29
Nov
আপাতত এই মুহূর্তে নিয়ন্ত্রিতই রয়েছে দেশের করোনা সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কিন্তু শুধুমাত্র একটি রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি ব্যাপক উদ্বেগ সৃষ্টি করছে। সেই রাজ্য হল কেরল। কারণ দেশের দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যার সিংহভাগ এই রাজ্যের। এমনিতেই এখন করোনাভাইরাস নতুন প্রজাতির আতঙ্ক গোটা বিশ্ব জুড়ে। তার মাঝে কেরল নিয়ে আলাদা চিন্তায় সরকার। যদিও ভারতের বাকি রাজ্যগুলির করোনাভাইরাস পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৭৪ জন এবং এই সময় মৃত্যু হয়েছে ৬২১ জনের। চিন্তার বিষয় হল এই মৃত্যুর মধ্যে ৫৫৪ জন কেরলের। দৈনিক আক্রান্তের নিরিখেও এই রাজ্য এখন শীর্ষস্থানে। সব…
