editor

11195 Posts
পুলিশের মানবিক উদ্যোগ

পুলিশের মানবিক উদ্যোগ

জলপাইগুড়ি জেলায় শীতের সঙ্গে পাল্লা দিয়ে  বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, জেলা পুলিশের পক্ষ থেকে দুঃস্থ্ চা বাগান শ্রমিকদের মধ্যে বিতরণ করা হলো মশারি সহ ও শীতের কম্বল। গত কয়েকদিন থেকেই জেলায় ধীরে ধীরে বাড়ছে শীতের হিমেল হাওয়ার গতি, ঠিক তার সাথেই যেন পাল্লা দিয়ে বাড়ছে মশা বাহিত অসুখ ডেঙ্গিও। শহর , গ্রাম এবং চা বাগান এলাকা গুলি থেকে প্রায় প্রতিদিনই আসছে ডেঙ্গি আক্রান্ত হবার খবর, শীত এবং ডেঙ্গি এই দুয়ের  হাত থেকে রক্ষা পেতে রবিবার জলপাইগুড়ি শিকারপুর চা বাগানের দু:স্থ্ শ্রমিক পরিবারের মধ্যে রাজগঞ্জ থানার অধীনে বেলাকোবা ফাঁড়ির পক্ষ থেকে বিতরণ করা হয় মশারি এবং শীতের কম্বল। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত…
Read More
উপনির্বাচনের খরচ নিয়ে তলব হাই কোর্টের

উপনির্বাচনের খরচ নিয়ে তলব হাই কোর্টের

সদ্য মাত্রই সমাপ্তি হয়েছে উপনির্বাচনের, প্রকাশিত হয়েছে ফলাফলও। ভবানীপুর উপনির্বাচন হয়েছে বিশেষ রাজনৈতিক দলের বিশেষ ব্যাক্তিকে জয়ী করার জন্য। এই নির্বাচনে খরচ হয়েছে জনগণের কোটি কোটি টাকা। এই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে৷ সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল আজ৷ এদিন নির্বাচন কমিশনকে নির্বাচন সংক্রান্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। আগামী ১৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ প্রসঙ্গত,ভবানীপুর উপনির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টের চরম ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে৷ নির্বাচন কমিশনকে হাইকোর্ট বলেছিল, সাংবিধানিক বাধ্যবাধকতা একটি উপনির্বাচনে কীভাবে তৈরি হল, তা জানিয়ে হলফনামা জমা দিতে হবে৷ সেই হলফনামা জমা দিতেই হাইকোর্ট চরম ক্ষোভ প্রকাশ করে৷…
Read More
নব দম্পতির রহস্যজনক মৃত্যু শিলিগুড়িতে

নব দম্পতির রহস্যজনক মৃত্যু শিলিগুড়িতে

নব দম্পতির রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের প্রধান নগর থানার অন্তর্গত চম্পাসারি দেবীডাঙ্গা এলাকায়। এক নব দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম  মশিউর রহমান ও যুবতির নাম নওজাদ নাসরিন ।  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, চলতি মাসের  ৫ তারিখে তাদের বিয়ে হয়। রবিবার সকালে  বাড়ির লোক এবং স্থানীয় বাসিন্দারা দেখতে পান ঘরের ভেতরে স্বামী-স্ত্রী দুজনের দেহ  ঝুলছে। তৎক্ষণাৎ তারা প্রধান নগর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে পাঠিয়ে দেয় । স্থানীয় ও পরিবারের লোকজনের প্রাথমিক অনুমান গলায় ফাঁস…
Read More
আরো একবার ত্রিপুরার উদ্দ্যেশে রওয়ানা দিলেন অভিষেক

আরো একবার ত্রিপুরার উদ্দ্যেশে রওয়ানা দিলেন অভিষেক

আরো একবার উত্তপ্ত হয়ে উঠলো ত্রিপুরা৷ ভোটের প্রচারে গিয়ে রবিবার আগরতলায় গ্রেফতার হন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ৷ গতকাল দিনভর দফায় দফায় সংঘর্ষের পর আজ সোমবার ত্রিপুরায় রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷  আগরতলায় তৃণমূলের প্রচার নিয়ে রাজনৈতিক জটিলতার মধ্যে অভিষেকের ত্রিপুরা সফল নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সকালেই জানিয়ে দিয়েছেন, পদযাত্রার অনুমতি না মিললেও অভিষেক ত্রিপুরা যাবেন। এদিন সকাল ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌছয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। ত্রিপুরায় তাঁর কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, ‘যা বলার ত্রিপুরায় নেমেই বলব৷’ এদিকে, আইন শৃঙ্খলার ওজরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরায় পদযাত্রার অনুমতি…
Read More
বনদপ্তর এর অভিযানে উদ্ধার হরিণের চামরা সহ পেঙ্গুইনের  আশ

বনদপ্তর এর অভিযানে উদ্ধার হরিণের চামরা সহ পেঙ্গুইনের আশ

গোপন সূত্রের খবরের ভিত্তিতে জলপাইগুড়ির ওদলাবাড়ি বাইপাস রোডে বৈকুন্ঠপুর বনদপ্তরের শালুগাড়া রেঞ্জের আধিকারিকরা অভিযান চালিয়ে উদ্ধার করলো প্রায় ২ কিলো ১০০ গ্রাম পেঙ্গুইনের আশ তারও সাথে উদ্ধার হয় একটি হরিণের চামড়া।  সুত্রের খবর, বনদপ্তরের প্রাথমিক অনুমান আসাম থেকে নেপাল হয়ে  চীনে পাচার করার উদ্দেশ্য ছিল পাচারকারীদের। তবে পুরো ঘটনার তদন্তে নেমেছে দপ্তর।  ঘটনায় পাচারকারী এক ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়।  জানা যায় ধৃত ব্যক্তি বিষ্ণু জৈন, আসামে তেজপুরের বাসিন্দা।  ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে বলে জানা যায়।
Read More
চলতি সপ্তাহ থেকে বদলে গেলো স্কুল খোলার নিয়ম

চলতি সপ্তাহ থেকে বদলে গেলো স্কুল খোলার নিয়ম

করোনা আবহে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার সবে মাত্র খুলছে স্কুল৷ গত মঙ্গলবার ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে নবম থেকে একাদশ শ্রেণির ক্লাস৷ প্রথমে বলা হয়েছিল সোম থেকে শনি প্রতিদিনই স্কুল হবে৷ কিন্তু ক্লাস শুরু হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদের রুটিন ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে৷ এত দিন বন্ধ থাকার পর স্কুল খুলেছে৷ এখনই রোজ ক্লাস কেন? শুরু থেকেই বা কেন এত বেশি স্কুলে থাকতে হবে? প্রশ্ন উঠতেই বিষয়টি পর্যালোচনা করে নতুন বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ৷  নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোম,বুধ, শুক্র হবে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস৷ মঙ্গল ও বৃহস্পতিবার হবে নবম ও একাদশ শ্রেণির ক্লাস৷ সকাল…
Read More
নতুন ইতিহাস সৃষ্টির পথে ভারত

নতুন ইতিহাস সৃষ্টির পথে ভারত

বড় রকম ইতিহাস সৃষ্টি করতে চলেছে ভারত৷ ইতিহাসের পাতায় এই প্রথমবার সমকামী বিচারপতি পেতে চলেছে দিল্লি হাইকোর্ট৷ দিল্লি হাই কোর্টের বিচারপতি পদে অভিজ্ঞ আইনজীবী সৌরভ কীর্পালের পদোন্নতির সুপারিশ করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন কলেজিয়াম৷ সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলছে আইনজীবী মহল৷ কারণ এই প্রথম একজন সমকামী আইনজীবীকে বিচারপতি পদে বসানোর সুপারিশ করল শীর্ষ আদালতের কলেজিয়াম৷ এই সুপারিশ মেনে সৌরভ কীর্পালের বিচারপতি করা হলে প্রথম সমকামী বিচারপতি পাবে ভারত৷  উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে দিল্লি হাইকোর্টের বিচারপতির পদের জন্য সুপ্রিম কোর্টের কলেজিয়ামের তরফে কীর্পালের নাম সুপারিশ করা হয়েছিল৷ কিন্তু সেই সময় বাধা হয়ে দাঁড়ায় স্বার্থের সংঘাত৷…
Read More
শেষ দেখা

শেষ দেখা

আমার বিদেহী আত্মায় শেষ শ্রদ্ধা জানাতে তুমি হাতে রজনীগন্ধার স্টিক নিয়ে দাঁড়িয়ে আছো আমার মৃতদেহের পাশে।তোমার চোখের কোণে চিক চিক করে উঠছে জল,ঠোঁট কেঁপে উঠছে ঘন ঘন।কিছু কি বাকি থেকে গেছে এখনো? আমিতো গোটা বিশ্ব চাইনি তোমার কাছে,শুধু তোমার অন্ধকারটুকু…তুমি তবু ফিরিয়েই দিলে। দেখো আজ কেমন আলো মেখে শুয়ে আছি,কাছে এসো,নিংড়ে নাওএযাবৎ যত আলো জমা করেছি,শেষদেখা হলে সবই তোমায় দিয়ে যাবো বলে। ....................পারমিতা দে(দাস)
Read More
রথযাত্রার উৎস সন্ধানে

রথযাত্রার উৎস সন্ধানে

হিন্দুদের বিভিন্ন পূজা পার্বণের মধ্যে রথযাত্রার উৎসব একটি প্রসিদ্ধ উৎসব। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রার অনুষ্ঠিত হয়। শুক্লা একাদশীর দিন পুনর্যাত্রা বা উল্টো রথ হয়। হিন্দুরা রথযাত্রার দিন পুণ্যার্জনের জন্য রথের দড়ি টেনে থাকেন। তাদের বিশ্বাস রথের দিন শ্রী শ্রী জগন্নাথ বা শ্রীকৃষ্ণকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। বাংলা তথা ভারতের সর্বত্রই রথযাত্রার উৎসব উদযাপিত হয়। এর মধ্যে হুগলী জেলার মাহেশের রথযাত্রা, মায়া পুরের ইস্কনের রথযাত্রা, ওড়িশার পুরীর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উল্লেখযোগ্য। রথযাত্রার উৎসবের প্রথম দিকে কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা বা শ্রী কৃষ্ণের রথযাত্রা বলা হতো না। বলা হত মৎস্যেন্দ্রনাথের রথযাত্রা। তবে কে এই মৎস্যেন্দ্রনাথ!অনেক…
Read More
সেই মহালয়া আজও…

সেই মহালয়া আজও…

বুড়ির পাট থেকে ফিরতি পথ ধরতেই দুদ্দাড় ছুটে বেরিয়ে গেল মা সন্তোষী নামের বাসটি। ভাগ্যিস লাফিয়ে রাস্তার ধারে চলে গিয়েছিলাম! না হলে বোধহয় বিপদ একটা হতই। উঠেছি সেই ভোরবেলায়। উঠোনে থাকা শিউলি গাছের তলা তখন সাদা ফুলে ঢাকা। ঝেঁপে ফুল এসেছে এবার। শিউলির মো মো গন্ধে আর ভোরের হালকা ঠান্ডায় কেমন একটা নেশা লাগছিল। হাতে তখনও গত রাতের মাংসের সুবাস। বৈষ্ণব বাড়ি বলে মাংস রান্নার ব্যাপার কম আমাদের। যেদিন হত সেদিন বেশ সাজো সাজো রব পড়ে যেত। রান্নাঘর থেকে অনেকটা দূরে আমাদের শোওয়ার ঘরের বারান্দায় মা আর বড়কাকিমা মাংস রাঁধতেন। ঘরে বসে প্রেসার কুকারের সিটি গুণতাম। একসঙ্গে সবাই খেতে বসা…
Read More
৪০ বছর পর কলকাতা লিগ জয়ী মহামেডান, চ্যাম্পিয়নদের সংবর্ধনা জানাতে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে

৪০ বছর পর কলকাতা লিগ জয়ী মহামেডান, চ্যাম্পিয়নদের সংবর্ধনা জানাতে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে

দীর্ঘ চার দশক পর জয়ী মহামেডান স্পোর্টিং ক্লাব। রেলওয়েকে হারিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে সাদা-কালো ব্রিগেড। আর মহামেডানের এই ঐতিহাসিক জয়ে এবার শামিল হতে চলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে ক্লাব কর্তারা আমন্ত্রণ জানাতে চলেছেন মুখ্যমন্ত্রীকে। করোনা আতঙ্ক কাটিয়ে কলকাতা ফুটবলে ফিরেছে উন্মাদনা। বৃহস্পতিবার যুবভারতীতে ৪০ হাজার দর্শকের সামনে রেলওয়েকে ১-০ গোলে হারিয়ে দেয় সাদা-কালো ব্রিগেড। আর তাতেই ৪০ বছর পর তৃতীয় প্রধানের ঘরে ওঠে কলকাতা লিগ ট্রফি। এই নিয়ে ১২ বার ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন মহামেডান। এমন সাফল্যে জমকালো সেলিব্রেশন না হলে কি চলে? ময়দানের ক্লাব তাঁবুতেই তাই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে লিগ চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেবে…
Read More
আন্তর্জাতিক ব্র্যান্ড হ্যাফেল এখন নাগাল্যান্ডে

আন্তর্জাতিক ব্র্যান্ড হ্যাফেল এখন নাগাল্যান্ডে

হ্যাফেল ২০ নভেম্বর, ২০২১-এ ডিমাপুরে একটি স্টোর চালু করেছে৷ স্টোরটি উদ্বোধন করেছেন নাগাল্যান্ডের ডেপুটি সিএম শ্রী ইয়ানথুনগো প্যাটন৷ এই নতুন স্টোরের লঞ্চ আপনার বাড়ির জন্য সঠিক পণ্য বেছে নেওয়ার জন্য বিস্তৃত বিকল্প প্রদান করবে। এটি এক ধরনের হার্ডওয়্যার এবং ফিটিং সিস্টেম এবং ইলেকট্রনিক লকিং সমাধান প্রদান করে।হ্যাফেল উদ্ভাবনী স্টোরেজ সমাধান সহ প্রতিটি রান্নাঘরের গুরুত্ব বোঝেন এবং গ্রাহকদের তাদের রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসগুলি সংগঠিত করতে সহায়তা করে৷ এর মধ্যে রয়েছে নির্দিষ্ট অঞ্চল অনুসারে সঠিক ধরণের ড্রয়ার এবং ক্যাবিনেট, স্টোরেজ ইউনিট, রান্নার সরঞ্জাম এবং ওয়াশিং ইউনিট স্থাপন করা। তাদের পণ্যের মধ্যে রয়েছে আর্কিটেকচারাল হার্ডওয়্যার, আসবাবপত্র, স্লাইডিং ডোর, এবং স্যানিটারি প্রোডাক্ট। হ্যাফেল-এর ন্যাশনাল ম্যানেজার…
Read More
হ্যাফেলের বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব

হ্যাফেলের বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব

চলতি বছরের ১৯ নভেম্বর সন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠিত গেল হ্যাফেলে স্টার অ্যাওয়ার্ডস-এর ৪র্থ তম বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব। পর পর তিনবার সফলতার সঙ্গে এই পুরস্কার বিতরণী উৎসব আয়োজন করলেও বিগত বছরে মহামারীর কারণে এই উৎসব থেকে বিরত থাকে হ্যাফেলে ।হ্যাফেলের পক্ষ থেকে চন্দ্রাণী দাস ও রাহুল সেনগুপ্তের উদ্যোগে ২০১৭ সালে এই বার্ষিক পুরস্কার বিতরণী উৎসবের সূচনা হয়। যার উদ্দেশ্য ছিল, ডিআইএ এন্ড এবিআইডি-এর মর্যাদাপূর্ণ আর্কিটেকচার বডির সাথে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলা। যা এই অঞ্চলের বেশ কয়েকজন বিশিষ্ট ইন্টেরিয়র ডিজাইনার এবং আর্কিটেকচারদের জন্য একটি লঞ্চ প্যাড হিসাবে কাজ করে। বলাবাহুল্য টানা ৪র্থ বছরে এটি একটি ট্রেইল-ব্লেজার হিসাবে অব্যাহত রয়েছে।৪র্থ আর্কিটেকচারাল ডিজাইন…
Read More
আবার কোচবিহারে গোষ্ঠী কোন্দল সামনে এলো তৃণমূল কংগ্রেসের

আবার কোচবিহারে গোষ্ঠী কোন্দল সামনে এলো তৃণমূল কংগ্রেসের

সাংবাদিক বৈঠক করে কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন এবং চেয়ারম্যান উদয়ন গুহ দিনহাটা ১ নং ব্লকের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ নুর আলমকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানালো। দীর্ঘদিন ধরেই দিনহাটা ১ নং ব্লক এবং সিতাই বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত গুলিতে অনাস্থা আনছিল দলের একাংশ যার সাথে সরাসরি যোগ রয়েছে নুর আলমের বলে জানান জেলা সভাপতি আর সে কারণেই দলের নির্দেশ অমান্য করার কারণে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত উল্লেখযোগ্য এর আগেও একবার নুর আলম কে বহিস্কার করা হয়েছিল পরবর্তীতে তাকে আবার দলে অন্তর্ভুক্ত করা হয়। নুর আলম সিতাই কেন্দ্রের বিধায়ক…
Read More