editor

10323 Posts
১৪ মাসে LPG’র দাম বেড়েছে ৪৭ শতাংশ

১৪ মাসে LPG’র দাম বেড়েছে ৪৭ শতাংশ

পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে তুমুল প্রতিবাদ করছে তৃণমূল। সংসদেও এনিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। গত কয়েক মাসে কতবার পেট্রল-ডিজেল, রান্নার গ্যাসের দাম বেড়েছে, আর তা থেকে কেন্দ্র সরকার কত টাকা আয় করল, তার খতিয়ান তুলে ধরে কেন্দ্রকে তুলোধোনা করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এদিন টুইটে অমিত মিত্র লিখেছেন, “২০২০-২০২১ অর্থবর্ষে পেট্রোলিয়াম ও তেল থেকে ৩.৭ লক্ষ কোটি টাকা আয় করেছে কেন্দ্র সরকার। গত ২ মাসে ৩৬ বার পেট্রল-ডিজেলের দাম বেড়েছে। ১৪ মাসে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৪৭ শতাংশ। ক্রমাগত কমানো হয়েছে ভরতুকি।” কেন্দ্রের এই ভূমিকাকে ‘নির্মম’ বলে কটাক্ষ করেছেন বাংলার অর্থমন্ত্রী। গত কয়েক মাস ধরে লাগাতার দাম বাড়ছে পেট্রোপণ্যের। যার…
Read More
মালদ্বীপেই এএফসি কাপ খেলবে এটিকে-মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি

মালদ্বীপেই এএফসি কাপ খেলবে এটিকে-মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি

করোনা আবহে পিছিয়ে যাওয়ার পর আগামী আগস্টেই আয়োজিত হবে এএফসি কাপ। বেঙ্গালুরু এফসি, এটিকে মোহনবাগানের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে মালদ্বীপেই। এমনটাই জানানো হয়েছে এএফসির পক্ষ থেকে। এশিয়ান ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ আগস্ট টুর্নামেন্টের প্লে-অফে মুখোমুখি হবে মালদ্বীপের ইগলস এবং বেঙ্গালুরু এফসি। ওই ম্যাচ যারা জিতবে, তারা গ্রুপ ডি’তে থাকবে। এই গ্রুপে আগে থেকেই রয়েছে এটিকে মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন এবং বাংলাদেশের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। প্লে-অফের ম্যাচটির পর আগামী ১৮, ২১ এবং ২৪ আগস্ট গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলা হবে। অর্থাৎ ওই তিনদিন মাঠে নামবে হাবাসবাহিনী। এদিকে, করোনার কারণে দোহায় আয়োজিত এএফসির বার্ষিক পুরস্কার বিতরণী…
Read More
১০০ টি অক্সিজেন কনসেন্টেটরকে দান করেছে স্পিরিট অফ আমেরিকা

১০০ টি অক্সিজেন কনসেন্টেটরকে দান করেছে স্পিরিট অফ আমেরিকা

স্পিরিট অফ আমেরিকা, একটি বিখ্যাত মার্কিনভিত্তিক অলাভজনক সংস্থা অরুণাচল প্রদেশের নাহারলগুন জেলায়-এ গ্রামীণ স্বাস্থ্যসেবাগুলির জন্য ১০০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করেছে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হিউম্যান ভ্যালু (আইএএইচভি) এবং আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশন (এআইএফ)-স্পিরিট অফ আমেরিকা মহামারীর জন্য মোট ৩২০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর এভাবে দিচ্ছে। এর মধ্যে ভারতের ১০ টি রাজ্যের ২৮ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে। সরকারের নতুন মন্ত্রিসভা কোভিড -১৯ মহামারীর দ্বিতীয় ধাপের মধ্যে স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার জন্য সম্প্রতি যে প্যাকেজ ঘোষণা করেছে, তাতে এই দান যুক্ত হবে। এই অনুদান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কোভিড রোগীদের যত্ন নেওয়ার ও চিকিৎসার কাজে লাগবে।
Read More
মা হওয়ার পর এই প্রথম অভিনয় জগতে এলেন অভিনেত্রী

মা হওয়ার পর এই প্রথম অভিনয় জগতে এলেন অভিনেত্রী

মা হওয়ার পর অভিনয় জীবনে ফিরছেন অভিনেত্রী। কিন্তু এবার বিনোদনের জগতে ফিরছেন বড় চমক নিয়ে। সত্যি হতে চলেছে জল্পনা। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবনচিত্রে অভিনয় করতে চলেছেন বিরাট কোহলীর স্ত্রী এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা। এই বছরের শেষেই শুরু হতে পারে শ্যুটিং। তবে এখনও চিত্রনাট্য তৈরি হয়নি বলেই জানা গিয়েছে। সব কিছু স্থির হওয়ার পরেই প্রস্তুতি শুরু করবেন অনুষ্কা। মেয়েদের ক্রিকেটে অন্যতম সফল পেসার ঝুলন। বাংলার এই পেসার ভারতকে নেতৃত্বও দিয়েছেন দীর্ঘ সময়। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ঝুলনের। ইতিমধ্যেই ২৮৯টি একদিনের ম্যাচ, ৬৮টি টি২০ এবং ১১টি টেস্ট খেলা হয়ে গিয়েছে তাঁর। সব ধরনের ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক…
Read More
তারকেশ্বরের পর বন্ধ দক্ষিণ দিনাজপুরের পতিরাম ধামের শ্রাবণী মেলাও, তবে রীতি মেনে পুজো

তারকেশ্বরের পর বন্ধ দক্ষিণ দিনাজপুরের পতিরাম ধামের শ্রাবণী মেলাও, তবে রীতি মেনে পুজো

করোনার জেরে আগেই বন্ধ হয়েছে হুগলির তারকেশ্বরের শ্রাবণী মেলা। এ বার দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম ধামের শ্রাবণী মেলাও বন্ধ হয়ে গেল। এই মেলা উপলক্ষে সেখানে প্রচুর ভক্ত সমাগম হয়। কিন্তু এ বার আর বাঁকে জল নিয়ে ঢোকা যাবে না মন্দিরে। শোনা যাবে না ‘ভোলে বাবা পার করে গা’ ধ্বনি।শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালতে ভক্ত সমাগম হয় পতিরাম ধামে। এ বার করোনা বিধিনিষেধ থাকায় সব বন্ধ। ফলে হতাশ ভক্তরা। যদিও মেলা না হলেও নিয়ম মেনে পুজো হবে বলেই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
Read More
সাইকেলে সওয়ার তৃণমূল সাংসদরা! পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে অভিনব প্রতিবাদ

সাইকেলে সওয়ার তৃণমূল সাংসদরা! পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে অভিনব প্রতিবাদ

সাইকেল চালানোর মহড়া সেরে ফেলেছেন তৃণমূল সাংসদেরা! সোমবার দিল্লির সাউথ অ্যাভিনিউর দলীয় কার্যালয় থেকে তৃণমূলের অন্তত ৮ জন সাংসদ সাইকেল চালিয়ে সংসদে গেলেন! পেট্রল, ডিজেল-সহ পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এ ভাবেই প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদেরা। মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্লোগান লেখা সাদা জামা পরে, সাইকেলে সংসদে ঢোকার আগেই অবশ্য আটকে দেওয়া হয় তাঁদের। ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, নাদিমুল হক, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস-সহ জনা আষ্টেক সাংসদ সাইকেল চালিয়ে সংসদ ভবনে গেলেন। বয়স্ক সাংসদেরা সংসদের সামনে থেকে সঙ্গ নেন। সূত্রের খবর, প্রথমে ভাবা হয়েছিল ঘোড়ার গাড়ি (এক্কা) করে সংসদে ঢোকার। তা ‘রাজকীয়’ হয়ে যেতে পারে আশঙ্কায় সাইকেলই…
Read More
শিশাবাগান ও একটি রাত

শিশাবাগান ও একটি রাত

সালটা ২০১৮। গভীর রাত। বৃষ্টি পড়ছে অঝরে। একটা ফোন বিশ্বজিৎ বাবুকে ভীষণ বিচলিত করে তুলল। বন্ধু গৌর সরকার ও কাবলু সেনগুপ্তকে সাথে জল কাঁদা পেড়িয়ে পৌছালেন তিস্তাচরে। যে খবর পেয়েছেন তা একেবারেই ঠিক। বর্ষার ভয়াল তিস্তা তার ১২০০০ স্বপ্নের সাথে যুদ্ধে মেতেছে। উৎখাত করে চলেছে তাদের একে একে। অবশিষ্ট রয়েছে মাত্র অল্প কিছু। তারা যে চিৎকার করে তাকে বলছে, “দাদা, আমাদের বাঁচাও।" চোখের সামনে নিজেদের স্বপ্নগুলিকে নদীর জলে ভেসে যেতে দেখে বড় অসহায় হয়ে পরেন তাঁরা। কি করে থামাবেন এই ধ্বংসলীলাকে? এযে প্রকৃতির নিষ্ঠুর প্রতিশোধ। ভয়কে তুচ্ছ করে তিস্তার দিকে অনেকটা এগিয়ে গেলেন বিশ্বজিত বাবু। কোমর সমান জলে দাড়িয়ে তিস্তার…
Read More
অ্যামাজন ফুলফিলমেন্ট নেটওয়ার্ক

অ্যামাজন ফুলফিলমেন্ট নেটওয়ার্ক

অ্যামাজন ইন্ডিয়া গত বছরের তুলনায় তার বিজনেস প্রায় ৪০% বাড়িয়ে ভারতে তার ফুলফিলমেন্ট নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। এই সম্প্রসারণের মাধ্যমে অ্যামাজনের ১৫ টি রাজ্য জুড়ে ৪৩ মিলিয়ন স্কোয়ার ফুটের বেশি স্টোরেজ ক্ষমতা থাকবে এবং এই ব্যবস্হা ভারত জুড়ে প্রায় সাড়ে ৮ লাখ বিক্রেতাকে সহযোগিতা করবে। এই মুহূর্তে অ্যামাজন ভারতে ৬০টিরও বেশি ফুলফিলমেন্ট কেন্দ্র এবং ২৫ টিরও বেশি বিশেষ কেন্দ্রের মাধ্যমে ভারত জুড়ে প্রতিদিনের প্রয়োজনীয় কাজ চালাচ্ছে এবং সেই ব্যবস্হাকে উন্নত জরতে আরো ১১ টি নতুন ফুলফিলমেন্ট কেন্দ্র ৯টি রাজ্যে সম্প্রসারণ করতে চলেছে। অ্যামাজন ভারতের ফুলফিলমেন্ট নেটওয়ার্কের বিল্ডিংগুলি অত্যাধুনিক প্রযুক্তি এবং দক্ষ বিল্ডিং সিস্টেমগুলির সাহায্যে ডিজাইন করা হয়েছে যা…
Read More
নেক্সস্টগো কোম্পানীর বার্ষিক সভা

নেক্সস্টগো কোম্পানীর বার্ষিক সভা

হংকং ভিত্তিক সংস্থা নেক্সস্টগো কোম্পানী লিমিটেড পশ্চিমবঙ্গে বার্ষিক অংশীদারদের জন্য একটি সভার আয়োজন করেছে। অংশীদারদের সাথে একাত্মবোধ উন্নত করার জন্য এই বার্ষিক সভার আয়োজন। দুর্গাপুরের ফরচুন পার্ক পুষ্পঞ্জলিতে এই সভা ব্র্যান্ডের গ্রাহকদের উৎসাহিত করার জন্য বিশেষভাবে সংগঠিত হয়। সমস্ত কোভিড -১৯ প্রোটোকল মেনে এই সভার আয়োজন করা হয়েছিল এবং এর মূল লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে ভায়ো এবং এভিটা, দুটি ল্যাপটপেরই ব্রান্ডের প্রমোশন এবং স্বীকৃতি বাড়াতে সহায়তা করা। প্রোডাক্টদুটির গুণগত মান আরো বেশি করে জনসমক্ষে তুলে ধরা, বিশেষ করে যখন বাজারের অংশীদারিত্ব অর্জনের জন্য প্রতিযোগিতা বেড়েই চলেছে।
Read More
ব্রেভারেজ ব্র্যান্ড পেপসি #সোয়াগওয়ালিপেপসি প্রচার শুরু করেছে

ব্রেভারেজ ব্র্যান্ড পেপসি #সোয়াগওয়ালিপেপসি প্রচার শুরু করেছে

পেপসি একটি সতেজ # সওয়াগওয়ালিপেপসির প্রচার করেছে, বলিউডের জনপ্রিয় সংগীতকার তনিশক বাগচি দ্বারা। #সোয়াগওয়ালিপেপসি প্রচারটি পেপসির রিফ্রেশমেন্ট তৈরি করেছে এবং গ্রাহকদের তাদের আত্মবিশ্বাস এক্সাইটিং হুক স্টেপের মাধ্যমে প্রদর্শন করতে উৎসাহিত করে।ক্যাম্পেইন সম্পর্কে কথা বলতে গিয়ে পেপসিকো ইন্ডিয়া বিভাগের শীর্ষস্থানীয় সৌম্য রাঠোর বলেছেন, “#সোয়াগওয়ালিপেপসি প্রচারের মাধ্যমে ব্র্যান্ড পেপসি পপ সংস্কৃতিতে অগ্রসর হচ্ছে এবং গ্রাহকদেরকে তাদের নিজস্ব দিকগুলি প্রকাশ করার সুযোগ দিচ্ছে। আমরা নিশ্চিত যে এই অভিযানটি পেপসির স্টাইলে গ্রাহকদের জীবনকে আরও উৎসাহিত করে তুলবে ”হুক স্টেপটি তনিশক বাগচি রচিত আকর্ষণীয় সুরে সেট করা হয়েছে। গানটি ১৫ জুলাই - ২০২১ সালের মধ্যে গওহর খান, শেহনাজ গিল, অবনীত কাউরানডের মতো আরও ম্যাক্রো প্রভাবক…
Read More
এইচপি নিয়ে এসেছে এআই চালিত ডিজিটাল সমাধান

এইচপি নিয়ে এসেছে এআই চালিত ডিজিটাল সমাধান

এইচপি ইন্ডিয়া ডিজিটাল মাধ্যমের সাহায্যে শিক্ষিতদের জন্য নতুন প্রযুক্তি সমাধান চালু করেছে যা প্রতিটি শিক্ষার্থীর বিভিন্ন সম্ভাব্যতা আনলক করবে। মহামারী চলাকালীন শ্রেণিকক্ষ এর বদলে অনলাইন শেখার ক্ষেত্রে বিস্তৃত স্যুইচ সহ, এইচপির নতুন ডিজিটাল শেখার সমাধান শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে ডিজিটাল শিক্ষার পরিবেশে রূপান্তরিত করতে সহায়তা করেছে। এইচপি শিক্ষাব্যবস্থায় প্রাথমিক প্রয়োজনের গ্যাপগুলি দূর করার দিকে বিশেষ দৃষ্টি দেয় এবং শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির ট্র্যাকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের ধরণ বাড়িয়ে তুলতে সহায়তা করে।এইচপি স্কুল কোচ নামে একটি বিস্তৃত লার্নিং সার্ভিস চালু করেছে, এইচপি একটি শীর্ষস্থানীয় শিক্ষা ও উন্নয়ন সংস্থা মিরাই পার্টনার্সের সাথে পার্টনারশিপ করেছে। সমাধানটি ডিজিটাল শিক্ষা, স্কুল পরিচালনা এবং সাক্ষরতা অর্জনের মাধ্যমে স্কুল ও শিক্ষার্থীদের…
Read More
স্পিরিট অফ আমেরিকার অক্সিজেন কনসেন্টেটর

স্পিরিট অফ আমেরিকার অক্সিজেন কনসেন্টেটর

স্পিরিট অফ আমেরিকা ত্রিপুরার গ্রামীণ স্বাস্থ্যসেবাগুলির জন্য ৬০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর দান করেছে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হিউম্যান ভ্যালু (আইএএইচভি) এবং আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশন (এআইএফ)-স্পিরিট অফ আমেরিকা মহামারীর জন্য মোট ৩২০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছে। এর মধ্যে ভারতের ১০ টি রাজ্যের ২৮ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে। মন্ত্রিসভা কোভিড -১৯ মহামারীর দ্বিতীয় ধাপের মধ্যে স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার জন্য সম্প্রতি যে প্যাকেজ ঘোষণা করেছে, তাতে এই অনুদান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কোভিড রোগীদের চিকিৎসার কাজে লাগবে।
Read More
কড়াকড়িতে পর্যটন শিল্পের ক্ষতি বরদাস্ত নয়, DM-দের কোভিড বিধি শিথিলের নির্দেশ নবান্নের

কড়াকড়িতে পর্যটন শিল্পের ক্ষতি বরদাস্ত নয়, DM-দের কোভিড বিধি শিথিলের নির্দেশ নবান্নের

 করোনা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসতেই পর্যটনক্ষেত্রগুলিকে সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে জারি করা হয়েছে একাধিক নিয়ম। এই কড়াকড়ি যাতে পর্যটন শিল্পের ক্ষতি না করে সেই মর্মে জেলাশাসকদের নোটিস পাঠালো নবান্ন।তৃতীয়বার মুখ্যমন্ত্রীপদে শপথ নিয়েই করোনা রুখতে একের পর এক সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকাল ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত গণপরিবহন। তবে ধীরে ধীরে ফের ছন্দে ফিরছে রাজ্য। গড়িয়েছে অটো-বাস-ক্যাবের চাকা। আমজনতার জন্য পর্যটনকেন্দ্রগুলির দ্বার খুলে দেওয়া হয়েছে। নতুন করে সংক্রমণ যাতে না বাড়ে, সেই কারণে বাধ্যতামূলক করা হয়েছে বেশ কিছু নিয়ম। যেমন, দিঘা , তারাপীঠ, শান্তিনিকেতন , দার্জিলিং , ডুয়ার্স কিংবা বকখালি, রাজ্যবাসীর…
Read More
অ্যামাজন স্পটলাইট নর্থ ইস্ট স্টোরফ্রন্ট চালু করেছে

অ্যামাজন স্পটলাইট নর্থ ইস্ট স্টোরফ্রন্ট চালু করেছে

অ্যামাজন ইন্ডিয়া তাদের মার্কেটপ্লেসে স্পটলাইট নর্থ ইস্ট স্টোরফ্রন্ট চালু করার কথা ঘোষণা করেছে। এই স্টোরফ্রন্টটি এই অঞ্চল থেকে বিভিন্ন অনন্য স্থানীয় পণ্য এবং নানা উৎকৃষ্ট হস্তশিল্পীদের একত্রিত করবে এবং সারা ভারতের লক্ষ লক্ষ অ্যামাজন গ্রাহকদের কাছে সেগুলি তুলে ধরবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং একটি ভার্চুয়াল অনুষ্ঠানে স্টোরফ্রন্টের উদ্বোধন করেন। উত্তর-পূর্ব ভারত অঞ্চলটি অনন্য জিআই পণ্যের জন্য পরিচিত। অ্যামাজন সারা বছর ধরে মূল বিক্রয় ইভেন্টগুলিতে এই অঞ্চলের কারিগর এবং তাঁতিদের অংশগ্রহণ সক্ষম করবে এবং সারা দেশের গ্রাহকদের কাছ থেকে তাদের পণ্যের চাহিদা তৈরি করতে সহায়তা করবে। স্পটলাইট নর্থ ইস্ট প্রোগ্রামটি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে, কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়তা করবে।…
Read More