editor

11195 Posts
২৪ ডিসেম্বরের মধ্যেই সারতে হবে মাধ্যমিকের টেস্ট, নির্দেশ পর্ষদের

২৪ ডিসেম্বরের মধ্যেই সারতে হবে মাধ্যমিকের টেস্ট, নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের সূচি ঘোষণার সময়ই জানানো হয়েছিল টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক। এবার সময়সীমা বেঁধে দেওয়া হল পর্ষদের তরফে। বলা হয়েছে, ১৩ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যেই নিতে হবে পরীক্ষা।  করোনার কারণে ২০২০ সালের মার্চ মাসে আচমকাই বন্ধ করে দেওয়া হয়েছিল রাজ্যের সমস্ত স্কুল-শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তীতে করোনা পরিস্থিতি বিবেচনা করে অনলাইনে শুরু হয়েছিল পড়াশোনা। দীর্ঘদিন সেভাবেই চলছিল। ২০২১ সালের শুরুর দিকে খানিকটা নিয়ন্ত্রণে আসে করোনা। সেই সময় নবম থেকে দ্বাদশ শ্রেণির স্কুল খোলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে ফের বাড়তে থাকে করোনা। বন্ধ করে দেওয়া হয় স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। পড়ুয়াদের স্বার্থে চলতি বছরে নেওয়া হয়নি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। বরং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হয়। এবার মাধ্যমিকের…
Read More
বনদপ্তর এর উদ্যোগে এবার রেডিও কলার ৩০০ হাতি ও ৪০০  চিতাবাঘকে

বনদপ্তর এর উদ্যোগে এবার রেডিও কলার ৩০০ হাতি ও ৪০০ চিতাবাঘকে

এবার ৩০০ বুনো হাতি ও ৪০০ চিতাবাঘকে রেডিও কলার পড়ানোর কর্মসূচি নিয়েছে বনদপ্তর। দ্রুতই এ কর্মসূচি বাস্তবায়িত করা হবে। বনদপ্তর সূত্রে জানা যায় উত্তরবঙ্গে মাত্র দু'টি হাতির রেডিও কলা রয়েছে কিন্তু দুটি ক্ষেত্রেই রেডিও কলার নন ফাংশনিং অবস্থায় রয়েছে অর্থাৎ বুনো হাতি দের রেডিও কলার পরালে তাদের গতিবিধি সম্পর্কে নানান বিস্তারিত তথ্য জানা যাবে। সেইসব উদ্দেশ্যে চিতাবাঘ কেউ রেডিও কলার পড়ানো হবে। বনদপ্তর এর এক কর্তা থেকে জানা যায় আগে নাকি চা বাগানগুলোতে এত বুনো হাতির উপদ্রব হতো না। বর্তমানে উপদ্রব বৃদ্ধি পাচ্ছে চা বাগিচা সংলগ্ন এলাকায়। বনজঙ্গল প্রায় ধ্বংস হওয়ার ফলে তাদের চলাফেরার রুটের পরিবর্তন হচ্ছে। খাদ্যের সন্ধানে ও…
Read More
দেশে করোনা সংক্রমণের নতুন প্রজাতি রুখতে তৃতীয় ডোজ চিন্তা করতে পারে কেন্দ্র

দেশে করোনা সংক্রমণের নতুন প্রজাতি রুখতে তৃতীয় ডোজ চিন্তা করতে পারে কেন্দ্র

বিগত কদিন ধরেই বড়ো স্বস্তি মিলছিলো দেশের করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়। করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠার পথে এসেছিল ভারত কিন্তু এখনই আবার এক নতুন প্রজাতির আগমন ঘটেছে। করোনাভাইরাস নতুন প্রজাতি নিয়ে এখন উদ্বেগ এবং আতঙ্ক বর্তমান গোটা বিশ্ব জুড়ে। ইউরোপের ছাড়াও বিশ্বের একাধিক দেশে করোনাভাইরাস ভ্যাকসিনের বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। কিন্তু ভারতে এখনো পর্যন্ত সেই রকম কোন পরিকল্পনা নেওয়া হয়নি। কিন্তু এবার হয়তো সেই পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। ওমিক্রন আতঙ্ক তৈরি হয়েছে চারিদিকে এবং সেই প্রেক্ষিতে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো ভারতে করোনা ভাইরাস ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়া শুরু…
Read More
আবারো নিম্নচাপের চোখ রাঙানি পড়ছে রাজ্যে

আবারো নিম্নচাপের চোখ রাঙানি পড়ছে রাজ্যে

ডিসেম্বর মাসের শুরু তাও শীতের দেখা নেই রাজ্য জুড়ে৷ শীতের আমেজ ভেস্তে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা৷ শনিবার ওডিশা-অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে চলছে ঘূর্ণিঝড়৷ যার ধাক্কায় বৃষ্টিতে ভাসতে পারে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগণা সহ আরও কিছু জেলা৷ সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া৷  দক্ষিণ তাইল্যান্ড ঘনীভূত হয়েছে এই নিম্নচাপ৷ যা বুধবার অন্দামান সাগরে অবস্থান করবে। পরে সেটি ধীরে ধীরে সেটি বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ২ ডিসেম্বর নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলের দিকে এগিয়ে যাবে বলে পূর্বাভাস৷  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ওডিশা-অন্ধ্র উপকূলের কাছে এসে পৌঁছবে এই ঘূর্ণিঝড়৷ এর প্রভাব পড়বে বাংলার উপরেও৷…
Read More
মুম্বাই সফরে গেলেন মুখ্যমন্ত্রী

মুম্বাই সফরে গেলেন মুখ্যমন্ত্রী

তৃতীয়বার রাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে নিজের শক্তি বিস্তৃতি করতে লক্ষ্য মাত্র নিয়েছে রাজ্যের শাসক দল৷ ২৪-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস৷ গোয়ার পর গতকাল ৩দিনের সফরে মুম্বই গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাণিজ্যনগরীতে পা রাখার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুম্বই সফরের পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়েও বেশ কিছু তথ্য দিলেন মুখ্যমন্ত্রী৷  মমতা জানান, এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সলমন খান ও মহেশ ভাটকে। আজই তো মুম্বই সফরে যাচ্ছেন তিনি৷ সেখানে গিয়ে বাদশার সঙ্গে দেখা করবেন কি তিনি? মুখ্যমন্ত্রী জানান, মুম্বই গেলেও, শাহরুখ খানের সঙ্গে দেখা…
Read More
দেশের করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় বড়ো স্বস্তি

দেশের করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় বড়ো স্বস্তি

ধীরে ধীরে করোনা সংক্রমণ মুক্ত হতে চলছে দেশ। করোনাভাইরাস নতুন প্রজাতির আতঙ্ক রয়েছে কিন্তু তার মধ্যেই দেশের দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমল অনেকটাই। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা সাত হাজারের নিচে নেমে গিয়েছে। দৈনিক মৃত্যুও কমেছে ২০০-র নীচে। সব মিলিয়ে বড় রকমের শান্তি পেয়েছে দেশবাসী। যদিও এখনই আগের মতো হাল ছেড়ে দেওয়ার কোন ব্যাপার হয়নি বলে বারবার সতর্ক করছেন বিজ্ঞানী এবং গবেষকরা। আজকের ভারতের করোনাভাইরাস তথ্য বলছে, একদিনে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯০ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছে ১৯০ জনের। সব মিলিয়ে ভারতের মোট ভাইরাস আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৮৭ হাজার ৮২২ জন এবং মোট মৃত্যু…
Read More
ত্রিপুরা জয়ের পর বঙ্গে আশা দেখছে গেরুয়া শিবির

ত্রিপুরা জয়ের পর বঙ্গে আশা দেখছে গেরুয়া শিবির

সম্প্রতি সম্পন্ন হয়ে ফল প্রকাশিত হয়েছে ত্রিপুরা পুরভোটের। ত্রিপুরায় জয়ের ঝড় তুলছে গেরুয়া শিবির। অপ্রত্যাশিতভাবে ত্রিপুরা পুরভোটে গেরুয়া ঝড়। অধিকাংশ আসনে জয়ী হয়েছে বিজেপি আর সিপিএমকে টক্কর দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সার্বিকভাবে সব জায়গায় বিজেপির জয়জয়কার। এই ফলাফল দেখে বাংলার বিজেপি নেতৃত্ব মনে করছে যে আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনেও ত্রিপুরার ফলাফলের প্রভাব পড়বে ব্যাপকভাবে। এই বিষয়ে আশা প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং বাংলার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ত্রিপুরা নির্বাচন নিয়ে প্রথম থেকেই বাংলার শাসক শিবিরকে এক হাত নিয়ে এসেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই রাজ্যের মানুষ ঘাসফুল শিবিরকে একেবারেই সমর্থন করেনি বলে কটাক্ষ…
Read More
ওমিক্রনের সংক্রমণ রুখতে বিশেষজ্ঞদের পরামর্শ

ওমিক্রনের সংক্রমণ রুখতে বিশেষজ্ঞদের পরামর্শ

সদ্যমাত্রই সামলে করোনা সংক্রমণ থেকে সামলে উঠছে ভারত। এরই মাঝে আবার বাড়ছে নতুন উদ্বেগ।ভারতে ক্রমশ জাঁকিয়ে বসেছে ওমিক্রন আতঙ্ক। ইতিমধ্যেই একাধিক দেশে নতুন এই করোনাভাইরাস প্রজাতির খোঁজ মিলেছে যা নিয়ে উদ্বেগের খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ আফ্রিকায় প্রথম পাওয়া এই নতুন প্রজাতি ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে হংকং থেকে শুরু করে ভারতেও। তাই ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সতর্ক হয়ে গিয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ভারতকে সতর্কবাণী দিয়েছে। এই প্রেক্ষিতে নতুন এই করোনাভাইরাস প্রজাতির রুখতে কোনটা করা উচিত বা উচিত নয় সেই সংক্রান্ত তালিকা সরকারকে দিয়েছে বিশেষজ্ঞদের একাংশ। প্রথমেই তাদের বক্তব্য যে এই সংক্রমণ রুখতে দক্ষিণ আফ্রিকা এবং বতসোয়ানা থেকে নাগরিকদের আসা-যাওয়া নিয়ন্ত্রণ…
Read More
আচমকাই পরীক্ষার ঘোষণা শিক্ষা পরিষদের

আচমকাই পরীক্ষার ঘোষণা শিক্ষা পরিষদের

করোনা সংক্রমণের আবহে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সদ্য মাত্র খুলছে সেগুলি৷ এরই মাঝে রাজ্য সরকার দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষায় প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের উপরে থিওরিটিকাল পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা শেষ করতে হবে বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আজ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। পরীক্ষার সূচি এবং সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঠিক করতে হবে বলে জানানো হয়েছে। প্রতিটি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর ও ফলাফল স্কুলগুলিকে সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে৷ কয়েক সপ্তাহ হয়েছে স্কুল খুলেছে৷ স্কুল খোলার পর ১৫ দিনের সময়সীমার মধ্যে কীভাবে হবে টেস্ট পরীক্ষা? সিলেবাস কি আদৌও শেষ করা সম্ভব হয়েছে? পরীক্ষা…
Read More
পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলো রাজ্যের গেরুয়া শিবির

পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলো রাজ্যের গেরুয়া শিবির

এক এক করে রাজ্যের সব রাজনৈতিক দল প্রকাশ করছে তাদের পুরভোটের প্রার্থী তালিকা৷ এবার অবশেষে কলকাতা পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি৷ ভোটের নির্ঘন্ট প্রকাশ করার পরেই সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করে বামফ্রন্ট৷ ওই দিন রাতেই তালিকা প্রকাশ করে তৃণমূল৷ কিন্ত বিজেপি কবে তালিকা প্রকাশ করবে তা নিয়ে জল্পনা চলছিল৷ তবে সোমবার প্রার্থী তালিকা প্রকাশ হতা পারে বলে ইঙ্গিত মিলেছিল৷ সেই মতোই কলকাতা পুরভোটের তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির৷ এদিন শমীক ভট্টাচার্য বলেন, ‘‘কলকাতা-হাওড়া সহ সমস্ত পুরসভার ভোট একসঙ্গে করার দাবিতে আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম৷ আদালতের দুর্বোধ্য অবস্থানের কারণে একতরফা ভাবে কলকাতা পুরভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হল এবং কলকাতায়…
Read More
লালু-বাদল: বন্ধুত্বের এক অনন্য নিদর্শন দেখা মিলল শিলিগুড়ির বাগড়াকোট এলাকায়

লালু-বাদল: বন্ধুত্বের এক অনন্য নিদর্শন দেখা মিলল শিলিগুড়ির বাগড়াকোট এলাকায়

শিলিগুড়ি বাগরাকোটে সংশোধনাগারের দিক থেকে আসা এক রিকশা ও তার সঙ্গী লালু বন্ধুত্বের এক অনন্য নজির গড়লো। ঘড়ির কাটায় তখন সকাল সাতটা। সংশোধনাগারের মোড়ে দাঁড়িয়ে লালু। বাদল দাস নামক এক রিকশাচালক সেখানে এসে দাঁড়াতেই লালু তাতে সওয়ার হয়ে গেল। রিক্সা এগিয়ে চলে হাতি মোড়ের দিকে, সঙ্গে সকালের মিষ্টি রোদ কখন তাদের বন্ধুত্বে দারুন প্রশান্তি। বাদল বাবু রিক্সা দাঁড় করাতে লালু নেমে যায় সেই জায়গায়। এরপরই বাদল বাবু সেই জায়গা থেকে বেরিয়ে তার কর্মজীবনে ব্যস্ত হয়ে যায়। দিনভর প্রচণ্ড খাটনি, ঠিক সময় মত আবার ফেরার সময় তার সঙ্গী লালুকে নিয়ে আবার সংশোধনাগারের কাছে নামিয়ে দেন। এই বাগড়াকোট এলাকায় বাদল বাবুর বাড়ি,…
Read More
টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স পশ্চিমবঙ্গে ৮ টি নতুন শাখা খুলেছে

টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স পশ্চিমবঙ্গে ৮ টি নতুন শাখা খুলেছে

টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স (টাটা এআইএ লাইফ), পশ্চিমবঙ্গ রাজ্য তার বিতরণের পরিধি প্রসারিত করতে রাজ্য জুড়ে ৮টি নতুন শাখা যুক্ত করেছে। এই সম্প্রসারণের মাধ্যমে, বিমাকারী রানাঘাট, টালিগঞ্জ, সিউরি, বহরমপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, ডায়মন্ড হারবার এবং মালদহের মতো ৮ টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে তার ব্যবসা উল্লেখযোগ্যভাবে প্রসারিত করবে। বিমাকারীর বর্তমানে ২৫টি রাজ্য এবং দেশের ১৭৫টি শহরে ২১৮টিরও বেশি শাখা রয়েছে, যেখানে এজেন্সিতে একটি শক্তিশালী উপস্থিতি রয়েছে, ব্রোকিং, ব্যাঙ্কাসুরেন্স, সহায়তাকৃত ক্রয় এবং অনলাইন স্থানের।এই পদক্ষেপটি টাটা এআইএ তার বিতরণের পরিধি প্রসারিত করতে লাইফের ব্যবসায়িক বৃদ্ধির কৌশলের অংশ যা এর বিতরণের পাশাপাশি গ্রাহক সংযোগ পয়েন্টগুলিকে প্রসারিত করতে এবং পশ্চিমবঙ্গ রাজ্যে জীবন বীমার প্রসার বাড়ানোর…
Read More
ই-কমার্স সংস্থার মাধ্যমে গাঁজা পাচার! ভাইজাগ থেকে গ্রেপ্তার আরও ৫

ই-কমার্স সংস্থার মাধ্যমে গাঁজা পাচার! ভাইজাগ থেকে গ্রেপ্তার আরও ৫

ই-কমার্স সংস্থা ব্যবহার করে গাঁজা বিক্রি! এই অপরাধে কিছুদিন আগেই পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এবার এই চক্রে আরও ৫ জনকে বিশাখাপত্তনামের ভাইজাগ থেকে গ্রেপ্তার করল পুলিশ। এরা জনপ্রিয় ই-কমার্স সংস্থার প্ল্যাটফর্ম ব্যবহার করে মধ্যপ্রদেশে গাঁজা ডেলিভারি করত। অনলাইনে নিষিদ্ধ মাদক সরবরাহের র্যা কেটটি প্রথম সামনে এনেছিল মধ্যপ্রদেশের ভিন্দ পুলিশ। তল্লাশি চালিয়ে ৩ যুবক আর প্রায় ২০ কিলো শুকনো গাঁজা উদ্ধার করেছিল পুলিশ। সেই সূত্র ধরেই খোঁজ পাওয়া যায় ভাইজাগের এই পাঁচজনকে। ভাইজাগের স্পেশ্যাল এনফোর্সমেন্ট ব্যুরোর জয়েন্ট ডিরেক্টর এস সতীশ কুমার জানান, সঠিক সূত্র ও তথ্য অনুযায়ী ২১ নভেম্বর সিএইচ শ্রীনিবাস রাওকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রায় ৪৮ কেজি শুকনো…
Read More
কৃষি আইন নিয়ে নয়া পদক্ষেপ

কৃষি আইন নিয়ে নয়া পদক্ষেপ

বিগত কয়েক মাস ধরে বহু বিক্ষোভের পরেও বদল হয়নি কৃষি আইনের। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণা করেছিলেন যে কৃষি আইন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই প্রেক্ষিতে অধিবেশন শুরু হলেই এই আইন প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়া চালু করবে সরকার। আজ সেই কৃষি আইন প্রত্যাহার বিল ধ্বনি ভোটে পাশ হয়ে গেল লোকসভায়। যদিও বিরোধীদের আলোচনার প্রস্তাব খারিজ করে দেওয়া হল। এদিন অধিবেশন শুরু হতেই কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে হই হট্টগোল শুরু করে বিরোধীরা। কিন্তু তাদের আলোচনার প্রস্তাব খারিজ করে দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে যায় কৃষি আইন প্রত্যাহার…
Read More