17
Jan
এক বড় পদক্ষেপ ভারতীয় রেলের তরফে৷ মনে করা হচ্ছে ভারতীয় রেলের ইতিহাসে এক ঐতিহাসিক পদক্ষেপ৷ উঠে গেল রেলের গার্ডের পদ৷ এই পদের নতুন নামকরণ করে দিল রেল মন্ত্রক৷ এবার থেকে আর গার্ড নয়, তাঁরা পরিচিত হবেন ট্রেন ম্যানেজার নামে৷ এই নতুন নামকরণ অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ হবে বলে মনে করছে রেল৷ তবে নাম পরিবর্তনের জন্য দায়িত্ব-কর্তব্য, বেতন বা নিয়োগ পদ্ধতিতে কোনও পরিবর্তন আসছে না৷ শুধুমাত্র এবার থেকে গার্ডদের সম্বোধন করা হবে ম্যানেজার বলে৷ কেন এই নাম বদল? রেলের পক্ষে এ ব্যাপারে কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে রেল সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই নাম পরিবর্তনের দাবি করা হচ্ছিল। এই দাবির নেপথ্যে মূল…
