RT-PCR) রিপোর্ট অথবা সম্পূর্ণ টিকাকরণের শংসাপত্র। এবার এই বিধিও শিথিল করল মন্দির কর্তৃপক্ষ।প্রায় দু’বছর পর আগামী ২১ ফেব্রুয়ারি থেকে পুণ্যার্থীদের জন্য কার্যত অবাধ হচ্ছে মন্দিরে প্রবেশ। আগামী ১৯ ফেব্রুয়ারিতে জগন্নাথ মন্দির দর্শনে পুরীতে আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার আগে বৈঠকে বসেন পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। সেখানেই সিদ্ধান্ত হয়, এবার থেকে পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশে সম্পূর্ণ টিকাকরণের শংসাপত্র বা নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট, কোনও কিছুই লাগবে না। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এই নিয়ম। মন্দির…
Read More
কমিশনকে ভর্ৎসনা

কমিশনকে ভর্ৎসনা

সদ্য রাজ্যে হওয়া পুরসভা ভোট নিয়ে উঠছে অভিযোগ৷ কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ গতকাল ফল প্রকাশিত হয়েছে চার কেন্দ্রের পুরভোটে৷ জলপাইগুড়ি পুরনির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এলাকার পরিচিত নেতা মলয় বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু অভিযোগ, মনোনয়ন জমা দিতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়৷ এর পরেই আদালতে মামলা করেন তিনি৷ ওই ঘটনায় সোমবার রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনকে একযোগে ভর্ৎসনা করল কলকাতা হাই কোর্ট৷ এদিন হাই কোর্টের বিচারপতি রবি কিষাণ কাপুর বলেন, ‘‘হতে পারে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা ভিন্ন৷ কিন্তু কোনও ব্যক্তি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাঁকে মনোনয়ন পত্র জমা দিতে না দেওয়াটা…
Read More
তলব করা হলো দেবকে

তলব করা হলো দেবকে

ফের একবার তলব করা হলো তাকে। গরুপাচার-কাণ্ডে সিবিআই তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে পৌঁছলেন সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। তবে মনে করা হয়েছিল, বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সম্ভবত সশরীরে হাজিরা দেবেন না দেব। পরিবর্তে তাঁর আইনজীবীরা সিবিআই অফিসারদের সঙ্গে দেখা করতে যেতে পারেন৷ তবে তেমনটা ঘটল না৷ আজ নির্ধারিত সময়ে সশরীরেই নিজাম প্যালেসে হাজির হলেন অভিনেতা সাংসদ। ইতিমধ্যেই ইডি অফিসাররা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে সূত্রের খবর। বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পক্ষ থেকে দেবকে একটি নোটিস পাঠানো হয়৷ ওই নোটিসে বলা হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। সেই নোটিস মেনেই…
Read More
বাড়ছে দেশের সুস্থতার সংখ্যা

বাড়ছে দেশের সুস্থতার সংখ্যা

বেশ খানিকটা স্বস্তি মিলল করোনা দেশের সংক্রমনের সংখ্যায়। মৃত্যুর সংখ্যা কমলেও তা নিয়ে চিন্তা এখনও রয়ে যাচ্ছে। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে গিয়েছে ৩৫ হাজারের নীচে। সব মিলিয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি একটু একটু করে হয়তো ভাল জায়গায় ফিরছে কিন্তু কাঁটা সেই মৃত্যুই। ওমিক্রন প্রজাতি নিয়েও একটা চাপা আতঙ্ক রয়ে গিয়েছে, কারণ তার সাব ভ্যারিয়েন্ট অনেক দেশে ছেয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবার চলতি টিকাও তা ঠেকাতে পারবে না বলেই অনুমান। শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১১৩ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৩৪৬ জনের, যা আগের তুলনায় অনেকটাই কম। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে…
Read More
কোন স্থান পেলো বামফ্রন্ট

কোন স্থান পেলো বামফ্রন্ট

গতকাল বিপুল ভোটে জয় লাভ করেছে রাজ্যের শাসক শিবির। চার পুরনিগমের ভোটেও তৃণমূলের জয়জয়কার৷ সবুজ আসানসোল, বিধাননগর, চন্দননগর ও শিলিগুড়ি কর্পোরেশন। সবুজ ঝড়ে কার্যত দাঁড়াতেই পারল না বিরোধীদের৷ তাদের বহু পিছনে ফেলে চারটি পুরনিগমই দখল নিল তৃণমূল। এরইমধ্যে উল্লেখযোগ্য বিষয় হল বামেদের অবস্থান৷ দুই পুরনিগম-চন্দননগর ও বিধাননগরে বিজেপিকে পিছনে ফেলে ভোট শতাংশের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এল বামফ্রন্ট। শিলিগুড়ি ও আসানসোলে বিজেপি দ্বিতীয় স্থান দখল করলেও তাদের থেকে খুব বেশি দূরে নেই বামফ্রন্ট।  একুশের বিধানসভা ভোটের পর রাজ্য রাজনীতিতে প্রধান বিরোধী হয়ে উঠেছিল বিজেপি৷ বিধানসভায় ৭৭টি আসন পায় গেরুয়া শিবির৷ তবে দিন কয়েক পর থেকেই বদলাতে থাকে সমীকরণ৷ একের পর এক বিধায়ক…
Read More
ফল প্রকাশ হতেই ক্ষোভ প্রকাশ বিরোধী দলের

ফল প্রকাশ হতেই ক্ষোভ প্রকাশ বিরোধী দলের

গতকালই রাজ্যে হওয়া সম্প্রতি পৌরসভা ভোটের ফলাফল প্রকাশ পেয়েছে। চার পুরসভার ভোটে বিজেপি যে এবারেও তৃণমূলের কাছে পরাজিত হয়েছে তা একেবারে স্পষ্ট। ফল বলছে, বিজেপি ০-৪ গোলে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগরের ভোটে দাপুটে জয় পেয়েছে ঘাসফুল শিবির। এই ভোট এবং ফলাফল নিয়ে বাংলার শাসক শিবিরকে কড়া আক্রমণ করেছে বিজেপি। তাদের সাময়িক প্রতিক্রিয়া, এই ফলাফল কাঙ্খিত ছিল। ভোটের ফল নিয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ভোটের ফল যে এই হবে তা আগে থেকে প্রত্যাশিত ছিল। কোনও জায়গায় ভোট করতেই দেয়নি তৃণমূল কংগ্রেস। গুন্ডা ও পুলিশ দিয়ে মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়া…
Read More
বুধবার থেকে কর্নাটকে খুলছে ১১–১২ ক্লাস, কড়া নিরাপত্তার নির্দেশ

বুধবার থেকে কর্নাটকে খুলছে ১১–১২ ক্লাস, কড়া নিরাপত্তার নির্দেশ

হিজাব বিতর্কের সুরাহা হয়নি এখনও। মামলা চলছে কর্নাটক হাইকোর্টে। এর মধ্যেই বুধবার থেকে স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস এবং কলেজ খুলছে কর্নাটকে। পরিস্থিতির কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।  তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, হিজাব ব্যবহার নিয়ে শিগগিরই কিছু কার্যকর প্রক্রিয়া ঘোষণা করা হবে। পাশাপাশি এও জানিয়ে দিয়েছেন, যে হাইকোর্টের রায়কে মেনে চলতে হবে প্র‌ত্যেক পড়ুয়ার। হাইকোর্টে এই হিজাব পরার অধিকার দাবি করে মামলা করেছেন বেশ কয়েক জন ছাত্রী। রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বোম্মাই। তার পরেই সিদ্ধান্ত নেন, কর্নাটকে প্রি–ইউনিভার্সিটি কোর্স (‌অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণী)‌ পড়ানো হয়, এমন কলেজ খুলে দেওয়া…
Read More
অবশেষে হিজাব বিতর্কে মুখ খুললেন যোগী

অবশেষে হিজাব বিতর্কে মুখ খুললেন যোগী

বিগত বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ শুরু হয়েছে শিক্ষা না হিজাব নিয়ে। শুরু হয়েছে বিতর্ক, উঠছে অভিযোগ। শরিয়ত নয়, মানতে হবে দেশের সংবিধান। উত্তরপ্রদেশ ভোটের আবহেই হিজাব বিতর্ক নিয়ে মুখ খুললেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি কর্নাটকে যে ঘটনা ঘটেছে এবং তা নিয়ে যে বিতর্ক চলছে, সেই নিয়েই মুখ খুলে কড়া বার্তা দিলেন তিনি। স্পষ্ট করলেন, দেশের সংবিধান মেনে চলতে হবে। গজওয়া-ই-হিন্দ স্থাপন করার স্বপ্ন কখনই সফল হবে না ভারতবর্ষে। কর্ণাটকের কলেজে হিজাব পরা ছাত্রীদের প্রবেশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। হিজাব পরে কলেজে ঢোকা যাবে না, এই আওয়াজ তুলে বিক্ষোভ শুরু হয়। হিন্দুত্ববাদী একদল পড়ুয়া গেরুয়া উত্তরীয় পরে এবং জয়…
Read More
ম্যাগী সুপার বোনানজা অফার

ম্যাগী সুপার বোনানজা অফার

নেসলে ইন্ডিয়া ম্যাগী গ্রাহকদের কথা মাথায় রেখে মহামারীর এই কঠিন সময়ে বাজারে নিয়ে এল ম্যাগী সুপার বোনানজা অফার। এই অফারের অংশ হিসাবে, ম্যাগী তার দেশব্যাপী গ্রাহকদের সঞ্চয়ের নিশ্চয়তা দেয়। এছাড়া ভাগ্যবান গ্রাহকরা ম্যাগীর যেকোনও সুপার বোনানজা প্যাকের সঙ্গে ৯,৯৯৯ টাকা  মূল্যের একটি গোল্ড ভাউচার জেতার সুযোগ পাবেন। উল্লেখ্য এই অফারটি চলতি বছরের জানুয়ারিতে চালু করা হয়েছিল যা ১৪ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বৈধ।ম্যাগী পোর্টফোলিওর এই অফারটি প্রায় ১২ কোটি ম্যাগী প্যাকের সঙ্গে দেওয়া হচ্ছে। এই অফারগুলির মধ্যে রয়েছে ‘ম্যাগী মশলা নুডুলসের ৬টি প্যাকেটে ৬ টাকা সাশ্রয় করুন’, ম্যাগী ভেজ আটা নুডুলসের ৪টি প্যাকেটের সঙ্গে ২৪ টাকার একটি প্যাকেটে ফ্রি এবং ৪টি…
Read More
রিবকের জিগ ডায়নামিকা ৩ লঞ্চ

রিবকের জিগ ডায়নামিকা ৩ লঞ্চ

ভারতের নেতৃস্থানীয় ফিটনেস এবং লাইফস্টাইল ব্র্যান্ড রিবক লঞ্চের করল জিগ ডায়নামিকা ৩। যা রিবকের জিগ ফ্র্যাঞ্চাইজি ব্র্যান্ডের ঐতিহাসিক জিগ প্রযুক্তির একটি নতুন যুগের সূচনা করে।  রিবকের এই নতুন জুতোটি হল এনার্জি সিস্টেমর একটি নিখুঁত সংমিশ্রণ যা সম্পূর্ণ জুতো জুড়ে গতিশক্তির প্রবাহকে উৎসাহিত করে। এই জিগ ডায়নামিকা ৩-র দাম ৭,৯৯৯ টাকা। যা রিবকের নির্বাচিত স্টোর সহ অন্যান্য ফ্যাশন খুচরা বিক্রেতাদের কাছে পাওয়া যাচ্ছে। জিগ ডায়নামিকা ৩-এর মূল বৈশিষ্ট্যগুলি হল-রেসপনসিভ ফুয়েলফোম মিডসোল,সাইকেলড আপার ম্যাটেরিয়াল, উন্নত  কুশনিং এবং প্রোপালসিভ আউটসোল। যা রিবকের এই নতুন জুতোটিকে আরামদায়ক সহ বিশেষ গতি প্রদান করে।
Read More
অনলাইন শিক্ষায় যেনো ডিজিটাল বিভাজনের সৃষ্টি না হয়ঃ উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু

অনলাইন শিক্ষায় যেনো ডিজিটাল বিভাজনের সৃষ্টি না হয়ঃ উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু

সোমবার সহ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু বলেছেন যে যখন কেন্দ্রীয় ও রাজ্য সরকার ডিজিটাল শিক্ষার প্রচারের জন্য ব্যবস্থা নিচ্ছে, তখন এটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে কোনও ডিজিটাল বিভাজন যেন না থাকে। এটি নিশ্চিত করার জন্য, ভাইস প্রেসিডেন্ট বিশেষ করে গ্রামীণ এলাকায় এবং প্রত্যন্ত জায়গাগুলিতে ইন্টারনেটে অ্যাক্সেস বাড়ানোর জন্য এবং 'শিক্ষাগত অভিজ্ঞতার কেন্দ্রবিন্দুতে অন্তর্ভুক্তি বজায় রাখার' আহ্বান জানিয়েছেন। চেন্নাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ(এনআইটিটিটিআর)-এ স্পোর্টস সেন্টারের উদ্বোধন করার সময়, মিঃ ভেঙ্কাইয়া নাইডু শিক্ষার উপর মহামারীর প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেছিলেন যে স্কুল বন্ধ হওয়ার ফলে মেয়েরা এবং সুবিধাবঞ্চিত সকল শিশুরা এতে প্রভাবিত হয়েছে। ভাইস প্রেসিডেন্ট এনআইটিটিটিআর-এর ওপেন…
Read More
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের স্পন্সর সিগ্রামস রয়্যাল স্ট্যাগ

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের স্পন্সর সিগ্রামস রয়্যাল স্ট্যাগ

ভারত সফররত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের অফিসিয়াল স্পন্সর হল সিগ্রামস রয়্যাল স্ট্যাগ। টিম ওয়েস্ট ইন্ডিজের পারফর্ম্যান্স ও স্টাইলের সঙ্গে রয়্যাল স্ট্যাগের ব্র্যান্ড স্লোগান ‘ইটস ইয়োর লাইফ, লিভ ইট লার্জ’ পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। ক্রিকেটের মতো ‘জেন্টলমেন্স গেম’-এর প্রতি গভীর অনুরাগের কারণে রয়্যাল স্ট্যাগ এই ‘ক্রিকেটিং টাইটান’দের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।ক্রিকেট সবসময়েই রয়্যাল স্ট্যাগের ব্র্যান্ড কমিউনিকেশনের কেন্দ্রে থাকে। বিগত বছরগুলিতে রয়্যাল স্ট্যাগ বিশ্বের টপ ক্রিকেটার ও টিমগুলির সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। পার্নড রিকার্ড ইন্ডিয়ার সিএমও কার্তিক মহিন্দ্র জানান, প্রায় দুই দশক ধরে লিমিটেড ওভার ক্রিকেট ও রয়্যাল স্ট্যাগ সমার্থক হয়ে উঠেছে। চলতি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ টিমের অফিসিয়াল স্পন্সর হয়ে তারা এই ক্রীড়ার জাদুর…
Read More
১১ ফেব্রুয়ারি  থেকে রেনো৭-র প্রি-অর্ডার

১১ ফেব্রুয়ারি থেকে রেনো৭-র প্রি-অর্ডার

বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড OPPO তার রেনো৭ ৫জি স্মার্টফোনের জন্য চলতি বছরের ১১ ফেব্রুয়ারি থেকে প্রি-অর্ডার গ্রহণ করা শুরু করবে৷ এই রেনো৭ ৫জি স্মার্টফোনটির দাম ২৮,৯৯৯টাকা। এছাড়া লয়াল OPPO ব্যবহারকারীরা ৩,০০০টাকা এক্সচেঞ্জ বোনাস সহ ১৮০ দিনের সম্পূর্ণ ড্যামেজ প্রোটেকশন পাবেন।এই নতুন OPPO রেনো ৭ ৫জি একটি আকর্ষণীয় স্কিম এবং অফার সহ পাওয়া যাবে। গ্রাহকরা এই ফোনটি কেনার জন্য আইসিআইসিআই, আইডিএফসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, প্রভৃতি ব্যাঙ্ক থেকে ১০% ক্যাশব্যাক (২৮৯৯টাকা পর্যন্ত) পেতে পারেন। এছাড়াও গ্রাহকরা যেকোনো স্মার্টফোন ব্র্যান্ডের জন্য ২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং OPPO ডিভাইসে অতিরিক্ত ১,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন।রেনো ৭ ৫জি-এ MediaTekDimensity 900 SoC, ৪৫০০এমএএইচ ব্যাটারি,…
Read More
অনেক পিছিয়ে গেলো রাজ্যের গেরুয়া শিবির

অনেক পিছিয়ে গেলো রাজ্যের গেরুয়া শিবির

বিপুল ভোটে জয় মিললো রাজ্যের শাসক শিবিরের। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর, এই চার পুরসভা তৃণমূলের হাতে কার্যত চলে গিয়েছে। মোটামুটিভাবে ফল প্রকাশ হয়ে গিয়েছে এবং দেখা গিয়েছে সব জায়গায় দাপটের সঙ্গে জয়ী তৃণমূল কংগ্রেস। এমনকি যেখানে আপাত দৃষ্টিতে পিছিয়ে ছিল ঘাসফুল, সেই শিলিগুড়িতেও এবার বিপুল জয় পেয়েছে তারা। দেখে নেওয়া যাক সেখানের ওয়ার্ড ভিত্তিক ফল। শিলিগুড়ি পুরসভায় মোট আসন ৪৭। সেখানে তৃণমুল পেয়েছে ৩৭ টি আসন। তাদের থেকে অনেকটাই পিছিয়ে বিজেপি। নির্বাচনে বিজেপি পেয়েছে মাত্র ৫ টি আসন। এদিকে, বামেরা পেয়েছে ৪ টি আসন এবং কংগ্রেস পেয়েছে ১ টি মাত্র আসন। ওয়ার্ড হিসেবে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস ২০, ২২,…
Read More