22
Oct
একের পর এক কর্মসূচি ঘোষণা করেছেন রাজ্যের মুখ্য মন্ত্রী। সবে মাত্রই ঘোষিত হয়েছে তার উত্তরবঙ্গ সফরের কর্মসূচি। বিপর্যস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। ২৪ অক্টোবর অর্থাৎ রবিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই ২৮ অক্টোবর আবার গোয়া সফরে যাবেন তিনি। আগামী ৩০ অক্টোবর রাজ্যে চার কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গে থাকছেন না। তবে তিনি গোয়া থেকে ১ নভেম্বর ফিরবেন বলে জানা গিয়েছে। বাংলার বিধানসভা নির্বাচন বিপুল অঙ্কে জেতার পর এখন একাধিক রাজ্যের দিকে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রাথমিকভাবে ঘাসফুল শিবিরের নিশানায় রয়েছে ত্রিপুরা এবং গোয়া। দুই রাজ্যেই সংগঠনের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল বাহিনী।…
