18
Dec
বাংলাদেশ সফরের তৃতীয় দিনে ঐতিহাসিক শ্রী রমনা কালী মন্দিরের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। শুক্রবার একটি ফলক উন্মোচনের মাধ্যমে সংস্কার করা মন্দিরের উদ্বোধন করে পূজাও দেন তিনি। রাষ্ট্রপতি ১৫-১৭ ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। উল্লেখ্য, ১৯৭১ সালে 'অপারেশন সার্চলাইট'-এর সময় পাকিস্তান সেনাবাহিনী মন্দিরটি ধ্বংস করে দেয়। ঠিক ৫০ বছর পর মন্দিরটি পুনরুদ্ধার ও উদ্বোধন করা হল। যা শুধুমাত্র প্রতীকী নয়, দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তও বটে। বলাবহু্ল্য, বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর আবেদনের কয়েক বছর পর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০০০ সালে সেখানে ভক্তদের পূজা করার অনুমতি দেন। ২০০৪ সালে সেখানে মা কালীর একটি মূর্তি স্থাপন করা হয়।…
