28
Nov
যাকে একমুহুর্ত দেখলেমনটা খুশিতে অনর্গল হয়ে যায়,সে আমার হোক বা অন্য কারোরতাতে কি আসে যায়? যার প্রতিটা নিঃশ্বাসের আওয়াজতীরের ফলার মতো বুকে বেঁধে যায়,সে কাছে থাকুক বা দূরেতাতে কি আসে যায়? যাকে স্পর্শ ছাড়াই অনুভব করা যায়,যার প্রতিটা পদক্ষেপ আমাতেই অন্ত হয়,সে কাছে থাকুক বা দূরেতাতে কি আসে যায় ? যার আশাটা ছিল আচমকাই,না হয় চলে যাওয়াটাও হবে আক্ষেপের,তাই সে মনে রাখুক বা ভুলে যাক,তাতেই বা কি আসে যায়? ...................নিরূপমা
