05
Nov
বৃথা গেল চিকিৎসকদের বিগত কয়েকদিনের সমস্ত প্রচেষ্টা । সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে আচমকাই না ফেরার দেশে চলে গেলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী৷ প্রয়াত হলেন সুব্রত মুখোপাধ্যায়৷ এসএসকেএম থেকে রবীন্দ্র সদনে পৌঁছল পঞ্চায়েত মন্ত্রীর নশ্বর দেহ৷ দুপুর ২টো পর্যন্ত এখানেই শায়িত রাখা হবে তাঁকে৷ সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে আজ রাজ্য সরকারের সমস্ত দফতরে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। তবে তাঁর শেষ যাত্রায় থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবারই এ কথা জানিয়ে দিয়েছিলেন তিনি। রাজনৈতিক জীবনের শুরু থেকেই সুব্রত মুখোপাধ্যায়ের সাহচর্য পেয়েছেন তিনি। মত বিরোধ হলেও তাঁর ফের একসঙ্গে দীর্ঘ পথ চলেছেন৷ ‘দাদা’ সুব্রতের প্রয়াণ মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী৷ তাঁর মন ভাল নেই। এই শোকেই শেষযাত্রায় থাকবেন না বলে…
