editor

10324 Posts
ফ্লিপকার্ট তার কিরানা ডেলিভারি প্রোগ্রামকে শক্তিশালী করেছে

ফ্লিপকার্ট তার কিরানা ডেলিভারি প্রোগ্রামকে শক্তিশালী করেছে

ফ্লিপকার্ট তার 'কিরানা ডেলিভারি প্রোগ্রাম' শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে, যা স্থানীয় সাধারণ বাণিজ্য দোকানে ডেলিভারি পার্টনার হিসেবে সাহায্য করবে। ফ্লিপকার্ট ২০১৯ সালে স্থানীয় স্টোর এবং দোকানগুলিকে ডেলিভারি পার্টনার হিসেবে  সাহায্য করার জন্য এই প্রোগ্রামটি শুরু করে, এবং তারপর থেকে, এই ব্যবসায় প্রতিষ্ঠানগুলিকে ডেলিভারি পার্টনার রূপে তৈরির জন্য প্রস্তুত করতে ধারাবাহিকভাবে বিনিয়োগ করেছে। ফ্লিপকার্ট দেশব্যাপী ১ লক্ষেরও বেশি কিরানা পার্টনারদের সাথে কিরানা ডেলিভারি প্রোগ্রামকে শক্তিশালী করেছে যা উৎসবের মরসুমে লক্ষ লক্ষ চালান সরবরাহ করবে। ফ্লিপকার্টের সাপ্লাই চেইনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হেমন্ত বদ্রী বলেন, “ফ্লিপকার্ট তাদের হাইপার-লোকাল উপস্থিতি এবং উদ্ভাবনের সংমিশ্রণের মাধ্যমে কিরানা ডেলিভারি প্রোগ্রামকে দেশে কিরানা ইকোসিস্টেমকে শক্তিশালী করতে একটি বড় সহায়ক…
Read More
‘দাদা’র জীবন চিত্র আসতে চলেছে এবার বিনোদনের পর্দায়

‘দাদা’র জীবন চিত্র আসতে চলেছে এবার বিনোদনের পর্দায়

অবশেষে সমাপ্তি হলো বহু জল্পনার। প্রকাশ্যে এলো সুখবর। বলিউডে এখন বায়োপিক একপ্রকার ট্রেন্ড, বাস্তবের হিরোদের কাহিনী পর্দায় দেখতে মুখিয়ে থাকেন সিনেপ্রেমীরাও। এবার বঙ্গবাসীর দাদার দাদাগিরি দেখা যাবে বিনোদনের পর্দায়। ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক হবে বলিউডে। এবার মহারাজ স্বয়ং নিশ্চিত করেছেন একথা। শনিবার ৯ সেপ্টেম্বর অফিশিয়াল ঘোষণা করলেন স্বয়ং মহারাজ। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বাংলার মহারাজের জীবনকাহিনী রূপোলি পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন অনেকেই। সৌরভ এদিন নিজে টুইট করে বলেছেন যে, তার বায়োপিক শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে। যদিও বায়োপিকের মুক্তির তারিখ এখনও প্রকাশ করা হয়নি। ছবিটি লভ ফিল্মস প্রযোজনা করবে। লভ রঞ্জন পরিচালনা করবেন বলেও জানা গিয়েছে। সৌরভ…
Read More
আর্বানিকের সঙ্গে ফ্লিপকার্টের পার্টনারশিপ

আর্বানিকের সঙ্গে ফ্লিপকার্টের পার্টনারশিপ

আসন্ন উৎসবের মরশুম ও বিগ বিলিয়ন ডেজ-এর প্রস্তুতিপর্বে ফ্লিপকার্ট এক পার্টনারশিপে আবদ্ধ হল লন্ডন-ভিত্তিক জেন-এক্স ফ্যাশন ব্র্যান্ড আর্বানিক-এর সঙ্গে। এর উদ্দেশ্য, ভারতের তরুণ গ্রাহকদের কাছে গ্লোবাল ফ্যাশনের এক বিস্তৃত সম্ভার উপস্থিত করা। এবার, প্রায় ১০০০ ইউনিক স্টাইলের এক স্টাইলিশ কালেকশন পাওয়া সহজ হবে ফ্লিপকার্টের ৩৫০ মিলিয়নেরও বেশি গ্রাহকদের পক্ষে – মেট্রো শহর থেকে টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলিতে। ফ্লিপকার্টের সঙ্গে পার্টনারশিপের ফলে আর্বানিক ছোটো শহরগুলির আরও বেশিসংখ্যক ক্রেতার কাছে পৌঁছে যেতে পারবে। গ্রাহকরা তাদের পছন্দের স্টাইলের পণ্য বেছে নিতে পারবেন অ্যাপারেল ও লাউঞ্জউইয়্যার-সহ বিভিন্ন ক্যাটাগরি থেকে। ২৯৯ টাকা থেকে শুরু আর্বানিক সিলেকশনে থাকছে টপস, ডেনিমস, উইন্টার উইয়্যার, লিঙ্গারি ও সুইম উইয়্যার।…
Read More
TAFE নিয়ে এসেছে ম্যাসি ফার্গুসন ২৪৪ এবং ২৪৬ ডাইনাট্রাক – ৪ডাব্লিউডি ট্রাক্টর

TAFE নিয়ে এসেছে ম্যাসি ফার্গুসন ২৪৪ এবং ২৪৬ ডাইনাট্রাক – ৪ডাব্লিউডি ট্রাক্টর

TAFE - ট্র্যাক্টরস অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট লিমিটেড নিয়ে এসেছে ম্যাসি ফার্গুসন ২৪৪ এবং ২৪৬ ডাইনাট্রাক - ফোর হুইল ড্রাইভ (৪ডাব্লিউডি) ট্র্যাক্টর, যা অত্যন্ত জনপ্রিয় এবং বিপ্লবী ডাইনাট্রাক সিরিজের মধ্যে অন্যতম। এমএফ ডাইনাট্রাক সিরিজের নতুন ৪ডাব্লিউডি ভেরিয়েন্ট-৪৪এইচপি রেঞ্জের এমএফ ২৪৪ ডাইনাট্রাক ৪ডাব্লিউডি এবং ৪৬ এইচপি রেঞ্জের এমএফ ২৪৬ ডাইনাট্রাক ৪ডাব্লিউডি সর্বাধিক উৎপাদনশীলতা, অসাধারণ অপারেশনাল আরাম, দুর্দান্ত মাইলেজ এবং অতুলনীয় স্থায়িত্বের জন্য তৈরি করা হয়েছে। ডাইনাট্রাক-'সবচেয়ে বড় অলরাউন্ডার ট্র্যাক্টর' (সাবসে বড়া অলরাউন্ডার), যা তার "নোকমপ্রোমাইজ" পারফরম্যান্সের জন্য পরিচিত, প্রায় বছরব্যাপী কৃষি, পরিবহন এবং বাণিজ্যিক অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত। ২০৫০ কেজির সেগমেন্ট-সর্বোচ্চ উত্তোলন ক্ষমতা সম্পন্ন যা সহজেই কৃষিতে আলু রোপণকারীদের এবং বেলারের মতো ভারী…
Read More
মন্দিরের মালিকানা মামলার নিষ্পত্তি হলো

মন্দিরের মালিকানা মামলার নিষ্পত্তি হলো

মন্দিরের সম্পত্তির মালিকানার নিস্পত্তি করলো সুপ্রিম কোর্ট৷ অবশেষে নিষ্পত্তি হলো দেশের সমস্ত মন্দিরের কোটি কোটি টাকার সম্পত্তির মালিকানার মামলার৷ আমাদের দেশে বহু ধনী মন্দিরে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে৷ এই সম্পত্তির মালিক কে? ঈশ্বর না পুরোহিত? এই প্রশ্নের জবাব খুঁজতেই মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে৷ কার অধীনে থাকবে এই সম্পত্তি সেই বিষয় নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন পুরোহিতেরা। এই প্রশ্নের জবাবে সর্বোচ্চ আদালত সাফ জানিয়ে দিল, মন্দিরে দেবতার বাস৷ মন্দিরের সম্পত্তিও দেবতারই। পুরোহিত মন্দিরের সম্পত্তির দেখভাল করতে পারেন৷ কিন্তু সেই সম্পত্তি নিজের বলে দাবি করতে পারেন না৷ এইদিন রায় ঘোষণার সময় ব্যক্তিগত মন্দির এবং জনসাধারণের মন্দিরের ধারণাও স্পষ্ট করেছে বিচারপতি হেমন্ত গুপ্ত ও…
Read More
চল্লিশের কোঠা পার করলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

চল্লিশের কোঠা পার করলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

কিছুটা স্বস্তির পর আজ আবার বাড়লো দেশের করোনা সংক্রমণের সংখ্যা। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২৬৩ জন। এই মুহূর্তে দেশের দুটি রাজ্য তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে। এক, কেরল এবং দুই, মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় শুধু কেরলেই আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১। বুধবারের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬.১৭ শতাংশ। যদিও…
Read More
ঘোষিত হলো আইসিএসই, আইএসসি পরীক্ষার সময়সীমা

ঘোষিত হলো আইসিএসই, আইএসসি পরীক্ষার সময়সীমা

প্রকাশিত হলো ২০২২ আইসিএসই, আইএসসি পরীক্ষার সময়সীমা। পরীক্ষা শুরু হবে ২০২১ সালেই। বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল আইসিএসই কাউন্সিল। চলতি বছরের পুজোর পরেই শুরু হবে পরীক্ষা। ১৫ নভেম্বর থেকে প্রথম সেমেস্টার শুরু হবে বলে জানানো হয়েছে। ৬ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। তবে আইএসসি চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দু’ ভাগে বোর্ডের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। করোনা আবহে পড়ুয়াদের চাপ কমাতে আইসিএসই, আইএসসি পরীক্ষার সিলেবাস কমানোর ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি কাউন্সিলের তরফে। প্রথম সিমেস্টার  বাড়িতে বসে অনলাইনে দিতে হবে৷ মার্চ বা এপ্রিলে হবে দ্বিতীয় সেমেস্টার। তবে দ্বিতীয় সেমেস্টার অনলাইন না অফলাইনে হবে, তা পরিস্থিতি অনুযায়ী…
Read More
আফগান সরকারের দায়িত্বে সব কুখ্যাত জঙ্গি

আফগান সরকারের দায়িত্বে সব কুখ্যাত জঙ্গি

সারা বিশ্বের চিন্তা এখন তালিবান গোষ্ঠী। গঠিত হয়েছে তালিবান সরকার। দেশ চালাবে সব কুখ্যাত জঙ্গি। তালিবান শীর্ষ নেতাদের ঘাড়েই দেশের শাসনভার রেখেছে। আফগানিস্তানের মসনদে তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ মোল্লা হাসান আখুন্দকে বসানো হয়েছে। আর নতুন সরকার গঠনের অনুষ্ঠানে পাকিস্তান, চিন, রাশিয়া, কাতার, তুরস্ক ও ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে তালিবানের প্রধান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ। তালিবানের আমন্ত্রণ তালিকায় নাম নেই ভারতের। কিন্তু তালিবান মন্ত্রিসভায় একাধিক কুখ্যাত জঙ্গি সদস্যের নাম শুনে সিঁদুরে মেঘ দেখছে আমেরিকা। তাই মার্কিন বিরোধী সন্ত্রাসী কার্যকলাপের আশঙ্কা করছে ওয়াশিংটন ডিসি। মোল্লা হাসান আখুন্দ থেকে শুরু করে বরাদর, প্রত্যেকেই তালিবান হাইকম্যান্ডের অংশ। কিন্তু কারওরই ট্র্যাক রেকর্ড ভাল…
Read More
আরো এক নতুন ভাইরাসের আশংকা

আরো এক নতুন ভাইরাসের আশংকা

যত সময় এগোচ্ছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ নিয়ে বাড়ছে আশংকা। নমুনা মিলছে নতুন নতুন ভ্যারিয়েন্টের। তবে এরই মাঝে মাথা চাড়া দিয়ে উঠছে নিপা ভাইরাস আতঙ্ক। গবেষকদের একাংশ আবার অশনি সংকেত দিয়ে বলেছে, আগামী দিনে করোনা ভাইরাস সংক্রমণের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে নিপা ভাইরাস সংক্রমণ। কাজেই এখন থেকে আরও সচেতন হতে হবে সাধারণ মানুষকে। করোনা ভাইরাস সংক্রমণে ইতিমধ্যেই দেশের শীর্ষে রয়েছে কেরল। দেশের মোট সংক্রমণের সিংহভাগ এই রাজ্যের। তার মধ্যে আবার সেখানেই নিপা ভাইরাস আতঙ্ক। সব মিলিয়ে কেরল নিয়ে রাজ্য প্রশাসন তো বটেই কেন্দ্রীয় সরকারও ব্যাপক চিন্তিত। ইতিমধ্যে কেরলে নিপা ভাইরাসের আতঙ্ক বেড়ে গিয়েছে অনেক গুণ কারণ সম্প্রতি এক বালকের…
Read More
আবারো তলব করা হতে পারে রাজ্যের তৃণমূল সাংসদকে

আবারো তলব করা হতে পারে রাজ্যের তৃণমূল সাংসদকে

আবারো তলব করা হতে পারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ ইডি সূত্রে খবর কয়লা কাণ্ডে চলতি সপ্তাহের শেষে ফের দিল্লি তলব করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ অভিষেক ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কিত দু’টি সংস্থার আয়ের উৎস খুঁজতেই ফের ডেকে পাঠানো হবে তাঁকে৷ ইডি’র দাবি, ওই দুই সংস্থায় কোটি কোটি টাকা কী ভাবে জমা পড়ল তারই উৎস খুঁজছে ইডি৷ কোটি টাকার ‘উৎস নিয়ে বিশ্লেষণ’ চলছে। কয়লাকাণ্ডে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট -র তলবে দিল্লিতে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ টানা ৯ ঘণ্টা জেরা করা হয়েছে তাঁকে৷ জানা গিয়েছে, ৬ তারিখ এই দুই সংস্থার আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিকে৷ কিন্তু…
Read More
চল্লিশের ঘরেই বজায় রয়েছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা

চল্লিশের ঘরেই বজায় রয়েছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা

ক্রমাগত ওঠা পড়া লেগেই আছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৭৫ জন। সবচেয়ে বেশি চিন্তায় রাখছে কেরলের পরিস্থিতি। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩০ লক্ষ ৯৬ হাজার ৭১৮। পর পর তিন ৪০ হাজারের নীচেই থাকল আক্রান্তের সংখ্যা। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্কের মাঝেই আবার চোখ রাঙাচ্ছে ভাইরাসের একাধিক স্ট্রেন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। গোটা অতিমারি পর্বে দেশে মোট প্রাণ গেল ৪ লক্ষ ৪১ হাজার ৪১১ জনের। এর মধ্যে কেরলে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩…
Read More
চলে গেলেন অভিনেতা আক্কির মা

চলে গেলেন অভিনেতা আক্কির মা

দুঃখ সংবাদ! মাতৃ-বিয়োগের খবর দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আক্কি৷ প্রয়াত হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া৷ দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন অরুণাদেবী৷ হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না, বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ অভিনেতা লন্ডনে ব্যস্ত ছিলেন একটি ছবির শ্যুটি-এ। খবর পেয়ে ছুটে আসেন মুম্বইতে। ভগ্ন হৃদয়ে টুইট করে সেই খবর দিয়েছেন অক্ষয় নিজে। অক্ষয় তাঁর আসন্ন ছবি 'সিন্ডরেলা'র শ্যুটিং এর জন্য গত কয়েক সপ্তাহ ধরে ইংল্যান্ডে ছিলেন। কিন্তু গত শুক্রবার বিকেলে মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে ভর্তি করা হয় অরুণা ভাটিয়াকে৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল৷ মায়ের অসুস্থতার খবর পেয়ে গত সপ্তাহে…
Read More
এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তলব করল সিবিআই

এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তলব করল সিবিআই

একের পর এক মন্ত্রীর ওপর চাপ বাড়ছে রাজ্যের শাসক শিবিরের৷ আবারো এক মন্ত্রীর বিরুদ্ধে নোটিশ পাঠাল সিবিআই৷ আইকোর মামলায় ফের তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআই ­– এর৷ আগামী সপ্তাহে ১৩ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ আইকোর মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে৷ হয়েছে। এর আগেও দু'বার পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, তখন বিধানসভা নির্বাচনে ব্যস্ত থাকার কারণ জানিয়ে তলব এড়িয়ে গিয়েছিলেন তৃণমূল নেতা। উপনির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই দেখা যায়, তৃণমূল কংগ্রেস নেতা–মন্ত্রীদের উপর চাপ বাড়াচ্ছে কেন্দ্রীয় সংস্থা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি নয়াদিল্লিতে ডেকে পাঠায়। বিধানসভায় সমন পাঠানো হয়েছে সুব্রত–ফিরহাদ–মদনের নামে। সিবিআই সূত্রে খবর,…
Read More
শিক্ষার্থীদের জন্য বড়ো ঘোষণা

শিক্ষার্থীদের জন্য বড়ো ঘোষণা

বিগত দেড় বছরের বেশি সময় ধরে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ। এর ফলে এই দীর্ঘ সময় ধরে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সমস্ত পড়াশোনা হয়ে গেছে অনলাইনেই। এর ফলে চাপ বাড়ছে শিক্ষার্থীদের ওপর। এবার তাদের কিছুটা চাপ মুক্ত করতে নয়া সিদ্ধান্ত সিলেবাস কমিটির। প্রথম থেকে নবম শ্রেণিতে ৩০-৩৫% কমছে সিলেবাস, জানাল সিলেবাস কমিটি। জানানো হয়েছে, প্রত্যেক শ্রেণির সিলেবাসের ভাগের তৃতীয় অধ্যায় থেকে কমানো হবে সিলেবাস। কাটছাঁট করা সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিলেবাস কমিটি। মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারকে ইতিমধ্যে তাদের পর্যবেক্ষণ জানিয়ে দিয়েছে সিলেবাস কমিটি।   করোনা অতিমারীর প্রাদুর্ভাবের পর থেকেই রাজ্যজুড়ে বন্ধ স্কুলের দরজা। ইতিমধ্যে রাজ্য সরকারের…
Read More