25
Jul
একটা আলাদাই মজা, এমন একটা জায়গা যেখানে যেতে পারলে সব ক্লান্তির অবসান ঘটতো,এমন একটা জায়গা যেখানে যাওয়ার জন্য মন ছটফট্ করতো। সারাটাবছর অপেক্ষায় থাকা কবে জামাইষষ্ঠী আসবে,কবে গ্রীষ্মের ছুটি আসবে বা কবে ফাইনাল পরীক্ষাটা শেষ হবে কবে যাবো সেখানে, হ্যাঁ এরকম অপেক্ষা করার নামই "মামাবাড়ি"।মামাবাড়িতে আমাদের এক আলাদাই স্থান। গোটা পাড়ার লোক আমাদেরকে আমাদের মায়ের পরিচয়ে চেনে,খুব গর্ব হয় তখন। এমনিতে তো সবজায়গায় বাবাদের পরিচয় প্রয়োজন হয় কিন্তু পৃথিবীতে হয়ত মামাবাড়িই একমাত্র জায়গা যেখানে মায়ের পরিচয়ে চেনে আমাদের সবাই।-কিন্তু একবার চিন্তা করুন তো যার মা নেই তাকে মামাবাড়িতে কি পরিচয়ে চিনবে? বছর এগারোর কমলিকা। জন্মের ঠিক কয়েকমাস পরই মা মারা…
