31
Jan
সম্প্রতি হঠাৎ করেই সাফল্য মিলেছিলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে৷ অজ গ্রামের মেঠো পথ থেকে রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে ঝড় তুলেছে বীরভূমের ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম৷ এই একটি গানেই ভুবন খ্যাত হয়েছেন তিনি৷ ডাক এসেছে বিভিন্ন প্রান্ত থেকে৷ এবার তাঁকে দেখা যাবে দাদাগিরির মঞ্চে৷ দাদার সঙ্গে খেলবেন দাদাগিরি৷ অত্যন্ত দরিদ্র পরিবার৷ পেট বাঁচাতে গ্রামের পথে বাদাম বিক্রি করতেন ভুবন বাদ্যকর৷ বাদাম বেঁচতে বেঁচতেই তৈরি করেছিলেন ‘কাঁচা বাদাম’ গানটি৷ যা নেট পাড়ায় শোরগোল ফেলে দেয়৷ এর পর স্টুডিয়োয় দাঁড়িয়ে সেই গান রেকর্ডও করেন তিনি৷ রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছন ভুবন বাদ্যকর৷ কিন্তু ভাগ্যের পরিহাসে খ্যাতি এলেও আসেনি অর্থ৷ মেলেনি প্রাপ্য৷ এমনটাই জানিয়েছিলেন তাঁর…
