editor

11195 Posts
আইজেআর-র রিপোর্ট প্রকাশ

আইজেআর-র রিপোর্ট প্রকাশ

প্রিজন স্ট্যাটিস্টিক ইন্ডিয়া (পিএসআই)-র সরকারি তথ্য অনুসারে আদালত এবং হাসপাতালে বন্দীদের প্রবেশাধিকার ৬৫% এবং ২৪% কমেছে।উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ভারতে ন্যায়বিচার প্রদানের বিষয়ে রিপোর্ট করছে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট (আইজেআর)। আর ২০২০ সাল থেকে এই রিপোর্ট বিশ্লেষণ করেছে পিএসআই।পিএসআই-র বিশ্লেষণ অনুযায়ী ২০১৯ সালে  আদালতে বন্দীদের পরিদর্শনের সংখ্যা ছিল প্রায় ৪৪.৫ লাখ। ২০২০ সালে এই সংখ্যা এসে দাঁড়ায় ১৫.৫ লাখে। যা প্রায় এক তৃতীয়াংশ কম। এর ফলে বন্দীদের স্বাস্থ্য পরিষেবাগুলিও প্রভাবিত হয়। যা ২০১৯ সালে ৪.৭৭ লক্ষ থেকে ২০২০ সালে ৩.৬৩ লক্ষে নেমে আসে।  কারাগারে চিকিৎসা কর্মীদের পরিদর্শনও ২০১৯ সালে ২৪,৫২৪ থেকে কমে ২০২০ সালে ২০,৮৭১-এ নেমে আসে। এছাড়াও বিচার বিভাগীয় কর্মকর্তাদের…
Read More
গতকাল সম্পন্ন হয়েছে পুরোভোট

গতকাল সম্পন্ন হয়েছে পুরোভোট

পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সম্পন্ন হয়েছে পুরোভোট। সকাল ৭টা থেকে থেকে কোভিড বিধি মেনেই শুরু হয়ে গিয়েছে উত্তর প্রদেশের ভোট৷ সকাল থেকেই বুথের বাইরে লম্বা লাইন৷ উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছে যোগী রাজ্যের মানুষ৷ রাজ্যে প্রথম দফার নির্বাচন শুরুর কিছু আগেই রাজ্যবাসীকে টুইটে বার্তা দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভোটারদের সাবধান করে তাঁর হুঁশিয়ারি, বিবেচনা করে ভোট দেবেন৷ ভোটাররা কোনও ভুল সিদ্ধান্ত নিলেই উত্তর প্রদেশ কাশ্মীর, কেরল বা পশ্চিমঙ্গ হয়ে যেতে পারে। নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছয় মিনিটের ভিডিয়ো আপলোড করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “যেসব দাঙ্গাবাজদের রুখে দেওয়া হয়েছে তারা অধৈর্য হয়ে উঠেছে” এবং “সন্ত্রাসবাদীরা ক্রমাগত হুমকি দিচ্ছে”। ভিডিয়ো…
Read More
গ্লেনমার্ক নাইট্রিক অক্সাইড নাসাল স্প্রে ‘ফ্যাবিস্প্রে’ চালু করল

গ্লেনমার্ক নাইট্রিক অক্সাইড নাসাল স্প্রে ‘ফ্যাবিস্প্রে’ চালু করল

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড (গ্লেনমার্ক) ও কানাডিয়ান ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্যানোটাইজ (SaNOtize) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন ভারতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নাইট্রিক অক্সাইড নাসাল স্প্রে (এনওএনএস) ফ্যাবিস্প্রে (FabiSpray) ব্র্যান্ড নামে চালু করল। কোভিড-১৯'এ আক্রান্ত ও ঝুঁকিসম্পন্ন রোগীদের ক্ষেত্রে ফ্যাবিস্প্রে কার্যকর ভূমিকা নেবে। এর আগেই গ্লেনমার্ক এনওএনএস-এর জন্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া থেকে উত্পাদন এবং বিপণনের অনুমোদন পেয়েছে। ফ্যাবিস্প্রে (নাইট্রিক অক্সাইড নাসাল স্প্রে) শ্বাসনালীর উপরের অংশে কোভিড-১৯ ভাইরাসকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। ভারতে ২০টি ক্লিনিকাল সাইটে প্রাপ্তবয়স্ক কোভিড-১৯ রোগীদের মধ্যে এর ফেজ-৩ ক্লিনিকাল ট্রায়াল পরিচালিত হয়েছিল। ৩০৬ জন রোগীর উপর পরিচালিত এই সমীক্ষায় নাইট্রিক অক্সাইড নাসাল স্প্রে-র কার্যকারিতা ও নিরাপত্তার…
Read More
বন্ধ হতে চলেছে মহানগরীর সেতু

বন্ধ হতে চলেছে মহানগরীর সেতু

মহানগরীর সমস্ত সেতুতে চলছে পরীক্ষা নিরীক্ষা৷ পরীক্ষা নিরীক্ষার জন্য বন্ধ থাকবে একটি সেতু জানানো হলো৷ বন্ধ থাকবে বেশ কয়েক ঘন্টার জন্য৷ দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করেন? তাহলে জেনে নিন, আগামী রবিবার ১৩ ফেব্রুয়ারি টানা ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু৷ দীর্ঘদিন সেতুর স্বাস্থ্য পরীক্ষা হয়নি৷ ওই দিন যান চলাচল বন্ধ রেখে চলবে মেরামতির কাজ৷ রবিবার সকাল ৮টা থেকে ২টো পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে৷ বিকের পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে৷ হুগলি রিভার ব্রিজ কমিশনার বা এইচআরবিসি এবং কলকাতা পুলিশের তরফে একথা জানানো হয়েছে৷ সেতু বন্ধ থাকার ফলে হাওড়া থেকে কলকাতা এবং কলকাতা…
Read More
ভুয়ো ই-ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে OTP কিনছে জালিয়াতরা

ভুয়ো ই-ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে OTP কিনছে জালিয়াতরা

ভুয়ো ই-ওয়ালেট অ্যাকাউন্ট খু্‌লতে সোশ্যাল মিডিয়া গ্রুপে OTP কিনছে জালিয়াতরা। একেকটি OTP কেনা হচ্ছে ১৫ টাকা দরে। পরে সেই OTP ৬৫ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। পর্ণশ্রীতে জাল সিমকার্ড চক্রের তদন্ত শুরু করে পুলিশ একটি বিশেষ সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে চারটি গ্রুপের সন্ধান পাওয়া গিয়েছে। দেশের বিভিন্ন রাজ্য, এমনকী, আফগানিস্তান, বালুচিস্তান-সহ বিভিন্ন দেশের ১৫ থেকে ৩০ হাজার সদস্য রয়েছে একেকটি গ্রুপে। বৃহস্পতিবার ডিসি স্বাতী ভাঙ্গালিয়া জানান, জাল সিমকার্ড চক্রটির কাছ থেকে উদ্ধার হয়েছে ৮০টি জাল আধার কার্ড। এক ব্যক্তির ছবি ব্যবহার করে চার থেকে ছ’টি পর্যন্ত জাল আধার কার্ড তৈরি করা হয়েছে। এবার এই জাল আধার কার্ডের চক্রটির সন্ধানেও চলছে তল্লাশি। ইতিমধ্যে…
Read More
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ভি’র অফার

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে ভি’র অফার

এবছরের ‘ভ্যালেন্টাইনস ডে’ দিনটিকে স্মরণীয় করে রাখতে অগ্রণী টেলিকম ব্র্যান্ড ‘ভি’ নিয়ে এসেছে এক দুর্দান্ত অফার। জুমইন-এর সহযোগিতায় আনা এই বিশেষ অফারে গ্রাহকরা তাদের প্রিয়জনকে উপহার হিসেবে দিতে পারবেন একটি ‘কাস্টমাইজড সিম কার্ড’ ও একটি আকর্ষণীয় ‘ফটোবুক’। গ্রাহকরা কাস্টমাইজড মোবাইল নাম্বার-সহ ভি পোস্টপেড সিম এবং সেইসঙ্গে জুমইন-এর ২৯৯ টাকার একটি কাস্টমাইজড ফটোবুক একদম বিনামূল্যে পাবেন এবং উপহার হিসেবে প্রিয়জনকে দিতে পারবেন। জুমইন-এর সঙ্গে ভি’র পার্টনারশিপের পরিপ্রেক্ষিতে গ্রাহকরা স্মৃতির সরণি বেয়ে নামার জন্য বাছাই করা ছবির বিশেষভাবে ডিজাইন করা ২০ পৃষ্ঠার ফটোবুক উপহার দিতে পারবেন। এই অফার চালু থাকবে ৯ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
Read More
আগামী কালের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে

আগামী কালের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে

চলতি মাসেই রাজ্যে আসন্ন পুরসভা ভোট। নির্বাচন কমিশন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ কমিশনারের সঙ্গে ১২ ঘণ্টার মধ্যে বৈঠক করে দেখবে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে কিনা। যদি থাকে তাহলে তাদের মোতায়েন করতে হবে। তবে নির্বাচন শান্তিপূর্ণ করতে দায় থাকবে নির্বাচন কমিশনের ওপর। প্রযোজনীয়তা থাকলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নেবে। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি জানান হয়েছে, বিধাননগর নিয়ে ১২ ঘন্টার মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে ডিজি, সিপি, হোম সেক্রেটারি, কমিশনকে। আদালত আরও জানিয়েছে, যদি কেন্দ্রীয় বাহিনী না নেওয়া হয় তাহলে যে কোনও গোলমালের দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনারের ওপর বর্তাবে। সেই কারণেই বৈঠক করে কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে সিদ্ধান্ত…
Read More
তলব পড়লো অনুব্রতের

তলব পড়লো অনুব্রতের

এই মুহূর্তে রাজ্যে সব চেয়ে বড় কাণ্ডে কাজ চলছে তৎপরতার সাথে। অভিনেতা সাংসদ দেবের পর তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব৷ গরু পাচার কাণ্ডে তলব করা হয়েছে এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে৷ আগামী ১৪ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।   গত মাসে দু’বার অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ যদিও সেবার ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছিল তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে৷ কিন্তু অসুস্থতার ওজরে হাজিরা এড়ান তিনি৷ এরপরেই গ্রেফতারি থেকে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি৷ তাঁর সেই আবেদন মঞ্জুরও করে কলকাতা হাই কোর্ট। জানিয়ে দেওয়া হয়, হাই কোর্টের নির্দেশ ছাড়া…
Read More
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের রাজ্যে দু’দিন বৃষ্টির সম্ভাবনা

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের রাজ্যে দু’দিন বৃষ্টির সম্ভাবনা

ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের রাজ্যে বৃষ্টির হতে পারে। আগামী দু’দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। শুক্রবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা আবার কমতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর।তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। দক্ষিণবঙ্গের এই সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Read More
নিয়ন্ত্রণে দেশের দৈনিক সংক্রমনের গ্রাফ

নিয়ন্ত্রণে দেশের দৈনিক সংক্রমনের গ্রাফ

বেশ অনেকটা নিয়ন্ত্রণে আনা গেছে দেশের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। দেশের দৈনিক সংক্রমণ এবং সংক্রমণের হার আগের তুলনায় কমলেও এখনও প্রায় লাগামছাড়া দৈনিক মৃত্যু। আজও ১ হাজার ২০০ ছাড়িয়েছে এই সংখ্যা যা অবশ্যই দুশ্চিন্তার! তবে দৈনিক সংক্রমণের হার আজ কিছুটা কমেছে তুলনায়। গতকালের পর আজ দৈনিক আক্রান্তের ফের সংখ্যা ৭০ হাজারের নীচে। সব মিলিয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি একটু একটু করে হয়তো ভাল জায়গায় ফিরছে কিন্তু কাঁটা সেই মৃত্যুই। ওমিক্রন প্রজাতি নিয়েও একটা চাপা আতঙ্ক রয়ে গিয়েছে, কারণ তার সাব ভ্যারিয়েন্ট অনেক দেশে ছেয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবার চলতি টিকাও তা ঠেকাতে পারবে না বলেই অনুমান। শেষ পাওয়া তথ্য বলছে, গত…
Read More
যাত্রার ১২ ঘণ্টা আগে কাটা যাবে কিউআর কোড টিকিট, জানাল ইস্ট-ওয়েস্ট মেট্রো

যাত্রার ১২ ঘণ্টা আগে কাটা যাবে কিউআর কোড টিকিট, জানাল ইস্ট-ওয়েস্ট মেট্রো

এবার থেকে যাত্রার ১২ ঘণ্টা আগেই কেটে নেওয়া যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টিকিট। আগেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান মেট্রো স্টেশন পর্যন্ত কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা চালু হয়েছিল। প্রাথমিকভাবে টিকিট কাটার ৪৫ মিনিট পর্যন্ত সেই কোডটি স্বয়ংক্রিয় থাকত। এবার সেই পদ্ধতিতে ১২ ঘণ্টা আগেই টিকিট কাটা যাবে বলে জানানো হল মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ক্রমশ যাত্রী সংখ্যা বাড়ছে। আগামী দিনে শিয়ালদহ স্টেশন চালু হয়ে গেলে যাত্রী সংখ্যা বহুগুণ বেড়ে যাবে। আর তাই যাত্রীসাধারণের সুবিধার্থে এই পরিষেবা চালু করা হল। মেট্রোর টোকেন কিংবা স্মার্ট কার্ড পাঞ্চ করে ঢোকার গেটেই লাগানো থাকবে কিউআর কোড স্ক্যানার। সেখানে মোবাইল অ্যাপের মাধ্যমে…
Read More
বড়ো ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর

বড়ো ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর

অবশেষে আজ কিছুটা হলেও স্বস্তি মিললেও। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি এবং কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে গেলেও প্রাথমিক ক্লাস গুলি কবে খুলবে তা এখনও স্পষ্ট নয়। আপাতত সেই সব শ্রেণির পড়ুয়াদের নিয়ে চলছে 'পাড়ায় শিক্ষালয়' কর্মসূচি। তাহলে তাদের ছোটদের ক্লাস কবে থেকে খুলতে পারে? এই নিয়ে আজ বড় আপডেট দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে উদ্বাস্তুদের পাট্টা দান কর্মসূচিতে তিনি জানালেন, ছোটদের স্কুল খোলার কথা ভাবছে রাজ্য সরকার। এদিন মমতা জানান, ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ছোটদের স্কুল খোলা হতে পারে। তবে কোভিড পরিস্থিতি বুঝে ছোটদের স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একদম আগের মতো না হলেও পরিস্থিতি বুঝে রোটেশনে স্কুল খোলা হতে…
Read More
অ্যাবটের লক্ষ্য ৮ মিলিয়ন সলিউশন

অ্যাবটের লক্ষ্য ৮ মিলিয়ন সলিউশন

গ্লোবাল হেলথ কেয়ার লিডার অ্যাবট, প্রধান হ্লেথকেয়ার পার্টনার BeatO, Sugar.fit, PharmEasy, GOQii, 1MG, Zyla Health, Healthifyme এবং Fitterfly-র সাথে পার্টনারশিপের কথা ঘোষণা করেছে। এই সহযোগিতার মাধ্যমে হলিস্টিক ডায়াবেটিস ম্যানেজমেন্ট কেয়ারের এক নতুন যুগের সূচনা হবে। এই সহযোগিতার মাধ্যমে অ্যাবটের লক্ষ্য হল ৮ মিলিয়ন ডায়াবেটিস আক্রান্তদের গ্লুকোজ মনিটরিং সলিউশন অফার করা। যার মধ্যে প্রায় ৬.৫ মিলিয়ন ব্যবহারকারী ফার্মইজি এবং ১এমজি-র মাধ্যমে অ্যাক্সেস করতে পারে। উল্লেখ্য, Abbott's FreeStyle Libre ব্যবহারকারীদের তাদের গ্লুকোজ রিডিং আরও ঘন ঘন পরীক্ষা করতে সক্ষম। টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের ওপর  সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে অন্তত তিন মাস সেন্সর-ভিত্তিক ডিভাইসগুলি ব্যবহারের ফলে গড় HbA1c ৮.৯% থেকে ৮%…
Read More
বিনা ভোটে জয় লাভ

বিনা ভোটে জয় লাভ

চলতি মাসের শেষ দিনে পুরসভা ভোট রাজ্যে। তার আগেই জয় প্রাপ্তি রাজ্যের শাসক দলের। পুরসভা ভোটের আগেই দুটি পুরসভা দখল করে নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বজবজ এবং সাইথিয়া পুরসভা দখল করে নিয়েছে তারা। বজবজের ১২ টি ওয়ার্ডে বিরোধী প্রার্থীই নেই বলে জানা গিয়েছে। অন্যদিকে, সাইথিয়া পুরসভায় ১৩ টি ওয়ার্ডে নেই বিরোধী প্রার্থী বলে খবর। আর তাই এই দুটি পুরসভা ভোটের আগেই চলে গেল ঘাসফুল শিবিরের দখলে। আগামী ২৭ ফেব্রুয়ারি যে ১০৮ পুরসভায় ভোট হওয়ার কথা তার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। আর আজকেই প্রমাণিত হয়ে গেল যে ইতিমধ্যেই ২ টি পুরসভা দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস।…
Read More