editor

10324 Posts
লখনউ থেকে চরণজিৎ কৌর উগান্ডা প্যারা ব্যাডমিন্টন আন্তর্জাতিক ২০২১-এ 2টি ব্রোঞ্জ পদক জিতেছেন৷

লখনউ থেকে চরণজিৎ কৌর উগান্ডা প্যারা ব্যাডমিন্টন আন্তর্জাতিক ২০২১-এ 2টি ব্রোঞ্জ পদক জিতেছেন৷

গৌরব খান্না এক্সেলিয়া ব্যাডমিন্টন একাডেমি লখনউ-এর চরণজিৎ কৌর উগান্ডা প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল ২০২১-এ 2টি ব্রোঞ্জ পদক জিতেছে। উগান্ডা প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল ২০২১ ১৫ই নভেম্বর থেকে ২১শে নভেম্বর পর্যন্ত কাম্পালা শহরের MTN এরিনা লুগোগো স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছিল৷ এর আগে চরণজিৎ দুবাইতে দুবাই প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল ২০২১-এ ব্রোঞ্জ পদক জিতেছিলেন, তার পরপরই চরণজিৎ ভারতের প্রথম প্যারা মাস্টার্স ন্যাশনাল ইনডোর গেম ২০২১-এ প্যারা ব্যাডমিন্টনে কেরালায় স্বর্ণপদক জিতেছিলেন।  পটিয়ালায় জন্মগ্রহণ করেন চরণজিৎ; বিয়ের পর দিল্লীতে স্থানান্তরিত হন, তারপর তার পরিবারের সমর্থনে লখনউতে চলে আসেন এবং লখনউ ভিত্তিক গৌরব খান্না এক্সেলিয়া ব্যাডমিন্টন একাডেমিতে যোগ দেন এবং সেখানে তিনি যে সেরা প্রশিক্ষণটি পাচ্ছেন তার মাধ্যমে…
Read More
হারপিকের মিশন পানি অভিযান

হারপিকের মিশন পানি অভিযান

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে মাননীয় জলশক্তি বিষয়ক মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের উপস্থিতিতে হারপিকের উদ্যোগে লঞ্চ হল মিশন পানি অভিযান। বলাবাহুল্য, ভারতে স্যানিটেশনের উপরে হারপিকের এটি প্রথম প্রচার অভিযান। যার ট্যাগ লাইন হল ‘স্যানিটেশন ফর অল প্লেজ অ্যান্ড প্রিম্বল: ক্লিন ওয়াটার, সাসটেইনেবল স্যানিটেশন'।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গীতিকার কাউসার মুনির, ক্রিকেটার স্মৃতি মন্ধনা, টেবিল টেনিস প্লেয়ার(প্যারা অ্যাথলিট) ভাবিনা প্যাটেল, বক্সার লভলিনা বোরগোহাইন ও হকি প্লেয়ার  সবিতা পুনিয়া। স্বচ্ছ ভারত মিশন এবং জাতিসংঘের সাথে সামঞ্জস্য রেখে কাজ করতে চায় হারপিক। তাই মিশন পানি সচেতনতা প্রচার অভিযানের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশনের ব্যাপারে জনগনকে অবগত করতে প্রতিশ্রুতিবদ্ধ হারপিক। উল্লেখ্য, এই অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশনের জন্য ভারতের প্রথম পদক্ষেপ…
Read More
মণিপাল হাসপাতাল গ্রুপের সাথে মার্জ কলম্বিয়া এশিয়া

মণিপাল হাসপাতাল গ্রুপের সাথে মার্জ কলম্বিয়া এশিয়া

মণিপাল হাসপাতাল গ্রুপের সাথে রিব্র্যান্ডেড হয়েছে কলম্বিয়া এশিয়া হাসপাতাল। এই রিব্র্যান্ডিং–এর ফলে স্বা্স্থ্য পরিষেবার ক্ষেত্রে মণিপাল হাসপাতাল গ্রুপের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেল। আশা করা যায় এর ফলে দেশব্যাপী মণিপাল হাসপাতাল গ্রুপে চিকিৎসারত রোগীরা সর্বোচ্চ চিকিৎসা পরিষেবা পাবেন।  এই রিব্র্যান্ডিং-এর ফলে শুধু কলম্বিয়া হাসপাতালই নয় দেশব্যাপী ছড়িয়ে থাকা মণিপাল হাসপাতালের ২৭টি ইউনিটকে একই ছাতার নীচে নিয়ে আসা হবে। প্রসঙ্গত, কলম্বিয়া ও মণিপাল হাসপাতাল দীর্ঘদিন ধরেই সমাজের বিশিষ্ট বর্গকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে আসছে। এই রিব্র্যান্ডিং বা একএীকরণের ফলে সংস্থাটি আজ দেশের ১৪টি শহরে, ৭,০০০ শয্যা, ৪,০০০ চিকিৎসক এবং ১১,০০০ কর্মচারীর দক্ষ টিম সহ ২৭ টি হাসপাতাল উন্নত পরিষেবা প্রদান করছে। যার…
Read More
এ মাসেই মেট্রোতে ফের চালু হচ্ছে টোকেন

এ মাসেই মেট্রোতে ফের চালু হচ্ছে টোকেন

মেট্রোয় ফিরে আসছে টোকেন এই মাসেই। নর্থ–সাউথ এবং ইস্ট–ওয়েস্ট দুই মেট্রোতেই নতুন করে আবার টোকেন চালুর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। করোনা অতিমারির কারণে যা বন্ধ রাখা হয়েছিল। মেট্রো জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর বৃহস্পতিবার থেকেই মেট্রোর প্রতিটি কাউন্টারে মিলবে টোকেন।  গতবছর লকডাউনের সময় দেশের অন্যান্য পরিবহন ব্যবস্থার সঙ্গে বন্ধ রাখা হয়েছিল মেট্রো পরিষেবা। নিউ নর্মালে ফের নতুন করে পরিষেবা চালু হলেও সংক্রমণ এড়াতে মেট্রোর তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যাত্রীদের স্মার্ট কার্ডেই যাতায়াত করতে হবে। সেইমতো স্মার্ট কার্ডের মাধ্যমেই যাতায়াত করতে থাকেন যাত্রীরা। কিন্তু মেট্রোয় যাঁরা মাঝেমাঝে যাতায়াত করেন তাঁরা অসুবিধায় পড়ছিলেন। যেহেতু টোকেন দেওয়া হচ্ছিল না। ফলে টোকেন দেওয়ার সিদ্ধান্ত এই…
Read More
১ হাজার কেজি গাঁজা পাচার! অ্যামাজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু

১ হাজার কেজি গাঁজা পাচার! অ্যামাজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু

ডিজিটাল দুনিয়ায় আমরা প্রায় সকলেই হয়ে পড়ছি অ্যাপের ওপর নির্ভরশীল। পোশাক থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে বাড়িতে বসেই। এবার বাড়ির দোরগোড়ায় পাওয়া গিয়েছে নিষিদ্ধ মাদক। এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজনের বিরুদ্ধে। মাদকের বেআইনি লেনদেনের অভিযোগে মধ্যপ্রদেশ পুলিশ স্থানীয় কর্তাদের বিরুদ্ধে মামলা রুজু করল। মিষ্টি তুলসী বলে ১ হাজার কেজি গাঁজা পাচার হয়েছে বলে অভিযোগ। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ১০ লক্ষ টাকা! তবে সংস্থার কতজন ডিরেক্টরের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তা জানানো হয়নি। তবে দাবি করেছে, হাতে কিছু সূত্র রয়েছে, যার মাধ্যমে একটি মাদক চক্র শীঘ্রই ফাঁস হবে। অ্যামাজনের কাছ থেকে পাওয়া উত্তর…
Read More
করোনায় মৃত্যুর সংখ্যা বহু দাবি বিশেষজ্ঞদের

করোনায় মৃত্যুর সংখ্যা বহু দাবি বিশেষজ্ঞদের

বিগত দু বছর সময় ধরে করোনা তার তান্ডব চালিয়েছে গোটা বিশ্ব জুড়ে। ২০২০ সালের মার্চ মাস থেকে করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্ক বাড়িয়ে রেখেছে দেশ তথা বিশ্বে। প্রতি নিয়ত নতুন করে সংক্রমণ বা মৃত্যুর খবর আসছে সামনে। কিন্তু এত দিনে আদতে কতজনের করোনা ভাইরাস সংক্রমণের মৃত্যু ঘটেছে তা স্পষ্টভাবে প্রকাশ্যে আসছে না বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। তাদের বক্তব্য, সরকারি রিপোর্ট করোনাভাইরাস মৃত্যু নিয়ে যা বলছে তা সঠিক নয়। রিপোর্টে উল্লেখ করা হয়েছে তার থেকে অনেক বেশি মানুষের মৃত্যু হয়েছে ভাইরাস সংক্রমণে। বিশেষজ্ঞদের এই দাবিকে কেন্দ্র করে এখন চাপানউতোর শুরু। একই সঙ্গে বেড়েছে উদ্বেগ। এই মুহূর্ত পর্যন্ত সরকারি পরিসংখ্যান বলছে যে গোটা…
Read More
ঘটা করে বিয়ে হলো রাজিব কন্যার

ঘটা করে বিয়ে হলো রাজিব কন্যার

বিয়ে হলো ঘটা করে৷ রাজকীয় বিয়ে৷ রবিবাসরীয় সন্ধ্যায় ইকো পার্কে বসেছিল রূপকথায় বিয়ের আসর৷ রথী-মহারথীদের উপস্থিতিতে বসেছিল চাঁদের হাট৷ আলোর রশনাই আর সানাইয়ের সুরে চারহাত এক হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মেয়ের৷ চোখ ধাঁধানো বিয়ের আসরে শুভদৃষ্টি সারলেন রাজীব কন্যা৷ উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র৷  রাজীব কন্যার বিয়ের আয়োজন কোনও রূপকথার বিয়ের চেয়ে কম ছিল না৷ একেবারে চোখ ধাঁধানো আয়োজন৷ নাচে-গানে জমজমাটি৷ প্রসঙ্গত, দিন কয়েক আগেই ত্রিপুরায় গিয়ে পুরনো দলে প্রত্যাবর্তন করেছেন রাজীব বন্দ্যেপাধ্যায়৷ বিধানসভা ভোটের আগে দল বদলের হিড়িকে তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দিয়েছিলেন রাজীব।কিন্তু বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই তিনি ছিলেন মৌন৷ সেভাবে বিজেপি’র কোনও…
Read More
দিল্লির দরবারে ধর্নায় বসলো তৃণমূল সাংসদরা

দিল্লির দরবারে ধর্নায় বসলো তৃণমূল সাংসদরা

এবার আরো একবার রাজনৈতিক কারণে উত্তপ্ত হলো দিল্লির দরবার। সংসদ ভবনের বাইরে বিভিন্ন সময়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছে রাজনৈতিক দলগুলির সদস্যদের। কিন্তু এতদিন স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে অবরোধ করে ধর্নায় বসতে দেখা যায়নি কাউকেই। কিন্তু এবার সেই কাজটাই করলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। ত্রিপুরায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। এই ঘটনার পরেই বেনজির ঘটনা ঘটলো রাজধানী দিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাতের সময় চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। তাঁদের মধ্যে ছিলেন শুখেন্দু শেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ ১৬ জন। তাঁদের স্পষ্ট দাবি যে অমিত শাহের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত…
Read More
এবার অন্য সমীকরণ দেখা যাচ্ছে ত্রিপুরায়

এবার অন্য সমীকরণ দেখা যাচ্ছে ত্রিপুরায়

এবার আরো একবার উত্তপ্ত হয়ে ইঠল রাজ্যের শাসক দলের আগামী লক্ষ্য ত্রিপুরা৷ আরো একবার রাজনৈতিক কলহ দেখলো ত্রিপুরাবাসী৷ এই মুহূর্তে ত্রিপুরায় তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের গ্রেফতারের ঘটনায় দেশজুড়ে শোরগোল৷ রবিবার ত্রিপুরায় গ্রেফতার হন সায়নী৷ এই ঘটনার প্রতিবাদে আন্দোলনের পথে যাচ্ছে তৃণমূল কংগ্রেস৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এই বিষয়টি তুলে ধরার পরিকল্পনা নিয়েছে রাজ্যের শাসক শিবির৷ এই পরিস্থিতিতে ত্রিপুরায় তৃণমূলের পাশে দাঁড়াল সিপিএম৷ বিজেপি’র বিরুদ্ধে গর্জে উঠে প্রেস বিবৃতি জারি করল রাজ্য নেৃতত্ব৷  ত্রিপুরা সিপিএমের তরফে বিবৃতি জারি করে রাখাল মজুমদার বলেন, ‘‘রাজ্যে পুরসংস্থাগুলির নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই শাসক বিজেপির ফ্যাসিস্ট সন্ত্রাস বাড়ছে।’’ তৃণমূলের অভিযোগকে সমর্থন…
Read More
সব চেয়ে বড়ো স্বস্তি এলো দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

সব চেয়ে বড়ো স্বস্তি এলো দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

তবে কি এবার করোনা সংক্রমণের যুদ্ধে জয় মিলতে চলেছে ভারতে? কড়া কোভিডবিধি, টিকাকরণে জোর, জনসচেতনতার ত্রিফলায় দেশ ক্রমশই করোনা যুদ্ধে এগিয়ে চলেছে ভারত। বহুদিন পর দেশে একদিনে করোনা সংক্রমণ নেমে এল ১০ হাজার বেশ খানিকটা নিচে। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮,৪৮৮। মৃত্যু হয়েছে ২৪৯ জনের। আর একদিনে মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৫১০ জন। কমছে অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ৪৪৩ জন। মোট আক্রান্তের ০.৩৪ শতাংশ মাত্র। ২০২০ সালের মার্চ থেকে এটাই সর্বনিম্ন অ্যাকটিভ কেসের রেকর্ড। রবিবারও দেশে…
Read More
গুলিবিদ্ধ হয়ে জখম রাজগঞ্জ এর এক তৃণমূল নেতা

গুলিবিদ্ধ হয়ে জখম রাজগঞ্জ এর এক তৃণমূল নেতা

গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম অবস্থায় ভর্তি হলেন রাজগঞ্জ এর এক তৃণমূল নেতা। তার মাথায় গুলি লেগেছে। রবিবার রাতে ওই তৃণমূল নেতা সোলেমান আলী (৫৫) তার বাড়ি বলরাম এলাকায়। রাজগঞ্জের ভুটকি গন্ডার মোর এলাকায় একটি লটারি দোকানে বসে ছিলেন। সেসময় বাইক নিয়ে এসে দুই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি লটারি দোকানের সামনে দাড়ায়। বাইক তখন চালু অবস্থায় ছিল। অন্যজন বাইক থেকে নেমেই সোলেমানের মাথায় গুলি করে পালিয়ে যায়।  স্থানীয়রা ধাওয়া করেছিলেন, কিন্তু ততক্ষণে অন্ধকারে হারিয়ে যায় ওই দু'জন। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে সোলেমান। সেই গুলিটি ছিটকে লটারি দোকানদার এর লাগে। তিনি আহত হন। তার বাড়ি সেল্টারবাড়ি। দু'জনকেই মারাত্মক জখম অবস্থায় ফুলবাড়ী একটি…
Read More
পুলিশের মানবিক উদ্যোগ

পুলিশের মানবিক উদ্যোগ

জলপাইগুড়ি জেলায় শীতের সঙ্গে পাল্লা দিয়ে  বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, জেলা পুলিশের পক্ষ থেকে দুঃস্থ্ চা বাগান শ্রমিকদের মধ্যে বিতরণ করা হলো মশারি সহ ও শীতের কম্বল। গত কয়েকদিন থেকেই জেলায় ধীরে ধীরে বাড়ছে শীতের হিমেল হাওয়ার গতি, ঠিক তার সাথেই যেন পাল্লা দিয়ে বাড়ছে মশা বাহিত অসুখ ডেঙ্গিও। শহর , গ্রাম এবং চা বাগান এলাকা গুলি থেকে প্রায় প্রতিদিনই আসছে ডেঙ্গি আক্রান্ত হবার খবর, শীত এবং ডেঙ্গি এই দুয়ের  হাত থেকে রক্ষা পেতে রবিবার জলপাইগুড়ি শিকারপুর চা বাগানের দু:স্থ্ শ্রমিক পরিবারের মধ্যে রাজগঞ্জ থানার অধীনে বেলাকোবা ফাঁড়ির পক্ষ থেকে বিতরণ করা হয় মশারি এবং শীতের কম্বল। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত…
Read More
উপনির্বাচনের খরচ নিয়ে তলব হাই কোর্টের

উপনির্বাচনের খরচ নিয়ে তলব হাই কোর্টের

সদ্য মাত্রই সমাপ্তি হয়েছে উপনির্বাচনের, প্রকাশিত হয়েছে ফলাফলও। ভবানীপুর উপনির্বাচন হয়েছে বিশেষ রাজনৈতিক দলের বিশেষ ব্যাক্তিকে জয়ী করার জন্য। এই নির্বাচনে খরচ হয়েছে জনগণের কোটি কোটি টাকা। এই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে৷ সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল আজ৷ এদিন নির্বাচন কমিশনকে নির্বাচন সংক্রান্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। আগামী ১৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ প্রসঙ্গত,ভবানীপুর উপনির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের চরম ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে৷ নির্বাচন কমিশনকে হাইকোর্ট বলেছিল, সাংবিধানিক বাধ্যবাধকতা একটি উপনির্বাচনে কীভাবে তৈরি হল, তা জানিয়ে হলফনামা জমা দিতে হবে৷ সেই হলফনামা জমা দিতেই হাইকোর্ট চরম ক্ষোভ প্রকাশ করে৷…
Read More
নব দম্পতির রহস্যজনক মৃত্যু শিলিগুড়িতে

নব দম্পতির রহস্যজনক মৃত্যু শিলিগুড়িতে

নব দম্পতির রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের প্রধান নগর থানার অন্তর্গত চম্পাসারি দেবীডাঙ্গা এলাকায়। এক নব দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম  মশিউর রহমান ও যুবতির নাম নওজাদ নাসরিন ।  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, চলতি মাসের  ৫ তারিখে তাদের বিয়ে হয়। রবিবার সকালে  বাড়ির লোক এবং স্থানীয় বাসিন্দারা দেখতে পান ঘরের ভেতরে স্বামী-স্ত্রী দুজনের দেহ  ঝুলছে। তৎক্ষণাৎ তারা প্রধান নগর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে পাঠিয়ে দেয় । স্থানীয় ও পরিবারের লোকজনের প্রাথমিক অনুমান গলায় ফাঁস…
Read More